মাছের কিমার পুর ভরা সমুচা পিঠা

sub-editor · May 27, 2017 · 1 min read

শুধু বাচ্চারা কেন, অনেক বড়রাও আছে যারা সহজে মাছ খেতে চায় না। যারা মাছ খাওয়া নিয়ে তালবাহানা করে তাদেরকে ও একটু সময় নিয়ে আর বুদ্ধি খাটালে মাছ খাওয়ানো যেতে পারে। সেটা কীভাবে? সেই রেসিপি নিয়েই আজকে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি টি হচ্ছে - মাছের কিমার পুর ভরা সমুচা পিঠা।

ত্রিকোণা সমুচার শেইপে তৈরি এই মজার পিঠাটি বানাতে আমাদের যা যা লাগবে -

(১) যেকোন বড় মাছ যেটার কাঁটা ছাড়াতে আপনার কম কষ্ট হবে (রুই / শোল / ভেটকি / কাতলা)

(২) পৌনে এক চা চামচ হলুদ গুঁড়ো

(৩) দেড় চা চামচ জিরে গুঁড়ো

(৪) ২টি কাঁচামরিচ বাটা

(৫) ২ চা চামচ রসুন বাটা

(৬) পৌনে এক চা চামচ আদা বাটা

(৭) ২ চা চামচ পেঁয়াজ বাটা

(৮) ৩টা মাঝারি সাইজের পেঁয়াজ কুঁচি করে কাটা

(৯) ৪-৫টি কাঁচামরিচ (বাড়াতে/কমাতে পারেন আপনার ইচ্ছেমত)

(১০) ৩ কাপ চালের গুঁড়ো

(১১) লবণ (স্বাদ অনুযায়ী)

(১২) ভাজার জন্য তেল

(১৩) মাছ সিদ্ধ করার জন্য পানি

[picture]

কীভাবে বানাবো ?

প্রথমে হাড়িতে ২ কাপ পানি গরম করে নিন। এবার আরেকটি হাড়িতে ৩ কাপ চালের গুঁড়ো, দেড় চা চামচ পেঁয়াজ বাটা , এক চা চামচ রসুন বাটা , আধা চা চামচ আদা বাটা , ২টি কাঁচামরিচ বাটা , ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নিন এবং প্রয়োজন মতো গরম পানি ঢেলে ভালো করে মেখে ডো বানিয়ে নিন। ডো টা একটা পরিষ্কার পাতলা কাপড় দিয়ে ঢেকে চুলার পাশে রেখে দিন। এবার মাছের টুকরোগুলো অল্প পানিতে সিদ্ধ করে নিন , সিদ্ধ করার সময় গরম পানিতে দিবেন পরিমাণ মতো লবন , আধা চা চামচ হলুদ গুঁড়ো , আধা চা চামচ পেঁয়াজ বাটা , ১ চা চামচ রসুন বাটা , ১/৪ চা চামচ আদা বাটা , আধা চা চামচ জিরে গুঁড়ো। মাছ সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে এলে মাছ নামিয়ে ঠাণ্ডা করে কাঁটা ছাড়িয়ে নিন। কড়াইতে ১ চা চামচ তেল দিয়ে তাতে কুচানো পেঁয়াজ আর মরিচ কুঁচি দিয়ে হালকা লালচে করে ভেজে নিন , এবার তাতে কাঁটা ছাড়ানো মাছ , সামান্য লবন আর ১ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে এক মিনিট ভেজে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল কাঁটা ছাড়ানো মাছের কিমা। এই কিমা তৈরির সময় কিন্তু বেশি তেল ব্যবহার করা যাবে না , তা না হলে তেলের কারণে পিঠার ভাঁজ খুলে যাবে এবং পিঠা ভাজার সময় ভিতরের মাছের কিমার পুর বেরিয়ে যাবে ।

Samosa-Pastry-7

 এবার ডো নিয়ে একটা একটা করে রুটি বেলুন এবং গোল রুটিটাকে আড়াআড়ি আর লম্বালম্বিভাবে চার টুকরো করে কেটে নিন। একটি টুকরো হাতে নিয়ে তার ভিতরে অল্প করে মাছের কিমা ভরে ত্রিকোণা আকৃতিতে ভাঁজ করে নিন এবং মুখগুলো ভালোভাবে বন্ধ করে দিন। আমি অবশ্য বাজারে যে ত্রিকোণাকার পিঠা বানানোর ছাঁচ কিনতে পাওয়া যায় তার ভিতরে রেখে চাপ দেই , এমনিতেই সুন্দর ত্রিকোণাকার সমুচার শেইপ হয়ে যায়। এবার একটা একটা করে মাছের কিমার পুর ভরে সমুচা পিঠাগুলো তৈরি করে নিন এবং কড়াইয়ে তেল গরম করে ডুবো তেলে পিঠাগুলো সোনালি করে ভেজে নিন।

20170522_194717

গরম গরম পরিবেশন করুন। আশা করি বাসায় সবাই বানাতে চেষ্টা করবেন। আর হ্যা , যদি বাসায় চালের গুঁড়ো না থাকে তাহলে ময়দা দিয়েও করতে পারেন। তবে হ্যা , চালের গুঁড়ো ছাড়া কি আর পিঠা হয়?

