লেবুর আচার

sub-editor · Mar 31, 2018 · 1 min read

লেবুর আচার
আমার আম্মু এই রেসিপিটি ফলো করে লেবুর আচার বানান। এটি বানাতে পাকা হলুদ লেবু ব্যবহার করেন তিনি। কারণ সবুজ লেবুগুলো টক হয় বেশি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। উপকরণ
  • লেবু- ১৫ টি
  • লেবুর রস- আধা বা ১ কাপ
  • ভিনেগার- ১ কাপ
  • সরিষার তেল- ১ টে.চা.
  • ধনিয়া ভাঁজা গুঁড়ো- ১/২ চা.চা.
  • হলুদ গুঁড়ো- ১/২ চা.চা.
  • মরিচ গুঁড়ো- ১/২ চা.চা.
  • মরিচ- ৩ টি, পোড়ানো
  • তেজপাতা- ৩ টি
  • এলাচ- ৩ টি
  • কালোজিরা- ১/২ চা.চা.
  • মেথি- ১/২ চা.চা.
  • মৌরি- ১/২ চা.চা.
  • লবণ- ১ টে.চা.
  • দারুচিনি স্টিক- ২ টি
  • আদা কুঁচি- ১ চা.চা.
  • রসুন বাঁটা- ১/২ চা.চা.
  • চিনি- ১ টে.চা.
  • পানি

[picture]

প্রণালী

- চুলায় একটি পাত্রে ভিনেগার ও সামান্য পানি  নিয়ে তাতে লেবুগুলো ছেড়ে ফোটান কিছুক্ষণ। এরপর উঠিয়ে রেখে ঠাণ্ডা হতে দিন। লেবুগুলো কাঁটা চামচ দিয়ে লেবুর গা হালকা কেচে নিন এবং টুকরো করুন।  একটি প্যানে সরিষা তেল দিয়ে তাতে লেবু টুকরোগুলো ছেড়ে নাড়ুন। রস একটু সড়ে গেলে উঠিয়ে নিন।

- একটি প্যানে কালোজিরা, মেথি ও মৌরি ভালো করে সরিষা তেলে ভেঁজে নিন।

- ধনিয়া ভাঁজা গুঁড়ো, আদা কুঁচি, রসুন বাঁটা, তেজপাতা, আস্ত মরিচ, এলাচ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ও চিনি একটি কাঠের হাতায় বা মুখবন্ধ বাটিতে নিয়ে ভালো করে ঝাঁকান। এটিকে কালোজিরা, মেথি ও মৌরির প্যানে ঢালুন মশলার মিশ্রণটিকে। ভালো করে নাড়ুন।

- লেবু টুকরোগুলো ছাড়ুন। মাখা মাখা হওয়া পর্যন্ত রাঁধুন। হয়ে গেলে ঠাণ্ডা করুন। একটি বয়ামে লেবুর রস দিয়ে আচারটি তুলে রাখুন।

- কিছুদিন রোদে দেয়ার আচারটি খাওয়ার উপযুক্ত হবে। রোদ না লাগালে আচার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।

    লিখেছেন- আনিকা ফওজিয়া

সম্পর্কিত লেখা

আচারি চিকেন
মেহমানদারী

আচারি চিকেন

ছুটির দিনে কোনো স্পেশাল ডিশ ট্রাই করতে চান? বা অতিথি আপ্যায়নে একটু ডিফারেন্ট কিছু রাখতে চান? আচারি চিকেন একটি রিচ ডিশ। পোলাও, পরোটা, খিচুড়ি, নানরুটি এ...

চা – নাস্তা

বীফ কলিজা শিঙ্গাড়া

শিঙ্গাড়া কার না ভালো লাগে! আর তা যদি হয় কলিজার শিঙ্গাড়া, তবে তো আর কথাই নেই। বিকেলের চায়ের সাথে গরম গরম শিঙ্গাড়া খাওয়ার মজাই আলাদা। উপকরণ শিঙ্গাড়া...

স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য মেথি | ঘরে বসে সহজেই করে নিন চুলের পরিচর্যা!
চুলের যত্ন

স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য মেথি | ঘরে বসে সহজেই করে নিন চুলের পরিচর্যা!

যুগ যুগ ধরে রান্নার গুরুত্বপূর্ণ একটি উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে মেথি। সময়ের সাথে সাথে বিভিন্ন শারীরিক সমস্যার ঘরোয়া সমাধান হিসেবেও এটি ব্যবহার কর...

দই মুরগী
মেহমানদারী

দই মুরগী

আজ বাদে কাল শুক্রবার! দেখতে দেখতে সপ্তাহ শেষ হয়ে যায়, তাই না? ব্যস্ততা বড্ড অদ্ভুত। যেহেতু উইকএন্ড, একটু স্পেশাল ডিসতো চাই, নাকি? তাই নিয়ে এলাম দই মুর...

আরও পড়ুন

ফ্রুট মাস্ক | ত্বক ও চুলের যত্ন
চুলের যত্ন

ফ্রুট মাস্ক | ত্বক ও চুলের যত্ন

ফল শুধু ক্ষুধা নিবারণেই সীমাবদ্ধ নয়, বরং সৌন্দর্য চর্চাতেও অনন্য ভূমিকা রাখে। বিভিন্ন ধরনের ফল বিভিন্ন গুণের হয়। ত্বকের ও চুলের যত্নে ফলের মাস্ক কিন্ত...

নানা রকম চা এবং তাদের স্বাস্থ্যগুণ
সুস্থতা

নানা রকম চা এবং তাদের স্বাস্থ্যগুণ

‘এক কাপ চা’ আমাদের প্রতিদিনের সঙ্গী। সকাল ও বিকালের নাস্তায় এক কাপ চা না হলে যেন চলেই না। পৃথিবীতে নানা দেশের খাবারের ধরনে নানা পার্থক্য থাকলেও এই চা...

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

চা – নাস্তা

মাছের কিমার পুর ভরা সমুচা পিঠা

শুধু বাচ্চারা কেন, অনেক বড়রাও আছে যারা সহজে মাছ খেতে চায় না। যারা মাছ খাওয়া নিয়ে তালবাহানা করে তাদেরকে ও একটু সময় নিয়ে আর বুদ্ধি খাটালে মাছ খাওয়ানো যে...

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে মেথির ৫টি প্যাক
ত্বকের যত্ন

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে মেথির ৫টি প্যাক

মেথি-কে আমরা সাধারণত মশলা হিসেবে চিনি। আবার মেথিকে যে শুধু মশলাই না, খাবার এমনকি ঔষধও বলা হয়ে থাকে, সেটাও আমরা জানি। মেথি রক্তে শর্করার পরিমাণ কমানোর...

৩টি মাছের রেসিপি | বাঙালি ভোজ হবে বেলে,পুঁটি ও কাজলি দিয়ে!
রেসিপি

৩টি মাছের রেসিপি | বাঙালি ভোজ হবে বেলে,পুঁটি ও কাজলি দিয়ে!

কাল বাসায় বড় মামা আসছেন। মা বললো মামা মায়ের সব পছন্দের মাছ নিয়ে আসছেন গ্রাম থেকে। আমার মা যা মজা করে মাছ রান্না করে তা আর মুখে না বলি। চলুন আপনাদের সা...

…