দ্রুত ওজন কমাতে রাতের বেলার ৩টি কার্যকর ডায়েট প্ল্যান

ইসরাত জাহান, পুষ্টিবিদ · Sep 01, 2018 · 1 min read

দ্রুত ওজন কমাতে রাতের বেলার ৩টি কার্যকর ডায়েট প্ল্যান

মেদ ভুঁড়ি কিংবা একটু বাড়তি ওজন কমানোর জন্য বেশিরভাগ মানুষ সবসময়ই অনেক চিন্তিত থাকেন। কী করলে, কী না কী খেলে ওজন কমবে, কোন কোন খাবার ওজন কমায়, ডায়েট করতে চাইলে কীভাবে করতে হবে - এই সব ভেবে ভেবে ঘন্টার পর ঘণ্টা পার হয়ে যায়। অনেকেই আছেন যারা ওজন কমানোর জন্য রাতের খাবার খান না। কিন্তু আপনি জানেন কী ওজন কমানোর জন্য রাতের বেলার খাবারের গুরুত্ব কতটা বেশি? দীর্ঘ ৮-১০ ঘণ্টা না খেয়ে থাকতে হবে, তাই বলে রাতের বেলা খাওয়া বাদ দিয়ে ডায়েট করা মোটেও ভালো কোনো বুদ্ধি নয়। রাতের বেলা খাবার না খেয়ে থাকলে লাভের থেকে ক্ষতির পরিমাণই বেশী। ওজন তো কমবেই না বরং স্বাস্থ্যহানি ঘটবে। তাই আজকে আপনাদের জন্য রইল দ্রুত ওজন কমাতে রাতের বেলার ৩টি কার্যকর ডায়েট প্ল্যান। রাতে বেলা না খেয়ে থাকার চেয়ে এই  ডায়েট চার্ট অনুসরণ করুন। দ্রুত ওজন কমাতে পারবেন।

দ্রুত ওজন কমাতে রাতের বেলার ৩টি কার্যকর ডায়েট প্ল্যান

ডায়েট প্ল্যান-১: যারা ভাত জাতীয় খাবার পছন্দ করেন

অনেকেই আছেন যারা ভাবেন ভাত খেয়ে ওজন কমানো যায় না। কথাটি সম্পূর্ণ ভুল। পরিমিত পরিমাণ ভাত ওজন কমাতে বেশ সহায়ক। নিয়ম করে রাতের বেলা এই চার্ট-টি অনুসরণ করেই দেখুন ওজন কমে কিনা!

দ্রুত ওজন কমাতে রাতের ডায়েট প্ল্যানে ডাল সবজি ভাত দই - shajgoj.com

  • ১ কাপ ভাত: ভাতের পরিমাণ ১ কাপই হতে হবে। কোনো ভাবেই এর চাইতে বেশী নয়।
  • ১ টুকরো মাছ/ মাংস: মাঝারি আকৃতির এক টুকরো মাছ/মাংস শরীরের আমিষের চাহিদা পূরণ করবে।
  • ১ কাপ সবজি: কম তেলে বা তেলবিহীন সবজিভাজি ফ্যাট অনেকাংশে কমায়। ১ কাপ পরিমাণ সবজি অবশ্যই ডায়েট চার্ট-এ রাখবেন। সবচাইতে ভালো হয় কাঁচা সবজির সালাদ রাখলে।
  • ১ কাপ ডাল: ডাল ফ্যাট কাটতে সহায়তা করে। পাশাপাশি পুষ্টি যোগায় শরীরে।
  • দই: ১ কাপ টক দই। এটা খাবার হজমে সাহায্য করবে।

ডায়েট প্ল্যান-২: যারা রুটি জাতীয় খাবার পছন্দ করেন

অনেকে রাতে ভাত খেতে পারেন না বা খেতে চান না। তাদের জন্য এই ডায়েট চার্ট। অনুসরণ করে দেখুন, ওজন কমবে দ্রুত।

