ঈদের কেনাকাটা | ৬টি টিপস মেনে শপিং হোক আনন্দময়

মুমতাহীনা মাহবুব · Jun 10, 2016 · 1 min read

ঈদের কেনাকাটা | ৬টি টিপস মেনে শপিং হোক আনন্দময়

খরচের খাতায় বেশ বড়সড় হিসেব যোগ করার সময় আবার এসেছে বছর ঘুরে। সামনে ঈদ বলে কথা! যার যার সাধ্য মতন প্রস্তুতি নেয়া হবে ঈদের আয়োজন সম্পূর্ণ করতে। সাধ ও সাধ্যের সমন্বয় কখনো হবে, কখনো বা মিলবে না এই দুটিতে। পছন্দের জিনিসটা হাতের মুঠোয় হয়তো আসবে, আবার হয়তো থেকে যাবে নাগালের বাইরেই। এই প্রাপ্তি আর অপ্রাপ্তির সমীকরণের মাঝেই ঈদ আসবে আনন্দের বার্তা নিয়ে। ঈদের জন্য প্রস্তুতি নেয়াও হোক আনন্দের। ঈদের কেনাকাটা করতে গিয়ে যাতে তালগোল পাকিয়ে না যায়, তাই মাথায় থাকুক অল্পস্বল্প কিছু কথা।

ঈদের কেনাকাটা করার প্রস্তুতি যেভাবে নিবেন

১) বাজেট মেনে কেনাকাটা

ঈদের কেনাকাটা যথেষ্ট নির্বিঘ্নে সম্পন্ন করতে বাজেট মেনে চলার বিকল্প নেই। যতো বিশাল অঙ্কের খরচ করার পরিকল্পনাই করুন না কেন, বাজেট ধরে করলেই সুবিধা পাবেন বেশি। কাজেই ঈদের কেনাকাটা শুরু করার আগে বাজেট বানিয়ে নেয়াটা বুদ্ধিমানের কাজ। আপনি যতোই ইচ্ছেমতো খরচ করার সামর্থ্য রাখেন, যখন নির্দিষ্ট কোন খাতে একটু বেশি খরচ হয়ে যাবে, তখন অন্যান্য কেনাকাটায় কিছুটা প্রভাব পড়তেই পারে। মাথায় রাখুন এইসব খুঁটিনাটি দিকগুলি।

২) তালিকা থাকুক হাতের কাছে

ঈদের কেনাকাটা করতে গেলে তালিকা তৈরি করে সাথে নিয়ে যান। ভুলে কোন জিনিস যাতে বাদ না পড়ে যায়। ঈদের কেনাকাটা মানে খুব সামান্য কিছুতো নয়, অনেক জিনিসের ফাঁকে খুব দরকারের জিনিসটাই বাদ পড়ে যেতে পারে। তাই তালিকা সাথেই রাখুন। বিশেষ করে রান্নাঘরের কেনাকাটায় প্রচুর টুকিটাকি জিনিস থাকে, তাই কিছু ভুলে যাওয়ার সম্ভবনাও থাকে বেশি।

ঈদের কেনাকাটা করতে তালিকা থাকুক হাতের কাছে - shajgoj.com

সাজগোজের সামগ্রী কিনতে গেলেও তালিকা সাথে রাখা ভালো! যদি আগেই নিশ্চিত থাকেন কী কী চাচ্ছেন, কোন পণ্যটা কিনতেই হবে, কোন শেড-এর লিপ কালার চাই বা নেইল পলিশ কোন রঙের চাই, তবে তালিকা রাখাটা সুবিধাজনক হবে। অনেক রকম আর অনেক রঙের জিনিসের ভেতর আপনার চাহিদার জিনিসটা হারাবে না। দ্বিধায় পড়ে ভুল পণ্য বাছাই করার সম্ভবনাও কম থাকবে। আগে থেকেই আপনার সংগ্রহে থাকা কোন জিনিসও আবার ভুল করে কেনা হয়ে যাবে না তালিকা মেনে চললে।

