গ্রিন টি ফেসিয়াল করার পদ্ধতি জানেন কি?

মৌসুমী তানিয়া · Oct 13, 2013 · 1 min read

গ্রিন টি ফেসিয়াল করার পদ্ধতি জানেন কি?

তৈলাক্ত, ব্রণ প্রবণ ত্বকে প্রয়োজন একটু বেশি যত্ন। তৈলাক্ত ত্বকে ব্যাক্টেরিয়ার সংক্রমনের আশংকা বেশি থাকে। তৈলাক্ত ত্বকের যত্নে গ্রিন টি খুবই কার্যকর। কারণ গ্রিন টিতে আছে অ্যান্টি-অক্সিডেন্ট (Anti-oxidant) ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি (Anti-inflammatory) গুণ। চলুন জেনে নেওয়া যাক কীভাবে ঘরে বসে করবেন গ্রিন টি ফেসিয়াল ।

গ্রিন টি ফেসিয়াল

উপকরণ

১. গ্রিন টি

২. মুলতানি মাটি

৩. অ্যালোভেরা স্টিক

গ্রিন টি ফেসিয়াল ব্যবহারের পূর্বে করণীয়

কিঞ্জিং

আপনার পছন্দের ক্লিঞ্জার দিয়ে মুখ ভালো ভাবে পরিষ্কার করে নিন।

স্ক্রাবিং

স্ক্রাব মুখে লাগিয়ে কিছুক্ষন রেখে আলতো ভাবে ম্যাসাজ করুন। স্ক্রাবিং ব্ল্যাকহেডস আর হোয়াইটহেডস দূর করবে ও বন্ধ পোরস গুলো খুলে দিবে।

টোনিং

তুলোতে টোনার নিয়ে মুখটা মুছে নিন। গোলাপ জল তৈলাক্ত ত্বকের জন্য বেশ উপযোগী টোনার।

গ্রিন টি ফেসিয়াল প্যাক তৈরির পদ্ধতি

১. ফুটন্ত গরম পানিতে ১ চামচ গ্রিন টি কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। ২. ১টি বাটিতে ২ চামচ মুলতানি মাটি নিন। তাতে ২-৩ চামচ গ্রিন টি ভেজানো পানি মেশান। ৩. ১ টি অ্যালোভেরার স্টিক নিন (এটির এক পাশ ছিড়ে নিতে হবে)। এবার অ্যালোভেরা স্টিকটি চিপে রস, মুলতানি মাটি ও গ্রিন টির মিশ্রণে মেশান।

৪. উপকরণ গুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। ব্যস ফেইস প্যাক তৈরি হয়ে গেল। প্যাকটি মুখে লাগিয়ে ২০ মিনিট রাখুন, তারপর পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

উপকারিতা

১.  গ্রিন টির অ্যান্টি-অক্সিডেন্ট ত্বককে সতেজ ও টানটান রাখতে সাহায্য করে ও জীবাণু দূর করে।

২. মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত তেল দূর করে, ব্রণ প্রতিরোধ করে ও রোদে পোড়া ভাব কমায়।

৩. অ্যালোভেরা ত্বককে ময়েশচারাইজ করে। অ্যালোভেরার অ্যান্টি-ব্যাক্টেরিয়াল (Anti- Bacteria) গুণ ত্বককে সুরক্ষিত রাখে।

ছবি - সংগৃহীত: Shutterstock

সম্পর্কিত লেখা

আচ্ছা, গ্রিন টি কি সবার জন্য সেইফ?
সুস্থতা

আচ্ছা, গ্রিন টি কি সবার জন্য সেইফ?

কথা বলছিলাম ইন্টারনেট, ফেসবুকের গ্রুপ, নিউজ পোর্টাল এসব মাধ্যমে দেখা, শোনা এবং মাঝে মাঝেই আলাপ করা হয় এমন কিছু আধুনিক কুসংস্কার আর গুজব নিয়ে। আর গুজব...

সুস্বাস্থ্য নিশ্চিত করতে গ্রিন টির উপকারী দিকগুলো জানেন কি?
সুস্থতা

সুস্বাস্থ্য নিশ্চিত করতে গ্রিন টির উপকারী দিকগুলো জানেন কি?

