ঈদের আয়োজন | প্রস্তুতি হোক শুরু মাত্র ৫টি টিপসের মাধ্যমেই

মুমতাহীনা মাহবুব · May 15, 2018 · 1 min read

মুসলমানদের ঘরে ঘরে রোজার পাশাপাশি চলছে ঈদের আয়োজনও। আর তাই ঘরের কর্তা-গিন্নীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন হিসাব-নিকাশ করতে করতে, খরচপত্র সব নজরে থাকা চাইতো! আপনার ঈদের আয়োজন কেমন চলছে? শুরু না করে থাকলে দেখে নিন কেমন করে করতে পারেন আপনার ঈদের আয়োজন!

ঈদের আয়োজন শুরু হবে যে ৫টি টিপস-এ

১) ঈদের বাজার

ঈদের বাজার নিয়ে আগেই চিন্তা করুন। নয়তো দেখা যায় ঈদের আগের রাতে প্রয়োজনমতো দুধ কেনা যায় না। আবার দেখা যায় টক দই পাওয়া যায় না। তাছাড়া রান্নার সময় দেখা যায় টুকটাক দুই-একটা মসলা বাদ পরে গিয়েছে! তাই, ঈদের বাজার-সদাই আগের দিনের জন্য ফেলে না রেখে অন্তত মসলাগুলো এখন কিনে রাখুন। তারপর ঈদের দুই দিন আগে না হয় দই, দুধ এগুলো কিনলেন!

২) ঈদের ড্রেস

ঈদের আয়োজনে প্রথম থেকেই মানে বলতে পারেন, অনেক আগে থেকেই ঈদের ড্রেস কেনার ধুম পড়ে যায়। এরপরও যদি কিছু বাকি থাকে, তাহলে ঈদের কেনাকাটা সেরে ফেলুন অল্প অল্প করে। ঈদের আগের সময়টায় কেনাকাটার ঝামেলা যত কম রাখবেন, ততই ভালো। উপহারের সামগ্রী বা শিশুদের জন্য কেনাকাটা করে ফেলা যায় প্রথমেই। পরিবারের বয়স্কদের জন্যেও ঈদের কেনাকাটা শুরুর দিকে করতে পারেন। বাইরে ঘুরে জিনিস কিনতে মন না চাইলে এখন থেকেই অনলাইন শপ-গুলোয় চোখ রাখুন। এসব শপ-এ এক পণ্য খুব বেশি সংখ্যক থাকে না, তাই পছন্দের জিনিসটা যেন হাতছাড়া না হয়ে যায়!

৩) নিজের ঘরে উৎসব

ঈদ যারা নিজেদের বাসগৃহে কাটাবেন, নিজেদের পাশাপাশি ঘরের জন্যেও আলাদা আয়োজন তাদের। ঈদের দিনের রান্না, ঘর সাজানো, অতিথি আপ্যায়ন- এসব কাজের অন্ত নেই। পুরো মাস ধরে প্রস্তুতি নিতে হবে, অবশ্যই তেমন কথা নেই। কিন্তু সকল কাজ ঈদের আগের দিনের জন্য জমিয়ে রাখলে ঝামেলায় পড়তে হবে বৈকি। ঘর গুছিয়ে রাখার কাজটা কয়দিন আগেই শুরু করে দিন। তাতে ঈদের আগের দিন বেশি সময় পাবেন কিছু রান্না এগিয়ে রাখার, ঈদের দিনটা অনেকটাই রান্নাঘরে ফুরিয়ে যাবে না।

৪) সালামী

ঈদের সালামী - shajgoj.com

বাচ্চা বাহিনীর হামলা প্রতিহত করতে তাদের জন্য খুচরো সালামী আগেই পকেটে রাখুন। ব্যাংক থেকে নতুন নোট যোগার করে ফেলুন। নতুন টাকা পেলে বাচ্চারা খুব খুশি হয়। আর এই টাকা যদি পারেন তবে সুন্দর খামে ভরে দিন। এখান থেকে তবে আপনার বাচ্চাও ম্যানার শিখে ফেলবে।

৫) সুস্থতা বজায় থাকুক

ঈদের সুস্থতায় ফল ও জুস - shajgoj.com

সুস্থ থাকতে খাদ্যাভ্যাস সঠিক রাখুন। রোজার সময় খালি পেটে দীর্ঘ একেকটা দিন পার করতে থাকলে শরীর স্বাভাবিকভাবেই বিদ্রোহ করতে পারে। সেই সুযোগ দেয়া যাবে না। তাই পর্যাপ্ত ফল, শরবত, সবজি-এইগুলো অবশ্যই রাখুন নিত্যদিনের খাবারে। খাবারের ব্যাপারে অসচেতন হলে তার বিরূপ ফল চেহারাতেও ছাপ ফেলবে। আপনি কি চাইবেন এত বড় উৎসবের মৌসুমে আপনার চেহারার লাবণ্য এতটুকুও হারাক? অবশ্যই তা নয়। তবে সুস্থতার দিকে খেয়াল রাখুন সবার আগে!

