ভিন্ন স্বাদের ইলিশ পাতুরি

দিতি আহমেদ · Jul 31, 2019 · 1 min read

ভিন্ন স্বাদের ইলিশ পাতুরি

বাংলাদেশে ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। ইলিশ মাছের নানা পদ আমরা খেয়ে থাকি। বিশেষ করে পহেলা বৈশাখের সময়। এছাড়াও সারা বছর জুড়ে আমাদের প্রতিদিনের খাবারে কিংবা বিশেষ কোন আয়োজনে থাকে ইলিশের নানা পদ। তাই আপনাদের সবার জন্য আজকে আমি নিয়ে এলাম ইলিশ মাছের একটি ভিন্ন রান্না। এই রেসিপিটি আপনি ভেজেও খেতে পারেন আবার ভাপে রান্না করে খেতে পারেন। দুভাবেই এটি চমৎকার মজাদার। আমরা আজকে আপনাদের জানাবো কিভাবে রান্না করবেন ভিন্ন স্বাদের ইলিশ পাতুরি ।

ভিন্ন স্বাদের ইলিশ পাতুরি তৈরির পদ্ধতি

 উপকরণ

  • ইলিশ মাছ- ৪ টুকরো
  • কুমড়া পাতা- ৪ টুকরো
  • টমেটো বাটা- ১/২ কাপ
  • ধনিয়া পাতা বাটা- ১ টেবিল চামচ
  • আদা বাটা- ১ চা চামচ
  • রসুন বাটা- ১ চা চামচ
  • পেঁয়াজ বাটা- ১ টেবিল চামচ
  • লবণ- স্বাদমতো
  • কাঁচা মরিচ বাটা- স্বাদমতো
  • তেল-পরিমাণমতো

প্রস্তুত প্রণালী  

(১) ইলিশ মাছ কেটে ধুয়ে নিন।

(২) এবার টমেটো বেটে একটি পাত্রে রাখুন।

(৩) তারপর ধনিয়া পাতা ও কাঁচা মরিচ বেটে আলাদা আলাদা পাএে রাখুন।

(৪) একটি পাএে এবার টমেটো বাটা, ধনিয়া পাতা বাটা, কাঁচা মরিচ বাটা, আদা, রসুন, পেঁয়াজ বাটা নিয়ে মাখিয়ে নিন।

(৫) এখন এই মাখানো উপকরণের মধ্যে ইলিশের টুকরোগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে নিন।

(৬) এরপর একটি করে কুমড়া পাতা নিয়ে এরমধ্যে মাখানো মাছের একটি করে টুকরো দিয়ে ভালো করে কুমড়া পাতায় পেচিয়ে নিন। পাতাটি একটি পুটলির মতো করে নিয়ে মুখটি সুতা অথবা টুথপিক দিয়ে আটকে নিন।

(৭) এভাবে বাকি মাখানো মাছগুলো কুমড়া পাতায় মুড়িয়ে ডুবো তেলে মিডিয়াম আঁচে ভাজুন। ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় আবার ভেতরের মাছও ঠিক মতো ভাজা হয়।

এইতো হয়ে গেলো ভিন্ন স্বাদের ইলিশ পাতুরি। খুব সহজেই রান্না করুন ভিন্ন স্বাদের ইলিশ পাতুরি এবং গরম গরম পরিবেশন করুন ভাত, পোলাও কিংবা খিচুড়ির সাথে।

 

ছবি- সংগৃহীত: নটআউটঅফদ্যাবক্স.ইন

সম্পর্কিত লেখা

ভাপা সরষে ইলিশ
৩০ মিনিটের রান্না

ভাপা সরষে ইলিশ

ইলিশ ভাজা, ইলিশ ভাপা, ইলিশ পাতুরি, ইলিশ পোলাও, সরষে ইলিশ- এমন আরও কত কত রেসিপি যে আছে! ইলিশের সাথে জড়িয়ে আছে বাঙালিয়ানা। উৎসব-পার্বণ, অতিথি আপ্যায়ন কি...

টক মিষ্টি ইলিশ
১ ঘণ্টার রান্না

টক মিষ্টি ইলিশ

সবার বাসায় ইলিশ রান্না মানেই সরষে ইলিশ, ইলিশ পোলাও, ইলিশ মাছ ভর্তা নয়তো ইলিশ ভাজি বা দো পেয়াজা। কিন্তু টক মিষ্টি ইলিশ যে কী মজা! একবার খেলে মনে হয় বার...

দই সরষে ইলিশ
৩০ মিনিটের রান্না

দই সরষে ইলিশ

বাঙালিয়ানার সাথে ইলিশের বিভিন্ন পদ জড়িয়ে আছে সেই প্রাচীনকাল থেকেই। মেহমান আপ্যায়ন, জামাই আদর, উৎসব আয়োজনে ইলিশের একটি না একটি পদ থাকা চাই-ই চাই! সরষে...

২টা মাছের রেসিপি | ভাপা ইলিশ ও কোরাল মাছের ডিপ ফ্রাই
মেহমানদারী

২টা মাছের রেসিপি | ভাপা ইলিশ ও কোরাল মাছের ডিপ ফ্রাই

২টা মাছের রেসিপি নিয়ে আজকের আয়োজন। ইলিশ মাছ প্রতিটি বাঙালির খুবই প্রিয় একটি মাছ। আর এই ইলিশ মাছে আছে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় অনেক পুষ্টিগুন।...

আরও পড়ুন

ইলিশ মাছের পাতুরি
মেহমানদারী

ইলিশ মাছের পাতুরি

ইলিশ মাছ রান্না, ভাঁজা সবইতো খেলাম। আজকে দেখি কিভাবে ভাপে কলা পাতার মধ্যে ইলিশ মাছের পাতুরি তৈরি করতে হয়। উপকরণ ইলিশ- ৪ পিস লবণ- স্বাদমতো...

কমলার রসে টইটম্বুর ইলিশ
মেহমানদারী

কমলার রসে টইটম্বুর ইলিশ

আজকের রেসিপি আয়োজনে রইল কমলার রসে টইটম্বুর ইলিশ। গরম ভাত বা পোলাওয়ের কমলার রসে ইলিশ মাছের এই আইটেম খেতে অসাধারণ। সময় করে তৈরি করে ফেলুন মজাদার এই ডিশ...

ইলিশ মাছের টিকিয়া কাবাব
চা – নাস্তা

ইলিশ মাছের টিকিয়া কাবাব

ভাত, পোলাও বা বিরিয়ানীর সাথে পরিবেশন করতে পারেন। বিকালের নাস্তা হিসেবে টমেটো সসের সাথেও দারুন খেতে ইলিশ মাছের টিকিয়া। এই উপকরণে ৪-৫ জনকে পরিবেশন করা য...

সরষে ইলিশ
মেহমানদারী

সরষে ইলিশ

বৈশাখ এসে গেল রে!! সরষে ইলিশ ছাড়া কথা হবে না। বাসায় যখনই শুনি সরষে ইলিশ রান্না হচ্ছে বা হবে, ব্যস! আর কে পায়! খুব ভালো লাগে খেতে। রেসিপিটাও জেনে নিন ত...

রুই মাছের কোরমা
৩০ মিনিটের রান্না

রুই মাছের কোরমা

মাছ বাঙ্গালিদের খাবারের তালিকার সবথেকে প্রিয় একটি আইটেম। যেকোনো অনুষ্ঠান, বিয়ে, মেহমানদারী ইত্যাদি সব ক্ষেত্রেই বাঙ্গালিরা মাছের একটি ডিশ রেখেই থাকে। ...

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

…