দ্রুত ওজন কমানোর জন্য ৩ ধরনের স্মুদি!

sub-editor · Jun 16, 2017 · 1 min read

কর্মব্যস্ত এ জীবনে আমরা সবাই যান্ত্রিক হয়ে পড়ছি। জাংক ফুড খাওয়ার প্রবণতা  এবং কায়িক শ্রমের অভাবে ওজনটাও অনেকেরই হয়তো মনের মতো নেই। ওজন কমাতে চাই কিন্তু হাতে সময় নাই এই কথা ভেবে আমরা অনেকেই কিন্তু আজ না কাল, কাল না পরশু এমন করে খাওয়া-দাওয়ায় চেক দেয়া স্টার্ট করতে পারছি না। খুব সহজে বানিয়ে ফেলা যায় এমন কিছু ব্রেকফাস্ট স্মুদির রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি,সপ্তাহের একেক দিন একেকটা বানাবেন যেন একঘেয়েমি না লাগে খেতে। এই স্মুদিগুলোর সাথে একটা সেদ্ধ ডিম, সাথে বড়জোর এক পিস ব্রাউন ব্রেড বা হাতে বানানো লাল আটার রুটি হলে একদম পারফেক্ট একটা ব্রেকফাস্ট মিল (breakfast meal) হওয়া সম্ভব, যেটা খেলে আপনি অনেক এনার্জি পাবেন, অনেকক্ষণ পেট ভরা লাগবে, বারবার ক্ষিধে পাবে না এবং নিউট্রিশনে তো ভরপুরই। আর আপনি যত হেলদি খাবেন, শরীরের ভিতরে ইনপুট দিবেন, আপনার আউটলুক অর্থাৎ চুল, ত্বক এগুলো ও ততটা ভালো আর স্বাস্থ্যোজ্জ্বল দেখাবে। চলুন তাহলে দেখে নেয়া যাক স্মুদির রেসিপিগুলো।

[picture]

শনিবার সকাল 

(১) ১টা কলা

(২) আধা বাটি পাকা পেঁপের টুকরো

(৩) এক বাটি টক দই

সব উপকরণ ব্লেন্ডারে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চটজলদি বানানা অ্যান্ড পাপায়া স্মুদি (Banana & Papaya Smoothie)।

GL0809_Papaya-Banana_Smoothie.jpg.rend.hgtvcom.616.462

রবিবার সকাল 

(১) ১টা কমলা (খোসা ছাড়ানো)

(২) এক বাটি স্পিনাচ / পালং শাক

(৩) ১টা শসা

(৪) এক বাটি টক দই

সব উপকরণ ব্লেন্ডারে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চটজলদি স্পিনাচ অ্যান্ড কিউকাম্বার স্মুদি উইথ অরেঞ্জ (Spinach & Cucumber Smoothie with Orange)।

smoothie_zielone_warzywa_awokado_ogorek_jablko_kiwi_szpinak_jarmuz_witaminy

সোমবার সকাল

(১) ২টা কাঁচা আম (ফ্রোজেন হতে পারে)

(২) ১টা শসা

(৩) কয়েকটা পুদিনা পাতা

(৪) ১টা কাঁচামরিচ

(৫) এক বাটি টক দই

সব উপকরণ ব্লেন্ডারে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চটজলদি গ্রীন ম্যাংগো অ্যান্ড কিউকাম্বার মিন্টি স্মুদি (Green Mango & Cucumber Minty Smoothie)।

cucumber-smoothie01

মঙ্গলবার সকাল

(১) এক বাটি পাকা পেঁপের টুকরো

(২) ১টা পাকা আম (ফ্রোজেন হতে পারে)

(৩) ১ কাপ দুধ (লো ফ্যাট হলে ভালো)

সব উপকরণ ব্লেন্ডারে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চটজলদি পাপায়া অ্যান্ড ম্যাংগো স্মুদি (Papaya & Mango Smoothie)

shutterstock_382586317.jpg.638x0_q80_crop-smart

বুধবার সকাল

(১) ১টা পাকা কলা

(২) এক বাটি ওটস

(৩) এক বাটি টক দই

(৪) কয়েকটা কাঠবাদাম এবং কিশমিশ

সব উপকরণ ব্লেন্ডারে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চটজলদি মজাদার ওটস অ্যান্ড বানানা স্মুদি (Oats & Banana Smoothie) ।

Fresh made Banana smoothie on wooden background

বৃহস্পতিবার সকাল 

(১) ১টা আপেল

(২) ১টা গাজর

(৩) এক বাটি টক দই

সব উপকরণ ব্লেন্ডারে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে অ্যাপল অ্যান্ড ক্যারট স্মুদি (Apple & Carrot Smoothie)

feeling-tired-lately-it-might-be-time-for-a-kidney-detox-juice1

শুক্রবার সকাল

আজকের দিন টা Cheat Day! ইচ্ছেমতো খাওয়া-দাওয়া করুন। কিন্তু অতিরিক্ত যেন না হয়।

সঠিক খাদ্যাভ্যাসের পাশাপাশি নিয়মিত কমপক্ষে আধ ঘণ্টা করে হাঁটুন। শরীর মন দুটোই ভালো থাকবে।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ছবি - ফুড নেটওয়ার্ক ডট কম , জাম্বা জুস ডট কম,  হাফিংটনপোস্ট ডট কম

লিখেছেন  -ফারহানা প্রীতি

সম্পর্কিত লেখা

বাড়তি ওজন কমাতে চান?
ফিটনেস

বাড়তি ওজন কমাতে চান?