৩) ভিন্ন ভিন্ন তালিকা হোক

ঈদে খরচ করার জায়গাতো একটা নয়, অনেক। ব্যক্তিগত কেনাকাটা, খাবারদাবার, ঘরের জিনিস, পরিবারের সব সদস্যের কেনাকাটা, প্রিয়জনের জন্য উপহার, আরো এমন কতো কিছু রয়েছে। তাই প্রতিটা খাতের আলাদা বাজেট, আলাদা তালিকা বানিয়ে নিন আগেভাগেই। তাতে একদিকে বেশি খরচ হয়ে অন্যদিকে টানাটানি পড়বে না।

৪) অনলাইনে যদি আস্থা থাকে

ঈদের কেনাকাটা করতে অনলাইন - shajgoj.com

কাছের হোক বা দূরে থাকা কেউ, প্রিয়জনদের জন্য উপহার কেনার দারুণ এক উপলক্ষ নিয়ে আসে ঈদ। দূরের কাউকে উপহার দিতে চাইলে ঈদের কেনাকাটা করতে অনলাইন শপ থেকে বেছে নিতে পারেন পণ্য। প্রিয়জনের ঠিকানায় যেন ঈদের অনেক আগেই পৌঁছে যায় আপনার শুভেচ্ছা উপহার। দেখেশুনে এমন শপ থেকে কিনবেন যাতে পণ্য নিয়ে নিশ্চিন্ত থাকা যায়।

৫) তাড়াহুড়ো ঠিক নয়

আজকের দিনটা একটু খালি আছে, হাতে অনেক সময়, যতোটা সম্ভব আজকেই সেরে ফেলা যাক কেনাকাটা! এমন চিন্তা খারাপ নয়, তবে কিছু ক্ষেত্রে ভালো নাও হতে পারে। এমনতো নয় যে সবকিছু ঠিক করাই আছে, যাবেন, ঝুড়িতে ভরবেন আর নিয়ে আসবেন! পছন্দ করে যখন কিনতে হবে জিনিসপত্র, তখন একটু রয়েসয়ে কেনাই ভালো। পরে হাপিত্যেশ করতে হয় না যেন! কোনদিন বেশি ফাঁকা সময় পেলে বরং ঘরের জিনিসপত্র কিনতে বেরিয়ে পড়ুন যেসব কেনার জন্য অতো বাছাই করার ব্যাপার থাকে না।

৬) সবার খুশি অটুট থাকুক

পরিবারের বাইরেও যাদের জন্য ঈদের কেনাকাটা করবেন, উপহার দেবেন, সম্পূর্ণ নিজের ইচ্ছে মতন না চলে তাদের পছন্দ-অপছন্দও মাথায় রাখুন। এমন একটা জিনিস দিয়ে বসবেন না যেটা যার জন্য কেনা তার খুব অপছন্দ হলো। ঈদের এই খুশিতে কেউ যেন মন মরা না হয় আপনার কারণে। তাই খেয়াল থাকুক সবদিকেই।

উপরের এই টিপসগুলো কতটা যে কার্যকরী, তা আসলে অ্যাপলাই না করা পর্যন্ত সেভাবে বুঝবেন না। তাই এই ঈদের কেনাকাটায় মেনেই দেখুন এই শপিং টিপসসমূহ!

 

ছবি- সংগৃহীত: সাজগোজ; সাটারস্টক

সম্পর্কিত লেখা

লাইফ স্টাইল

ঈদের আয়োজন | প্রস্তুতি হোক শুরু মাত্র ৫টি টিপসের মাধ্যমেই

মুসলমানদের ঘরে ঘরে রোজার পাশাপাশি চলছে ঈদের আয়োজনও। আর তাই ঘরের কর্তা-গিন্নীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন হিসাব-নিকাশ করতে করতে, খরচপত্র সব নজরে থাকা চাইতো!...

