প্রিয়জনের জন্য উপহার | ১১ ধরনের গিফট আইডিয়া

নুজহাত · Jun 18, 2013 · 1 min read

প্রিয়জনের জন্য উপহার | ১১ ধরনের গিফট আইডিয়া

উপহার পেতে আমরা কে না ভালোবাসি! আর তা যদি পাওয়া যায় প্রিয়জনের কাছ থেকেই, তবেতো কথাই নেই! সামাজিকতা রক্ষায়ই হোক আর ভালোবেসেই হোক, ছোট্ট একটি উপহারই কিন্তু বদলে দিতে পারে আপনার সম্পর্কের মাত্রাটিকে। তবে পুরুষ বা নারী ভেদে কাকে, কী উপহার দিতে হবে, এ নিয়ে আমরা প্রায়ই বেশ ফ্যাসাদে পড়ে যাই। এই লেখায় প্রিয়জনের জন্য উপহার কোন ধরনের তা মাথায় রেখেই ১১ ধরনের গিফট আইডিয়া দেয়ার চেষ্টা করছি।

প্রিয়জনের জন্য উপহার ও টিপস

১. অলংকার

খুব বেশিদিন আগের কথা নয়, ভাবা হত গহনা বুঝি শুধু নারীরাই পরে থাকে। এখন এটি একটি ভুল ধারণা। পুরুষরাও এখন গহনা খুব পছন্দ সহকারেই পরে থাকে। উপহার দেয়ার ক্ষেত্রেও রুচি বুঝে আপনি গহনা বাছাই করতে পারেন। যাকে উপহার দেবেন, তিনি নারী হলে গলার হার, পেন্ডেন্ট কানের দুল, ব্রেসলেট, আংটি - এসব দিতে পারেন। আর পুরুষদের জন্য বেছে নিন ব্রেসলেট, ঘড়ি, লকেট অথবা আংটি। অনেক পুরুষ আবার এক কানে দুল পরতেও পছন্দ করেন। উপহারে বিশেষত্ব আনতে প্রিয়জনের পছন্দের রঙ অথবা শুভ রত্নকেও প্রাধান্য দিতে পারেন।

২. ফুল

ফুল ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে খুব কমই আছে। একগুচ্ছ গোলাপ অথবা নানা ধরনের ফুল মিলিয়ে একটি তোড়া বানিয়ে প্রিয়জনকে উপহার দিন। এক্ষেত্রে প্রিয় রঙ বা প্রিয় ফুল কী তা জেনে নিতে পারেন অথবা প্রকৃতির সাথে মিল রেখেও প্রিয়জনকে ফুল উপহার দিয়ে চমকে দিতে পারেন। অর্থাৎ আষাঢ়ে একগুচ্ছ কদম অথবা ফাল্গুনে একগুচ্ছ আগুনরঙা পলাশ কিংবা রাধাচূড়া!

৩. গান

কখনো কথায় কথায় এক ফাঁকে জেনে নিন প্রিয়জনের পছন্দের কণ্ঠশিল্পী অথবা ব্যান্ডের নাম। মাঝে মাঝে সিডি অথবা মিউজিক গিফট কার্ড উপহার দিয়ে চমকে দিন তাকে অথবা বাজাতে জানলে তাকে গিটার, মাউথ অর্গান, বেহালা কিংবা অন্য যেকোনো বাদ্যযন্ত্রও উপহার দিতে পারেন।

৪. খেলাধুলা

আপনার প্রিয় মানুষটি খেলাধুলার প্রতি আগ্রহী হয়ে থাকলে, তাকে তার প্রিয় দলের ম্যাচের টিকিট উপহার দিতে পারেন। স্থান যদি দেশের বাইরে হয়, তবে তার সাথে আগেই আলোচনা করে নিন। আর নির্দিষ্ট পছন্দের কোন খেলোয়াড় থাকলে তার সাথে দেখা করার ব্যবস্থাও করে দিতে পারেন দলটির জনসংযোগ বিভাগের সাথে কথা বলে।

৫. রোমান্টিক ডিনার প্ল্যান

ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করতে পারেন। খ্যাতিমান কোন রেস্তোরাঁয় অথবা নিজের বাসায় নিজ হাতে রান্না করেও খাওয়াতে পারেন আপনার কাছের মানুষটিকে। এক্ষেত্রে একেবারে ভিন্ন কোন রেসিপি নিয়ে চেষ্টা করে দেখতে পারেন, অথবা তার পছন্দের খাবারটিও রেঁধে রাখতে পারেন। রাঁধার সময় তার সাহায্য নিয়েও রাঁধতে পারেন।