দ্রুত ওজন কমাতে রাতের ডায়েটে রুটি, আপেল, সবজি - shajgoj.com

  • ২ টি পাতলা আটার রুটি: রুটিটি অবশ্যই আটার হতে হবে। লাল আটা হলে ভালো হয়। ময়দা ও পাউরুটি হলে চলবে না। কারণ ময়দার রুটি ও পাউরুটি খেলে ওজন বাড়ে।
  • ১ বা ২ কাপ সবজি: কম তেলে বা তেলবিহীন সবজিভাজি আটার রুটির সাথে খেতে পারেন।
  • ১ থেকে ২টি ডিমের সাদা অংশ: ডিম প্রোটিনের খুব ভালো একটি উৎস। ডিমের সাদা অংশে ক্যালোরি অনেক কম থাকে। তাই ১/২ টি ডিমের সাদা অংশ খেতে পারেন। কিংবা এক টুকরো মাছ বা মাংস যা আপনার পছন্দ।
  • ১ বা ২টি ফল: নাসপাতি, আপেল কিংবা পেপে এই তিনটি ফলের যে কোন ১ টি খাবেন। দই খেতে চাইলে ২/৩ টেবিল চামচ খেতে পারেন।

ডায়েট প্ল্যান-৩: সবচাইতে দ্রুত ওজন কমানোর জন্য

এই ডায়েট প্ল্যানটি যে কেউ অনুসরণ করতে পারেন খুব দ্রুত ওজন কমাতে চাইলে। দ্রুত ওজন কমাতে খুবই কার্যকরী একটি চার্ট।

দ্রুত ওজন কমাতে ডায়েটে পেপে কর্ণ ও দুধ - shajgoj.com

  • আধা কাপ হাই ফাইবার কর্ণফ্লেক্স: হাই ফাইবার কর্ণফ্লেক্স ওজন কমাতে সাহায্য করে। তবে কর্ণফ্লেক্স অবশ্যই চিনি ছাড়া হতে হবে। যদি চিনি ছাড়া খেতে না পারেন তবে মধু ব্যবহার করতে পারেন।
  • ১ কাপ মাখন ছাড়া দুধ: মাখন ছাড়া দুধে ক্যালোরির পরিমাণ অনেক কম থাকে। তাই ডায়েট চার্ট-এ ১ কাপ মাখন ছাড়া দুধ অবশ্যই রাখবেন।
  • ফল: এই ডায়েট চার্টে ফলের গুরুত্ব অনেক বেশী। বেশী করে পাকা পেপে খাবেন রাতে। এরা ফ্যাট কমাতে অনেক সহায়তা করে।
  • কর্ণফ্লেক্স ও দুধ একসাথে মিশিয়ে খেয়ে নিন। দুধটা ঠাণ্ডা না খেয়ে গরম খাবেন। সাথে খেতে পারেন এক মুঠো কাঠ বাদাম।

তাই নিজেকে সুস্থ রেখে ওজন কমান। কারণ যত যাই করুন না কেন, মনে রাখবেন দিন শেষে সুস্থতাই আপনাকে সুন্দর জীবন উপহার দেবে।

ছবি- সাটারস্টক

   

সম্পর্কিত লেখা

ক্র্যাশ ডায়েট | এর ১১টি কুফল জানা আছে তো আপনার?
ফিটনেস

ক্র্যাশ ডায়েট | এর ১১টি কুফল জানা আছে তো আপনার?

সম্পূর্ণ ভিন্ন একটি বিষয় আজকে আপনাদেরকে জানাবো। ডায়েট মানা বা ডায়েট ফলো করা মেডিসিন গ্রহণের মতই গুরুত্বপূর্ণ। কিন্তু এই ডায়েট চার্টকে নিছক সৌন্দর্য বৃ...

সার্জারির পর ওজন বাড়া | ৫টি প্রধান কারণ জেনে ওয়েট কমান সহজেই
ফিটনেস

সার্জারির পর ওজন বাড়া | ৫টি প্রধান কারণ জেনে ওয়েট কমান সহজেই

ওজন বেড়ে যাওয়া বা ওয়েট গেইন আমাদের বেশিরভাগ মানুষেরই চিন্তার একটি মূল কারণ। যে কোন কারণে ওজন বেড়ে যাওয়াটাই যেন আজকাল খুব স্বাভাবিক একটি ব্যপার। ওজন কম...

