ঘরে বানানো বাটার

তানিজা ইসলাম · Jan 02, 2020 · 1 min read

ঘরে বানানো বাটার

সকালের নাস্তায় পাউরুটিতে মাখিয়ে খেতে, ডেজার্ট তৈরিতে এবং রান্নার সময় খাবারে সুঘ্রাণ আনার জন্য বাটার বা মাখনের ব্যবহার হয় ঘরে ঘরে। কিন্তু বাজার থেকে কেনা বাটার কতটা স্বাস্থ্যসম্মত সেটা ভেবে দেখেছেন কি? এইতো সেদিনই পত্রিকার পাতায় দেখলাম নকল বাটার তৈরির কারখানাতে ভেজাল বিরোধী অভিযান চালানো হয়েছে যেখানে বাটার তৈরিতে ডালডা, পাম অয়েল আর বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়। বাজারে খাঁটি বাটার খুঁজে পাওয়া আসলেই মুশকিল। খুব সহজেই আপনি কিন্তু এটা বাসায়ই বানিয়ে নিতে পারেন। আর বাসায় বানানো বাটারের স্বাদ বা ফ্লেবার কেনা বাটারের থেকে কিন্তু কোনো অংশে কম নয়। চলুন, ঘরে বানানো বাটার এর রেসিপিটি জেনে নেই।

ঘরে বানানো বাটার

উপকরণ 

  • দুধের সর- ২ কাপ
  • ঠাণ্ডা পানি- ১ কাপ

প্রস্তুত প্রণালী 

১) প্রতিদিন জ্বাল দেয়া দুধ থেকে মালাই বা দুধের সর আলাদা করে জমিয়ে রাখুন। এয়ারটাইট কন্টেইনারে রাখতে হবে। ডিপ ফ্রিজে এই সর ১৫ দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। ২) বাটার বানানোর জন্য ব্লেন্ডার জগে জমিয়ে রাখা দুধের সর দিয়ে ১ মিনিট ব্লেন্ড করে নিন। একটু ঠাণ্ডা পানি মিক্স করলে বাটার ভালোভাবে জমাট বাঁধে। সর ব্লেন্ড করার আগে এটা নরমাল তাপমাত্রায় নিয়ে আসতে হবে।

৩) এবার খেয়াল করলে দেখবেন ননীটা আলাদা হয়ে উপরে ভাসছে। বাটারের জন্য আমাদের ওই ননীটাই প্রয়োজন। আর এই পানিটা বাটার মিল্ক হিসাবে বিভিন্ন রান্নায় কাজে লাগাতে পারবেন।

৪) ননীটা সাবধানে উঠিয়ে বরফ ঠান্ডা পানিতে ধুয়ে নিন।

৫) তারপর হাত দিয়ে পানি চিপে নিয়ে কাঁচের পাত্রে রেখে দিন।

৬) এবার এটা ৩-৪ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে সেট করে নিন। সুন্দরভাবে জমাট বেঁধে যাবে।

দেখলেন তো, কত সহজে বাসায়ই বাটার বানিয়ে নেওয়া যায়! অনেকে ফ্লেবার দেয়া বাটার পছন্দ করে। সেক্ষেত্রে ব্লেড করার সময় সল্ট, মিন্ট, ভ্যানিলা অথবা পছন্দের ফ্লেবার মিলিয়ে নিতে পারেন।

 

সংগৃহীতঃ সাজগোজ, চৌহাউন্ড.কম

সম্পর্কিত লেখা

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?
রিভিউ

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?

ব্রেডের উপর বাটার মাখিয়ে ঝটপট ব্রেকফাস্ট করে নেন অনেকেই, কিন্তু বডি বাটার জিনিসটা কী? কোন ধরনের ত্বকের জন্য বডি বাটার ইউজ করতে হয়? লোশন নাকি বডি বাটার...

বডি বাটার!!!
ত্বক

বডি বাটার!!!

