গার্লিক পটেটো

তানিজা ইসলাম · Mar 25, 2020 · 1 min read

গার্লিক পটেটো

স্বাদে নতুনত্ব আনতে খাবার নিয়ে একটু আধটু এক্সপেরিমেন্ট করতে আমরা সবাই ভালবাসি। একইরকমভাবে আলু খেতে খেতে একঘেয়েমি লাগছে? সবচেয়ে সহজলভ্য সবজিগুলোর মধ্যে আলু অন্যতম। তাই প্রায় সবার বাসাতেই প্রতিদিন আলু দিয়ে কিছু না কিছু রান্না হয়। স্বাদের পরিবর্তন আনতে মজাদার গার্লিক পটেটো তৈরি করে নিতে পারেন তো! খুব কম সময়েও হাতের কাছে থাকা উপকরণ দিয়েই আলুর এই ডিশটি বানানো যায়। গার্লিক পটেটো তৈরির জন্য কী কী লাগবে এবং কীভাবে এটি তৈরি করতে হয় চলুন জেনে নেই!

গার্লিক পটেটো তৈরির পদ্ধতি

উপকরণ

  • আলু টুকরো করে কাটা- ২ কাপ
  • রসুন কুঁচি- ১ চা চামচ
  • আদা বাটা- ১/২ চা চামচ
  • রসুন বাটা- ১ চা চামচ
  • ধনেপাতা কুঁচি- ২ চা চামচ
  • পেঁয়াজ কুঁচি- ১ টেবিল চামচ
  • ধনিয়া গুঁড়ো- ১/২ চা চামচ
  • জিরা গুঁড়ো- ১/২ চা চামচ
  • পানি ঝরানো টকদই- ১/২ কাপ
  • টমেটো পিউরি- ২ টেবিল চামচ
  • লাল মরিচের গুঁড়ো- ১ চা চামচ
  • গরম মসলার গুঁড়ো- ১/২ চা চামচ
  • হলুদ গুঁড়ো- ১ চা চামচ
  • তেজপাতা- ২টি
  • তেল- ২ চা চামচ
  • ঘি- ১ টেবিল চামচ
  • লবণ- স্বাদ অনুযায়ী
  • কাঁচামরিচ ফালি- ৪টি

প্রস্তুত প্রণালী

১) প্রথমে চুলাতে একটি বড় পাতিল বসিয়ে তাতে পানি গরম করতে দিন। সামান্য লবণ দিয়ে কেটে রাখা আলুগুলো সেদ্ধ করে তুলে রাখুন।

২) অন্যদিকে তেল গরম করে তাতে তেজপাতা ফোঁড়ন দিয়ে রসুন বাটা ও আদা বাটা দিয়ে দিন।

৩) তারপর একে একে লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও জিরা গুঁড়ো দিয়ে কষিয়ে নিন। সামান্য পানি দিয়ে মসলাগুলো ভুনা করে নিতে হবে।

৪) এবার টমেটো পিউরি ও টকদই দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। আপনি চাইলে পিউরির বদলে টমেটো কুঁচিও দিতে পারেন।

৫) কষানো মসলার মধ্যে আলু দিয়ে দিন এবং নাড়াচাড়া করতে থাকুন। চুলার আঁচ কমিয়ে রান্না করুন, না হলে মসলা পুড়ে যেতে পারে!

৬) এরপর অন্য একটি প্যানে ঘি গরম করে তাতে পেঁয়াজ কুঁচি, রসুন কুঁচি ও কাঁচা মরিচ ফালি দিয়ে হালকা করে ভেজে নিন।

৭) ভাজা ভাজা হয়ে গেলে এটি আলুর কারিতে ঢেলে দিন। ডাল বা তরকারিতে যেভাবে বাগাড় দেয়, ঠিক সেভাবেই এটি করতে হবে।

৮) এবার এতে গরম মসলার গুঁড়ো ও ধনেপাতা কুঁচি ছড়িয়ে দিয়ে অল্প আঁচে কিছুক্ষণের জন্য দমে রাখুন। ঘি ও ভাজা রসুন কুঁচি দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেবার চলে আসবে!

ব্যস, গার্লিক পটেটো রেডি! এবার গরম গরম ভাত কিংবা পরোটার সাথে সার্ভ করে দিন। দেখলেন তো, খুব সহজে ও ঝটপট করে আলুর এই নতুন আইটেমটি বানিয়ে নেওয়া যায়। তাহলে আজই বাসায় ট্রাই করে ফেলুন মজাদার গার্লিক পটেটো!