চটজলদি ওজন কমাতে ডায়েট-এ যে ৫টি কাজ কখনই করবেন না!
ফিটনেস

চটজলদি ওজন কমাতে ডায়েট-এ যে ৫টি কাজ কখনই করবেন না!

জীবনে একবার দুইবার ডায়েট আমরা অনেকেই করেছি। আর যারা ওভারওয়েট তারা দেখা যায় বছরের বেশিরভাগ সময় একবার এই ডায়েট আবার সেই ডায়েট ফলো করতে করতেই কাটিয়ে দেন।...

আরও পড়ুন

মোটা হওয়ার সহজ উপায় | ১০টি কার্যকরী টিপস জেনে থাকুন ফিট ও হেলদি!
ফিটনেস

মোটা হওয়ার সহজ উপায় | ১০টি কার্যকরী টিপস জেনে থাকুন ফিট ও হেলদি!

মোটা হলে যেমন নিজের কাছে অস্বস্তি লাগে, তেমনি অতিরিক্ত চিকন হলেও দেখতে বেমামান লাগে। অনেকেই আছে যারা মোটা হতে অনেক কিছুই ট্রাই করে থাকেন কিন্তু বেশিরভ...

মিলিটারি ডায়েট প্ল্যান | ৪ কেজি ওজন কমান মাত্র ৩ দিনে!
ফিটনেস

মিলিটারি ডায়েট প্ল্যান | ৪ কেজি ওজন কমান মাত্র ৩ দিনে!

মাঝে মাঝে অনেকেই জানতে চান,“কীভাবে এক সপ্তাহে পাঁচ কেজি ওজন কমাব? আমার সামনে বড় অনুষ্ঠান, অথবা বিয়ে ইত্যাদি ইত্যাদি...।” তাদের জন্য বলছি, প্রিয় পাঠক,...

এক সপ্তাহে এক কেজি ওজন কমিয়ে ফেলুন খুব সহজেই!
ফিটনেস

এক সপ্তাহে এক কেজি ওজন কমিয়ে ফেলুন খুব সহজেই!

প্রশ্ন যখন মেদ কমানোর হয় তখন আমরা হরহামেশাই সেটার সাথে সময়ের একটা বিনুনি গেঁথে দিই। শরীরে মেদ এক বছর ধরে জমুক বা ১০ বছর, ‘ওয়েট লস’র সময় আমাদের চিন্তা...

জিএম ডায়েট প্ল্যান | ৭ দিনে ৫ কেজি ওজন কমবে সহজেই
ফিটনেস

জিএম ডায়েট প্ল্যান | ৭ দিনে ৫ কেজি ওজন কমবে সহজেই

শরীরের অতিরিক্ত ওজন কমাতে আমরা সকলেই বেশ তৎপর। ওজন কমানোর সবচেয়ে ভালো উপায় হল ধীরে ধীরে স্বাস্থ্যকর উপায়ে ওজন কমানো। সাজগোজে ওজন কমাতে বেশ কিছু ডায়েট...

ওজন কমাতে যে ১০টি কাজ কখনোই করবেন না!
ফিটনেস

ওজন কমাতে যে ১০টি কাজ কখনোই করবেন না!

ওজন বেড়ে যাওয়া আজকাল প্রায় প্রত্যেকের জীবনেই একটি বিরাট সমস্যা। নিজেকে সুন্দর পরিপাটি রাখতে সবাই সুন্দর স্লিম স্বাস্থ্যের অধিকারী হতে চায়। এমনি অনেক র...

ওজন কমাতে ১২০০ ক্যালরির স্পেশাল ডায়েট প্ল্যান
ফিটনেস

ওজন কমাতে ১২০০ ক্যালরির স্পেশাল ডায়েট প্ল্যান

আমাদের অনেকেরই অনেক সময় হুটহাট ওজন বেড়ে যায়। হয়তো একটানা কয়েকদিন দাওয়াত খেয়ে বা ছুটি কাটিয়ে এসে বা কাজের চাপে নিয়মিত ব্যায়াম করতে না পারায় ওজন বেড়ে যা...

…