কাশ্মীরি মাটন কারি 

তানিজা ইসলাম · Jan 06, 2020 · 1 min read

কাশ্মীরি মাটন কারি 

ছুটির দিনে, উৎসবে বা কোনো সেলিব্রেশনে স্পেশাল কিছু রান্না না করলেই যেন নয়। সারা বছর কোলেস্টেরল, হাই প্রেশার, ডায়েটিং এগুলো মেইনটেইন করতে যেয়ে রেড মিট তেমন একটা খাওয়া হয় না, কিন্তু বিশেষ দিনের মেন্যুতে মাটন না থাকলে কি চলে? "কাশ্মীরি মাটন কারি" এর রেসিপিটি ট্রাই করতে পারেন কেননা ডিশটিতে বিভিন্ন মসলার অপূর্ব সমন্বয়ের জন্য এটার স্বাদ মুখে লেগে থাকার মতো। সুন্দর কালার এবং ফ্লেভার দিয়ে মেহমানদেরও মন জয় করতে পারেন অনায়াসেই। তাহলে জেনে নিন এর পুরো রেসিপিটি।  

কাশ্মীরি মাটন কারি তৈরির পদ্ধতি 

উপকরণ

  • মাটন- ১ কেজি
  • পেঁয়াজ কুঁচি- ২ কাপ 
  • ধনে গুঁড়ো- ২ টেবিল চামচ 
  • আদা বাটা- ৩ টেবিল চামচ
  • রসুন বাটা- ২ টেবিল চামচ
  • গোলমরিচ গুঁড়ো- ১/২ চা চামচ 
  • কাশ্মীরি মরিচ গুঁড়ো- ৩ চা চামচ
  • লাল মরিচ গুঁড়ো- ১ চা চামচ
  • হলুদ গুঁড়ো- ২ চা চামচ
  • এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা- ২টি করে
  • টক দই- ২ টেবিল চামচ
  • লেবুর রস- ২ চা চামচ
  • টমেটো কুঁচিয়ে রাখা- ১ কাপ  
  • জয়ফল-জয়িত্রী গুঁড়ো- ১ চা চামচ
  • শুকনো প্যানে টেলে নেয়া জিরা গুঁড়ো- ১ টেবিল চামচ
  • সরিষার তেল- ১ কাপ
  • লবণ- স্বাদ মতো
  • কাজু বাদাম পেস্ট- ১ চা চামচ

প্রস্তুত প্রণালী 

১) প্রথমে কড়াইতে তেল দিন। তেল গরম হয়ে গেলে তাতে এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা ফোঁড়ন ও পেঁয়াজ কুঁচি দিয়ে ভেজে নিন।

২) এবার ঐ তেলে পানি ঝরানো মাংস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। সাথে একএক করে ধনে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, কাশ্মীরি মরিচ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, কুঁচিয়ে রাখা টমেটো, লেবুর রস, লবণ, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।

৩) মসলা থেকে তেল বের হয়ে আসলে পানি ঝরানো টকদই ও বাদাম পেস্ট দিয়ে আবার একটু কষিয়ে নিন। মনে রাখবেন সময় নিয়ে কষালে টেস্ট অনেকটাই বেড়ে যাবে।

৪) এবার সেদ্ধ হওয়ার জন্য পরিমাণমতো গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন ৩০ মিনিটের জন্য।

৫) এবার একটু নেড়ে নিয়ে জয়ফল-জয়িত্রী গুঁড়ো, টেলে রাখা জিরা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে অল্প আঁচে জ্বাল দিতে থাকুন। কাশ্মীরি মরিচ গুঁড়ো আর টমেটোর জন্য গ্রেভিতে লাল রঙটা আসবে।  

৬) ঝোল ঘন হয়ে এলে চুলা বন্ধ করে দিন। এবার গরম গরম পরিবেশনের পালা।

ব্যস, গরম ভাত, পোলাও কিংবা নানের সঙ্গে দারুণ মানাবে এই ডিশটি। কাশ্মীরি রান্নাতে একটু মিষ্টির আধিক্য দেখা যায় কিন্তু তাদের এই মাংসের পদটি কিন্তু নিয়ম ভেঙেছে, কারণ এটি স্পাইসি একটি ডিশ।   

 

ছবি- সংগৃহীত: সাজগোজ;আনন্দউৎসব.আনন্দবাজার.কম

সম্পর্কিত লেখা

শাহী মাটন রেজালা
রেসিপি

শাহী মাটন রেজালা

ভোজনপ্রিয় বাঙালিদের কাছে উৎসব মানেই হচ্ছে পোলাও, মাংসের নানা রকম পদ! যেকোনো স্পেশাল অকেশনে বা বিশেষ দিন উদযাপনে মাটন না থাকলে কি চলে, বলুন তো? কাচ্চি,...

