গিফট বক্স তৈরির সহজ কৌশল

sub-editor · Sep 06, 2017 · 1 min read

গিফট বক্স তৈরির সহজ কৌশল

প্রিয়জনকে উপহার দিতে আমরা কে না ভালবাসি। কিন্তু অনেক সময় সেই উপহারটা কিভাবে দিলে বেশি আকর্ষণীয় হবে সেটা ভেবে বের করতেই কত ঝামেলাই না পোহাতে হয়। বাজারে নানা ধরণের গিফট বক্স পাওয়া যায় তবে সেগুলো কিনতে বাড়তি টাকা গুনতে হয়। অথচ একটু মন দিয়ে ভাবলেই হাতের কাছের জিনিসপত্র দিয়ে আমরা অনেক সুন্দর গিফট বক্স বানাতে পারি যা শুধু দেখতেই আকর্ষণীয় হবে না বাড়তি খরচও হবে না! আজকের এই পিকটোরিয়ালে গোলাকার শেইপের গিফট বক্স তৈরির কৌশল শেয়ার করব তবে কেউ যদি আরও ভিন্ন কিছু আইডিয়া যেমন পেঁচা গিফট বক্স এবং কাগজের গিফট বক্স ক্লিক করে দেখে নিন।

[picture] যা যা লাগবে- (১) টিস্যু রোল/টেপ রোল (২) কার্ড  বোর্ড (৩) আঠা-যেকোন ফেব্রিক গ্লু (৪) ডেকোরেশন এর জন্য স্টিকার বা ফুল (৫) ডিজাইন পেপার (৬) কেঁচি

প্রথমে একটি টিস্যু রোল/টেপ রোল নিয়ে তার মাপে গোল করে কার্ড  বোর্ড কেটে নিতে হবে।

এরপর ডিজাইন পেপারে আঠা দিয়ে কার্ড  বোর্ড বসিয়ে নিতে হবে।

এরপর ডিজাইন পেপারটা টিস্যু রোল/টেপ রোল এর থেকে ১ ইঞ্চি বেশি রেখে গোল করে কেটে চারপাশে কেঁচি দিয়ে কেটে নিতে হবে যেন ডিজাইন পেপারটা লাগানো যায় কার্ড বোর্ডের চারপাশে।

এরপর গ্লু দিয়ে বাড়তি কাটা চারপাশ কার্ড  বোর্ডের সাথে লাগিয়ে নিতে হবে।

তারপর টিস্যু রোল/টেপ রোল এর চারপাশে আঠার সাহায্যে ডিজাইন পেপার লাগিয়ে গোল কার্ড  বোর্ডটা লাগিয়ে নিতে হবে।

একইভাবে টিস্যু রোল/টেপ রোল ছোট করে কেটে উপরের ঢাকনা বানিয়ে নিতে হবে।

 

এবার  কালারফুল রিবন, লেইস, ফুল বা স্টিকার দিয়ে ডিজাইন করে নিলেই হয়ে গেল সুন্দর আকর্ষণীয় গিফট বক্স। এভাবে নিজের মনের মতন সাজিয়ে নিন।

লিখেছেন – সায়ানি মিশু ছবি - ইউটিউব ডট কম, পিন্টারেস্ট ডট কম

সম্পর্কিত লেখা

ওয়াশি টেপ এর ৬টি রকমারি ব্যবহার সম্পর্কে জেনে নিন!
ক্র্যাফট

ওয়াশি টেপ এর ৬টি রকমারি ব্যবহার সম্পর্কে জেনে নিন!

তরুণদের মধ্যে ওয়াশি টেপের জনপ্রিয়তা অনেক আগেই দেখা দিয়েছে। এর ব্যবহারের বহুমুখিতা আর উজ্জ্বল রং একে জনপ্রিয় করেছে সব বয়সী মানুষের কাছে। এই ওয়াশি টেপ ক...

ইফতারের জন্য চিকেন ভেজিটেবল স্প্রিং রোল (ফ্রোজেন পদ্ধতি সহ)
রেসিপি

ইফতারের জন্য চিকেন ভেজিটেবল স্প্রিং রোল (ফ্রোজেন পদ্ধতি সহ)

রমজান মাসজুড়ে চলে সিয়াম সাধনা। আর ইবাদাতের পাশাপাশি ইফতার আর সেহেরির জন্য থাকে বিশেষ আয়োজন। এই ব্যস্ত জীবনে আমাদের এমন ইফতার আইটেম চাই যা খুব দ্রুত রে...

এগ ক্যাবেজ রোল
স্ন্যাকস

এগ ক্যাবেজ রোল

স্ট্রিটফুডের মধ্যে এগ রোল বা ভেজিটেবল রোল সবচেয়ে বেশি জনপ্রিয়। কিন্তু সবসময় বাইরে থেকে কিনে খাওয়াটা স্বাস্থ্যসম্মত নয়। আমাদের সবার বাসায় ডিম থাকেই।...

মাটন কাঠি রোল
মেহমানদারী

মাটন কাঠি রোল

খাবারের জগতের এক অনন্য নাম হচ্ছে মাটন। মাটন দিয়ে তৈরি বিভিন্ন আইটেম ভোজনরসিকদের পছন্দের খাবারের তালিকায় শীর্ষে থাকে। আজকে এই মাটন দিয়ে তৈরি এক মজাদার...

আরও পড়ুন

নিজেই তৈরি করুন ফোন হোল্ডার
ক্র্যাফট

নিজেই তৈরি করুন ফোন হোল্ডার

ফোনের হোল্ডার কিনতে আমরা অনেক টাকা খরচ করি।কিন্তু চাইলে আমরা নিজেরাই ঘরে তৈরি করে নিতে পারি নিজের পছন্দ অনুযায়ী ফোন হোল্ডার।তাহলে হোল্ডার বানাতে কি কর...

মনের মত বিয়ের গিফট
ব্রাইডাল

মনের মত বিয়ের গিফট

এসে গেছে বিয়ের মৌসুম। পুরো শীতকাল জুড়েই এই সময়টা বিয়ে-শাদীর ধুম লেগে থাকবে। আর আপনিও এই বিয়ের নিমন্ত্রণ কম পাবেন না। আমাদের বাংলাদেশিদের মধ্যে এই রেও...

নিউবর্ন বেবির জন্য বাজেট ফ্রেন্ডলি গিফট আইটেম খুঁজছেন?
মা ও শিশু

নিউবর্ন বেবির জন্য বাজেট ফ্রেন্ডলি গিফট আইটেম খুঁজছেন?

বান্ধবীর বেবি হয়েছে, দেখতে যাবো কিন্তু কী উপহার দেওয়া যায় সেটা নিয়ে কনফিউসড ছিলাম! ছোট্ট বেবির জন্য আগে তো কেনাকাটা করিনি, তাই বুঝে উঠতে পারছিলাম না।...

বিকেলের নাস্তায় ইজি চিজি চিকেন রোল
চা – নাস্তা

বিকেলের নাস্তায় ইজি চিজি চিকেন রোল

বিকেলে চা এর সাথে টা হিসেবে এই চিজি চিকেন রোল হলে কিন্তু মন্দ হয় না! বাসায় সব উপকরণ থাকলে চটপট বানিয়ে ফেলুন চিজি চিকেন রোল। কীভাবে বানাবেন? চলুন দে...

…