সামনে আপনার বিয়ে বা এনগেজমেন্ট? আধুনিক জগতের সাথে তাল মেলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন? ভারী স্বাস্থ্য অথচ ডিজাইনার ড্রেস পরার শখ ষোল আনা? ফ্রেন্ড সার্কেলে...

৭ দিনের কার্ব ফ্রি ডায়েট প্ল্যান কমাবে দেহের বাড়তি মেদ
ফিটনেস

৭ দিনের কার্ব ফ্রি ডায়েট প্ল্যান কমাবে দেহের বাড়তি মেদ

সাদা রঙের যেকোনও খাবারই কার্বোহাইড্রেটের উৎস। হয়ত কিছুদিন পর আপনি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বা আপনি স্পেশাল অকেশনের জন্য আপনার শরীরের অতিরিক্ত মেদ দ্...

ফ্রেশ ও গ্লোয়িং স্কিন পেতে ডায়েটে রাখুন পুষ্টিকর পানীয়
বিউটি টিপস

ফ্রেশ ও গ্লোয়িং স্কিন পেতে ডায়েটে রাখুন পুষ্টিকর পানীয়

‘কী ব্যাপার! তোমার স্কিন তো অনেক গ্লোয়িং আর ফ্ললেস হচ্ছে!’ এরকম কথা কে না শুনতে চায়। এই ব্যস্ত জীবনে সবাই এখন স্কিন নিয়ে কনসার্ন। স্কিন সুন্দর রাখার জ...

মেদভুঁড়ি সমস্যায় ডায়েট চার্ট | ফিটনেস বজায় রাখার ১১টি টিপস
ফিটনেস

মেদভুঁড়ি সমস্যায় ডায়েট চার্ট | ফিটনেস বজায় রাখার ১১টি টিপস

মেদভুঁড়ি সমস্যায় ডায়েট চার্ট কি হবে তা নিয়ে অনেকে জানতে চায়। এখনও যদি আপনার শরীরে মেদ না জমে থাকে তাহলে এখনি শরীরের ফিটনেস বজায় রাখার জন্য এবং মেদ ভুঁ...

আরও পড়ুন

শীতকালে কমান ৫কেজি ওজন | করুন স্পেশাল ক্যাবেজ স্যুপ ডায়েট!
ফিটনেস

শীতকালে কমান ৫কেজি ওজন | করুন স্পেশাল ক্যাবেজ স্যুপ ডায়েট!

আমাদের দেশে সাধারণত শীতকালে টাটকা বাঁধাকপির দেখা মিলে। আমি কোন একটি ডায়েটের আর্টিকেলে বলেছিলাম স্বল্প সময়ে ওজন কমালে সেটি বেশি দিন স্থায়ী হয় না। কথাটি...

শিশুর আয়রন ঘাটতি কমাতে কার্যকরী দুটো মজাদার স্ন্যাকস রেসিপি
মা ও শিশু

শিশুর আয়রন ঘাটতি কমাতে কার্যকরী দুটো মজাদার স্ন্যাকস রেসিপি

"বাচ্চাটাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়াই লাগলো। বেশ অনেকদিন ধরে না খাওয়া-দাওয়া ঠিকঠাক মতো করছে, না অন্য কোন অ্যাক্টিভিটি। ডাক্তার বেশ কিছু টেস্ট করতে দি...

পাকা আমের স্মুদি
রেসিপি

পাকা আমের স্মুদি

এই সিজনে আম তো বেশ সহজলভ্য আর দামটাও হাতের নাগালেই। কাঁচা বা পাকা আম দিয়ে তৈরি স্মুদি শরীরের তাপ নিয়ন্ত্রণের পাশাপাশি ইম্যুনিটি সিস্টেম ভালো রাখতে কার...

মসৃণ ত্বকের 'সিক্রেট' নাইট টাইম স্কিন কেয়ার রেজিম!
ত্বকের যত্ন

মসৃণ ত্বকের 'সিক্রেট' নাইট টাইম স্কিন কেয়ার রেজিম!

তারুণ্য ধরে রাখতে কে না চায়! আর এই তারুণ্য ধরে রাখার জন্য সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে নিজের যত্ন নেয়া, নিজেকে ভালোবাসা এবং নিজের মন ভালো রাখা।...

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

ক্যারামেল কফি পুডিং
রেসিপি

ক্যারামেল কফি পুডিং

পুডিং খেতে ইচ্ছে হলে প্রথমেই আমাদের ক্যারামেল পুডিংয়ের কথা মাথায় আসে। কিন্তু আমরা অনেকেই জানি না নরমাল ক্যারামেল পুডিংয়ের সাথে মাত্র একটি উপকরণ যোগ কর...

…