মাটন দিলখুশ রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল সুস্বাদু মাটন কারি
রেসিপি

মাটন দিলখুশ রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল সুস্বাদু মাটন কারি

আপনি কি এমন একটি মাটন রেসিপি খুঁজছেন, যা খেতেও লাজবাব এবং দেখতেও রেস্টুরেন্ট-স্টাইলের? তাহলে মাটন দিলখুশ হতে পারে আপনার জন্য পারফেক্ট একটি পদ! নামের ম...

কুমড়ো পাতার বড়া
৩০ মিনিটের রান্না

কুমড়ো পাতার বড়া

কুমড়ো দিয়ে বিভিন্ন আইটেম আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের কুমড়ো পাতা দিয়ে ভিন্ন একটি বড়া তৈরির রেসিপি দেখাবো। খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার কুমড়ো...

মাটন নিহারী
১ ঘণ্টার রান্না

মাটন নিহারী

মাটন পায়া স্যুপ বা মাটন নিহারী, বাঙালিদের প্রিয় একটি খাবার। ফারসি ভাষায় “নিহার” শব্দটির অর্থ হচ্ছে সকাল, এই খাবারটি সকালের নাস্তাতে খাওয়া হয় বলে এর...

আরও পড়ুন

মাটন তাওয়া ফ্রাই
রেসিপি

মাটন তাওয়া ফ্রাই

স্পেশাল অকেশনের মেন্যুতে বিফ বা মাটন না থাকলে কি চলে, বলুন তো? মাটন দিয়ে কত ধরনের আইটেমই তো ট্রাই করা হয়। আজ শেয়ার করবো স্পেশাল মাটন তাওয়া ফ্রাই এর রে...

৫ টি মজাদার টিফিন বাচ্চাদের স্কুলে দেয়ার জন্য!
চা – নাস্তা

৫ টি মজাদার টিফিন বাচ্চাদের স্কুলে দেয়ার জন্য!

এই তো সেইদিন হাসপাতাল থেকে তোয়ালেতে মুড়িয়ে বাসায় নিয়ে আসলাম ছোট্ট বাবুটিকে। আর আজকে সে কাঁধে ছোট্ট স্কুলব্যাগ নিয়ে হাঁটি হাঁটি পা করে প্রথমবার স্কুলে...

হায়দ্রাবাদি চিকেন কারি
মেহমানদারী

হায়দ্রাবাদি চিকেন কারি

সবসময় চিকেনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? গতানুগতিক ধাঁচের রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু ট্রাই করলে মুখের স্বাদেও পরিবর্তন আসে। এম...

ডিমের মালাইকারি
২০ মিনিটের রান্না

ডিমের মালাইকারি

বাসায় সব সময় মাছ বা মাংস না থাকলেও ডিম তো থাকেই! প্রোটিনের পাশাপাশি এতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি, ভিটামিন বি৬ ও ভিটামিন বি১২ রয়েছে। ডিম দিয়ে কত রকম...

চা – নাস্তা

মাছের কিমার পুর ভরা সমুচা পিঠা

শুধু বাচ্চারা কেন, অনেক বড়রাও আছে যারা সহজে মাছ খেতে চায় না। যারা মাছ খাওয়া নিয়ে তালবাহানা করে তাদেরকে ও একটু সময় নিয়ে আর বুদ্ধি খাটালে মাছ খাওয়ানো যে...

মেহেদির ছোঁয়ায় চুলে আনুন গর্জিয়াস লুক
চুলের যত্ন

মেহেদির ছোঁয়ায় চুলে আনুন গর্জিয়াস লুক

একটা গাছ লাগালে তাতে পানি দিতে হয়, সার দিতে হয়, কীটনাশক প্রয়োগ করতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, গাছের গোঁড়ার মাটির যত্ন নিতে হয়। তাহলেই সেই গাছ...

…