গ্রিন টি | রূপচর্চা ও সুস্বাস্থ্যে পানীয়টির ১৫টি উপকারিতা জানেন কি?

নাহার · Aug 13, 2013 · 1 min read

গ্রিন টি | রূপচর্চা ও সুস্বাস্থ্যে পানীয়টির ১৫টি উপকারিতা জানেন কি?

গ্রিন টি’র সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত। তবে একে অন্য সব সাধারণ পানীয়ের কাতারে ফেললে আপনি ভুল করবেন। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে নিয়মিত গ্রিন টি পান বার্ধক্যের ছাপকে ঘুচিয়ে ত্বক এর জৌলুস ফিরিয়ে আনে এবং ক্যান্সার এর ঝুঁকি কমায়। এছাড়াও এতে রয়েছে আরো অসংখ্য গুনাগুণ। এমন উপকারী গুণগুলোর জন্য এখন বিখ্যাত বিউটি ব্র্যান্ডগুলো তাদের পণ্যে উপাদান সংযোজন করছে। চলুন জেনে নেওয়া যাক রূপচর্চা ও সুস্বাস্থ্যে এর ১৫টি উপকারিতা।

গ্রিন টি’র ১৫টি উপকারিতা

১. বর্তমানে গ্রিন টি সবচেয়ে বেশি জনপ্রিয় এর ওজন কমানোর গুণের কারণে। এটি অতিরিক্ত চর্বি কমিয়ে ওজন নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে। একটি গবেষণায় দেখা গিয়েছে যে এটি এক দিনে ৭০ ক্যালরি পর্যন্ত ফ্যাট বার্ন করে। তার মানে রেগুলার গ্রিন টি পানের মাধ্যমে বছরে ৭ পাউন্ড (Pound) পর্যন্ত ওজন কমানো সম্ভব।

২. খুব ভালো টোনার হিসেবে কাজ করে। এটি তৈরির জন্য ১ কাপ পানিতে ৫ চা চামচ গ্রিন টি, ১ চা চমচ পুদিনা পাতা  ১০ মিনিট ফুটান। তারপর ঠান্ডা করে ছেঁকে নিয়ে একটি স্প্রে বোতলে সংরক্ষণ করুন। এই টোনারটি দিনে ২-৩ বার ব্যবহার করুন। এটি ত্বকের চুলকানি ও প্রদাহ দূর করতে খুব উপকারী।

৩. এতে রয়েছে এক ধরনের এন্টিঅক্সিডেন্ট (Antioxidant) যা বার্ধক্যের গতিকে ধীর করে এবং আয়ু বাড়ায়।

৪. চোখের ফোলা ভাব এবং চোখের নিচের ডার্ক সার্কেল (Dark Circle) কমাতে ব্যবহার করা গ্রিন টির দুটি ব্যাগ ২ ঘন্টা ফ্রিজ এ রেখে, ঠান্ডা করে চোখ বন্ধ করে এর উপর ১০ মিনিট রাখুন।

গ্রিন টি ও মধুর মাস্ক - shajgoj.com

৫. ড্রাই গ্রিন টির পাতা মধুর সাথে মিক্স করে স্ক্রাব হিসেবে ব্যবহার করা যায় যা লোমকুপের ময়লা এবং মৃত কোষ দূর করে ত্বককে নরম ও মসৃণ করে।

৬. ঘামের দুর্গন্ধ দূর করতে গ্রিন টি ডিওডোরেন্ট (Deodorant) হিসেবে ভালো কাজ করে। গোসলের পর ঠান্ডা গ্রিন টি আন্ডারআর্ম (Underarm) এ লাগালে দুর্গন্ধ দূর হবে। ঠিক এমনিভাবে পায়ের দুর্গন্ধ দূর করতেও একই পদ্ধতি অনুসরণ করলে ভালো ফল পাওয়া যায়।

৭. অর্ধেক কলা, ১ চা চামচ গ্রিন টি, ১ চা চামচ মধু এবং ১ চা চামচ টক দই ভালো মতো মিশিয়ে মুখে লাগান এবং শুকালে ধুয়ে ফেলুন। এটি শুষ্ক ত্বকের জন্য খুব ভালো ময়েশ্চারাইজিং মাস্ক (Moisturizing Mask) হিসেবে কাজ করে।

৮. নিয়মিত এক কাপ গ্রিন টি পান হার্ট এর রোগের ঝুঁকি ৪৪% (44%) কমিয়ে দেয় এবং ব্লাড প্রেসার (Blood Pressure) নিয়ন্ত্রণে থাকে।

৯. মশা মাছির উপদ্রব থেকে বাঁচতে শুকনো চা পাতা ঘরের কোনায় রেখে পোড়ালে মশা মাছি কমবে।

১০. এটি নিয়মিত পান মুখের দুর্গন্ধ দূর করে, ওরাল ব্যাকটেরিয়া (Oral Bacteria) ধ্বংস করে এবং ডেন্টাল ক্যাভিটিস (Dental Cavities)  প্রতিরোধ করে।

১১. ৩-৪ টি গ্রিন টি ব্যাগ ১ লিটার পানিতে এক ঘণ্টা ফুটিয়ে ঠান্ডা করে নিন। এরপর চুল শ্যাম্পু (Shampoo) এবং কন্ডিশনিং (Conditioning) করার পর সেই পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি আপনার চুলকে শক্ত ও মজবুত করবে। চুল পড়া কমাতেও আপনি ব্যবহার করতে পারেন গ্রিন টি। এটি চুলের গোড়া শক্ত করে এবং হেয়ার ফলিকল (Hair Follicle) উদ্দীপিত করে যা নতুন চুল গজাতে সহায়ক।