৬. পোশাক

সঙ্গীকে তার স্টাইলের সাথে মানানসই, এমন কিছু পোশাক কিনে দিতে পারেন অথবা তার পছন্দের আউটলেটে তাকে নিয়েও শপিং-এ যেতে পারেন। তবে অবশ্যই দোকানের পোশাক ফেরত কিংবা বদলে নেয়ার পদ্ধতি জেনে নেবেন এবং রিসিপ্ট নিতে ভুল করবেন না।

৭. শিল্পকর্ম

শিল্পের প্রতি আপনার প্রিয়জনের অনুরাগ বুঝে তাকে নামী কোন শিল্পীর পেইন্টিং, শো-পিস ইত্যাদি উপহার দিতে পারেন। কোন প্রদর্শনীতেও বেড়াতে নিয়ে যেতে পারেন।

৮. শখ

প্রিয়জনের শখের প্রতি গুরুত্ব দিয়ে তাকে তার শখ চর্চার জন্যও কিছু একটা উপহার দিতে পারেন। যেমন- বাগান করতে পছন্দ করলে তাকে এই সম্পর্কিত বই অথবা দুর্লভ গাছের চারা ইত্যাদি উপহার দিতে পারেন। বই পড়তে পছন্দ করলে প্রিয় লেখকের বইও দিতে পারেন। অনেকেই কবিতা পড়তে ও আবৃত্তি করতে ভালবাসেন। তাদের জন্য কবিতার বই, সিডি অথবা আবৃত্তি অনুষ্ঠানেও নিয়ে যেতে পারেন। এছাড়া অনেকেই ম্যাগাজিনও পড়তে বা সংগ্রহ করতে ভালবাসে, সেইদিকেও নজর দিতে পারেন। পুরনো অ্যান্টিক সামগ্রীর প্রতিও অনেকেরই দুর্বলতা থাকে। উপহার হিসেবে সেটিও কিন্তু অমূল্য!

৯. চকোলেট

চকোলেটের পোকা আমরা কমবেশি সবাই! আর সেই জিনিস উপহার হিসেবে পেলেতো যার পর নাই খুশি হই। প্রিয় ব্র্যান্ডের কোন একটি চকোলেট বা এক বক্স হরেকরকম চকোলেটও উপহার হিসেবে মন্দ নয়।

১০. প্রসাধনী

মেয়েদের ক্ষেত্রে নামী ব্র্যান্ডের মেকআপ সামগ্রী, সুগন্ধি ইত্যাদি উপহার দেয়া যায়। ছেলেদের ক্ষেত্রেও সুগন্ধি, বডি স্প্রে, আফটার শেইভ লোশন ইত্যাদি দেয়া যেতে পারে।

১১. অন্যান্য

এছাড়াও ব্যাগ, জুতো, কার্ড, সিনেমার টিকিট, লাঞ্চ/ডিনার অফার, ছোটখাটো ভ্রমণ, একটু বেশি বাজেট থাকলে গাড়ি অথবা বাইক কিংবা একটি ফ্ল্যাটও প্রিয়জনের জন্য উপহার হিসেবে দেয়া যায় কিন্তু!

প্রিয়জনের জন্য উপহার দিয়ে এখন থেকে সঙ্গীকে তাহলে চমকে দিন! অটুট থাকুক আপনাদের সম্পর্ক। শুভ কামনা।

আপনার প্রিয়জনের জন্য যদি উপহার হিসেবে অথেনটিক প্রোডাক্ট খুঁজে থাকেন, তাহলে সাজগোজের দুটি ফিজিক্যাল শপ যা একটি সীমান্ত স্কয়ারে ও অপরটি যমুনা ফিউচার পার্কে অবস্থিত। আর অনলাইনে কিনতে চাইলে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন।

ছবি- সংগৃহীত: সাটারস্টক

সম্পর্কিত লেখা

প্রিয়জনকে চমকে দিন এই অসাধারণ উপহারগুলো দিয়ে!
সম্পর্ক

প্রিয়জনকে চমকে দিন এই অসাধারণ উপহারগুলো দিয়ে!

