গরমে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ৬টি ঘরোয়া ফেইস প্যাক

নিগার বর্ষা · Apr 20, 2022 · 1 min read

গরমে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ৬টি ঘরোয়া ফেইস প্যাক

গরমকাল মানেই রোদের তীব্রতা। এই তীব্রতায় ত্বক ধীরে ধীরে উজ্জ্বলতা হারিয়ে হয়ে ওঠে শুষ্ক ও নিষ্প্রাণ। তাই এ সময় ত্বকের জন্য প্রয়োজন বাড়তি যত্ন। তৈলাক্ত বা শুষ্ক সব ধরনের ত্বকেই গরমের সময় সমস্যা দেখা দেয়। প্রচুর ঘামের কারণে তৈলাক্ত ত্বক আরো বেশি অয়েলি হয়ে যায়। আবার বাইরের ধুলো-ময়লা আটকে গিয়েও তৈলাক্ত ত্বকে দেখা দিতে পারে ব্রণ। এসব সমস্যার হাত থেকে রক্ষা পেতে ত্বকে ব্যবহার করুন ঘরোয়া কিছু ফেইস প্যাক। এই প্যাকগুলো গরমে ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি ত্বককে সুস্থ রাখতে সাহায্য করবে। চলুন জেনে নেওয়া যাক ঘরোয়া ফেইস প্যাকগুলো সম্পর্কে-

গরমে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ফেইস প্যাক 

১) হলুদ ও অ্যালোভেরা জেলের ফেইস প্যাক 

যা যা লাগবে
  • অ্যালোভেরা জেল
  • এক চিমটি হলুদের গুঁড়া
  • ২ টেবিল চামচ দুধের সর বা দুধ
অ্যালোভেরার ফেইস প্যাক
যেভাবে তৈরি করবেন
১) অ্যালোভেরা  জেলের সাথে হলুদের গুঁড়া এবং দুধের সর মিশিয়ে নিন। ২) প্যাকটি ফেইসে অ্যাপ্লাই করুন। ৩) ২০-৩০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
কার্যকারিতা

অ্যালোভেরার ৯৮ শতাংশই পানি হওয়ায় গরমে এটি ত্বকে খুব ভালো কাজ করে। এতে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল প্রোপার্টিজ। অ্যালোভেরা ব্যবহারে চোখের চারপাশের কালো দাগ, ব্রণের দাগ, বলিরেখা ও বয়সের ছাপ দূর হয়। সাথে ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি পায়।

২) মুলতানি মাটির ফেইস প্যাক 

যা যা লাগবে
  • ২ টেবিল চামচ মুলতানি মাটি
  • ২ টেবিল চামচ টমেটোর রস
  • ১ টেবিল চামচ চন্দনের গুঁড়া
  • এক চিমটি হলুদের গুঁড়া
যেভাবে ব্যবহার করবেন
১) মুলতানি মাটি, টমেটোর রস, চন্দনের গুঁড়া এবং হলুদের গুঁড়া একসাথে মিশিয়ে প্যাক তৈরি করুন। ২) এই প্যাকটি ফেইসে অ্যাপ্লাই করে অপেক্ষা করুন ১০/১৫ মিনিট। ৩) শুকিয়ে গেলে হালকা রাব করে কুসুম গরম পানি দিয়ে ফেইস ধুয়ে নিন। গরমে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে মুলতানি মাটির প্যাক
কার্যকারিতা

মুলতানি মাটি মুখের ব্রণ এবং ব্রণের দাগ দূর করতে সাহায্য করে। হলুদের গুঁড়া এবং চন্দনের গুঁড়া ত্বকের কালো দাগ দূর করে উজ্জ্বলতা বৃদ্ধি করে।

৩) টমেটো ও ব্রাইটেনিং মাস্ক এর ফেইস প্যাক

যা যা লাগবে
যেভাবে তৈরি করবেন
১) সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে প্যাক তৈরি করুন। ২) প্যাকটি ত্বকে ব্যবহার করুন। ১০/১২ মিনিট পর শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
কার্যকারিতা

গরমে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে টমেটোর জুড়ি নেই। সানট্যান দূর করে ত্বকে এনে দেয় ন্যাচারাল গ্লো। আর মাস্কটি ত্বকে ব্রাইটেনিং ইফেক্ট দিবে। এই প্যাকটি সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারেন।

