গ্রিন টি খাওয়ার ৪টি পারফেক্ট সময়!

sub-editor · Dec 19, 2017 · 1 min read

গ্রিন টি খাওয়ার ৪টি পারফেক্ট সময়!

আচ্ছা আপনি কি জানেন, গ্রিন টি কখন খাওয়া উচিত আর কখন উচিত নয়? গ্রিন টি এমন একটি চা যেটি ওজন কমানোর ক্ষেত্রে এবং স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। যারা স্বাস্থ্য সচেতন ডিটক্স হিসেবে নিঃসন্দেহে তাদের প্রথম পছন্দ গ্রিন টি। গ্রিন টি খেতে অনেক বেশি ভালো তা নয় বরং এই চা এর স্বাদ ভালো না বললেই চলে তারপরও যারা অনেক বেশি স্বাস্থ্য সচেতন এবং ওজন কমাতে চায় এমন মানুষের কাছে গ্রিন টি অনেক বেশিই গুরুত্বপূর্ণ। এমন কি এই চা এর স্বাদ ভালো না হলেও আমার নিজেরও শুধুমাত্র একারণেই পছন্দ কারণ আমি আমার স্বাস্থ্যের ব্যাপারে খুবই সচেতন। আর কিছু পেতে হলে তো কিছু হারাতে হবেই। তাই স্বাস্থ্যের কথা ভেবে আমি স্বাদের দিকটা এতটা চিন্তা করি না।

সবই তো ঠিক আছে! গ্রিন টি খাচ্ছেন ঠিকই স্বাস্থ্যের কথা ভেবে কিন্তু কখন খাবেন তার ব্যাপারে সঠিক তথ্য জানেন তো আপনি? যদি গ্রিন টি খাওয়ার সঠিক সময়ই না জানলেন তবে খেয়ে তো আপনার তেমন উপকার হবেই না বরং ক্ষতির সম্মুখীনই হবেন আপনি। এই ভুলটা যেন কেউ না করেন এজন্যেই আজ আমার এই লিখা।

গ্রিন টি পান করার সঠিক সময় -

নাস্তা করার পর

সকালে উঠে অবশ্যই নাস্তায় এমন খাবার খাওয়া উচিত যাতে করে সারাদিন আপনার শরীর অনেক ভাল থাকে। তাই সকালে আপনি অবশ্যই চা খাবেন না খালি পেটে। এতে দেখা যাবে আপনার ডিহাইড্রেশন এর সমস্যা হবে। আর তাছাড়া খালি পেটে গ্রিন টি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা কিংবা আলসারও হতে পারে। সুতরাং সকালের নাস্তায় হেলদি কোন খাবার খান এবং এরপর গ্রিন টি খান।

রাতে ঘুমাতে যাওয়ার আগে

আপনি যদি ওজন কমানোর জন্য গ্রিন টি খান তবে তার জন্য সঠিক সময় হল রাতে ঘুমাতে যাওয়ার ঠিক ২ ঘন্টা আগে। রাতে বিছানায় যাওয়ার আগে গ্রিন টি আপনাকে ওজন কমাতে সাহায্য করবে আর এটা অনেক বেশি কাজ করবে ততক্ষন পর্যন্ত যতক্ষণ না আপনি অন্যকিছু খাবেন। রাতে তো আর আপনি অন্যকিছু খান না তাই ভালো করে কাজ করতে পারে গ্রিন টি। অনেক সময় চা আপনার ঘুম নষ্ট করে এজন্যে চা পান করার সাথে সাথে ঘুমাতে না গিয়ে ঘুমানোর ২ ঘণ্টা আগেই পান করুন।

ব্যায়াম করার পূর্বে

ব্যায়াম করার আধাগন্টা আগে গ্রিন টি পান করুন। যদি আপনি আধাঘন্টা আগে পান করেন তবে এতে করে আপনার কর্মক্ষমতা বাড়বে। এমন কি এটা আপনার ওজন এবং মেদ কমাতে সাহায্য করবে।

খাবার খাওয়ার এক ঘণ্টা আগে অথবা পরে

অনেকেই খাবার খাওয়ার পরপরই চা পান করেন। খাবার খাওয়ার সাথে সাথেই গ্রিন টি পান করা উচিত নয়। খাবার খাওয়ার কমপক্ষে ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা পরে অথবা আগে গ্রিনটি পান করুন।

জানলেন তো কোন সময়গুলো সঠিক গ্রিন টি পান করার জন্য? এবার আমি শেয়ার করব কোন সময়ে গ্রিন টি পান করবেন না-

  • সকালে খালি পেটে কখনোই গ্রিন টি পান করবেন না।
  • খাওয়ার সময়গুলোতে গ্রিন টি পান করবেন না। যেমন রাতের খাবার অথবা দুপুরের খাবারের সময়।
  • একদিনে ২-৩ কাপের বেশি পান করবেন না।
  • গ্রিন টি এর সাথে গুঁড়া দুধ কিংবা চিনি মেশাবেন না।
  • ঘুমের সমস্যাজনিত কারণ এড়িয়ে যেতে গভীর রাতে গ্রিন টি পান করবেন না।

সুতরাং জেনে নিন গ্রিন টি পান করার সঠিক সময় এবং নিজেকে করে তুলুন সুস্বাস্থ্যের অধিকারী।

লিখেছেন – আনিন্তা

সম্পর্কিত লেখা

আচ্ছা, গ্রিন টি কি সবার জন্য সেইফ?
সুস্থতা

আচ্ছা, গ্রিন টি কি সবার জন্য সেইফ?

