শিশুর আয়রন ঘাটতি কমাতে কার্যকরী দুটো মজাদার স্ন্যাকস রেসিপি

Farhana Preeti · Sep 11, 2017 · 1 min read

শিশুর আয়রন ঘাটতি কমাতে কার্যকরী দুটো মজাদার স্ন্যাকস রেসিপি

"বাচ্চাটাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়াই লাগলো। বেশ অনেকদিন ধরে না খাওয়া-দাওয়া ঠিকঠাক মতো করছে, না অন্য কোন অ্যাক্টিভিটি। ডাক্তার বেশ কিছু টেস্ট করতে দিলেন। টেস্টের রিপোর্ট আসার পর জানা গেলো, রক্তে হিমোগ্লোবিন কম। ওর অ্যানিমিয়া হয়েছে, সহজ ভাষায় যাকে বলা হয় রক্তশূণ্যতা।"

উপরের এই ঘটনাটি কিন্তু এখন বেশ কমন একটি ঘটনা। বিশেষ করে বাচ্চার বয়স ৬ মাস - ১ বছর পার হলে যখন সে বুকের দুধ পান করা এবং আয়রন ফর্টিফাইড ফর্মুলা মিল্ক খাওয়া ছেড়ে দেয়, তখন দেখা যায় কি, আমরা অনেকেই বাচ্চার ডায়েটে প্রতিদিন যে পরিমাণ আয়রনসমৃদ্ধ খাবার রাখা দরকার, সেটা রাখতে পারি না। ফলাফল = অ্যানিমিয়া।

[picture]

যারা প্রথমবার মা হয়েছেন, এবং রান্নাবান্না আর খাবারের পুষ্টিগুণ সম্পর্কে একটু কম জানেন, তাদের জন্য আমার আজকের এই লেখাটি। আজকে আমি আয়রনসমৃদ্ধ খাবারের দুটো রেসিপি শেয়ার করবো, যেটা বাচ্চারা ফিংগার ফুড হিসেবেও নিজে নিজে খেতে পারবে।

বিফবল উপকরণ
  • ২৫০ গ্রাম গরুর মাংসের কিমা
  • ১ টেবিল চামচ তরল দুধ
  • দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুঁচি
  • ২ চা চামচ রসুন বাটা
  • আধ চা চামচ আদা বাটা
  • ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  • ১ চা চামচ জিরে গুঁড়ো
  • ১টা কাঁচামরিচ কুচি (ঐচ্ছিক)
  • ১টা ডিম
  • ব্রেডক্রাম্ব / টোস্ট বিস্কিটের গুঁড়ো
  • পরিমাণ মতো লবণ
  • ভাজার জন্য তেল

২৫০ গ্রাম গরুর মাংসের কিমা, আদা বাটা, রসুন বাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়ে অল্প পানিতে সিদ্ধ করে নিন। তারপর পেঁয়াজ, কাঁচামরিচ কুঁচি, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর তরল দুধ দিয়ে সবকিছু ভালোভাবে মিক্স করে ছোট ছোট বাইট সাইজের বলের আকারে গড়ে নিন। এবার এই বলগুলোকে একবার ফেটানো ডিমে, আরেকবার ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন। রিপিট করুন। এবার একটা ছড়ানো প্লেট / ট্রেতে সবগুলো বল একে একে পাশাপাশি সাজিয়ে ডিপ ফ্রিজে রেখে দিন। চাইলে এয়ারটাইট বক্সে ও সংরক্ষণ করতে পারেন। যখন বাচ্চার খাওয়ার সময় হবে তখন শুধু ডুবো তেলে গরম গরম ভেজে দিবেন। বাচ্চার বয়স যদি ১ বছরের বেশি হয়, তাহলে বল তৈরি করার সময় তাতে একটু চীজ ও দিতে পারেন। গরুর মাংসতে অনেক আয়রন আছে, আরো আছে ফসফরাস আর প্রোটিন, যা রক্তশূণ্যতা দূর করতে সহায়ক।

মিক্স ভেজিটেবল বল উপকরণ
  • ১টা কাঁচকলা
  • ১টা আলু
  • ১টা গাজর
  • ২টা মাঝারি সাইজের পেঁয়াজ কুঁচি
  • ২টা কাঁচামরিচ কুঁচি(ঐচ্ছিক)
  • আধ চা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো
  • ১/৩ চা চামচ আদাবাটা
  • ২ চিমটি হলুদ গুঁড়ো
  • ১ চা চামচ জিরে গুঁড়ো
  • ১টা ডিম
  • লবণ (পরিমাণ মতো)
  • ভাজার জন্য তেল

