ওজন কমাতে ১২০০ ক্যালরির স্পেশাল ডায়েট প্ল্যান

মাহবুবা মিমি · May 26, 2018 · 1 min read

ওজন কমাতে ১২০০ ক্যালরির স্পেশাল ডায়েট প্ল্যান

আমাদের অনেকেরই অনেক সময় হুটহাট ওজন বেড়ে যায়। হয়তো একটানা কয়েকদিন দাওয়াত খেয়ে বা ছুটি কাটিয়ে এসে বা কাজের চাপে নিয়মিত ব্যায়াম করতে না পারায় ওজন বেড়ে যায় কয়েক কেজি। এছাড়াও অনেকে আছেন, বিশেষ করে ২৬+ যাদের বয়স, তাদের একটু ওজন বেড়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। এসব ক্ষেত্রে ওজন কমাতে ১২০০ ক্যালরির ডায়েট প্ল্যানটি একটা বড় ভূমিকা রাখবে।

আপনি যতই ব্যায়াম করেন না কেন, দিন শেষে খাওয়া-দাওয়া যদি ঠিক না হয় ওজন খুব বেশি কমবে না আপনার। আমাদের দেশে মিলিটারি ডায়েট এখন বেশ পরিচিত। কিন্তু এই ডায়েট খাবারগুলো আমাদের পরিচিত নয়, যে কারণে অনেকের কাছে এটা বেশ বিরক্তিকর। তাই আজ এখানে ওজন কমাতে ১২০০ ক্যালরির ডায়েট প্ল্যানটির কথা আলোচনা করা হবে, যা কিনা অনেকটাই মিলিটারি ডায়েটের মতো পরিমিত ক্যালরি হিসেব করে তৈরি করা হয়েছে। পুরোপুরি মিলিটারি ডায়েটের মতো না হলেও এর থেকেও বেশ ভালো ফল পাওয়া যাবে, প্লাস মিলিটারি ডায়েটের মতো খাবার না থাকায়, এই ডায়েট মেনে চলাও বেশ সহজ হবে আপনার জন্যে।

এখানে একটা কথা বলে নেয়া উচিত, শুধুমাত্র ডায়েট করে ওজন কমানো বেশ কঠিন। আবার ৪ দিন ডায়েট করে পরের তিন দিন কাচ্চি আর বার্গার খেলেও কিন্তু এই ডায়েট আদতে কোনও কাজে আসবে না। তাই দ্রুত ও কার্যকরীভাবে ওজন কমাতে চাইলে অবশ্যই ডায়েটের পাশাপাশি নিয়ম করে আধ ঘণ্টা হাঁটুন। তখনই এর ফলাফল পাবেন। তাহলে দেরি না করে চলে যাই ডায়েট চার্টে!

ওজন কমাতে ১২০০ ক্যালরির স্পেশাল ডায়েট প্লান

ওজন কমাতে ১২০০ ক্যালরি যুক্ত খাবার খাচ্ছেন একজন
  • ঘুম ভাঙার পর: এক কাপ লেবু চা + ২টি বিস্কিট ( ভেজ ক্র্যাকার, মিষ্টি বা ক্রিম দেয়া কোনও বিস্কিট নয়) – ৯০ ক্যালোরি
  • ব্রেকফাস্ট: সেদ্ধ ডিম ২টি + ২ স্লাইস ব্রাউন ব্রেড (২৯০ ক্যালোরি) / স্ক্রাম্বলড এগ + ১ স্লাইস ব্রাউন ব্রেড + হাফ কাপ মাঠা (৩১০ ক্যালোরি)
  • বেলা ১১টা – ১২টা: ১টা কলা / ১৫-২০ টি আঙ্গুর (৫০ ক্যালোরি)
  • লাঞ্চ: ব্রাউন রাইস ১ কাপ+ মুরগি ১০০ গ্রাম (ঝোল ছাড়া) + ১/২ কাপ মিক্সড সবজি+ সালাদ ১ বাটি (৩৬০ ক্যালোরি)
  • সন্ধ্যা: বাটার মিল্ক ১ কাপ ৩৫ ক্যালোরি
  • ডিনার: একটা লাল আটার রুটি + এক টুকরো মাছ (৫০ গ্রাম)+ আধা কাপ ডাল + ছোট এক বাটি রায়তা (৩৮০ ক্যালোরি)

এখানে একটা কথা বলে নেয়া দরকার, যেহেতু ওজন কমাতে ডায়েট করছেন, তাই ডাল, সবজি বা ডিম কোনও কিছুতেই খুব বেশি তেল বা লবণ দেয়া যাবে না। নেহাত যতটুকু না দিলেই নয়, ঠিক ততটুকুই দেবেন। খাওয়ার সময় এর সাথে লেবুর রস, ধনেপাতা কুঁচি, গোলমরিচ গুঁড়ো দিয়ে স্বাদ বাড়াতে পারেন।

এই ১২০০ ক্যালোরি ডায়েট প্ল্যান ওজন কমাতে খুবই কার্যকর, কোনও কঠিন এক্সারসাইজ এসময় করবেন না। আসলে প্রয়োজনও নেই।  তবে মনে রাখতে হবে, ওজন কমে যাওয়ার পরে একটা হেলদি লাইফস্টাইল মেনে চলা জরুরি, নইলে ওজন ঠিক আগের জায়গায় ফেরত আসবে।

ভালো থাকুন, সুন্দর থাকুন!