১২. ফ্রিজের দুর্গন্ধ দূর করতে এর শুকনো পাতা একটি পাতলা কাপড়ে বেঁধে ফ্রিজের এক কোনায় রেখে দিন।

১৩. মেডিকেল গবেষণায় দেখা গিয়েছে যে, গ্রিন টি ব্রণের সমস্যা ট্রিটমেন্টের (Treatment) জন্য খুবই কার্যকরী। এটি ত্বকে কোন রকম ইরিটেশন (Irritation) বা ড্রাইনেস (Dryness) তৈরী করা ছাড়াই ব্রণ নির্মূল করে।

১৪. গ্রিন টি মাউথওয়াশ হিসেবে খুব ভালো কাজ করে। এতে আছে এন্টিব্যাক্টেরিয়াল প্রপার্টিস (Antibacterial Properties); ফলে এতে কোনো এলকোহল (Alcohol) নেই যা রেগুলার মাউথওয়াশে (Mouthwash) থাকতে পারে।

১৫. সবুজ চা পাতা পানিতে কয়েকদিন ভিজিয়ে রেখে গাছের গোড়ায় সেই পানি দিলে তা ফারটিলাইজার (Fertilizer) হিসেবে কাজ করে।

ছবি- সংগৃহীত: হিজাবিস্তা.কম

সম্পর্কিত লেখা

আচ্ছা, গ্রিন টি কি সবার জন্য সেইফ?
সুস্থতা

আচ্ছা, গ্রিন টি কি সবার জন্য সেইফ?

কথা বলছিলাম ইন্টারনেট, ফেসবুকের গ্রুপ, নিউজ পোর্টাল এসব মাধ্যমে দেখা, শোনা এবং মাঝে মাঝেই আলাপ করা হয় এমন কিছু আধুনিক কুসংস্কার আর গুজব নিয়ে। আর গুজব...

সুস্বাস্থ্য নিশ্চিত করতে গ্রিন টির উপকারী দিকগুলো জানেন কি?
সুস্থতা

সুস্বাস্থ্য নিশ্চিত করতে গ্রিন টির উপকারী দিকগুলো জানেন কি?

কাউকে চা অফার করলে না করবে, এমন মানুষ কিন্তু খুবই কম। বিশ্ব জুড়ে চা শুধু একটি জনপ্রিয় পানীয়ই নয়, পাশাপাশি চা নিয়ে সবার একটি আলাদা ইমোশনও কাজ করে। কিন্...

একনে থেকে অ্যান্টি এজিং, সবকিছুর সমাধান হবে গ্রিন টি দিয়ে!
বিউটি টিপস

একনে থেকে অ্যান্টি এজিং, সবকিছুর সমাধান হবে গ্রিন টি দিয়ে!

অনেকের সকাল শুরু হয় এক কাপ গরম গ্রিন টি দিয়ে। কিন্তু গ্রিন টি দিয়ে স্কিনকেয়ার করেছেন কখনো? কথাটি শুনে কি অবাক হচ্ছেন? যদি এখনো স্কিনকেয়ারে গ্রিন টি অ্...

স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য ট্রাই করুন গ্রিন টির এই ৫টি ফেইসপ্যাক
ত্বকের যত্ন

স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য ট্রাই করুন গ্রিন টির এই ৫টি ফেইসপ্যাক

ওজন কমানোর জন্য অনেকেই নিয়মিত গ্রিন টি পান করে থাকেন। বহুবিধ গুণ সম্বলিত গ্রিন টি শুধু যে ওজন কমাতে সাহায্য করে তাই না, এটি ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি...

আরও পড়ুন

ইউজড গ্রিন টি ব্যাগটা কি ফেলে দিচ্ছেন?
চুলের যত্ন

ইউজড গ্রিন টি ব্যাগটা কি ফেলে দিচ্ছেন?

গ্রিন টি পানের উপকারিতা সম্পর্কে আজ পর্যন্ত কতবার কতকিছু শুনেছেন বলুন তো? আর এত পজিটিভ গুনের জন্য বাংলাদেশে আস্তে আস্তে গ্রিন টি অনেক বেশি পপুলারও হয়...

চুলের যত্ন

আপনার স্কিন এবং হেয়ার কেয়ার রেজিমেনে যোগ করুন গ্রিন টি

গ্রিন টি এখন আমাদের প্রায় সবার কাছেই একটি সুপরিচিত নাম। চা গাছের সতেজ সবুজ পাতা রোদে শুকিয়ে তাওয়ায় সেঁকে গ্রিন টি প্রস্তুত করা হয়। এর রং হালকা হলদে সব...

গ্রিন টির উপকারিতা এবং এটি মজাদার করে তোলার উপায়!
ফিটনেস

গ্রিন টির উপকারিতা এবং এটি মজাদার করে তোলার উপায়!

গ্রিন টি বললেই অনেকে নাক সিঁটকে থাকেন। অবশ্য এর কিছুটা বিদঘুটে স্বাদই এর পিছনে অনেকখানি দায়ী। তবে গ্রিন টির উপকারিতা এতো বেশি যে এখন ডায়েট প্ল্যানে এট...

গ্রিন টি ফেসিয়াল করার পদ্ধতি জানেন কি?
ত্বকের যত্ন

গ্রিন টি ফেসিয়াল করার পদ্ধতি জানেন কি?

তৈলাক্ত, ব্রণ প্রবণ ত্বকে প্রয়োজন একটু বেশি যত্ন। তৈলাক্ত ত্বকে ব্যাক্টেরিয়ার সংক্রমনের আশংকা বেশি থাকে। তৈলাক্ত ত্বকের যত্নে গ্রিন টি খুবই কার্যকর। ক...

…