মাটন নিহারী

তানিজা ইসলাম · Feb 23, 2020 · 1 min read

মাটন নিহারী

মাটন পায়া স্যুপ বা মাটন নিহারী, বাঙালিদের প্রিয় একটি খাবার। ফারসি ভাষায় “নিহার” শব্দটির অর্থ হচ্ছে সকাল, এই খাবারটি সকালের নাস্তাতে খাওয়া হয় বলে এর নামকরণ করা হয়েছে নিহারী! জানামতে এই রান্নার চল প্রথমে শুরু হয়েছিল দিল্লীতে। এখনতো আমাদের দেশেও ভীষণ জনপ্রিয় এটি। সকালে গরম গরম রুটি বা পরোটার সাথে ঝাল ঝাল খাসির পায়ার নিহারী! শুনেই খেতে ইচ্ছে করছে, তাই না? চলুন তাহলে জেনে নেই, মাটন নিহারী রান্নার পারফেক্ট রেসিপিটি!

মাটন নিহারী রান্নার পদ্ধতি

উপকরণ

  • খাসির পায়া বা লেগ- ৪টি
  • আদা কুঁচি- ১ টেবিল চামচ
  • পেঁয়াজ বাটা- ৩ চা চামচ
  • রসুন বাটা- ২ চা চামচ
  • আদা বাটা- ১ চা চামচ
  • হলুদ গুঁড়ো- ১ চা চামচ
  • লালমরিচের গুঁড়ো- ১ চা চামচ
  • গোলমরিচের গুঁড়ো- ১/২ চা চামচ
  • জিরা বাটা- ১ চা চামচ
  • তেজপাতা, এলাচ, দারুচিনি- ১টি করে
  • তেল- ৩ টেবিল চামচ
  • গরম মসলার গুঁড়ো- সামান্য
  • শুকনো খোলায় ভেজে রাখা জিরা গুঁড়ো- ১ চা চামচ
  • লবণ- স্বাদমতো
  • ধনেপাতা- সাজানোর জন্য

প্রস্তুত প্রণালী

১) প্রথমে প্রেশার কুকারে চার কাপ পানিতে খাসির পায়া বা নলাগুলো হলুদ ও লবণ দিয়ে সেদ্ধ করতে হবে।

২) ৩-৪টা ছিটি দিলে নামিয়ে ফেলে মাটন লেগগুলো তুলে নিন। আর মাটনের স্টক অর্থাৎ পানিটা আলাদা করে রাখুন।

৩) এবার একটি বড় পাত্রে তেল গরম করতে দিন। গরম তেলে তেজপাতা, এলাচ, দারুচিনি ও আদা কুঁচি দিয়ে দিতে হবে।

৪) এক এক করে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লালমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জিরা বাটা ও লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।

৫) নিহারী রান্নায় মসলা কষানোর সময় পানির পরিবর্তে মাটন স্টক ব্যবহার করা ভালো। মাঝারি আঁচে রান্নাটা করতে হবে।

৬) তারপর পায়াগুলো দিয়ে মসলার সাথে মিশিয়ে আবার একটু কষিয়ে নিন। শুকনো খোলায় ভেজে রাখা জিরা গুঁড়ো ও স্টক দিয়ে ঢেকে রান্না করুন কিছুক্ষণের জন্য।

৭) ঝোল ঘন হয়ে আসলে গরম মসলার গুঁড়ো দিয়ে দিন। ব্যস, নামানোর সময় আদা কুঁচি ও ধনেপাতা ছড়িয়ে নিন।

গরম গরম মাটন নিহারী রেডি টু সার্ভ! পরোটা, নান বা রুটির সাথে দারুণ মানিয়ে যায় ডিশটি। তাহলে এখন থেকে এটি রেস্টুরেন্টে যেয়ে না খেয়ে, স্বাস্থ্যসম্মত উপায়ে নিজেই বানিয়ে নিন।

 

ছবি- সংগৃহীত: সাটারস্টক

সম্পর্কিত লেখা

শাহী মাটন রেজালা
রেসিপি

শাহী মাটন রেজালা

ভোজনপ্রিয় বাঙালিদের কাছে উৎসব মানেই হচ্ছে পোলাও, মাংসের নানা রকম পদ! যেকোনো স্পেশাল অকেশনে বা বিশেষ দিন উদযাপনে মাটন না থাকলে কি চলে, বলুন তো? কাচ্চি,...