সুস্থ থাকুন সবাই। ঈদের আয়োজন হোক জমজমাট!

 

ছবি- সংগৃহীত: সাজগোজ; ইমেজেসবাজার.কম

সম্পর্কিত লেখা

ঈদের কেনাকাটা | ৬টি টিপস মেনে শপিং হোক আনন্দময়
ট্রেণ্ডস এন্ড শপ

ঈদের কেনাকাটা | ৬টি টিপস মেনে শপিং হোক আনন্দময়

খরচের খাতায় বেশ বড়সড় হিসেব যোগ করার সময় আবার এসেছে বছর ঘুরে। সামনে ঈদ বলে কথা! যার যার সাধ্য মতন প্রস্তুতি নেয়া হবে ঈদের আয়োজন সম্পূর্ণ করতে। সাধ ও সা...

ঈদের আগে প্রস্তুতি নিতে খেয়াল রাখুন ১০টি বিষয়
লাইফ স্টাইল

ঈদের আগে প্রস্তুতি নিতে খেয়াল রাখুন ১০টি বিষয়

ঈদ তো চলেই এলো। চলছে নানা ব্যস্ততা। সদাইপাতির লিস্ট অনুযায়ী কেনাকাটায় কিছু বাদ নেই নিশ্চয়ই? পোশাকের পাশাপাশি নানা ধরনের ঘর সাজানোর জিনিসও কিনেছেন। কিন...

ঈদের জামা | আনস্টিচড ড্রেস কোথায় কীভাবে বানাতে পারেন?
ট্রেণ্ডস এন্ড শপ

ঈদের জামা | আনস্টিচড ড্রেস কোথায় কীভাবে বানাতে পারেন?

ঈদে চাই নতুন জামা! যারা ঈদে রেডিমেইড ড্রেস কেনেন তাদের খুব বেশি ঝামেলা পোহাতে হয় না। তবে যারা নিজের ড্রেস নিজে ডিজাইন করে বানিয়ে নিতে চান তাদের ঝামেলা...

ঈদের সকালের মেকআপ, হেয়ার স্টাইল ও আউটফিট কেমন হতে পারে?
মেকআপ

ঈদের সকালের মেকআপ, হেয়ার স্টাইল ও আউটফিট কেমন হতে পারে?

দেখতে দেখতে ঈদ চলেই এলো! ঈদ নিয়ে সবার মনেই থাকে আলাদা এক্সাইটমেন্ট। তাই সকাল হোক কিংবা রাত, এই দিন একটু সাজগোজ তো করতেই হয়। যেহেতু ঈদের দিন সকালে সাধা...

আরও পড়ুন

ঈদের প্রস্তুতি | মাত্র ৯টি টিপস মেনে উৎসব হোক পারফেক্ট
গৃহসজ্জা

ঈদের প্রস্তুতি | মাত্র ৯টি টিপস মেনে উৎসব হোক পারফেক্ট

ঈদের দিন কোন পোশাক পরবেন, কীভাবে মেকআপ করবেন এসব বিষয়ে তো আগে থেকেই ঠিক করে রাখা হয়, তাই না? তবে এসবের পাশাপাশি এটাও মনে রাখা প্রয়োজন যে, ঈদের দিন আপন...

ঈদ স্পেশাল মেকাপ লুক | লং লাস্টিং বেইজ মেকাপ (পর্ব ১)
বেইজ মেকআপ

ঈদ স্পেশাল মেকাপ লুক | লং লাস্টিং বেইজ মেকাপ (পর্ব ১)

আর কয়েকদিন পরেই তো আসছে সেই প্রতিক্ষিত ঈদ। ঈদের তো প্রচুর দাওয়াত থাকবে, তো সেখানে একটু সাজগোজ না করে গেলে চলে? তাছাড়া ঘোরাঘুরি তো থাকছেই। ঈদ ঈদ ব্যাপ...

ঈদে ঘর সাজাতে পারেন উৎসবের আমেজে ৬টি উপায়ে ভিন্নরূপে
গৃহসজ্জা

ঈদে ঘর সাজাতে পারেন উৎসবের আমেজে ৬টি উপায়ে ভিন্নরূপে

ঘর মানেই নিজের একান্ত একটা জায়গা যেখানে দিন শেষে একটু স্বস্তিতে সময় কাটানো যায়। কমবেশি সব মানুষই চায় তার ঘরটাকে একটু নিজের মতন করে সাজাতে-গুছাতে। আর স...

ঈদের আগে যত্নআত্তি | নিজেকে প্রস্তুত করুন ৬টি টিপস জেনে
ত্বকের যত্ন

ঈদের আগে যত্নআত্তি | নিজেকে প্রস্তুত করুন ৬টি টিপস জেনে

একেকটা রোজা পার হচ্ছে আর ঈদ-উল-ফিতর একটু একটু করে এগিয়ে আসছে। কোথাও ঢিলেঢালাভাবে আবার কোথাও বা জোরেশোরে, চলছে ঈদের প্রস্তুতি। নিজেকে তৈরি করার প্রস্ত...

…