ভেজিটেবল মাশরুম সালাদ

সাফা জাহাঙ্গীর · Nov 21, 2019 · 1 min read

ভেজিটেবল মাশরুম সালাদ

ফিট থাকতে আজকাল আমরা অনেক ধরনের ডায়েট খাবার খেয়ে থাকি। এইসব খাবার হেলদি তো হয় কিন্তু সুস্বাদু তেমন একটা হয় না। অথচ আমরা চাইলেই কিন্তু ডায়েট খাবারগুলো সুস্বাদু করে তৈরি করে নিতে পারি। আজকে আমরা আপনাদের একটি হেলদি এবং টেস্টি সালাদের রেসিপি জানাবো। মজাদার এই সালাদটি হচ্ছে ভেজিটেবল মাশরুম সালাদ। সামান্য কিছু উপকরণ দিয়েই খুব সহজে তৈরি করতে পারেন হেলদি এই খাবারটি। চলুন তাহলে দেড়ি না করে জেনে নেই ভেজিটেবল মাশরুম সালাদ তৈরির পুরো প্রণালীটি।

ভেজিটেবল মাশরুম সালাদ তৈরির পদ্ধতি 

উপকরণ 

১. শসা টুকরো করে কাটা- ১ কাপ ২. লেটুস পাতা কুঁচি- ২ কাপ ৩. মাশরুম স্লাইস করে কাটা- ৫টি ৪. ডিম- ১টি ৫. টমেটো কুঁচি- ১ কাপ ৬. ক্যাপসিকাম কুঁচি- ১ কাপ ৭. গোলমরিচ গুড়া- স্বাদমতো ৮. লবণ- স্বাদমতো ৯. সালাদ ড্রেসিং- আপনার পছন্দমতো ভেজিটেবল মাশরুম সালাদ - shajgoj.com

প্রস্তুত প্রণালী 

১) প্রথমে একটি ননস্টিক প্যানে ১ টেবিল চামচ তেল দিয়ে প্রথমে ক্যাপসিকাম আর টমেটো হালকা ভেজে নিন।

২) এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখুন ৫ মিনিট।

৩) এরপর মাশরুম স্লাইস ঢেলে নিন এবং এতে গোলমরিচ গুড়া আর লবণ দিয়ে হালকা ভেজে নিন।

৪) তারপর মিশ্রনটি তুলে রাখুন একটা পাত্রে।

৫) এবার ঐ ননস্টিক প্যানেই একটা ডিম ফেটে নিয়ে স্ক্র‍্যাম্বল করে নিন।

৬) এবার একটা সালাদ বোলে টুকরো করে রাখা শশা আর লেটুস নিয়ে নিন এবং তাতে ভেজে রাখা মিশ্রন দিয়ে দিতে হবে।

৭) সব শেষে স্ক্র‍্যাম্বল করে রাখা ডিম দিয়ে দিন।

8) এবার এক টেবিল চামচ সালাদ ড্রেসিং ছড়িয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

ব্যস হয়ে গেল হেলদি সালাদ! লাঞ্চ কিংবা ডিনারে খেতে পারেন হেলদি এবং মজাদার ভেজিটেবল মাশরুম সালাদ।

 

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

মাশরুম | খাবারটির ১৫টি ঔষধিগুণ জানেন কী?
সুস্থতা

মাশরুম | খাবারটির ১৫টি ঔষধিগুণ জানেন কী?

মাশরুম ক্লোরোফিল (Chlorophyll) বিহীন ছত্রাক জাতীয় উদ্ভিদ এবং নতুন ধরণের সবজি যা সম্পূর্ণ হালাল, সুস্বাদু, পুষ্টিকর ও উচ্চ খাদ্যশক্তি এবং ভেষজগুণে ভরপ...

মাশরুম কোফতা 
২০ মিনিটের রান্না

মাশরুম কোফতা 

মাছের কোফতা, ডিমের কোফতা প্রায় সময়ই আমাদের খাওয়া হয়ে থাকে। আচ্ছা, তার আগে বলুন মাশরুম কার কার পছন্দ? আমারতো মাশরুম খেতে বেশ ভালো লাগে। যারা ব্যাঙের ছা...

