ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে

নিগার বর্ষা · May 23, 2019 · 1 min read

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে

প্রচন্ড গরমে জীবনটা শেষ। কিন্তু তাতে কী? ঈদের শপিং কি আর বন্ধ থাকবে? মোটেও না। রোদে ঘুরে মনের মতো শপিং তো করা হলো, কিন্তু এই শপিং করতে যেয়ে ত্বক যে পুড়ে গেছে, সেদিকে কি খেয়াল আছে? আয়নার নিজেকে দেখে অবাক হচ্ছেন, আর ভাবছেন শপিং-টা একটু কম করলেই হতো! নো টেনশন, আপনার হারিয়ে যাওয়া ত্বকের উজ্জ্বলতা ফিরে পাবেন খুব সহজে। ঘরোয়া কিছু প্যাক আছে, যা ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে খুব অল্প সময়ের মধ্যে। এমন ৭টি প্যাক নিয়ে আমাদের আজকের ফিচার।

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে প্যাক

১. হলুদ

প্রাচীনকাল থেকে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য হলুদ বেশ পরিচিত একটি নাম। হলুদ রোদে পোড়া দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করবে। যা যা লাগবে - ১ চা চামচ হলুদের গুঁড়ো - ২ চা চামচ লেবুর রস ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে হলুদ ও লেবুর রসের প্যাক - shajgoj.com যেভাবে তৈরি করবেন ১) হলুদের গুঁড়ো এবং লেবুর রস একসাথে ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করুন। ২) এই প্যাকটি ত্বকে ব্যবহার করে ১৫ মিনিট অপেক্ষা করুন। ৩) শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

এই প্যাকটি সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন।

কার্যকারিতা

এই প্যাকটি সব ধরনের ত্বকে ব্যবহার করা যায়। হলুদ ত্বকের কালো দাগ দূর করার সাথে সাথে ত্বকের উজ্জ্বলতা দ্রুত বৃদ্ধি করবে। তবে সেনসিটিভ ত্বকের অধিকারীরা সামান্য পানি মিশিয়ে নিতে পারেন। মুখে ব্যবহার করার আগে কানের পিছনে অল্প একটু প্যাক ব্যবহার করে প্যাচ টেস্ট করে নিন।

২. লেবুর রস

লেবু কমবেশি সবারই বাসায় থাকে। এই লেবুর রস ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করবে।

যা লাগবে লেবুর রস ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে লেবুর রস - shajgoj.com

যেভাবে তৈরি করবেন

১) অর্ধেকটা লেবুর রস বের করে নিন।

২) লেবুর রসটি সম্পূর্ণ ত্বকে ব্যবহার করুন।

৩) এটি ত্বকে ১০ মিনিট লাগিয়ে রাখুন।

৪) ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

এটি একদিন পর পর ত্বকে ব্যবহার করতে পারবেন।

কার্যকারিতা

লেবুর রস প্রাকৃতিকভাবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে।

৩. দুধ

ত্বকের মলিনতা দূর করতে দুধ বেশ কার্যকর।

যা যা লাগবে - ১ টেবিল চামচ দুধ - ১ চা চামচ মধু ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে মধু ও দুধ - shajgoj.com

যেভাবে তৈরি করবেন

১) দুধ এবং মধু একসাথে ভালো করে মিশিয়ে নিন।

২) এই মিশ্রণটি ত্বকে ভালো করে চক্রাকারে ম্যাসাজ করে লাগান।

৩) ১৫ মিনিট পর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি আপনি ত্বকে প্রতিদিন ব্যবহার করতে পারেন।

কার্যকারিতা

দুধের প্রাকৃতিক এনজাইম আপনার ত্বকের রঙকে হালকা করতে সাহায্য করে। এছাড়া ত্বক নরিশ এবং স্বাস্থ্যকর করে তুলবে এই প্যাকটি।

তৈলাক্ত ত্বকের অধিকারীরা লো-ফ্যাট মিল্ক ব্যবহার করতে পারে। শুষ্ক ত্বকের অধিকারীরা ফুল ক্রিম দুধ ব্যবহার করতে পারেন।

৪. টমেটো

টমেটো ছাড়া সালাদ ভাবাই যায় না। সালাদ ছাড়াও টমেটো আপনার স্কিনকে সুন্দর করতে সাহায্য করে।

যা যা লাগবে   - আধাটা টমেটো - ২ চা চামচ লেবুর রস ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে লেবুর রস ও টমেটো - shajgoj.com

যেভাবে তৈরি করবেন:

১) একটি ব্লেন্ডারে টমেটো এবং লেবুর রস একসাথে দিয়ে ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন (ব্লেন্ডার না থাকলে উপরের ছবির মত করতে পারেন)।

২) এই পেস্টটি সারা মুখে ব্যবহার করুন।

৩) ২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

এই প্যাকটি আপনি প্রতিদিন ব্যবহার করতে পারেন।

কার্যকারিতা

টমেটোতে লাইকোপিন রয়েছে, যা ত্বকের পিগমেনশন কমিয়ে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে। এটি ত্বকের ডেড সেল, রোদে পোড়া দাগ দূর করতেও সাহায্য করে থাকে।

