হায়দ্রাবাদি চিকেন কারি

তানিজা ইসলাম · Mar 19, 2020 · 1 min read

হায়দ্রাবাদি চিকেন কারি

সবসময় চিকেনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? গতানুগতিক ধাঁচের রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু ট্রাই করলে মুখের স্বাদেও পরিবর্তন আসে। এমনিতে মুরগির যে কোনো আইটেম পরিবারের সবাই খুশিমনে খায়। আর ঝাল ঝাল হায়দ্রাবাদি চিকেন কারি রান্না হলে তো সবাই চেটেপুটে খাবেই! খুব সহজ রেসিপিতে এবং অল্প সময়ে সুস্বাদু এই আইটেমটি তৈরি করতে পারেন। মেহমানদারীতে, বিশেষ কোনো অকেশনে কিংবা ছুটির দিনের স্পেশ্যাল মেন্যুতে এই চিকেন কারির ডিশটি দারুণ মানাবে। তাহলে, দেরি না করে হায়দ্রাবাদি চিকেন কারি তৈরির পুরো রেসিপিটি জেনে নিন!

হায়দ্রাবাদি চিকেন কারি তৈরির প্রণালী 

উপকরণ

  • মুরগি- ১ কেজি
  • রসুন বাটা- ২ চা চামচ
  • আদা বাটা- ১ চা চামচ
  • পেঁয়াজ বাটা- ২ চা চামচ
  • বাদাম বাটা- ১ চা চামচ
  • টকদই- ২ টেবিল চামচ
  • সরিষা বাটা- ১/২ চা চামচ
  • হলুদ গুঁড়ো- ১ চা চামচ
  • লালমরিচের গুঁড়ো- ১ চা চামচ
  • কাঁচামরিচ বাটা- ২ চা চামচ
  • জিরা গুঁড়ো- ১/২ চা চামচ
  • কারিপাতা- ৩টি
  • গরম মসলার গুঁড়ো- ১ চা চামচ
  • এলাচ, তেজপাতা, গোটা গোলমরিচ- ২টি করে
  • লবণ- স্বাদ অনুযায়ী
  • তেল- ৩ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী

১) প্রথমে মুরগির টুকরোগুলো ভালোভাবে ধুয়ে কাঁচামরিচ বাটা, লবণ ও টকদই দিয়ে মাখিয়ে রাখুন।

২) অন্যদিকে একটি বড় প্যানে তেল গরম করে তাতে কারিপাতা, এলাচ, তেজপাতা ও গোটা গোলমরিচ ফোঁড়ন দিন।

৩) তারপর একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা ও আদা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। প্রয়োজনে সামান্য পানি যোগ করতে পারেন। খেয়াল রাখবেন, মসলা যেনো পুড়ে না যায়!

৪) এবার চিকেনের টুকরোগুলো দিয়ে মসলার সাথে ভালোভাবে মিশিয়ে নিন ও নাড়তে থাকুন।

৫) চুলার তাপ মাঝারী রেখে একে একে লবণ, লালমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো ও সরিষা বাটা দিয়ে আবার কষিয়ে নিন। সময় নিয়ে চিকেন কষাতে হবে, দরকার হলে পানি দিতে পারেন।

৬) এবার চিকেন সেদ্ধ হওয়ার জন্য পরিমাণমতো পানি দিন ও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করুন। মিনিট দশেক পর ঢাকনা খুলে বাদাম বাটা ও গরম মসলার গুঁড়ো দিয়ে দিন।

৭) বাদাম বাটা দেওয়াতে চিকেন কারি ঘন হয়ে আসবে। চিকেন ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না সেটা দেখে নিবেন। এবার হালকা আঁচে কিছুক্ষণের জন্য দমে রাখুন।

ব্যস, মজাদার হায়দ্রাবাদি চিকেন কারি রেডি টু সার্ভ! উপরে কাঁচামরিচ ফালি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। সাদাভাত, পোলাও, নান কিংবা পরোটার সাথে দারুণ মানিয়ে যাবে এই ডিশটি। আর দেখলেন তো, এটা বেশ তাড়াতাড়ি ও ঝামেলাবিহীনভাবে রান্না করা যায়। তাহলে এই রেসিপিটি ট্রাই করে ফেলুন এই ছুটির দিনেই!