দেখতে দেখতেই চলে এলো শীতকাল। সাথে সাথে আমাদের ত্বকেও চলে আসছে পরিবর্তন। তবে শুধু মুখের যত্নই যে নিতে হবে তা কিন্তু নয়। হাত, পা তথাপি পুরো শরীরও কিন্তু...

চুলায় তৈরি ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি
ডেজার্ট

চুলায় তৈরি ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি

হট কেক এর মধ্যে বেশ প্রথমেই যে নামটি মুখে আসে তা হল ব্ল্যাক ফরেস্ট। বেশির ভাগ সময় এই কেকটি কিনতে বেকারিতে ঢু মারতে হয়। তবে এই কেক তৈরি যদি আমরা বাসায়...

মাইক্রোওয়েভ ওভেন-এ সহজে কেক বেকিং
বেকিং

মাইক্রোওয়েভ ওভেন-এ সহজে কেক বেকিং

কেক হচ্ছে সকলের প্রিয় এবং খুশির মুহূর্তকে উদযাপন করার একটি বিশেষ খাবার। কেক তৈরির জন্য ওভেন-এর কোন বিকল্প নেই। তবে মাইক্রোওয়েভ ওভেন দিয়েও অনেক বিশেষ ক...

আরও পড়ুন

এই শীতে নিজেই তৈরি করুন, ভ্যানিলা বডি বাটার !
ত্বকের যত্ন

এই শীতে নিজেই তৈরি করুন, ভ্যানিলা বডি বাটার !

এবার একটু ঠাণ্ডা হাওয়া চলার সাথে সাথেই আমার হাত, পা শুকিয়ে কেমন যেন টান টান হয়ে গেল! আপনাদের অনেকের নিশ্চয়ই এই একি সমস্যা হচ্ছে, তাই না? এমন অবস্থায় স...

রোজাতে নির্জীব ত্বক সজীব করে তুলবে ৬টি প্যাক
ত্বকের যত্ন

রোজাতে নির্জীব ত্বক সজীব করে তুলবে ৬টি প্যাক

রোজার সময়টাতে ত্বকের যত্ন তেমন একটা করা হয়ে উঠে না। কিন্তু এই সময়টাতে ত্বকের বেশি যত্নের প্রয়োজন পড়ে। রোজার সময় অনেক দীর্ঘ সময় পানি খাওয়া হয় না বিধায়...

সুস্বাদু বাটার চিকেন
মেহমানদারী

সুস্বাদু বাটার চিকেন

ডিনারে একটু ভিন্ন কিছু রান্না করতে চান? করে দেখতে পারেন বাটার চিকেন, রুটি পরোটা, ভাত বা পোলাও। সব কিছুর সাথেই দারুণ লাগে এই চিকেন। আজকে আমরা আপনাদের জ...

ত্বকচর্চায় মাস্ক ও প্যাক | কিভাবে পাবেন স্বাস্থ্যোজ্জ্বল স্কিন?
ত্বকের যত্ন

ত্বকচর্চায় মাস্ক ও প্যাক | কিভাবে পাবেন স্বাস্থ্যোজ্জ্বল স্কিন?

আমরা সৌন্দর্যচর্চার জন্য নানান ধরণের প্রসাধনী সামগ্রী ব্যবহার করে থাকি। অনেক সময় ত্বক উপযোগী সঠিক পণ্য বাছাই করা কঠিন হয়ে যায় বলে আমাদের পক্ষে সঠিক প্...

রেস্টুরেন্ট স্টাইল পনির বাটার মাসালা তৈরি করুন নিজেই
৩০ মিনিটের রান্না

রেস্টুরেন্ট স্টাইল পনির বাটার মাসালা তৈরি করুন নিজেই

বেশ জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে। এই শীতে বিকেলের নাস্তায় কিংবা ডিনারে একটু স্পেশাল কিছু তো খেতেই হবে, তাই না? ইন্ডিয়ান ক্যুজিন লাভারদের মধ্যে যারা পনি...

…