স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য ট্রাই করুন গ্রিন টির এই ৫টি ফেইসপ্যাক

নিগার বর্ষা · Nov 18, 2024 · 1 min read

স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য ট্রাই করুন গ্রিন টির এই ৫টি ফেইসপ্যাক

ওজন কমানোর জন্য অনেকেই নিয়মিত গ্রিন টি পান করে থাকেন। বহুবিধ গুণ সম্বলিত গ্রিন টি শুধু যে ওজন কমাতে সাহায্য করে তাই না, এটি ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি কমায়, এমনকি ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণ করে। স্বাস্থ্যকর পানীয় হিসেবে জনপ্রিয় গ্রিন টি কিন্তু রূপচর্চার উপাদান হিসেবেও পিছিয়ে নেই। ত্বকের যত্নে গ্রিন টি বর্তমানে এতোটাই জনপ্রিয় যে ফেইসওয়াশ, টোনার, সিরাম ইত্যাদি বিভিন্ন প্রোডাক্টে গ্রিন টি নির্যাস ব্যবহার করা হচ্ছে। সুন্দর আর স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য গ্রিন টি পান করার পাশাপাশি আপনিও নিজেই তৈরি করে নিতে পারেন গ্রিন টির কিছু ঘরোয়া ফেইস প্যাক।

স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য গ্রিন টি

গ্রিন টির ফেইস প্যাক সম্পর্কে জানার আগে চলুন জেনে নিই এর উপকারিতা। ১) বয়সের ছাপ কমায়ঃ গ্রিন টি তে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ত্বকে বয়সের ছাপ কমাতে সাহায্য করে। ২) চোখের ফোলাভাব দূর করেঃ গ্রিন টির কোল্ড কম্প্রেস চোখের ফোলা ভাব ও ডার্ক সার্কেল কমাতে সাহায্য করে। ৩) অয়েলিনেস দূর করেঃ গ্রিন টি স্কিনের অতিরিক্ত সিবাম দূর করে স্কিন ফ্রেশ রাখতে সাহায্য করে।

৪) ব্রণ দূর করতে সাহায্য করেঃ গ্রিন টি-তে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ব্রণ কমাতে কার্যকরী। এছাড়াও এটি স্কিনের অন্যান্য সমস্যা যেমন লালচে ভাব, ইরিটেশন এগুলো দূর করতেও বেশ সাহায্য করে।

৫) চুল পড়া কমায়ঃ গ্রিন টি-তে থাকা এপিগ্যালোক্যাটেকিন গ্যালেট নামের অ্যান্টি অক্সিডেন্ট চুলের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে। এটি চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে এবং চুল পড়া কমাতেও সাহায্য করে।

গ্রিন টি দিয়ে তৈরি সহজ কিছু ফেইস প্যাক

ব্রাইটেনিং ফেইস প্যাক

এই ফেইস প্যাকটি তৈরি করতে লাগবে ১ চা চামচ বেসন, ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো এবং ২ চা চামচ গ্রিন টি। হলুদ ও বেসনের সাথে গ্রিন টি মিশিয়ে প্যাক তৈরি করুন। প্যাকটি মুখে ও ঘাড়ে লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। প্যাকটি শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। হলুদ স্কিনকে হেলদি ও ব্রাইট করে। এর সাথে গ্রিন টির মিশ্রণ ব্রণ দূর করতে সাহায্য করে। যাদের স্কিনে ব্রণ বা অতিরিক্ত তেলতেলে ভাব রয়েছে, তাদের জন্য এই ফেইস প্যাকটি বেশ উপকারী।

অ্যান্টি এজিং ফেইস প্যাক

১ টেবিল চামচ গ্রিন টি, ১ টেবিল চামচ কমলার খোসা গুঁড়ো আর আধা চা চামচ মধু একত্রে মিশিয়ে পেস্ট তৈরি করে পুরো মুখে অ্যাপ্লাই করুন। ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। কমলার খোসায় থাকা অ্যান্টি অক্সিডেন্ট স্কিনের নমনীয়তা ধরে রাখে, স্কিন ব্রাইট করে এবং স্কিনের বলিরেখা প্রতিরোধ করে। আর মধু স্কিনকে রাখে নরম, কোমল ও হাইড্রেটেড।