১টা করে কাঁচকলা, আলু আর গাজর ভালোভাবে গ্রেট করে অল্প পানিতে সামান্য লবন দিয়ে সিদ্ধ করে নিন। পানিটা ছেঁকে তাতে পেঁয়াজ কুঁচি, কাঁচামরিচ কুঁচি, সাদা গোলমরিচের গুঁড়ো, আদা বাটা, হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিন। ছোট ছোট বাইট সাইজের বলের আকারে গড়ে নিন। এবার এই বলগুলোকে একবার ফেটানো ডিমে, আরেকবার ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন। রিপিট করুন। এবার একটা ছড়ানো প্লেট / ট্রেতে সবগুলো বল একে একে পাশাপাশি সাজিয়ে ডিপ ফ্রিজে রেখে দিন। চাইলে এয়ারটাইট বক্সে ও সংরক্ষণ করতে পারেন। যখন বাচ্চার খাওয়ার সময় হবে তখন শুধু ডুবো তেলে গরম গরম ভেজে দিবেন। কাঁচকলা আয়রনের খুব ভালো একটি উৎস। আলুতে আছে কার্বোহাইড্রেট, আর গাজরে ভিটামিন এ।

তাছাড়াও নিয়মিত বাচ্চার ডায়েটে কোন না কোন আয়রন সমৃদ্ধ খাবার যেমন - মুরগির কলিজা, গরুর কলিজা, সিমের বিচি, ডাল, পালংশাক রাখতে চেষ্টা করবেন।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মডেল - যারইয়াব লিখেছেন – ফারহানা প্রীতি

সম্পর্কিত লেখা

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

বিফ শামি কাবাব
মেহমানদারী

বিফ শামি কাবাব

কী কী লাগবে ? বিফ বা পাঠার মাংসের কিমা- ২৫০ গ্রাম জলে ভেজানো মসুর ডাল- ৪ টেবিল চামচ সিদ্ধ আলু- ১টা জিরে- আধ চা চামচ মৌরি- ১ চা চামচ ধনে- ১ চা চা...

কুমড়ো পাতার বড়া
৩০ মিনিটের রান্না

কুমড়ো পাতার বড়া

কুমড়ো দিয়ে বিভিন্ন আইটেম আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের কুমড়ো পাতা দিয়ে ভিন্ন একটি বড়া তৈরির রেসিপি দেখাবো। খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার কুমড়ো...

আরও পড়ুন

পানীয়

দ্রুত ওজন কমানোর জন্য ৩ ধরনের স্মুদি!

কর্মব্যস্ত এ জীবনে আমরা সবাই যান্ত্রিক হয়ে পড়ছি। জাংক ফুড খাওয়ার প্রবণতা এবং কায়িক শ্রমের অভাবে ওজনটাও অনেকেরই হয়তো মনের মতো নেই। ওজন কমাতে চাই কিন...

পাকিস্তানী বিফ ভিন্দালু
মেহমানদারী

পাকিস্তানী বিফ ভিন্দালু

আজকে নিয়ে এসেছি পাকিস্তানের খুব জনপ্রিয় একটি বিফ আইটেম নিয়ে। একটু ভিন্ন স্বাদে মাংস খেতে চাইলে তৈরি করে ফেলতে পারেন। আসুন দেখে নেয়া যাক,কীভাবে বাসায় থ...

চা – নাস্তা

মাছের কিমার পুর ভরা সমুচা পিঠা

শুধু বাচ্চারা কেন, অনেক বড়রাও আছে যারা সহজে মাছ খেতে চায় না। যারা মাছ খাওয়া নিয়ে তালবাহানা করে তাদেরকে ও একটু সময় নিয়ে আর বুদ্ধি খাটালে মাছ খাওয়ানো যে...

৫ টি মজাদার টিফিন বাচ্চাদের স্কুলে দেয়ার জন্য!
চা – নাস্তা

৫ টি মজাদার টিফিন বাচ্চাদের স্কুলে দেয়ার জন্য!

এই তো সেইদিন হাসপাতাল থেকে তোয়ালেতে মুড়িয়ে বাসায় নিয়ে আসলাম ছোট্ট বাবুটিকে। আর আজকে সে কাঁধে ছোট্ট স্কুলব্যাগ নিয়ে হাঁটি হাঁটি পা করে প্রথমবার স্কুলে...

বাচ্চাদের টয়লেট ট্রেনিং কীভাবে দিবেন?
মা ও শিশু

বাচ্চাদের টয়লেট ট্রেনিং কীভাবে দিবেন?

দেখতে দেখতে আদরের সোনামণিটা বড় হয়ে যাচ্ছে! ছয় মাসের পর থেকে সলিড বা দানাদার খাবার খাওয়া শুরু করেছে। আবার আধো আধো কণ্ঠে বাবা মা ডাকটাও শিখে গেছে। এই সম...

কাঁচকলার চিপস
স্ন্যাকস

কাঁচকলার চিপস

চিপস খাওয়ার জন্য বায়না করে না, এমন বাচ্চা খুঁজে পাওয়া মুশকিল! বাইরে থেকে কেনা চিপস কতোটা স্বাস্থ্যসম্মত, সেটা নিয়ে সব মায়েরাই চিন্তায় পরে যায়। কিন্তু...

…