মনের মত বিয়ের গিফট

sub-editor · Dec 25, 2016 · 1 min read

মনের মত বিয়ের গিফট

এসে গেছে বিয়ের মৌসুম। পুরো শীতকাল জুড়েই এই সময়টা  বিয়ে-শাদীর ধুম লেগে থাকবে। আর আপনিও এই বিয়ের নিমন্ত্রণ কম পাবেন না। আমাদের বাংলাদেশিদের মধ্যে এই রেওয়াজ তো আছেই যে আত্মীয়, কাছের মানুষ, বন্ধু বা পরিচিত মানুষের জীবনের নতুন অধ্যায় শুরুর শুভ  আয়োজনে মনের মত উপহারসহ আমারা আমাদের শুভেচ্ছা জানিয়ে থাকি। বিয়ের নিমন্ত্রন আসলে প্রথমেই মাথায় আসবে কী উপহার দেওয়া যায়? আবার যাদের বিয়ে তারাও অনেক সময় একই রকম উপহার অনেক বেশি পান যা তাদের পুরোপুরি কাজেও লাগে না। তাই উপহার কেনার সময় নুতন যারা বিয়ে করতে যাচ্ছেন তাদের প্রয়োজন আর শখ মাথায় রেখেই উপহার কেনাটা ভালো।

[picture]

নুতন সংসারে তো সব কিছুই লাগবে যেমন ধরুন ওয়াটার ফিল্টার , ননস্টিক হাঁড়িপাতিলের সেট, হটপট, ব্লেন্ডার, জুসার, গ্রাইন্ডার, টোস্টার, রাইস কুকার, ভ্যাকুয়াম ক্লিনার, ইস্ত্রি কিংবা বিছানার চাদর, কুশন কভার, কম্বল, ফুল দানি, কার্পেট, ডিনার সেট, ইত্যাদি। ঘর সাজানর টুকিটাকি, পেইন্টিং, টেবিল লাম্প, ফটো ফ্রেম, কফি মগ সেট, ছুরি-কাঁটা-চামচের সেট এইগুলিও ভীষণ দরকারি ও মানানসই উপহার নুতন দম্পতিদের জন্য। কনের জন্য পারিজাত ডিজাইনের জুয়েলারি বক্স একটি সুন্দর উপহার ।

শাড়ি বা গয়না দেওয়ার চল অনেক আগে থেকেই চলছে। আপনার সামর্থ্য অনুযায়ী এই গিফট আপনি দিতেই পারেন। কাজের উপহার। এছাড়া আজকাল অনেক সুন্দর সুন্দর পার্স এসেছে মেয়েদের। তাই  পার্স, বা বিয়ের কনে যদি আপনার কাছের কেউ হয় তাহলে তার পছন্দের বিশেষ কোনো মেকআপ কিট খুব ভালো ও আনন্দদায়ক উপহার হবে। আপনি যদি বরের জন্য উপহার পছন্দ করেন তাহলে ঘড়ি বা পাঞ্জাবি খুব মানানসই গিফট। তবে পাঞ্জাবি কিনলে এমন কোথাও থেকে কেনা উচিত যাতে পরে দরকার হলে চেঞ্জ করে নিতে পারে তারা। আপনি গিফট রিসিটসহ আড়ং থেকে পাঞ্জাবি কিনলে মূল্য উল্লেখ থাকে না কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে চেঞ্জ করা সম্ভব। আবার আপনি সুটের কাপড়ও গিফট করতে পারেন যাতে পরে নিজেদের সময় আর সুযোগ মত নুতন বর বানিয়ে নিতে পারেন।  

 ইলেক্ট্রনিক সামগ্রীর মধ্যে অনেক কিছুই আপনি পছন্দ করতে পারেন। মোবাইল সেট, ক্যামেরা হতে পারে পারফেক্ট  গীফট। ডিজিটাল এ্যালবাম অল্প খরচের মধ্যে দারুন হয়।

 অফিস কলিগ বা বন্ধু হলে অন্য সব বন্ধু ও অফিস কলিগরা মিলে ভালো মানের এল.ই.ডি টেলিভিশন, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন, বা ঘরের ফার্নিচার  মানে এরকম বড় মানের গিফটও দেয়া সম্ভব।  আপনার শিক্ষক বন্ধু বা বান্ধবীর বিয়েতে একটি বিশেষ ডিজাইনের বুকশেলফও দেওয়া যেতে পারে আনন্দের সাথে।

নবদম্পতির মধুচন্দ্রিমার জন্য সবচেয়ে বেশি যা লাগবে তা হল টাকা। তাই এমন যদি হয় যে তাদের জন্য হানিমুনের টিকেট কেটে উপহার দিলেন –তবে কিন্তু তারা ভীষন খুশি হবেই।

সবশেষে বলব- নুতন সংসারে অনেক অনেক কিছুই লাগে। সবকিছুর তো আর লিস্ট দেয়া যায় না। তাই যারা নুতন জীবন শুরু করতে যাচ্ছে তাদের মনের মত জিনিষপত্র কেনার জন্য ক্যাশ টাকা  দেয়া না গেলেও আপনি প্রাইজবন্ড কিনে দিতে পারে। নুতন কাপল তাদের ইচ্ছামত খরচ করল বা জমিয়ে রাখল তাদের ইচ্ছে মত।

তবে পরিবারের সবাই আলাপ আলোচনা করে নিয়ে উপহার ঠিক করা যায় যাতে একই উপহার না হয়ে যায় আবার নুতন দম্পতিদের কাজেও লাগে।