৫. টক দই

টক দই দিয়েও সেরে নিতে পারেন ত্বকের যত্ন। যা যা লাগবে - ২ চা চামচ টক দই - ১ চা চামচ মধু ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে টক দই ও মধুর প্যাক - shajgoj.com

যেভাবে তৈরি করবেন

১) একটি পাত্রে টক দই এবং মধু একসাথে মিশিয়ে নিন।

২) মিশ্রণটি ত্বকে ব্যবহার করুন।

৩) ১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি দ্রুত করতে চাইলে প্রতিদিন ব্যবহার করুন।

কার্যকারিতা

টক দই ত্বকের  ভিতর থেকে পরিষ্কার করে থাকে। এর সাথে সাথে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতেও ভূমিকা রাখে।

৬. বেসন

ইফতারে সবার প্রিয় আইটেম আলুর চপ আর বেগুনি। এই আলুর চপ, বেগুনি তৈরি করতে সবচেয়ে বেশি ব্যবহা। হয় বেসন। বেসনও আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করবে।

যা যা লাগবে - ২ টেবিল চামচ বেসন - ৪ টেবিল চামচ গোলাপ জল ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে বেসন ও গোলাপ জলের প্যাক - shajgoj.com যেভাবে তৈরি করবেন

১) বেসন এবং গোলাপ জল একসাথে মিশিয়ে ঘন প্যাক তৈরি করুন।

২) এই প্যাকটি মুখে লাগিয়ে রাখুন। লক্ষ্য রাখবেন প্যাকটি যেন চোখের চারপাশে না লাগে।

৩) প্যাকটি ত্বকে ২০ মিনিট রাখুন। শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করুন।

৪) শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাকটি সপ্তাহে ৩-৪ বার ব্যবহার করতে পারবেন।

কার্যকারিতা

বেসন ত্বকের পিএইচ লেভেলের ভারসাম্য বজায় রাখারা পাশাপাশি ত্বকের তেল তেল ভাব কমিয়ে দেয়। ত্বকের টক্সিন এবং ধুলাবালি দূর করে ত্বকে একটা গ্লো নিয়ে আসে। এই প্যাকটি এক্সফলিয়েট হিসাবে কাজ করে।

৭. মুলিতানি মাটি

অনেকেই রূপচর্চায় মুলতানি মাটি ব্যবহার করে থাকেন। মুলতানি মাটি আরো বেশি কার্যকর করতে এতে শসা ব্যবহার করতে পারেন।

যা যা লাগবে - ৫/৬টা খোসা ছড়ানো শসা - ২ চা চামচ মুলতানি মাটি - ১ টেবিল চামচ গোলাপ জল যেভাবে তৈরি করবেন ১) শসা কুচি করে রস বের করে নিন। ২) এবার শসার রস এবং মুলতানি মাটি একসাথে মিশিয়ে প্যাক তৈরি করুন। ৩) এই প্যাকটি ত্বকে ১৫ মিনিট রাখুন। ৪) প্যাকটি শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। কার্যকারিতা

শসার রস এবং মুলতানি মাটির এই প্যাকটি স্কিনটোন হালকা করে। গোলাপ জল ত্বকে একটা গ্লো এনে দেয়। এই প্যাকটি প্রাকৃতিক ব্লিচিং হিসাবে কাজ করবে।

এই প্যাকগুলো সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন। আর ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা ফিরে পান।

যাই হোক, ঘরোয়া উপাদান দিয়ে ঈদের আগে ত্বকের যত্ন কিভাবে করবেন তা তো জানলেন। অনেক সময় এ সকল উপাদান সংগ্রহ করে তা দিয়ে প্যাক বানিয়ে প্রয়োগ করা অনেকের জন্য কঠিন বা সময় সাপেক্ষ হয়ে যায়। তাই তাদের জন্য শপ সাজগোজ নিয়ে এসেছে কিছু অথেনটিক প্রডাক্টস যেগুলো ত্বকের জন্য খুবই উপকারী। চলুন দেখে নেই প্রডাক্টসগুলো...

ছবি- সংগৃহীত: সাজগোজ; সাটারস্টক

সম্পর্কিত লেখা

গরমে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ৬টি ঘরোয়া ফেইস প্যাক
বিউটি টিপস

গরমে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ৬টি ঘরোয়া ফেইস প্যাক

গরমকাল মানেই রোদের তীব্রতা। এই তীব্রতায় ত্বক ধীরে ধীরে উজ্জ্বলতা হারিয়ে হয়ে ওঠে শুষ্ক ও নিষ্প্রাণ। তাই এ সময় ত্বকের জন্য প্রয়োজন বাড়তি যত্ন। তৈলাক্ত ব...

