পাকিস্তানী বিফ ভিন্দালু

sub-editor · Aug 31, 2017 · 1 min read

পাকিস্তানী বিফ ভিন্দালু

আজকে নিয়ে এসেছি পাকিস্তানের খুব জনপ্রিয় একটি বিফ আইটেম নিয়ে। একটু ভিন্ন স্বাদে মাংস খেতে চাইলে তৈরি করে ফেলতে পারেন। আসুন দেখে নেয়া যাক,কীভাবে বাসায় থাকা সহজলভ্য উপকরণ দিয়েই বানিয়ে ফেলবেন বিফ ভিন্দালু।

উপকরণ
  • গরুর মাংস কিউব করে কাটা – দেড় কেজি
  • পেঁয়াজ বড় করে কাটা – বড় ২ টি
  • রসুন বড় করে কাটা – ১ টি
  • টকটকে লাল টমেটো – বড় ১ টি কাটা
  • মরিচ গুঁড়ো – ১ টেবিল চামচ
  • হলুদ গুঁড়ো – আধা চা চামচ
  • ধনিয়া গুঁড়ো – ১ চা চামচ
  • জিরা গুঁড়ো – ১ চা চামচ
  • লবন – পরিমান মতো
  • গরম মশলা গুঁড়ো – ১ চা চামচ
  • গোলমরিচ গুঁড়ো – ১ চা চামচ
  • তেজপাতা – ২ টি
  • টমেটো পেস্ট – ২ টেবিল চামচ
  • টক দই – ২ টেবিল চামচ
  • কাঁচামরিচ – ৫-৬ টা
  • ধনে পাতা কুঁচি – পরিমান মতো
  • অলিভ অয়েল – বড় ১ কাপ

প্রণালী

প্যান এ অলিভ অয়েল নিয়ে গরম করে কাটা পেঁয়াজ দিয়ে দিন। হালকা বাদামি হয়ে আসলে এর মধ্যে রসুন দিয়ে দিন। আরেকটু ভেজে টমেটো দিয়ে দিন। ২-৩ মিনিট ভেজে গরুর মাংস দিয়ে দিন। কিছুক্ষণ কষিয়ে নিন। এবার মরিচ গুঁড়ো , হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো , জিরা গুঁড়ো , লবন দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিন। কোন পানি দিতে হবে না কারণ মাংস থেকেই পানি বের হবে। মাঝারি আঁচে সিদ্ধ করতে হবে। মাংস অনেকটা সিদ্ধ হয়ে আসলে ঢাকনা উঠিয়ে রাখবেন। এরপর গরম মশলা গুঁড়ো , গোল মরিচ গুঁড়ো, তেজপাতা দিয়ে নাড়ুন। টমেটো পেস্ট দিয়ে দিন। নেড়েচেড়ে টক দই দিয়ে দিন। এবার ভুনে নিন। যখন দেখবেন উপরে তেলটা আলাদা হয়ে এসেছে , বুঝবেন রান্না হয়ে গেছে। তখন ধনেপাতা কুঁচি এবং কাঁচামরিচ কুঁচি উপরে ছিটিয়ে নেড়েচেড়ে নামিয়ে ফেলুন। খুব সুন্দর ঘ্রাণ বের হবে।

বিফ ভিন্দালুর প্রধান বৈশিষ্ট্য হল এখানে মাংসের আসল ফ্লেভার-টা থাকে। আলাদা কোন ফ্লেভার আসে না। তাই সবার খুব পছন্দ হয় এটা । রুটি, ভাত, পোলাও, অথবা খিচুড়ির সাথে নিঃসন্দেহে খুব ভালো লাগবে।

আজকের মতো এ পর্যন্তই । ভালো থাকবেন সবাই।

ছবি - ফুড নেটওয়ার্ক ডট কম রেসিপি – সানজিদা মীম

সম্পর্কিত লেখা

কুমড়ো পাতার বড়া
৩০ মিনিটের রান্না

কুমড়ো পাতার বড়া

কুমড়ো দিয়ে বিভিন্ন আইটেম আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের কুমড়ো পাতা দিয়ে ভিন্ন একটি বড়া তৈরির রেসিপি দেখাবো। খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার কুমড়ো...