বিশেষ দিনে বা কোনো কারণ ছাড়াই প্রিয়জনকে সুন্দর উপহার দিয়ে চমকে দেওয়ার আনন্দটাই আলাদা! 'ফুল তো প্রায়ই দেওয়া হয়, এবার দিতে চাই একটু ডিফারেন্ট কিছু!' কিন...

আপনার দেয়া উপহার বন্ধুর পছন্দ হবে তো!
সম্পর্ক

আপনার দেয়া উপহার বন্ধুর পছন্দ হবে তো!

প্রিয় বন্ধুর বিয়ে খুব আনন্দের উপলক্ষ হয়ে আসে যে কারো কাছেই। বিয়ের হাজারটা আয়োজন, বন্ধুর সাথে আরেকটু বেশি সময় কাটানো বা অনুষ্ঠানের সবরকম পরিকল্পনা করার...

মনের মত বিয়ের গিফট
ব্রাইডাল

মনের মত বিয়ের গিফট

এসে গেছে বিয়ের মৌসুম। পুরো শীতকাল জুড়েই এই সময়টা বিয়ে-শাদীর ধুম লেগে থাকবে। আর আপনিও এই বিয়ের নিমন্ত্রণ কম পাবেন না। আমাদের বাংলাদেশিদের মধ্যে এই রেও...

আরও পড়ুন

ঈদ গিফট | হাতে বানানো ৫টি উপহার দিতে পারেন প্রিয়জনদের
ক্র্যাফট

ঈদ গিফট | হাতে বানানো ৫টি উপহার দিতে পারেন প্রিয়জনদের

হাতে তৈরি উপহারের আবেদন বরাবরই আলাদা। কেনা খুব মূল্যবান জিনিসটার সামনেও কারো নিজের হাতে তৈরি করা ছোট্ট একটা উপহার বেশি দামী লাগে। ওর মধ্যে যে উপহারদাত...

নতুন বৌয়ের জন্য উপহার | জেনে নিন ৫টি কার্যকরী টিপস!
ট্রেণ্ডস এন্ড শপ

নতুন বৌয়ের জন্য উপহার | জেনে নিন ৫টি কার্যকরী টিপস!

বিয়ের দাওয়াত সামনে, উপহার কী দেয়া যায় তা ভাবছেন? নতুন বৌয়ের জন্য উপহার, ধরাবাঁধার বাইরে কিছু খুঁজছেন? একটু চিন্তা করলেই দেয়া যায় দারুণ কিছু, যা নতুন ব...

সারপ্রাইজ দিন হবু মাকে
মা ও শিশু

সারপ্রাইজ দিন হবু মাকে

গর্ভকালীন সময়ে মায়েরা অনেক রকমের অনিশ্চয়তায় ভোগেন। অহেতুক দুশ্চিন্তা থেকে দূরে রেখে হবু মাকে তাই রাখতে হবে শান্তিপূর্ণ ও আনন্দময় এক পরিবেশে, যেখানে তা...

ফাগুন আর ভালোবাসা
সংস্কৃতি

ফাগুন আর ভালোবাসা

আমরা বাঙালীরা অনেক বেশি উৎসবপ্রবণ।দেশি হোক আর বিদেশি, যেকোন উৎসব আমরা গ্রহন করি সাদরে,আর উদযাপন করি প্রাণ ভরে।যেমন বিদেশ সংস্কৃতির ভ্যালেন্টাইন্স ডে ব...

ঈদের কেনাকাটা | ৬টি টিপস মেনে শপিং হোক আনন্দময়
ট্রেণ্ডস এন্ড শপ

ঈদের কেনাকাটা | ৬টি টিপস মেনে শপিং হোক আনন্দময়

খরচের খাতায় বেশ বড়সড় হিসেব যোগ করার সময় আবার এসেছে বছর ঘুরে। সামনে ঈদ বলে কথা! যার যার সাধ্য মতন প্রস্তুতি নেয়া হবে ঈদের আয়োজন সম্পূর্ণ করতে। সাধ ও সা...

শৈলীঃ একজন শৌখিন গহনা কারিগরের গল্প
ফ্যাশন

শৈলীঃ একজন শৌখিন গহনা কারিগরের গল্প

গহনা পরতে কে না ভালোবাসে? আর সে গহনা যদি হয় খুব ফ্যাশনেবল আর একেবারেই নিজের হাতে তৈরি করা, তবেতো কথাই নেই! চোখ জুড়ানো এমন সব গহনাই ডিজাইন করেন তাহমীনা...

…