ভিটামিন ই ক্যাপসুল দিয়েই বানিয়ে নিন ত্বক ও চুলের যত্নে ৭টি প্যাক
চুলের যত্ন

ভিটামিন ই ক্যাপসুল দিয়েই বানিয়ে নিন ত্বক ও চুলের যত্নে ৭টি প্যাক

কেমন হয় বলুনতো, যদি একটি উপাদান দিয়ে চুল এবং ত্বকের যত্ন করা যায়? কি অবাক হচ্ছেন? ভাবছেন, এমন কোন উপাদান কি আছে, যা ত্বক, চুল সবকিছুর সমস্যা সমাধান কর...

বৈশাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে ৭টি ঘরোয়া ফেইস প্যাকে
ত্বকের যত্ন

বৈশাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে ৭টি ঘরোয়া ফেইস প্যাকে

নববর্ষ প্রায় এলো বলে। নতুন বছরকে বরণ করার জন্য নতুন শাড়ি, চুড়ি, সব রেডি। আপনি তো রেডি কিন্তু আপনার ত্বকও কি রেডি? বৈশাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে...

ত্বকের সানট্যান দূর হবে ৫টি ঘরোয়া উপায়ে
ত্বকের যত্ন

ত্বকের সানট্যান দূর হবে ৫টি ঘরোয়া উপায়ে

দিন যতই যাচ্ছে গরম ততই বাড়ছে। গরমকে কোনোভাবেই বশে আনা যাচ্ছে না। আবার গরমের কারণে যে বাইরে কাজ বন্ধ রাখবেন, সেটাও সম্ভব নয়। এই অসহ্য গরমের কারণে রিতার...

আরও পড়ুন

রূপচর্চায় মুলতানি মাটি | ত্বক ও চুলের যত্নে এর ১০টি ব্যবহার
বিউটি টিপস

রূপচর্চায় মুলতানি মাটি | ত্বক ও চুলের যত্নে এর ১০টি ব্যবহার

মুলতানি মাটি, ইংরেজিতে ফুলার’স আর্থ নামে পরিচিত এই মাটি জাতীয় পদার্থটি এর বিভিন্ন গুণাগুনের জন্য রূপচর্চায় বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ম্যাগনেসিয়া...

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!
ত্বকের যত্ন

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!

রুপচর্চায় চন্দন কাঠের ব্যবহার হাজার বছর ধরে চলে আসছে। শুধুমাত্র এই উপমহাদেশেই নয় এমনকি পুরো বিশ্বে এটি ব্যবহার করা হয় ত্বকের যে কোন সমস্যা সমাধানে। মি...

ত্বকের সমস্যা সমাধানে ম্যাজিকাল ফেইস প্যাক তৈরির কৌশল
ত্বকের যত্ন

ত্বকের সমস্যা সমাধানে ম্যাজিকাল ফেইস প্যাক তৈরির কৌশল

প্রত্যেক মানুষের ত্বকের ধরণ ভিন্ন এবং একেক মানুষ ত্বকের একেক সমস্যায় ভুগে থাকেন । কেউ ব্রণের সমস্যায় , কেউবা ব্লেমিস , পিগমেন্টশ এর সমস্যায় ভুগে থাকে...

নিমিষেই উজ্জ্বল ত্বক পেতে ৫টি ন্যাচারাল ফেইস প্যাক!
ত্বকের যত্ন

নিমিষেই উজ্জ্বল ত্বক পেতে ৫টি ন্যাচারাল ফেইস প্যাক!

নিখুঁত, উজ্জ্বল ও গ্লোয়িং ত্বক প্রতিটি মানুষের কাম্য। মডেল এবং অভিনেত্রীরা চাইলেই চটপট মেকআপের সাহায্যে নিখুঁত ও ঝটপট গ্লোয়িং ত্বক পেতে পারেন। কিন্তু...

পেঁপের ৬টি ফেইসপ্যাক দিয়েই হবে সব ধরনের ত্বকের যত্ন
ত্বকের যত্ন

পেঁপের ৬টি ফেইসপ্যাক দিয়েই হবে সব ধরনের ত্বকের যত্ন

বেশ জনপ্রিয় দেশি একটি ফল হলো পেঁপে। কাঁচা পেঁপে যেমন বিভিন্ন রোগের পথ্য হিসাবে মানুষজন খেয়ে থাকে, তেমনি পাকা পেঁপেও শরীরের জন্য বেশ উপকারী। পেঁপের স্ব...

ত্বকের তৈলাক্তভাব কমাতে ও উজ্জ্বলতা ধরে রাখতে কার্যকরী প্রাকৃতিক উপাদান!
রিভিউ

ত্বকের তৈলাক্তভাব কমাতে ও উজ্জ্বলতা ধরে রাখতে কার্যকরী প্রাকৃতিক উপাদান!

ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখতে আমাদের কতই না আয়োজন! স্কিনের ব্রাইটনেস ফিরিয়ে আনতে কোন প্রাকৃতিক উপাদান কার্যকরী ভূমিকা রাখে, সেটা জানা আছে কি? স...

…