ঈদের আগে প্রস্তুতি নিতে খেয়াল রাখুন ১০টি বিষয়
লাইফ স্টাইল

ঈদের আগে প্রস্তুতি নিতে খেয়াল রাখুন ১০টি বিষয়

ঈদ তো চলেই এলো। চলছে নানা ব্যস্ততা। সদাইপাতির লিস্ট অনুযায়ী কেনাকাটায় কিছু বাদ নেই নিশ্চয়ই? পোশাকের পাশাপাশি নানা ধরনের ঘর সাজানোর জিনিসও কিনেছেন। কিন...

ঈদের জামা | আনস্টিচড ড্রেস কোথায় কীভাবে বানাতে পারেন?
ট্রেণ্ডস এন্ড শপ

ঈদের জামা | আনস্টিচড ড্রেস কোথায় কীভাবে বানাতে পারেন?

ঈদে চাই নতুন জামা! যারা ঈদে রেডিমেইড ড্রেস কেনেন তাদের খুব বেশি ঝামেলা পোহাতে হয় না। তবে যারা নিজের ড্রেস নিজে ডিজাইন করে বানিয়ে নিতে চান তাদের ঝামেলা...

ঈদের সকালের মেকআপ, হেয়ার স্টাইল ও আউটফিট কেমন হতে পারে?
মেকআপ

ঈদের সকালের মেকআপ, হেয়ার স্টাইল ও আউটফিট কেমন হতে পারে?

দেখতে দেখতে ঈদ চলেই এলো! ঈদ নিয়ে সবার মনেই থাকে আলাদা এক্সাইটমেন্ট। তাই সকাল হোক কিংবা রাত, এই দিন একটু সাজগোজ তো করতেই হয়। যেহেতু ঈদের দিন সকালে সাধা...

আরও পড়ুন

ঈদের প্রস্তুতি | মাত্র ৯টি টিপস মেনে উৎসব হোক পারফেক্ট
গৃহসজ্জা

ঈদের প্রস্তুতি | মাত্র ৯টি টিপস মেনে উৎসব হোক পারফেক্ট

ঈদের দিন কোন পোশাক পরবেন, কীভাবে মেকআপ করবেন এসব বিষয়ে তো আগে থেকেই ঠিক করে রাখা হয়, তাই না? তবে এসবের পাশাপাশি এটাও মনে রাখা প্রয়োজন যে, ঈদের দিন আপন...

প্রিয়জনের জন্য উপহার | ১১ ধরনের গিফট আইডিয়া
সম্পর্ক

প্রিয়জনের জন্য উপহার | ১১ ধরনের গিফট আইডিয়া

উপহার পেতে আমরা কে না ভালোবাসি! আর তা যদি পাওয়া যায় প্রিয়জনের কাছ থেকেই, তবেতো কথাই নেই! সামাজিকতা রক্ষায়ই হোক আর ভালোবেসেই হোক, ছোট্ট একটি উপহারই...

ঈদ স্পেশাল মেকাপ লুক | লং লাস্টিং বেইজ মেকাপ (পর্ব ১)
বেইজ মেকআপ

ঈদ স্পেশাল মেকাপ লুক | লং লাস্টিং বেইজ মেকাপ (পর্ব ১)

আর কয়েকদিন পরেই তো আসছে সেই প্রতিক্ষিত ঈদ। ঈদের তো প্রচুর দাওয়াত থাকবে, তো সেখানে একটু সাজগোজ না করে গেলে চলে? তাছাড়া ঘোরাঘুরি তো থাকছেই। ঈদ ঈদ ব্যাপ...

পরিবারের সাথে ঈদ | ব্যস্ততা ভুলে দিনগুলো কি হতে পারে আনন্দময়?
সম্পর্ক

পরিবারের সাথে ঈদ | ব্যস্ততা ভুলে দিনগুলো কি হতে পারে আনন্দময়?

রমজান মাসে সেহরি থেকে শুরু করে ইফতার পর্যন্ত প্রতিদিন আমাদের পুরো পরিবার একত্র হয়ে থাকে। আর নয়তো সাধারণত এটা হয় না। তাই পবিত্র ঈদ-উল- ফিতর-এই পরিবারকে...

…