মাশরুম মাসালা অমলেট

তানিজা ইসলাম · Apr 06, 2020 · 1 min read

মাশরুম মাসালা অমলেট

সকালের নাস্তায় ডিম দিয়ে রুটি বা পরোটা বাঙালিদের চিরাচরিত খাবার! প্রতিদিন একইভাবে ডিম ভাজি খেতে কার ভালো লাগে, বলুন তো? প্রতিদিন সকালে নাশতার মেন্যুতে কী রাখা যায়, এটা নিয়ে অনেকেই চিন্তায় পরে যান! মেন্যুতে একটু নতুনত্ব আনতে ও মুখের স্বাদ পরিবর্তনে মাশরুম মাসালা অমলেট বানিয়ে নিতে পারেন। এখন যেকোনো সুপারশপেই মাশরুম কিনতে পাওয়া যায়। কম সময়ে আর খুব সহজেই এই আইটেমটি বানিয়ে নিতে পারবেন। তাহলে মাশরুম মাসালা অমলেট বানানোর পুরো রেসিপিটি জেনে নিন!

মাশরুম মাসালা অমলেট তৈরির নিয়ম

উপকরণ

  • মাশরুম কুঁচি- ৩ চা চামচ
  • ডিম- ৩টি
  • পেঁয়াজ কুঁচি- ২ চা চামচ
  • কাঁচামরিচ কুঁচি- ১ চা চামচ
  • ধনেপাতা কুঁচি- ২ চা চামচ
  • গোলমরিচের গুঁড়ো- ১/২ চা চামচ
  • জিরা গুঁড়ো- ১/২ চা চামচ
  • টমেটো কুঁচি- ২ চা চামচ
  • লবণ- স্বাদ অনুযায়ী
  • বাটার অথবা তেল- ভাজার জন্য

প্রস্তুত প্রণালী

১) প্রথমে একটি বড় পাত্রে ডিম ফাটিয়ে নিয়ে তাতে লবণ, গোলমরিচের গুঁড়ো, সামান্য জিরা গুঁড়ো ও ধনেপাতা কুঁচি মিশিয়ে নিন।

২) এবার চুলা জ্বালিয়ে একটি প্যানে বাটার বা তেল গরম করতে দিন। চুলার আঁচ মাঝারী রাখবেন।

৩) তারপর এতে মাশরুম কুঁচি, পেঁয়াজ কুঁচি ও কাঁচামরিচ কুঁচি দিয়ে হালকা করে ভেজে নিন।

৪) ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো কুঁচি দিয়ে একটু নেড়েচেড়ে নিন। তারপর গোলানো ডিমের মিশ্রণটি ঢেলে দিন।

৫) ডিম ভাজির মতো করে পুরো প্যানে মিশ্রণটি ছড়িয়ে দিন ও ঢাকনা দিয়ে ঢেকে ১ মিনিট অপেক্ষা করুন।

৬) এরপর অমলেটটি সাবধানে উলটে দিন। দুইপাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে চুলা বন্ধ করে দিন।

ব্যস, মজাদার মাশরুম মাসালা অমলেট বানানো হয়ে গেলো! সকালের নাস্তায় রুটি, পরোটা বা টোস্টের সাথে দারুণ মানিয়ে যাবে এটি। আর সাথে যদি থাকে গরম গরম মসলা চা, তাহলে তো নাস্তার টেবিল পুরোপুরি কমপ্লিট! বিকালের স্ন্যাকস হিসাবেও কিন্তু এই আইটেমটি সার্ভ করা যাবে। শুধু শুধু খেতেও কিন্তু ভালোই লাগবে। তাহলে উপকরণগুলো হাতের কাছে থাকলে আজই বানিয়ে নিন মাশরুম মাসালা অমলেট!

 

ছবি- সংগৃহীত: অর্চনাসকিচেন.কম

সম্পর্কিত লেখা

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

মাশরুম | খাবারটির ১৫টি ঔষধিগুণ জানেন কী?
সুস্থতা

মাশরুম | খাবারটির ১৫টি ঔষধিগুণ জানেন কী?

