মাটন কাঠি রোল

তাহসিন অর্না · Jun 23, 2019 · 1 min read

মাটন কাঠি রোল

খাবারের জগতের এক অনন্য নাম হচ্ছে মাটন। মাটন দিয়ে তৈরি বিভিন্ন আইটেম ভোজনরসিকদের পছন্দের খাবারের তালিকায় শীর্ষে থাকে। আজকে এই মাটন দিয়ে তৈরি এক মজাদার খাবারের রেসিপি আমরা জানবো। মাটন কাঠি রোল। চলুন জেনে নেই কিভাবে তৈরি করা যায় এই মজাদার মাটন কাঠি রোল ।

মাটন কাঠি রোল বানানোর পদ্ধতি

উপকরণ

  •  হাড় ছাড়া খাসীরমাংস- ১/২ কেজি
  •  আদা বাটা- ২ টেবিল চামচ
  •  রসুন বাটা- ২ টেবিল চামচ
  • গরম মসলা- ১/২ টেবিল চামচ
  •  হলুদ গুঁড়া- ১/২ চামচ
  •  মরিচ গুড়া- ১/২ চামচ
  •  টকদই- ৩ টেবিল চামচ
  •  লেবুর রস- ৩ টেবিল চামচ
  •  লবণ- পরিমাণ মতো
  •  ডিম- ১ টি
  •  রুটি- ১ টি
  • অলিভ অয়েল- ১ টেবল চামচ
  •  চাট মসলা- পরিমাণ মতো
  • পেঁয়াজ- স্লাইস করে নেয়া
  •  কাঁচামরিচ কুঁচি- ২ টি
  •  ধনেপাতা কুঁচি- পরিমাণ মতো

মাটন রোল তৈরির পদ্ধতি

(১) একটি পাত্রে প্রথমে খাসীর মাংস নিয়ে তাতে একে একে আদাবাটা, রসুনবাটা, হলুদগুড়া, মরিচগুড়া, গরম মসলা,লেবুর রস এবং টক দই মিশিয়ে মেরিনেট করে নিতে হবে।

(২) তারপর মেরিনেট করা মাটন ফ্রিজে রেখে দিতে হবে। কমপক্ষে ২ ঘন্টা ফ্রিজে রাখবো।

(৩) তারপর একটি প্যান-এ তিন টেবিল চামচ তেল গরম করে তাতে খাসীর মাংস ১ মিনিট ধরে ভেঁজে নিবো। ভাঁজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে।

(৪) একটি ফ্ল্যাট প্যান-এ ৩ টেবিল চামচ তেল গরম করে তাতে একটি রুটি দিয়ে তার উপর একটি ডিম ভেংগে দিতে হবে। তারপর অল্প আঁচে ভেঁজে নিতে হবে।

(৫) ভাঁজা হয়ে গেলে রুটি প্যান থেকে নামিয়ে তার উপর ভাঁজা মাটন দিতে হবে।

(৬) রুটির উপর মাটন দিয়ে তার উপর পেঁয়াজ স্লাইস,কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি এবং চাট মসলা দিবো।

(৭) তারপর রুটিটি রোল করে নিতে হবে।

তৈরি হয়ে গেলো মজাদার মাটন কাঠি রোল। একটি রুটি দিয়ে তৈরি রোল অর্ধেক করে কেটে নেয়া যায়। গরম গরম এই রোল চাইলে চিলিসস অথবা টমেটো সস দিয়েও পরিবেশন করতে পারেন।

ছবি- সংগৃহীত: দা বোম্বে শেফ

সম্পর্কিত লেখা

মাটন দিলখুশ রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল সুস্বাদু মাটন কারি
রেসিপি

মাটন দিলখুশ রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল সুস্বাদু মাটন কারি

আপনি কি এমন একটি মাটন রেসিপি খুঁজছেন, যা খেতেও লাজবাব এবং দেখতেও রেস্টুরেন্ট-স্টাইলের? তাহলে মাটন দিলখুশ হতে পারে আপনার জন্য পারফেক্ট একটি পদ! নামের ম...

মাটন কিমা ক্যারট স্যান্ডউইচ
রেসিপি

মাটন কিমা ক্যারট স্যান্ডউইচ

মাটন দিয়ে ডিশ বলতেই আমরা বুঝি হয় কাচ্চি বিরিয়ানি কিংবা মাটন রেজালা। এর বাহিরে অন্য কোন রান্নাবান্না করার চিন্তা আমরা খুব কমই করি। আজকে আমি মাটন দিয়ে ত...

শাহী মাটন রেজালা
রেসিপি

শাহী মাটন রেজালা

ভোজনপ্রিয় বাঙালিদের কাছে উৎসব মানেই হচ্ছে পোলাও, মাংসের নানা রকম পদ! যেকোনো স্পেশাল অকেশনে বা বিশেষ দিন উদযাপনে মাটন না থাকলে কি চলে, বলুন তো? কাচ্চি,...

মাটন তাওয়া ফ্রাই
রেসিপি

মাটন তাওয়া ফ্রাই

স্পেশাল অকেশনের মেন্যুতে বিফ বা মাটন না থাকলে কি চলে, বলুন তো? মাটন দিয়ে কত ধরনের আইটেমই তো ট্রাই করা হয়। আজ শেয়ার করবো স্পেশাল মাটন তাওয়া ফ্রাই এর রে...

আরও পড়ুন

মজাদার মাটন ফ্রাই
চা – নাস্তা

মজাদার মাটন ফ্রাই

হুট করেই বাড়িতে মেহমান চলে এলে, বন্ধুদের সাথে আড্ডা, চা-পার্টি কিংবা বিকেলের নাস্তায় মুখরোচক কিছু বানাতে চাচ্ছেন? মজাদার মাটন ফ্রাই ট্রাই করতে পারেন।...

মাটন নিহারী
১ ঘণ্টার রান্না

মাটন নিহারী

মাটন পায়া স্যুপ বা মাটন নিহারী, বাঙালিদের প্রিয় একটি খাবার। ফারসি ভাষায় “নিহার” শব্দটির অর্থ হচ্ছে সকাল, এই খাবারটি সকালের নাস্তাতে খাওয়া হয় বলে এর...

মাটন তেহারি
রেসিপি

মাটন তেহারি

তেহারি তো আমাদের সবারই পছন্দের! বাইরে থেকে কিনে না খেয়ে বাসাতেই স্বাস্থ্যসম্মত উপায়ে বানিয়ে নিতে পারেন মজাদার মাটন তেহারি। রেস্টুরেন্টের মতো পারফেক্ট...

মাটন কাবাব রেসিপি
মেহমানদারী

মাটন কাবাব রেসিপি

কাবাব আমার খুব পছন্দের ডিসগুলোর মধ্যে একটা। সামনে পেলে টপাটপ খেতেই থাকি! আর সাথে যদি থাকে নানরুটি বা পরোটা, তাহলে তো স্বর্গ! খুব সহজে বাসাতেই বানিয়ে ন...

গিফট বক্স তৈরির সহজ কৌশল
ক্র্যাফট

গিফট বক্স তৈরির সহজ কৌশল

প্রিয়জনকে উপহার দিতে আমরা কে না ভালবাসি। কিন্তু অনেক সময় সেই উপহারটা কিভাবে দিলে বেশি আকর্ষণীয় হবে সেটা ভেবে বের করতেই কত ঝামেলাই না পোহাতে হয়। বাজারে...

…