গরমে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ব্রাইটেনিং মাস্ক

৪) হলুদ ও বেসন এর ফেইস প্যাক 

যা যা লাগবে
  • ১/২ বা ১ চা চামচ হলুদের গুঁড়া
  • ৪ টেবিল চামচ বেসন
  • দুধ অথবা পানি
যেভাবে তৈরি করবেন
১) হলুদের গুঁড়া ও বেসন একসাথে মিশিয়ে নিন। ২) এর সাথে দুধ অথবা পানি মেশান। ৩) এই মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। ৪) তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
কার্যকারিতা

হলুদে কারকিউমিন, অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে, যা ক্ষতিকর ফ্রি রেডিক্যাল থেকে ত্বককে রক্ষা করে। এই ফেইস প্যাক ব্যবহারে ত্বকে কোলাজেন বৃদ্ধি পায়, ত্বক গ্লো করে ভেতর থেকে।

৫) শসা ও টক দইয়ের ফেইস প্যাক 

যা যা লাগবে
  • ১টি ছোট শসা
  • ২/৩ টেবিল চামচ টকদই
শসা ও টক দইয়ের ফেইস প্যাক
যেভাবে তৈরি করবেন
১) শসা কুঁচি করে এর সাথে টকদই মেশান। ২) এই প্যাকটি ত্বকে রাখুন ৫-৭ মিনিট। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
কার্যকারিতা

শসাতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট নিষ্প্রাণ ত্বকে প্রাণ নিয়ে আসে। এই প্যাকটি রোদে পোড়া দাগ দূর করে এবং ত্বককে নরম ও কোমল করে তোলে। অতিরিক্ত তেল অপসারণ করে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এই প্যাক।

৬) দুধ ও বেসন এর ফেইস প্যাক 

যা যা লাগবে
  • ২ চা চামচ দুধ
  • ১ চা চামচ মধু
  • ১ চা চামচ বেসন
যেভাবে তৈরি করবেন
১) সবগুলো উপাদান একসাথে মিশিয়ে প্যাক তৈরি করুন। ২) প্যাকটি ত্বকে ব্যবহার করে ২০ মিনিট অপেক্ষা করুন। ৩) শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
কার্যকারিতা

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে দুধ প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে। দুধ ও মধু ত্বককে উজ্জ্বল করার পাশাপাশি ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে। সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারেন এই প্যাকটি।

গরমে ত্বকের যত্ন

টিপস

১) গরমে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। ১০-১২ গ্লাস পানি প্রতিদিন পান করা উচিত।

২) ঘরের বাইরে গেলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন।

৩) গরমকালে ময়েশ্চারাইজার ব্যবহার বাদ দেওয়া যাবে না। এ সময় লাইট ওয়েটের অথবা জেল বেইজড ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

৪) নিয়মিত ত্বকে ক্লেনজিং এবং সপ্তাহে অন্তত একদিন এক্সফোলিয়েট করুন।

৫) ত্বক সুস্থ রাখার জন্য বিভিন্ন ফলের রস পান করুন।

অনেকেই ভাবেন শুধু পানি পান করলেই গরমে ত্বক হাইড্রেটেড ও সুস্থ থাকবে। পানি পানের পাশাপাশি গরমে ত্বক ভালো রাখার জন্য ফেইস প্যাকও ব্যবহার করা জরুরি। অথেনটিক স্কিন কেয়ার, হেয়ার কেয়ার ও মেকআপ প্রোডাক্টের জন্য সাজগোজ আমার আস্থার জায়গা। এছাড়া সাজগোজের কয়েকটি ফিজিক্যাল শপ আছে। শপগুলো যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, ইস্টার্ণ মল্লিকা, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট, বসুন্ধরা সিটি, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) এবং চট্টগ্রামের খুলশি টাউন সেন্টার এ অবস্থিত। আপনারা চাইলে এই শপগুলো থেকে সরাসরি অথবা অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে পছন্দের পণ্যগুলো কিনতে পারেন।

  ছবিঃ সাজগোজ, সাটারস্টক

সম্পর্কিত লেখা

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে
ত্বকের যত্ন

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে

প্রচন্ড গরমে জীবনটা শেষ। কিন্তু তাতে কী? ঈদের শপিং কি আর বন্ধ থাকবে? মোটেও না। রোদে ঘুরে মনের মতো শপিং তো করা হলো, কিন্তু এই শপিং করতে যেয়ে ত্বক যে পু...

বৈশাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে ৭টি ঘরোয়া ফেইস প্যাকে
ত্বকের যত্ন

বৈশাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে ৭টি ঘরোয়া ফেইস প্যাকে

নববর্ষ প্রায় এলো বলে। নতুন বছরকে বরণ করার জন্য নতুন শাড়ি, চুড়ি, সব রেডি। আপনি তো রেডি কিন্তু আপনার ত্বকও কি রেডি? বৈশাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে...

হলুদের ৫টি ফেইস প্যাক | এবার ঘরোয়া উপায়ে হবে ত্বকের যত্ন!
ত্বকের যত্ন

হলুদের ৫টি ফেইস প্যাক | এবার ঘরোয়া উপায়ে হবে ত্বকের যত্ন!

রান্নায় বহুল ব্যবহৃত মশলা হলো হলুদ। শুধু রান্নার স্বাদ বৃদ্ধির জন্য নয়, ত্বকের যত্নেও হলুদের জুড়ি নেই। নজরকাড়া নিখুঁত ত্বক কার না চাই? এবার এই কাজটি হ...

ত্বক ফর্সা করার ৯টি ঘরোয়া উপায় জানেন কি?
ত্বকের যত্ন

ত্বক ফর্সা করার ৯টি ঘরোয়া উপায় জানেন কি?

যদিও ফর্সা মানেই সুন্দর তা নয় তবুও আমরা চাই ত্বকটা একটু ফর্সা আর উজ্জ্বল হোক। মনে মনে সবারই এই ইচ্ছাটা থাকে। তাই সবাই অনেক প্যাক-ক্রিম ট্রাই করি ত্বক...

আরও পড়ুন

নিমিষেই উজ্জ্বল ত্বক পেতে ৫টি ন্যাচারাল ফেইস প্যাক!
ত্বকের যত্ন

নিমিষেই উজ্জ্বল ত্বক পেতে ৫টি ন্যাচারাল ফেইস প্যাক!

নিখুঁত, উজ্জ্বল ও গ্লোয়িং ত্বক প্রতিটি মানুষের কাম্য। মডেল এবং অভিনেত্রীরা চাইলেই চটপট মেকআপের সাহায্যে নিখুঁত ও ঝটপট গ্লোয়িং ত্বক পেতে পারেন। কিন্তু...

ভিটামিন ই ক্যাপসুল দিয়েই বানিয়ে নিন ত্বক ও চুলের যত্নে ৭টি প্যাক
চুলের যত্ন

ভিটামিন ই ক্যাপসুল দিয়েই বানিয়ে নিন ত্বক ও চুলের যত্নে ৭টি প্যাক

কেমন হয় বলুনতো, যদি একটি উপাদান দিয়ে চুল এবং ত্বকের যত্ন করা যায়? কি অবাক হচ্ছেন? ভাবছেন, এমন কোন উপাদান কি আছে, যা ত্বক, চুল সবকিছুর সমস্যা সমাধান কর...

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!
ত্বকের যত্ন

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!

রুপচর্চায় চন্দন কাঠের ব্যবহার হাজার বছর ধরে চলে আসছে। শুধুমাত্র এই উপমহাদেশেই নয় এমনকি পুরো বিশ্বে এটি ব্যবহার করা হয় ত্বকের যে কোন সমস্যা সমাধানে। মি...

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক
ত্বকের যত্ন

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক

রোদ ও ধূলোবালিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের ত্বক। যাঁরা চাকরিজীবী বা প্রয়োজনে দীর্ঘ সময় রোদে থাকেন, ত্বকের প্রতি অতিরিক্ত উদাসীন, তাঁরাই ক্...

স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য ট্রাই করুন গ্রিন টির এই ৫টি ফেইসপ্যাক
ত্বকের যত্ন

স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য ট্রাই করুন গ্রিন টির এই ৫টি ফেইসপ্যাক

ওজন কমানোর জন্য অনেকেই নিয়মিত গ্রিন টি পান করে থাকেন। বহুবিধ গুণ সম্বলিত গ্রিন টি শুধু যে ওজন কমাতে সাহায্য করে তাই না, এটি ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি...

ত্বকের সমস্যা সমাধানে ম্যাজিকাল ফেইস প্যাক তৈরির কৌশল
ত্বকের যত্ন

ত্বকের সমস্যা সমাধানে ম্যাজিকাল ফেইস প্যাক তৈরির কৌশল

প্রত্যেক মানুষের ত্বকের ধরণ ভিন্ন এবং একেক মানুষ ত্বকের একেক সমস্যায় ভুগে থাকেন । কেউ ব্রণের সমস্যায় , কেউবা ব্লেমিস , পিগমেন্টশ এর সমস্যায় ভুগে থাকে...

…