তবে গিফট ভাউচার, গিফট কার্ড  আজকাল অনেকেই উপহার দিচ্ছেন বিয়েতে। ইলেকট্রনিক সামগ্রি, গিফট ভাইচার বা গিফট কার্ড, ঘর সাজানোর জিনিষপত্র উপহার সামগ্রীর অতুলনীয় বিয়ের গিফট হিসেবে।

ছবি -  হাফিংটনপোস্ট ডট কম

লিখেছেন -  রোকসানা আকতার 

সম্পর্কিত লেখা

প্রিয়জনের জন্য উপহার | ১১ ধরনের গিফট আইডিয়া
সম্পর্ক

প্রিয়জনের জন্য উপহার | ১১ ধরনের গিফট আইডিয়া

উপহার পেতে আমরা কে না ভালোবাসি! আর তা যদি পাওয়া যায় প্রিয়জনের কাছ থেকেই, তবেতো কথাই নেই! সামাজিকতা রক্ষায়ই হোক আর ভালোবেসেই হোক, ছোট্ট একটি উপহারই...

প্রিয়জনকে চমকে দিন এই অসাধারণ উপহারগুলো দিয়ে!
সম্পর্ক

প্রিয়জনকে চমকে দিন এই অসাধারণ উপহারগুলো দিয়ে!

বিশেষ দিনে বা কোনো কারণ ছাড়াই প্রিয়জনকে সুন্দর উপহার দিয়ে চমকে দেওয়ার আনন্দটাই আলাদা! 'ফুল তো প্রায়ই দেওয়া হয়, এবার দিতে চাই একটু ডিফারেন্ট কিছু!' কিন...

আপনার দেয়া উপহার বন্ধুর পছন্দ হবে তো!
সম্পর্ক

আপনার দেয়া উপহার বন্ধুর পছন্দ হবে তো!

প্রিয় বন্ধুর বিয়ে খুব আনন্দের উপলক্ষ হয়ে আসে যে কারো কাছেই। বিয়ের হাজারটা আয়োজন, বন্ধুর সাথে আরেকটু বেশি সময় কাটানো বা অনুষ্ঠানের সবরকম পরিকল্পনা করার...

আরও পড়ুন

ঈদ গিফট | হাতে বানানো ৫টি উপহার দিতে পারেন প্রিয়জনদের
ক্র্যাফট

ঈদ গিফট | হাতে বানানো ৫টি উপহার দিতে পারেন প্রিয়জনদের

হাতে তৈরি উপহারের আবেদন বরাবরই আলাদা। কেনা খুব মূল্যবান জিনিসটার সামনেও কারো নিজের হাতে তৈরি করা ছোট্ট একটা উপহার বেশি দামী লাগে। ওর মধ্যে যে উপহারদাত...

নতুন বৌয়ের জন্য উপহার | জেনে নিন ৫টি কার্যকরী টিপস!
ট্রেণ্ডস এন্ড শপ

নতুন বৌয়ের জন্য উপহার | জেনে নিন ৫টি কার্যকরী টিপস!

বিয়ের দাওয়াত সামনে, উপহার কী দেয়া যায় তা ভাবছেন? নতুন বৌয়ের জন্য উপহার, ধরাবাঁধার বাইরে কিছু খুঁজছেন? একটু চিন্তা করলেই দেয়া যায় দারুণ কিছু, যা নতুন ব...

হবু কনের প্রস্তুতি | বিয়ের আগে নিজের দিকে খেয়াল রাখছেন তো?
বিউটি টিপস

হবু কনের প্রস্তুতি | বিয়ের আগে নিজের দিকে খেয়াল রাখছেন তো?

বিয়ে একজন নারীর জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। বিশেষ এই দিনটি নিয়ে সব মেয়েরই অনেক পরিকল্পনা থাকে। সেই সাথে বিয়ের পোশাক কেমন হবে, কেমন সাজ হবে,...

বিয়ের আগে কনের প্রস্তুতি | ১ মাসে কীভাবে তৈরি হবেন?
ব্রাইডাল

বিয়ের আগে কনের প্রস্তুতি | ১ মাসে কীভাবে তৈরি হবেন?

বিয়ের দিনটি হয় একটি মেয়ের জীবনের সবচেয়ে বিশেষ দিনগুলোর মধ্যে একটি। এদিন বিয়ের কনেই হচ্ছে আসরের মধ্যমণি। তাই সবার চোখ থাকে সেদিন বিয়ের কনের দিকে। আর প্...

সারপ্রাইজ দিন হবু মাকে
মা ও শিশু

সারপ্রাইজ দিন হবু মাকে

গর্ভকালীন সময়ে মায়েরা অনেক রকমের অনিশ্চয়তায় ভোগেন। অহেতুক দুশ্চিন্তা থেকে দূরে রেখে হবু মাকে তাই রাখতে হবে শান্তিপূর্ণ ও আনন্দময় এক পরিবেশে, যেখানে তা...

ফাগুন আর ভালোবাসা
সংস্কৃতি

ফাগুন আর ভালোবাসা

আমরা বাঙালীরা অনেক বেশি উৎসবপ্রবণ।দেশি হোক আর বিদেশি, যেকোন উৎসব আমরা গ্রহন করি সাদরে,আর উদযাপন করি প্রাণ ভরে।যেমন বিদেশ সংস্কৃতির ভ্যালেন্টাইন্স ডে ব...

…