দাগহীন ও স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য ফেইস প্যাক

১ টেবিল চামচ গ্রিন টি ভিজিয়ে রেখে তাতে ২ টেবিল চামচ চালের গুঁড়ো (কোনো হার্শনেস যেন না থাকে, একদম ফাইন ডাস্ট হতে হবে) আর টকদই মিশিয়ে পেস্ট তৈরি করে ফেইসে অ্যাপ্লাই করুন। ১০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। এই প্যাকটি তৈলাক্ত ত্বকের জন্য বিশেষ উপযোগী। ত্বকের দাগ, ব্রণ ও কালচে ভাব দূর করতে এটি সাহায্য করে। এছাড়াও স্কিনের ইরিটেশন ও হাইপারপিগমেন্টেশন কমিয়ে আনতে হেল্প করে।

অয়েল কন্ট্রোলের জন্য ফেইস প্যাক

অতিরিক্ত সিবাম দূর করতে এবং স্কিন ডিপ ক্লিন করতে এই ফেইস প্যাকটি দারুণ কাজ করে। গ্রিন টি তৈরি করে সেটি ঠাণ্ডা করে নিয়ে ১ চামচ মুলতানি মাটির সাথে ২ চামচ পরিমাণ গ্রিন টি মিশিয়ে পেস্ট তৈরি করুন। পেস্টটি যেন কিছুটা ঘন হয় সেদিকে লক্ষ্য রাখুন। এই প্যাকটি মুখে, গলায় ও ঘাড়ে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে সার্কুলার মোশনে ম্যাসাজ করে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ১-২ দিন এই ফেইস প্যাক ব্যবহার করে দেখুন স্কিন কতটা গ্লো করে!

নারিশিং ফেইস প্যাক

মধু ন্যাচারাল ময়েশ্চারাইজার হিসেবে বেশ জনপ্রিয় একটি উপাদান। এটি স্কিনকে হেলদি ও স্মুথ রাখতে সাহায্য করে। এর সাথে গ্রিন টির মিশ্রণ স্কিনের অয়েল ব্যালেন্স করে এবং স্কিনের ইনফ্ল্যামেশন কমিয়ে স্কিনকে এনে দেয় ন্যাচারাল গ্লো। ১ টেবিল চামচ ফ্রেশ গ্রিন টির সাথে ২ টেবিল চামচ মধু একসাথে মিশিয়ে পুরো ফেইসে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। এই প্যাকটি ড্রাই স্কিনের জন্য খুব ভালো কাজ করে।

পুষ্টিগুণ বিচারে গ্রিন টি বিভিন্ন ধরনের চায়ের মধ্যে সবচেয়ে এগিয়ে। গ্রিন টির যেমন রয়েছে স্বাস্থ্য উপকারিতা; তেমনি স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্যও এর ভূমিকা অতুলনীয়। তবে যেকোনও ফেইস প্যাক ব্যবহারের ক্ষেত্রেই প্যাচ টেস্ট করে নিতে হয় তেমন গ্রিন টির তৈরি ফেইস প্যাকও প্যাচ টেস্ট করে তারপর ব্যবহার করুন। DIY ফেইস প্যাকগুলো সেনসিটিভ ত্বকের জন্য উপযুক্ত নাও হতে পারে, এটি খেয়াল রাখবেন। ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে নিয়মিত গ্রিন টি পান করার পাশাপাশি স্কিন কেয়ার রুটিনে এই জাদুকরী উপাদানটির ব্যবহার আপনার আপনার ত্বকে এনে দেবে এক নতুন সতেজতা।

ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

আচ্ছা, গ্রিন টি কি সবার জন্য সেইফ?
সুস্থতা

আচ্ছা, গ্রিন টি কি সবার জন্য সেইফ?

কথা বলছিলাম ইন্টারনেট, ফেসবুকের গ্রুপ, নিউজ পোর্টাল এসব মাধ্যমে দেখা, শোনা এবং মাঝে মাঝেই আলাপ করা হয় এমন কিছু আধুনিক কুসংস্কার আর গুজব নিয়ে। আর গুজব...

সুস্বাস্থ্য নিশ্চিত করতে গ্রিন টির উপকারী দিকগুলো জানেন কি?
সুস্থতা

সুস্বাস্থ্য নিশ্চিত করতে গ্রিন টির উপকারী দিকগুলো জানেন কি?

