আদার রসে রুই মাছ

তাহসিন অর্না · Jul 18, 2019 · 1 min read

আদার রসে রুই মাছ

মাছ আমাদের বাঙ্গালিদের সবথেকে প্রিয় খাবার। বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে বিয়ে, জন্মদিন সব কিছুতেই মাছের একটি আইটেম আমরা করেই থাকি। তাছাড়া আমাদের প্রতিদিনের খাবারে কম বেশি মাছের আইটেম থেকেই থাকে। আজকে আমরা আপনাদের মাছের একটি সুস্বাদু আইটেম আদার রসে রুই মাছ এর রেসিপি দেখাবো। তো চলুন দেখে নেই কিভাবে তৈরি করবেন আদার রসে রুই মাছ ।

আদার রসে রুই মাছ রান্নার পদ্ধতি

 উপকরণ

  • রুই মাছের টুকরা- ৬টি
  • হলুদ গুঁড়া- ১ চা চামচ
  • মরিচ গুঁড়া- ১/২ চা চামচ
  • পেঁয়াজ কুঁচি- ১ কাপ
  • কাঁচা মরিচ ফালিকরা- ৫টি
  • জিরা গুঁড়া- ১/২ চা চামচ
  • ধনিয়া গুঁড়া- ১/২ চা চামচ
  • লবণ- পরিমাণমতো
  • ধনেপাতা কুঁচি- ১/২ চা চামচ
  • তেল- পরিমাণমতো
  • আদার রস- ২ চা চামচ
  • লেবু পাতা- ৩টি

প্রস্তুত প্রণালী

১. প্রথমে মাছের টুকরাগুলো ধুয়ে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও লবণ মাখিয়ে কিছুক্ষন রেখে দিবো

২. তারপর একটি প্যানে তেল গরম করে তাতে মাখানো মাছ ভেঁজে নিতে হবে

৩. ভাঁজি হয়ে এলে মাছ নামিয়ে নিবো

৪. এবার গরম তেলে পেঁয়াজ কুঁচি দিয়ে বাদামি করে ভেঁজে নিবো

৫. ভাঁজা হয়ে গেলে অর্ধেক ভাঁজা পেঁয়াজ তুলে রাখবো

৬. বাকি পেঁয়াজের সাথে একে একে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, কাঁচা মরিচ ফালিকরা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ এবং একটু পানি দিয়ে অল্প আঁচে রান্না করতে হবে

৭. পানি কমে আসলে তাতে ভাঁজা মাছ দিয়ে দিবো এবং তাতে আদার রস এবং আরো একটু পানি দিয়ে অল্প আঁচে রান্না করবো।

৮. তারপর লেবু পাতা দিয়ে দিতে হবে

৯. হয়ে এলে এতে বাকি ভাঁজা পেঁয়াজ এবং ধনেপাতা দিয়ে পরিবেশন করবো

দেখে নিলেন তো, কিভাবে খুব সহজেই তৈরি হয়ে গেলো মজাদার আদার রসে রুই মাছ। যেকোন অনুষ্ঠান, মেহমানদারী কিংবা পরিবারের জন্য তৈরি করতে পারেন মজাদার এই ডিশটি।

 

ছবি- সংগৃহীত: ইউটিউব

সম্পর্কিত লেখা

রুই মাছের কোরমা
৩০ মিনিটের রান্না

রুই মাছের কোরমা

মাছ বাঙ্গালিদের খাবারের তালিকার সবথেকে প্রিয় একটি আইটেম। যেকোনো অনুষ্ঠান, বিয়ে, মেহমানদারী ইত্যাদি সব ক্ষেত্রেই বাঙ্গালিরা মাছের একটি ডিশ রেখেই থাকে। ...

রুই মাছের ডিমের কাবাব
৩০ মিনিটের রান্না

রুই মাছের ডিমের কাবাব

মাছের কাবাব তো অনেকেই খেয়েছেন। মাছের ডিম দিয়ে তৈরি কাবাব কি খেয়েছেন? হ্যাঁ, একদম ঠিক শুনছেন। মাছের ডিমের কাবাব! আজ ভিন্ন স্বাদের রুই মাছের ডিমের কাবাব...

ত্বক-চুলের সৌন্দর্য বৃদ্ধি | আদার ৭টি কার্যকারী মাস্ক নিজেই বানিয়ে নিন
বিউটি টিপস

ত্বক-চুলের সৌন্দর্য বৃদ্ধি | আদার ৭টি কার্যকারী মাস্ক নিজেই বানিয়ে নিন

ত্বক-চুলের সৌন্দর্য বৃদ্ধি করতে আদার তুলনা হয় না। আদায় প্রায় ৪০ রকমের অ্যান্টি-অক্সিডেন্টস রয়েছে, যা দেহ থেকে টক্সিন পদার্থকে দূর করতে এবং শরীরে রক্তে...

আরও পড়ুন

২টা মাছের রেসিপি | ভাপা ইলিশ ও কোরাল মাছের ডিপ ফ্রাই
মেহমানদারী

২টা মাছের রেসিপি | ভাপা ইলিশ ও কোরাল মাছের ডিপ ফ্রাই

২টা মাছের রেসিপি নিয়ে আজকের আয়োজন। ইলিশ মাছ প্রতিটি বাঙালির খুবই প্রিয় একটি মাছ। আর এই ইলিশ মাছে আছে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় অনেক পুষ্টিগুন।...

গরম গরম ফ্রেশ রূপচাঁদা ফ্রাই
মেহমানদারী

গরম গরম ফ্রেশ রূপচাঁদা ফ্রাই

ফ্রেশ রূপচাঁদা ফ্রাই এর তুলনাই হয় না, অনেক মজা । তাই রূপচাঁদা হাতের কাছে পেলে একবার হলেও ফ্রেশ রূপচাঁদার ফ্রাই করে দেখুন। গরম ভাত বা পোলাও এর সাথে গরম...

৩টি মাছের রেসিপি | বাঙালি ভোজ হবে বেলে,পুঁটি ও কাজলি দিয়ে!
রেসিপি

৩টি মাছের রেসিপি | বাঙালি ভোজ হবে বেলে,পুঁটি ও কাজলি দিয়ে!

কাল বাসায় বড় মামা আসছেন। মা বললো মামা মায়ের সব পছন্দের মাছ নিয়ে আসছেন গ্রাম থেকে। আমার মা যা মজা করে মাছ রান্না করে তা আর মুখে না বলি। চলুন আপনাদের সা...

মাছ বিরান
২০ মিনিটের রান্না

মাছ বিরান

মা যেভাবে মাছ বিরান করতেন ঠিক একই রকম করে মাছ বিরান করতে কে কে পারেন? গরম ধোয়া উঠা ভাতের সাথে এই রকম মাছ বিরান থাকলে কি আর কিছুর দরকার আছে! তাহলে আপনা...

বৈশাখে ভর্তা পর্ব ২
রেসিপি

বৈশাখে ভর্তা পর্ব ২

আজকের বৈশাখে ভর্তা পর্ব ২ সাজানো হয়েছে ধনে পাতার ভর্তা, রুই মাছের ভর্তা এবং ডাল ভর্তা বানানোর রেসিপি দিয়ে। বৈশাখের প্রথম দিনটি শুরু হোক দারুণ সুস্বাদু...

রুই বা কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট
মেহমানদারী

রুই বা কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট

দুপুরে গরম গরম ভাত বা পোলাও এর সাথে রুই বা কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট হলে কিন্তু জমবে বেশ। মজাদার এই দেশি খাবারটির রেসিপি জেনে রাখলে সময় মতো আপনিও...

…