মাটন দিলখুশ রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল সুস্বাদু মাটন কারি
রেসিপি

মাটন দিলখুশ রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল সুস্বাদু মাটন কারি

আপনি কি এমন একটি মাটন রেসিপি খুঁজছেন, যা খেতেও লাজবাব এবং দেখতেও রেস্টুরেন্ট-স্টাইলের? তাহলে মাটন দিলখুশ হতে পারে আপনার জন্য পারফেক্ট একটি পদ! নামের ম...

মাটন তাওয়া ফ্রাই
রেসিপি

মাটন তাওয়া ফ্রাই

স্পেশাল অকেশনের মেন্যুতে বিফ বা মাটন না থাকলে কি চলে, বলুন তো? মাটন দিয়ে কত ধরনের আইটেমই তো ট্রাই করা হয়। আজ শেয়ার করবো স্পেশাল মাটন তাওয়া ফ্রাই এর রে...

মাটন কাঠি রোল
মেহমানদারী

মাটন কাঠি রোল

খাবারের জগতের এক অনন্য নাম হচ্ছে মাটন। মাটন দিয়ে তৈরি বিভিন্ন আইটেম ভোজনরসিকদের পছন্দের খাবারের তালিকায় শীর্ষে থাকে। আজকে এই মাটন দিয়ে তৈরি এক মজাদার...

আরও পড়ুন

মাটন কিমা ক্যারট স্যান্ডউইচ
রেসিপি

মাটন কিমা ক্যারট স্যান্ডউইচ

মাটন দিয়ে ডিশ বলতেই আমরা বুঝি হয় কাচ্চি বিরিয়ানি কিংবা মাটন রেজালা। এর বাহিরে অন্য কোন রান্নাবান্না করার চিন্তা আমরা খুব কমই করি। আজকে আমি মাটন দিয়ে ত...

কাশ্মীরি মাটন কারি 
মেহমানদারী

কাশ্মীরি মাটন কারি 

ছুটির দিনে, উৎসবে বা কোনো সেলিব্রেশনে স্পেশাল কিছু রান্না না করলেই যেন নয়। সারা বছর কোলেস্টেরল, হাই প্রেশার, ডায়েটিং এগুলো মেইনটেইন করতে যেয়ে রেড মিট...

মজাদার মাটন ফ্রাই
চা – নাস্তা

মজাদার মাটন ফ্রাই

হুট করেই বাড়িতে মেহমান চলে এলে, বন্ধুদের সাথে আড্ডা, চা-পার্টি কিংবা বিকেলের নাস্তায় মুখরোচক কিছু বানাতে চাচ্ছেন? মজাদার মাটন ফ্রাই ট্রাই করতে পারেন।...

হায়দ্রাবাদি চিকেন কারি
মেহমানদারী

হায়দ্রাবাদি চিকেন কারি

সবসময় চিকেনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? গতানুগতিক ধাঁচের রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু ট্রাই করলে মুখের স্বাদেও পরিবর্তন আসে। এম...

কুমড়ো পাতার বড়া
৩০ মিনিটের রান্না

কুমড়ো পাতার বড়া

কুমড়ো দিয়ে বিভিন্ন আইটেম আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের কুমড়ো পাতা দিয়ে ভিন্ন একটি বড়া তৈরির রেসিপি দেখাবো। খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার কুমড়ো...

…