কাউকে চা অফার করলে না করবে, এমন মানুষ কিন্তু খুবই কম। বিশ্ব জুড়ে চা শুধু একটি জনপ্রিয় পানীয়ই নয়, পাশাপাশি চা নিয়ে সবার একটি আলাদা ইমোশনও কাজ করে। কিন্...

একনে থেকে অ্যান্টি এজিং, সবকিছুর সমাধান হবে গ্রিন টি দিয়ে!
বিউটি টিপস

একনে থেকে অ্যান্টি এজিং, সবকিছুর সমাধান হবে গ্রিন টি দিয়ে!

অনেকের সকাল শুরু হয় এক কাপ গরম গ্রিন টি দিয়ে। কিন্তু গ্রিন টি দিয়ে স্কিনকেয়ার করেছেন কখনো? কথাটি শুনে কি অবাক হচ্ছেন? যদি এখনো স্কিনকেয়ারে গ্রিন টি অ্...

ইউজড গ্রিন টি ব্যাগটা কি ফেলে দিচ্ছেন?
চুলের যত্ন

ইউজড গ্রিন টি ব্যাগটা কি ফেলে দিচ্ছেন?

গ্রিন টি পানের উপকারিতা সম্পর্কে আজ পর্যন্ত কতবার কতকিছু শুনেছেন বলুন তো? আর এত পজিটিভ গুনের জন্য বাংলাদেশে আস্তে আস্তে গ্রিন টি অনেক বেশি পপুলারও হয়...

আরও পড়ুন

চুলের যত্ন

আপনার স্কিন এবং হেয়ার কেয়ার রেজিমেনে যোগ করুন গ্রিন টি

গ্রিন টি এখন আমাদের প্রায় সবার কাছেই একটি সুপরিচিত নাম। চা গাছের সতেজ সবুজ পাতা রোদে শুকিয়ে তাওয়ায় সেঁকে গ্রিন টি প্রস্তুত করা হয়। এর রং হালকা হলদে সব...

গ্রিন টির উপকারিতা এবং এটি মজাদার করে তোলার উপায়!
ফিটনেস

গ্রিন টির উপকারিতা এবং এটি মজাদার করে তোলার উপায়!

গ্রিন টি বললেই অনেকে নাক সিঁটকে থাকেন। অবশ্য এর কিছুটা বিদঘুটে স্বাদই এর পিছনে অনেকখানি দায়ী। তবে গ্রিন টির উপকারিতা এতো বেশি যে এখন ডায়েট প্ল্যানে এট...

গ্রিন টি | রূপচর্চা ও সুস্বাস্থ্যে পানীয়টির ১৫টি উপকারিতা জানেন কি?
বিউটি টিপস

গ্রিন টি | রূপচর্চা ও সুস্বাস্থ্যে পানীয়টির ১৫টি উপকারিতা জানেন কি?

গ্রিন টি’র সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত। তবে একে অন্য সব সাধারণ পানীয়ের কাতারে ফেললে আপনি ভুল করবেন। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে নিয়মিত গ্রিন...

গ্রিন টি ফেসিয়াল করার পদ্ধতি জানেন কি?
ত্বকের যত্ন

গ্রিন টি ফেসিয়াল করার পদ্ধতি জানেন কি?

তৈলাক্ত, ব্রণ প্রবণ ত্বকে প্রয়োজন একটু বেশি যত্ন। তৈলাক্ত ত্বকে ব্যাক্টেরিয়ার সংক্রমনের আশংকা বেশি থাকে। তৈলাক্ত ত্বকের যত্নে গ্রিন টি খুবই কার্যকর। ক...

ত্বকের সমস্যা সমাধানে ম্যাজিকাল ফেইস প্যাক তৈরির কৌশল
ত্বকের যত্ন

ত্বকের সমস্যা সমাধানে ম্যাজিকাল ফেইস প্যাক তৈরির কৌশল

প্রত্যেক মানুষের ত্বকের ধরণ ভিন্ন এবং একেক মানুষ ত্বকের একেক সমস্যায় ভুগে থাকেন । কেউ ব্রণের সমস্যায় , কেউবা ব্লেমিস , পিগমেন্টশ এর সমস্যায় ভুগে থাকে...

…