রোস্টেড মাশরুম উইথ ব্রাউন বাটার সস

sub-editor · Nov 27, 2017 · 1 min read

রোস্টেড মাশরুম উইথ ব্রাউন বাটার সস

আমার মতো কারা কারা আছেন যাদের মাশরুম পছন্দ? আমার তো মাশরুম ভীষণ পছন্দ! তাই মাশরুম দিয়ে নতুন নতুন রেসিপি ট্রাই করতেও আমার ভালো লাগে। সেদিনই অনেক কম সময়ে মাশরুমের এক মজাদার আইটেম বানালাম। রোস্টেড মাশরুম উইথ ব্রাউন বাটার সস। চাইলে আপনারাও বানিয়ে দেখতে পারেন। তাহলে দেখে নিন, আপনিও বাসায় কীভাবে মাশরুম দিয়ে তৈরি  এই আইটেমটি করতে পারবেন।

উপকরণ
  • ১ পাউন্ড মাশরুম
  • ১ টেবিল চামচ তেল
  • ১/৪ কাপ মাখন
  • ১ টেবিল চামচ ধনেপাতা কুঁচি
  • ২ কোয়া রসুন কুঁচি
  • ১ টেবিল চামচ লেবুর রস
  • লবণ এবং গোল মরিচের গুঁড়া পরিমাণ মতো
[picture] প্রণালী

- একটি পাত্রে মাশরুম এর সাথে তেল, লবণ এবং মরিচের গুঁড়া মিশিয়ে নিন। ভালো মতো মেশানো হলে তা ওভেন এ ২০ মিনিটের জন্য রাখুন। আপনি চাইলে চুলায়ও করতে পারেন। চুলাতে করলে, যখন ক্যারামেলাইজড হবে তখন চুলা থেকে নামিয়ে আনবেন।

- মাখন গরম করে নিন চুলায়। যখন ব্রাউন কালার হয়ে আসবে চুলা থেকে নামিয়ে নিন। চুলা থেকে নামিয়ে আনার পর লেবুর রস, রসুন কুঁচি এবং ধনেপাতা কুঁচি মিশিয়ে নিন। চামচ দিয়ে ভালো করে নাড়তে থাকুন। এটাকে বলা হয় ব্রাউন বাটার সস।

- এরপর রোস্টেড মাশরুম বাটার সসের মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিন। যাতে করে সবগুলো মাশরুমে সস লাগে ঠিকমতো।

- সবশেষে এতে স্বাদমত লবণ এবং গোল মরিচের গুঁড়া ছিটিয়ে।

ব্যাস তৈরি আপনার রোস্টেড মাশরুম উইথ ব্রাউন বাটার সস। এবার গরম গরম সুস্বাদু খাবার পরিবেশন করুন।

ছবি- ক্লজেটকুকিং ডট কম

রেসিপি - আনিন্তা আফসানা

সম্পর্কিত লেখা

মাশরুম | খাবারটির ১৫টি ঔষধিগুণ জানেন কী?
সুস্থতা

মাশরুম | খাবারটির ১৫টি ঔষধিগুণ জানেন কী?

মাশরুম ক্লোরোফিল (Chlorophyll) বিহীন ছত্রাক জাতীয় উদ্ভিদ এবং নতুন ধরণের সবজি যা সম্পূর্ণ হালাল, সুস্বাদু, পুষ্টিকর ও উচ্চ খাদ্যশক্তি এবং ভেষজগুণে ভরপ...

মাশরুম কোফতা 
২০ মিনিটের রান্না

মাশরুম কোফতা 

মাছের কোফতা, ডিমের কোফতা প্রায় সময়ই আমাদের খাওয়া হয়ে থাকে। আচ্ছা, তার আগে বলুন মাশরুম কার কার পছন্দ? আমারতো মাশরুম খেতে বেশ ভালো লাগে। যারা ব্যাঙের ছা...

মাশরুম মাসালা অমলেট
চা – নাস্তা

মাশরুম মাসালা অমলেট

সকালের নাস্তায় ডিম দিয়ে রুটি বা পরোটা বাঙালিদের চিরাচরিত খাবার! প্রতিদিন একইভাবে ডিম ভাজি খেতে কার ভালো লাগে, বলুন তো? প্রতিদিন সকালে নাশতার মেন্যুতে...

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?
রিভিউ

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?

ব্রেডের উপর বাটার মাখিয়ে ঝটপট ব্রেকফাস্ট করে নেন অনেকেই, কিন্তু বডি বাটার জিনিসটা কী? কোন ধরনের ত্বকের জন্য বডি বাটার ইউজ করতে হয়? লোশন নাকি বডি বাটার...

আরও পড়ুন

মাশরুম কাবাব
মেহমানদারী

মাশরুম কাবাব

ঝাল ঝাল গোলাকার গরম গরম দারুণ মজার কাবাব... একটু ভাঙতেই ধোঁয়া উঠে এলো আর মুখে টুপ করে দিয়েই হা হু করে গিলে ফেলা... উফফ! সে এক মজার অনুভূতি, তাই না? কা...

বিফ ক্যাসারোল সাথে ম্যাস পটেটো আর গারলিক মাশরুম
রেসিপি

বিফ ক্যাসারোল সাথে ম্যাস পটেটো আর গারলিক মাশরুম

বিফ ক্যাসারোল সাথে ম্যাস পটেটো আর গারলিক মাশরুম তৈরির উপকরণ এবং প্রণালী তিনটি ধাপে দেয়া হল। (১) বিফ ক্যাসারোলের উপকরণ- বিফ ৫০০ গ্রাম (হাড্ডি...

ভেজিটেবল মাশরুম সালাদ
২০ মিনিটের রান্না

ভেজিটেবল মাশরুম সালাদ

ফিট থাকতে আজকাল আমরা অনেক ধরনের ডায়েট খাবার খেয়ে থাকি। এইসব খাবার হেলদি তো হয় কিন্তু সুস্বাদু তেমন একটা হয় না। অথচ আমরা চাইলেই কিন্তু ডায়েট খাবারগুলো...

থ্রি কোর্স ডিনার দিয়ে করুন জমকালো মেহমানদারী!
মেহমানদারী

থ্রি কোর্স ডিনার দিয়ে করুন জমকালো মেহমানদারী!

আমরা সবাই চাই মেহমানদারী করাটা যেন পারফেক্টলি হয়! তাই আজ আপনাদের সাথে থ্রি কোর্স ডিনার করার জন্য পারফেক্ট ৩টি রেসিপি নিয়ে এলাম। রেসিপিগুলো টুকে নিন চট...

ব্রাউন সুগার স্ক্রাব |  চুলের যত্ন করে নিন ৩টি সল্যুশন জেনে!
চুলের যত্ন

ব্রাউন সুগার স্ক্রাব | চুলের যত্ন করে নিন ৩টি সল্যুশন জেনে!

চুলের যত্নে বিভিন্ন ব্যয়বহুল হেয়ার স্ক্রাব ব্যবহার করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন কিন্তু আশাজনক ফলাফল পান নি এমন কি কখনো হয়েছে? যদি আপনার উত্তরটি হ্যাঁ...

বডি বাটার!!!
ত্বক

বডি বাটার!!!

দেখতে দেখতেই চলে এলো শীতকাল। সাথে সাথে আমাদের ত্বকেও চলে আসছে পরিবর্তন। তবে শুধু মুখের যত্নই যে নিতে হবে তা কিন্তু নয়। হাত, পা তথাপি পুরো শরীরও কিন্তু...

…