 

ছবি- সংগৃহীত: মনিকাগোয়ারধান.কো.ইউকে

সম্পর্কিত লেখা

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

পটলের দোলমা
মেহমানদারী

পটলের দোলমা

পটল হচ্ছে সুস্বাদু সবজিগুলোর মধ্যে একটি। আর পটলের অত্যন্ত মজাদার রেসিপিগুলোর মধ্যে পটলের দোলমা খুব জনপ্রিয়। পোলাও হোক বা ভাত, পটলের দোলমা সবকিছুর সাথে...

ডিমের মালাইকারি
২০ মিনিটের রান্না

ডিমের মালাইকারি

বাসায় সব সময় মাছ বা মাংস না থাকলেও ডিম তো থাকেই! প্রোটিনের পাশাপাশি এতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি, ভিটামিন বি৬ ও ভিটামিন বি১২ রয়েছে। ডিম দিয়ে কত রকম...

চিকেন টিকিয়া
স্ন্যাকস

চিকেন টিকিয়া

চিকেন খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। মুরগি দিয়ে কত রকমের মজাদার খাবার যে তৈরি হয় রসনাবিলাসী বাঙালিদের হেঁসেলে! সাধারণত বিফ কিংবা মাটন...

আরও পড়ুন

চা – নাস্তা

মাছের কিমার পুর ভরা সমুচা পিঠা

শুধু বাচ্চারা কেন, অনেক বড়রাও আছে যারা সহজে মাছ খেতে চায় না। যারা মাছ খাওয়া নিয়ে তালবাহানা করে তাদেরকে ও একটু সময় নিয়ে আর বুদ্ধি খাটালে মাছ খাওয়ানো যে...

বাটার চিকেন মিটবল
মেহমানদারী

বাটার চিকেন মিটবল

চিকেন তো আমাদের সবারই কম বেশি পছন্দ! স্বাদে ভিন্নতা আনতে ডিফারেন্ট কোনো রেসিপি ট্রাই করতে চান? আজ চিকেনের সহজ একটি রেসিপি শেয়ার করবো, যেটা খেতে খুবই স...

চিংড়ি পিঠা | বরিশালের ঐতিহ্যবাহী একটি খাবার!
চা – নাস্তা

চিংড়ি পিঠা | বরিশালের ঐতিহ্যবাহী একটি খাবার!

কথা হবে সোজাসাপ্টা। জগতে মানুষ আছে দুই ধরনের। ১. যারা চিংড়ি পিঠা খেয়েছে আর ২. যারা খায় নি। চিংড়ি পিঠা বরিশাল অঞ্চলের একটা খাবার, ভাতের সাথে খেতে হয়।...

মাটন নিহারী
১ ঘণ্টার রান্না

মাটন নিহারী

মাটন পায়া স্যুপ বা মাটন নিহারী, বাঙালিদের প্রিয় একটি খাবার। ফারসি ভাষায় “নিহার” শব্দটির অর্থ হচ্ছে সকাল, এই খাবারটি সকালের নাস্তাতে খাওয়া হয় বলে এর...

গরুর মাংসের কোরমা
মেহমানদারী

গরুর মাংসের কোরমা

আপনি চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন। খাসি বা গরুর মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেঁয়াজ বাঁটা ৩ টেবিল চামচ আদা বাঁটা ১ টেবিল চামচ...

দই মুরগী
মেহমানদারী

দই মুরগী

আজ বাদে কাল শুক্রবার! দেখতে দেখতে সপ্তাহ শেষ হয়ে যায়, তাই না? ব্যস্ততা বড্ড অদ্ভুত। যেহেতু উইকএন্ড, একটু স্পেশাল ডিসতো চাই, নাকি? তাই নিয়ে এলাম দই মুর...

…