সতর্কিকরণ: এই লো ক্যালরি ডায়েট শুধু মাত্র শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ যারা, তাদের জন্য প্রযোজ্য। এবং কোনও ভাবেই এই ডায়েট এক নাগাড়ে বেশি দিনের জন্য চালিয়ে যাওয়া যাবে না।

ছবি- সংগৃহীত: সাটারস্টক

 

সম্পর্কিত লেখা

মিলিটারি ডায়েট প্ল্যান | ৪ কেজি ওজন কমান মাত্র ৩ দিনে!
ফিটনেস

মিলিটারি ডায়েট প্ল্যান | ৪ কেজি ওজন কমান মাত্র ৩ দিনে!

মাঝে মাঝে অনেকেই জানতে চান,“কীভাবে এক সপ্তাহে পাঁচ কেজি ওজন কমাব? আমার সামনে বড় অনুষ্ঠান, অথবা বিয়ে ইত্যাদি ইত্যাদি...।” তাদের জন্য বলছি, প্রিয় পাঠক,...

মোটা হওয়ার সহজ উপায় | ১০টি কার্যকরী টিপস জেনে থাকুন ফিট ও হেলদি!
ফিটনেস

মোটা হওয়ার সহজ উপায় | ১০টি কার্যকরী টিপস জেনে থাকুন ফিট ও হেলদি!

মোটা হলে যেমন নিজের কাছে অস্বস্তি লাগে, তেমনি অতিরিক্ত চিকন হলেও দেখতে বেমামান লাগে। অনেকেই আছে যারা মোটা হতে অনেক কিছুই ট্রাই করে থাকেন কিন্তু বেশিরভ...

সুস্থ থাকার জন্য কিটো ডায়েট কি আসলেই উপকারী?
স্বাস্থ্য

সুস্থ থাকার জন্য কিটো ডায়েট কি আসলেই উপকারী?

স্বাস্থ্য নিয়ে যারা সচেতন বা একটু হলেও খোঁজ খবর রাখেন তাদের কারো কাছেই হয়তো কিটো ডায়েটের কথা অজানা নয়। কিটো ডায়েটের পুরো নাম কিটোজেনিক ডায়েট। বর্তমানে...

আরও পড়ুন

অনিয়ন্ত্রিত ওজন সমস্যা | ১৪টি বাজে অভ্যাস ত্যাগ করুন!
ফিটনেস

অনিয়ন্ত্রিত ওজন সমস্যা | ১৪টি বাজে অভ্যাস ত্যাগ করুন!

অনিয়ন্ত্রিত ওজন সমস্যা অনেকেরই আছে। আর আমাদের কিছু অভ্যাসের কারণেই মূলত ওজন বৃদ্ধি পায়। এই অভ্যাসগুলো খুব সহজেই আমরা পরিবর্তন করে ওজন নিয়ন্ত্রণ করার...

ক্র্যাশ ডায়েট | এর ১১টি কুফল জানা আছে তো আপনার?
ফিটনেস

ক্র্যাশ ডায়েট | এর ১১টি কুফল জানা আছে তো আপনার?

সম্পূর্ণ ভিন্ন একটি বিষয় আজকে আপনাদেরকে জানাবো। ডায়েট মানা বা ডায়েট ফলো করা মেডিসিন গ্রহণের মতই গুরুত্বপূর্ণ। কিন্তু এই ডায়েট চার্টকে নিছক সৌন্দর্য বৃ...

শিশুর ওজন না বাড়ার পিছনে কারণগুলো কী হতে পারে?
মা ও শিশু

শিশুর ওজন না বাড়ার পিছনে কারণগুলো কী হতে পারে?

মিথিলা ডায়াপারের প্যাকেটের হাস্যোজ্জ্বল, স্বাস্থ্যবান শিশুর দিকে তাকিয়ে আছে, আর ভাবছে তার নবজাতক শিশুটি কীভাবে এমন স্বাস্থ্য পেতে পারে! তার বাচ্চাটি...

লো-কার্ব ডায়েট শুরু করছেন? যে বিষয়গুলো জানা জরুরি!
ফিটনেস

লো-কার্ব ডায়েট শুরু করছেন? যে বিষয়গুলো জানা জরুরি!

প্রতিদিন দুপুরে অফিসে অল্প ভাত খাচ্ছেন, বিকালের নাস্তায় স্ন্যাকস। ভাবছেন, কম খাবারই তো খাচ্ছেন। এদিকে শরীরে যে ফ্যাট জমছে সেটা নিয়েও পড়েছেন দুশ্চিন্তা...

দ্রুত ওজন কমাতে রাতের বেলার ৩টি কার্যকর ডায়েট প্ল্যান
ফিটনেস

দ্রুত ওজন কমাতে রাতের বেলার ৩টি কার্যকর ডায়েট প্ল্যান

মেদ ভুঁড়ি কিংবা একটু বাড়তি ওজন কমানোর জন্য বেশিরভাগ মানুষ সবসময়ই অনেক চিন্তিত থাকেন। কী করলে, কী না কী খেলে ওজন কমবে, কোন কোন খাবার ওজন কমায়, ডায়েট কর...

৮টি খাবার কমাবে ওজন, ভিটামিন ও নিউট্রিশনের ব্যালেন্স রাখবে ঠিক!
ফিটনেস

৮টি খাবার কমাবে ওজন, ভিটামিন ও নিউট্রিশনের ব্যালেন্স রাখবে ঠিক!

অতিরিক্ত ওজন কমাতে কত কিছুই না করা হয়। কাড়ি কাড়ি টাকা খরচ করে বাজারের কত জিনিসই তো ব্যবহার করা হয়। কাজের কাজ তো হয় না কিছুই। অনেকেই আবার অস্বাস্থ...

…