মাশরুম মাসালা অমলেট
চা – নাস্তা

মাশরুম মাসালা অমলেট

সকালের নাস্তায় ডিম দিয়ে রুটি বা পরোটা বাঙালিদের চিরাচরিত খাবার! প্রতিদিন একইভাবে ডিম ভাজি খেতে কার ভালো লাগে, বলুন তো? প্রতিদিন সকালে নাশতার মেন্যুতে...

রোস্টেড মাশরুম উইথ ব্রাউন বাটার সস
মেহমানদারী

রোস্টেড মাশরুম উইথ ব্রাউন বাটার সস

আমার মতো কারা কারা আছেন যাদের মাশরুম পছন্দ? আমার তো মাশরুম ভীষণ পছন্দ! তাই মাশরুম দিয়ে নতুন নতুন রেসিপি ট্রাই করতেও আমার ভালো লাগে। সেদিনই অনেক কম সময়...

আরও পড়ুন

বোম্বে মিক্স সালাদ
চা – নাস্তা

বোম্বে মিক্স সালাদ

একই রকমের বোরিং সালাদ খেতে কি আর ভালো লাগে? সালাদ তৈরিতেও আনতে পারেন ভিন্নতা। আজকে আমরা আপনাদের দেখাবো ভিন্ন ধরনের এক ইন্ডিয়ান সালাদ তৈরির রেসিপি। মজা...

বেকড জেকেট পটেটো উইথ টুনা অ্যান্ড সুইটকর্ন
চা – নাস্তা

বেকড জেকেট পটেটো উইথ টুনা অ্যান্ড সুইটকর্ন

ওভেনে বেশি সময় রান্না হয় বলে ভাববেন না। যেদিন আমার রান্না করতে ভালো লাগে না সেদিন আমি ওভেনে এভাবে রান্না করি। ওভেন সেট করে আলু দিয়ে আমি আমার মত ঘরের ক...

৭ দিনের কার্ব ফ্রি ডায়েট প্ল্যান কমাবে দেহের বাড়তি মেদ
ফিটনেস

৭ দিনের কার্ব ফ্রি ডায়েট প্ল্যান কমাবে দেহের বাড়তি মেদ

সাদা রঙের যেকোনও খাবারই কার্বোহাইড্রেটের উৎস। হয়ত কিছুদিন পর আপনি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বা আপনি স্পেশাল অকেশনের জন্য আপনার শরীরের অতিরিক্ত মেদ দ্...

গ্রিন ম্যাংগো প্রন সালাদ
রেসিপি

গ্রিন ম্যাংগো প্রন সালাদ

শসা, গাজর, টমেটোর সালাদতো আমাদের প্রতিদিনই খাদ্য তালিকায় থাকে। কিন্তু স্পেশাল দিনগুলোতে অবশ্যই স্পেশাল কিছু চাই, তাই না? তাই বলে বিদেশি এমন কোন সালাদে...

তন্দুরি প্রন সালাদ
রেসিপি

তন্দুরি প্রন সালাদ

সালাদ ভোজন রসিকদের খাবারের তালিকার একটি অন্যতম আইটেম। খাবারের সাথে সালাদ না থাকলে যেন খাবার অসম্পূর্নই রয়ে গেলো। ভোজন রসিকদের জন্য আজকে আমরা শেয়ার করছ...

বিফ ক্যাসারোল সাথে ম্যাস পটেটো আর গারলিক মাশরুম
রেসিপি

বিফ ক্যাসারোল সাথে ম্যাস পটেটো আর গারলিক মাশরুম

বিফ ক্যাসারোল সাথে ম্যাস পটেটো আর গারলিক মাশরুম তৈরির উপকরণ এবং প্রণালী তিনটি ধাপে দেয়া হল। (১) বিফ ক্যাসারোলের উপকরণ- বিফ ৫০০ গ্রাম (হাড্ডি...

…