মাশরুম ক্লোরোফিল (Chlorophyll) বিহীন ছত্রাক জাতীয় উদ্ভিদ এবং নতুন ধরণের সবজি যা সম্পূর্ণ হালাল, সুস্বাদু, পুষ্টিকর ও উচ্চ খাদ্যশক্তি এবং ভেষজগুণে ভরপ...

মাশরুম কোফতা 
২০ মিনিটের রান্না

মাশরুম কোফতা 

মাছের কোফতা, ডিমের কোফতা প্রায় সময়ই আমাদের খাওয়া হয়ে থাকে। আচ্ছা, তার আগে বলুন মাশরুম কার কার পছন্দ? আমারতো মাশরুম খেতে বেশ ভালো লাগে। যারা ব্যাঙের ছা...

রোস্টেড মাশরুম উইথ ব্রাউন বাটার সস
মেহমানদারী

রোস্টেড মাশরুম উইথ ব্রাউন বাটার সস

আমার মতো কারা কারা আছেন যাদের মাশরুম পছন্দ? আমার তো মাশরুম ভীষণ পছন্দ! তাই মাশরুম দিয়ে নতুন নতুন রেসিপি ট্রাই করতেও আমার ভালো লাগে। সেদিনই অনেক কম সময়...

আরও পড়ুন

মাসালা ঢেঁড়স
২০ মিনিটের রান্না

মাসালা ঢেঁড়স

ঢেঁড়স খুবই পুষ্টিকর একটি সবজি। এটি অ্যান্টি-অক্সিডেন্ট, ফলিক অ্যাসিড, ফাইবার এবং বিভিন্ন ভিটামিনে ভরপুর। ঢেঁড়স দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমে স...

মাশরুম কাবাব
মেহমানদারী

মাশরুম কাবাব

ঝাল ঝাল গোলাকার গরম গরম দারুণ মজার কাবাব... একটু ভাঙতেই ধোঁয়া উঠে এলো আর মুখে টুপ করে দিয়েই হা হু করে গিলে ফেলা... উফফ! সে এক মজার অনুভূতি, তাই না? কা...

বিফ ক্যাসারোল সাথে ম্যাস পটেটো আর গারলিক মাশরুম
রেসিপি

বিফ ক্যাসারোল সাথে ম্যাস পটেটো আর গারলিক মাশরুম

বিফ ক্যাসারোল সাথে ম্যাস পটেটো আর গারলিক মাশরুম তৈরির উপকরণ এবং প্রণালী তিনটি ধাপে দেয়া হল। (১) বিফ ক্যাসারোলের উপকরণ- বিফ ৫০০ গ্রাম (হাড্ডি...

ওটস অমলেট
চা – নাস্তা

ওটস অমলেট

বিকেলের নাস্তায় আমরা সবসময়ই একটু ভিন্নতা চাই। আজকে আমরা আপনাদের বিকেলের নাস্তার জন্য একটি ভিন্ন আইটেমের রেসিপি দেখাবো। ভিন্ন এই আইটেমটি হচ্ছে ওটস অমলে...

থ্রি কোর্স ডিনার দিয়ে করুন জমকালো মেহমানদারী!
মেহমানদারী

থ্রি কোর্স ডিনার দিয়ে করুন জমকালো মেহমানদারী!

আমরা সবাই চাই মেহমানদারী করাটা যেন পারফেক্টলি হয়! তাই আজ আপনাদের সাথে থ্রি কোর্স ডিনার করার জন্য পারফেক্ট ৩টি রেসিপি নিয়ে এলাম। রেসিপিগুলো টুকে নিন চট...

২ মিঃ মাগ অমলেট
বেকিং

২ মিঃ মাগ অমলেট

হাতে সময় খুব কম? ক্ষিধাও লেগেছে খুব? কি করবেন বুঝতে পারছেন না? আপনাদের জন্য সল্যুশন এখানে- ২ মিঃ মাগ অমলেট যা রেগ্যুলার অমলেট থেকে একটু ভিন্ন ধাঁচের।...

…