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ছবি - যিম্বকিচেন ডট কম 

রেসিপি - ফারহানা প্রীতি

সম্পর্কিত লেখা

৩টি মাছের রেসিপি | বাঙালি ভোজ হবে বেলে,পুঁটি ও কাজলি দিয়ে!
রেসিপি

৩টি মাছের রেসিপি | বাঙালি ভোজ হবে বেলে,পুঁটি ও কাজলি দিয়ে!

কাল বাসায় বড় মামা আসছেন। মা বললো মামা মায়ের সব পছন্দের মাছ নিয়ে আসছেন গ্রাম থেকে। আমার মা যা মজা করে মাছ রান্না করে তা আর মুখে না বলি। চলুন আপনাদের সা...

রুই মাছের কোরমা
৩০ মিনিটের রান্না

রুই মাছের কোরমা

মাছ বাঙ্গালিদের খাবারের তালিকার সবথেকে প্রিয় একটি আইটেম। যেকোনো অনুষ্ঠান, বিয়ে, মেহমানদারী ইত্যাদি সব ক্ষেত্রেই বাঙ্গালিরা মাছের একটি ডিশ রেখেই থাকে। ...

শীতের পিঠা | নবান্নের ছোঁয়া ঘরে ঘরে!
সংস্কৃতি

শীতের পিঠা | নবান্নের ছোঁয়া ঘরে ঘরে!

“অগ্রহায়ণ বলছে স্বয়ং-নবান্ন এই এলো রে!”- হ্যাঁ, এখন চলছে অগ্রহায়ণ। আমন ধানের মৌ মৌ গন্ধে সুরভিত চারপাশ। ঘরে ঘরে নবান্নের উৎসব আজ প্রতি পরিবারে। তবে প...

চিংড়ি পিঠা | বরিশালের ঐতিহ্যবাহী একটি খাবার!
চা – নাস্তা

চিংড়ি পিঠা | বরিশালের ঐতিহ্যবাহী একটি খাবার!

কথা হবে সোজাসাপ্টা। জগতে মানুষ আছে দুই ধরনের। ১. যারা চিংড়ি পিঠা খেয়েছে আর ২. যারা খায় নি। চিংড়ি পিঠা বরিশাল অঞ্চলের একটা খাবার, ভাতের সাথে খেতে হয়।...

আরও পড়ুন

কুমড়ো পাতার বড়া
৩০ মিনিটের রান্না

কুমড়ো পাতার বড়া

কুমড়ো দিয়ে বিভিন্ন আইটেম আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের কুমড়ো পাতা দিয়ে ভিন্ন একটি বড়া তৈরির রেসিপি দেখাবো। খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার কুমড়ো...

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

পটলের দোলমা
মেহমানদারী

পটলের দোলমা

পটল হচ্ছে সুস্বাদু সবজিগুলোর মধ্যে একটি। আর পটলের অত্যন্ত মজাদার রেসিপিগুলোর মধ্যে পটলের দোলমা খুব জনপ্রিয়। পোলাও হোক বা ভাত, পটলের দোলমা সবকিছুর সাথে...

হায়দ্রাবাদি চিকেন কারি
মেহমানদারী

হায়দ্রাবাদি চিকেন কারি

সবসময় চিকেনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? গতানুগতিক ধাঁচের রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু ট্রাই করলে মুখের স্বাদেও পরিবর্তন আসে। এম...

ক্ষীর পাটিসাপটা
রেসিপি

ক্ষীর পাটিসাপটা

শীতকাল আসলেই পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। আবহমান বাংলার নিজস্ব ঐতিহ্যের সাথে পিঠা-পুলির সম্পর্ক যুগ যুগ ধরে। এলাকাভেদে পিঠার তারতম্য থাকায় আমাদের দেশের গ্...

ডিমের মালাইকারি
২০ মিনিটের রান্না

ডিমের মালাইকারি

বাসায় সব সময় মাছ বা মাংস না থাকলেও ডিম তো থাকেই! প্রোটিনের পাশাপাশি এতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি, ভিটামিন বি৬ ও ভিটামিন বি১২ রয়েছে। ডিম দিয়ে কত রকম...

…