মজাদার বিফ রেজালা রেসিপি
রেসিপি

মজাদার বিফ রেজালা রেসিপি

বিফ দিয়ে কত রকমের রান্না যে হয় বাঙালির হেঁসেলে। আলু দিয়ে ঝোল, কালাভুনা, কাবাব আরও কত কী! স্পেশাল দিনে বা যেকোনো অকেশনে একটু ভিন্ন স্বাদের রেসিপি ট্রাই...

৫ টি মজাদার টিফিন বাচ্চাদের স্কুলে দেয়ার জন্য!
চা – নাস্তা

৫ টি মজাদার টিফিন বাচ্চাদের স্কুলে দেয়ার জন্য!

এই তো সেইদিন হাসপাতাল থেকে তোয়ালেতে মুড়িয়ে বাসায় নিয়ে আসলাম ছোট্ট বাবুটিকে। আর আজকে সে কাঁধে ছোট্ট স্কুলব্যাগ নিয়ে হাঁটি হাঁটি পা করে প্রথমবার স্কুলে...

কাশ্মীরি মাটন কারি 
মেহমানদারী

কাশ্মীরি মাটন কারি 

ছুটির দিনে, উৎসবে বা কোনো সেলিব্রেশনে স্পেশাল কিছু রান্না না করলেই যেন নয়। সারা বছর কোলেস্টেরল, হাই প্রেশার, ডায়েটিং এগুলো মেইনটেইন করতে যেয়ে রেড মিট...

আরও পড়ুন

শিশুর আয়রন ঘাটতি কমাতে কার্যকরী দুটো মজাদার স্ন্যাকস রেসিপি
মা ও শিশু

শিশুর আয়রন ঘাটতি কমাতে কার্যকরী দুটো মজাদার স্ন্যাকস রেসিপি

"বাচ্চাটাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়াই লাগলো। বেশ অনেকদিন ধরে না খাওয়া-দাওয়া ঠিকঠাক মতো করছে, না অন্য কোন অ্যাক্টিভিটি। ডাক্তার বেশ কিছু টেস্ট করতে দি...

গরুর ভুনা খিচুড়ি
মেহমানদারী

গরুর ভুনা খিচুড়ি

খিচুড়ি খেতে আমরা কে না পছন্দ করি! দুপুরে বা রাতে, পরিবারের জন্য বা মেহমানদের আপ্যায়নে, সবকিছুর জন্যই বীফ ভুনা খিচুড়ি হতে পারে আপনার পছন্দের একটি ডিস।...

বিফ রোগান জোশ
মেহমানদারী

বিফ রোগান জোশ

একইভাবে বিফ কারি বা ভুনা খেতে খেতে বোরড? সাধারণভাবে রান্না করে তো খাওয়া-ই হয়! স্বাদে ভিন্নতা আনতে আর অতিথিদের আপ্যায়নের জন্য কিন্তু দারুণ একটি রেসিপি...

চা – নাস্তা

মাছের কিমার পুর ভরা সমুচা পিঠা

শুধু বাচ্চারা কেন, অনেক বড়রাও আছে যারা সহজে মাছ খেতে চায় না। যারা মাছ খাওয়া নিয়ে তালবাহানা করে তাদেরকে ও একটু সময় নিয়ে আর বুদ্ধি খাটালে মাছ খাওয়ানো যে...

স্পাইসি বিফ কাবাব
রেসিপি

স্পাইসি বিফ কাবাব

বিশেষ কোনো অকেশনে খাবারের মেন্যুটা হতে হয় একদম স্পেশাল, তাই না? উৎসব মানেই তো পোলাও, মাংস ভুনা, কোফতা, দই আরও কত মজার মজার খাবার! কিন্তু সাথে কাবাব না...

গার্লিক পটেটো
৩০ মিনিটের রান্না

গার্লিক পটেটো

স্বাদে নতুনত্ব আনতে খাবার নিয়ে একটু আধটু এক্সপেরিমেন্ট করতে আমরা সবাই ভালবাসি। একইরকমভাবে আলু খেতে খেতে একঘেয়েমি লাগছে? সবচেয়ে সহজলভ্য সবজিগুলোর মধ্য...

…