কথা বলছিলাম ইন্টারনেট, ফেসবুকের গ্রুপ, নিউজ পোর্টাল এসব মাধ্যমে দেখা, শোনা এবং মাঝে মাঝেই আলাপ করা হয় এমন কিছু আধুনিক কুসংস্কার আর গুজব নিয়ে। আর গুজব...

সুস্বাস্থ্য নিশ্চিত করতে গ্রিন টির উপকারী দিকগুলো জানেন কি?
সুস্থতা

সুস্বাস্থ্য নিশ্চিত করতে গ্রিন টির উপকারী দিকগুলো জানেন কি?

কাউকে চা অফার করলে না করবে, এমন মানুষ কিন্তু খুবই কম। বিশ্ব জুড়ে চা শুধু একটি জনপ্রিয় পানীয়ই নয়, পাশাপাশি চা নিয়ে সবার একটি আলাদা ইমোশনও কাজ করে। কিন্...

একনে থেকে অ্যান্টি এজিং, সবকিছুর সমাধান হবে গ্রিন টি দিয়ে!
বিউটি টিপস

একনে থেকে অ্যান্টি এজিং, সবকিছুর সমাধান হবে গ্রিন টি দিয়ে!

অনেকের সকাল শুরু হয় এক কাপ গরম গ্রিন টি দিয়ে। কিন্তু গ্রিন টি দিয়ে স্কিনকেয়ার করেছেন কখনো? কথাটি শুনে কি অবাক হচ্ছেন? যদি এখনো স্কিনকেয়ারে গ্রিন টি অ্...

ইউজড গ্রিন টি ব্যাগটা কি ফেলে দিচ্ছেন?
চুলের যত্ন

ইউজড গ্রিন টি ব্যাগটা কি ফেলে দিচ্ছেন?

গ্রিন টি পানের উপকারিতা সম্পর্কে আজ পর্যন্ত কতবার কতকিছু শুনেছেন বলুন তো? আর এত পজিটিভ গুনের জন্য বাংলাদেশে আস্তে আস্তে গ্রিন টি অনেক বেশি পপুলারও হয়...

আরও পড়ুন

স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য ট্রাই করুন গ্রিন টির এই ৫টি ফেইসপ্যাক
ত্বকের যত্ন

স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য ট্রাই করুন গ্রিন টির এই ৫টি ফেইসপ্যাক

ওজন কমানোর জন্য অনেকেই নিয়মিত গ্রিন টি পান করে থাকেন। বহুবিধ গুণ সম্বলিত গ্রিন টি শুধু যে ওজন কমাতে সাহায্য করে তাই না, এটি ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি...

চুলের যত্ন

আপনার স্কিন এবং হেয়ার কেয়ার রেজিমেনে যোগ করুন গ্রিন টি

গ্রিন টি এখন আমাদের প্রায় সবার কাছেই একটি সুপরিচিত নাম। চা গাছের সতেজ সবুজ পাতা রোদে শুকিয়ে তাওয়ায় সেঁকে গ্রিন টি প্রস্তুত করা হয়। এর রং হালকা হলদে সব...

গ্রিন টির উপকারিতা এবং এটি মজাদার করে তোলার উপায়!
ফিটনেস

গ্রিন টির উপকারিতা এবং এটি মজাদার করে তোলার উপায়!

গ্রিন টি বললেই অনেকে নাক সিঁটকে থাকেন। অবশ্য এর কিছুটা বিদঘুটে স্বাদই এর পিছনে অনেকখানি দায়ী। তবে গ্রিন টির উপকারিতা এতো বেশি যে এখন ডায়েট প্ল্যানে এট...

গ্রিন টি | রূপচর্চা ও সুস্বাস্থ্যে পানীয়টির ১৫টি উপকারিতা জানেন কি?
বিউটি টিপস

গ্রিন টি | রূপচর্চা ও সুস্বাস্থ্যে পানীয়টির ১৫টি উপকারিতা জানেন কি?

গ্রিন টি’র সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত। তবে একে অন্য সব সাধারণ পানীয়ের কাতারে ফেললে আপনি ভুল করবেন। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে নিয়মিত গ্রিন...

গ্রিন টি ফেসিয়াল করার পদ্ধতি জানেন কি?
ত্বকের যত্ন

গ্রিন টি ফেসিয়াল করার পদ্ধতি জানেন কি?

তৈলাক্ত, ব্রণ প্রবণ ত্বকে প্রয়োজন একটু বেশি যত্ন। তৈলাক্ত ত্বকে ব্যাক্টেরিয়ার সংক্রমনের আশংকা বেশি থাকে। তৈলাক্ত ত্বকের যত্নে গ্রিন টি খুবই কার্যকর। ক...

…