কাউকে চা অফার করলে না করবে, এমন মানুষ কিন্তু খুবই কম। বিশ্ব জুড়ে চা শুধু একটি জনপ্রিয় পানীয়ই নয়, পাশাপাশি চা নিয়ে সবার একটি আলাদা ইমোশনও কাজ করে। কিন্...

একনে থেকে অ্যান্টি এজিং, সবকিছুর সমাধান হবে গ্রিন টি দিয়ে!
বিউটি টিপস

একনে থেকে অ্যান্টি এজিং, সবকিছুর সমাধান হবে গ্রিন টি দিয়ে!

অনেকের সকাল শুরু হয় এক কাপ গরম গ্রিন টি দিয়ে। কিন্তু গ্রিন টি দিয়ে স্কিনকেয়ার করেছেন কখনো? কথাটি শুনে কি অবাক হচ্ছেন? যদি এখনো স্কিনকেয়ারে গ্রিন টি অ্...

স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য ট্রাই করুন গ্রিন টির এই ৫টি ফেইসপ্যাক
ত্বকের যত্ন

স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য ট্রাই করুন গ্রিন টির এই ৫টি ফেইসপ্যাক

ওজন কমানোর জন্য অনেকেই নিয়মিত গ্রিন টি পান করে থাকেন। বহুবিধ গুণ সম্বলিত গ্রিন টি শুধু যে ওজন কমাতে সাহায্য করে তাই না, এটি ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি...

আরও পড়ুন

ইউজড গ্রিন টি ব্যাগটা কি ফেলে দিচ্ছেন?
চুলের যত্ন

ইউজড গ্রিন টি ব্যাগটা কি ফেলে দিচ্ছেন?

গ্রিন টি পানের উপকারিতা সম্পর্কে আজ পর্যন্ত কতবার কতকিছু শুনেছেন বলুন তো? আর এত পজিটিভ গুনের জন্য বাংলাদেশে আস্তে আস্তে গ্রিন টি অনেক বেশি পপুলারও হয়...

চুলের যত্ন

আপনার স্কিন এবং হেয়ার কেয়ার রেজিমেনে যোগ করুন গ্রিন টি

গ্রিন টি এখন আমাদের প্রায় সবার কাছেই একটি সুপরিচিত নাম। চা গাছের সতেজ সবুজ পাতা রোদে শুকিয়ে তাওয়ায় সেঁকে গ্রিন টি প্রস্তুত করা হয়। এর রং হালকা হলদে সব...

গ্রিন টির উপকারিতা এবং এটি মজাদার করে তোলার উপায়!
ফিটনেস

গ্রিন টির উপকারিতা এবং এটি মজাদার করে তোলার উপায়!

গ্রিন টি বললেই অনেকে নাক সিঁটকে থাকেন। অবশ্য এর কিছুটা বিদঘুটে স্বাদই এর পিছনে অনেকখানি দায়ী। তবে গ্রিন টির উপকারিতা এতো বেশি যে এখন ডায়েট প্ল্যানে এট...

গ্রিন টি | রূপচর্চা ও সুস্বাস্থ্যে পানীয়টির ১৫টি উপকারিতা জানেন কি?
বিউটি টিপস

গ্রিন টি | রূপচর্চা ও সুস্বাস্থ্যে পানীয়টির ১৫টি উপকারিতা জানেন কি?

গ্রিন টি’র সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত। তবে একে অন্য সব সাধারণ পানীয়ের কাতারে ফেললে আপনি ভুল করবেন। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে নিয়মিত গ্রিন...

ঘরোয়া রূপচর্চায় মুলতানি মাটি | ত্বক সুন্দর ও উজ্জ্বল হবে প্রাকৃতিকভাবেই!
রিভিউ

ঘরোয়া রূপচর্চায় মুলতানি মাটি | ত্বক সুন্দর ও উজ্জ্বল হবে প্রাকৃতিকভাবেই!

প্রাচীন আয়ুর্বেদ ও প্রাকৃতিক উপায়ে সৌন্দর্যচর্চা নিয়ে যাদের ঝোঁক আছে, মুলতানি মাটি তাদের কাছে নতুন কিছু নয়! রূপচর্চায় বহু আগের থেকেই মুলতানি মাটির ব্য...

…