 

ছবি- সংগৃহীত: অর্চনাসকিচেন.কম

সম্পর্কিত লেখা

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!
কম্বিনেশন স্কিন

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!

“আলু”-এর নাম শুনলে চোখের সামনে ভেসে উঠে স্ক্রিপি ফ্রেঞ্চ ফ্রাই অথবা পটেটো চিপস! বেশিরভাগ মানুষের পছন্দের খাবারের তালিকায় আলু থাকে সবার প্রথমে। কিন্তু...

কুমড়ো পাতার বড়া
৩০ মিনিটের রান্না

কুমড়ো পাতার বড়া

কুমড়ো দিয়ে বিভিন্ন আইটেম আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের কুমড়ো পাতা দিয়ে ভিন্ন একটি বড়া তৈরির রেসিপি দেখাবো। খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার কুমড়ো...

ম্যাশড পটেটো চিজ বাইট উইথ কিমা
চা – নাস্তা

ম্যাশড পটেটো চিজ বাইট উইথ কিমা

বাচ্চাদের খাওয়ানো যে কত ঝামেলার ব্যাপার তা কেবল মা-দেরই জানার কথা। এক খাবার বারবার খেতে চায় না। তাই আমার বোনের বেবিও তার ব্যতিক্রম না। তাই ওর পছন্দের...

আরও পড়ুন

ত্বকের যত্নে আলুর ১০টি সহজ ফেসপ্যাক
ত্বকের যত্ন

ত্বকের যত্নে আলুর ১০টি সহজ ফেসপ্যাক

শিরোনাম দেখে নিশ্চয়ই অনেকের অবাক লাগছে। হয়ত হাসিও পাচ্ছে। তবে রূপচর্চায় আলুর ব্যবহার অনেক পুরোনো। আমাদের দাদী নানীদের সময় থেকেই আলু রূপচর্চায় ব্যবহার...

মচমচে পাকোড়া আর সাথে স্পাইসি গার্লিক সস!
চা – নাস্তা

মচমচে পাকোড়া আর সাথে স্পাইসি গার্লিক সস!

দরজায় হঠাৎ কলিংবেল। মেহমান এসেছে। এদিকে বাসায় নেই তেমন কিছু। চটজলদি কি বানিয়ে দেয়া যায় ? ঝটপট মচমচে পাকোড়া তৈরি করে ফেলতে পারেন। সাথে স্পাইসি গার্লিক...

পুর ভরা আলুর চপ | ইফতারে বানিয়ে নিন মজাদার খাবারটি
চা – নাস্তা

পুর ভরা আলুর চপ | ইফতারে বানিয়ে নিন মজাদার খাবারটি

ইফতারের প্লেটে খুব সাধারণ খাবারগুলোর মধ্যে অন্যতম এই আলুর চপ। প্রায় প্রতিটি ঘরেই রোজার প্রায় প্রতিদিনই আলুর চপ তৈরি করা হয়। আজকে শিখে নিন নিত্য দিনের...

৩টি মাছের রেসিপি | বাঙালি ভোজ হবে বেলে,পুঁটি ও কাজলি দিয়ে!
রেসিপি

৩টি মাছের রেসিপি | বাঙালি ভোজ হবে বেলে,পুঁটি ও কাজলি দিয়ে!

কাল বাসায় বড় মামা আসছেন। মা বললো মামা মায়ের সব পছন্দের মাছ নিয়ে আসছেন গ্রাম থেকে। আমার মা যা মজা করে মাছ রান্না করে তা আর মুখে না বলি। চলুন আপনাদের সা...

রূপচর্চায় আলুর গুণাগুণ
ত্বকের যত্ন

রূপচর্চায় আলুর গুণাগুণ

শুধুই কি ফ্রেঞ্চফ্রাই?নাহ! আলুর আছে আরো নানান গুণ। তাও রুপচর্চায়! ভিটামিন বি আর সি সমৃদ্ধ আলু আপনার স্কিন, বডি আর চুলকে করবে উজ্জ্বল, শীতল আর ঝলমলে। স...

ডিমের মালাইকারি
২০ মিনিটের রান্না

ডিমের মালাইকারি

বাসায় সব সময় মাছ বা মাংস না থাকলেও ডিম তো থাকেই! প্রোটিনের পাশাপাশি এতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি, ভিটামিন বি৬ ও ভিটামিন বি১২ রয়েছে। ডিম দিয়ে কত রকম...

…