ম্যাশড পটেটো চিজ বাইট উইথ কিমা

sub-editor · Nov 29, 2017 · 1 min read

ম্যাশড পটেটো চিজ বাইট উইথ কিমা

বাচ্চাদের খাওয়ানো যে কত ঝামেলার ব্যাপার তা কেবল মা-দেরই জানার কথা। এক খাবার বারবার খেতে চায় না। তাই আমার বোনের বেবিও তার ব্যতিক্রম না। তাই ওর পছন্দের কথা মাথায় রেখে আমার বোন আলু দিয়ে নানা রকম খাবার বানিয়ে দেয়। একদিন আপুর বাসায় গিয়ে দেখলাম আপু ওর জন্য ম্যাশড পটেটো দিয়ে চপের শেইপে বানিয়েছে। দেখে এতো বেশি ভালো লাগছিল তাই আমিও খেলাম। খেয়ে দেখি দেখতে যতটা ভালো লাগছিল খেতে তার চেয়েও অনেক বেশি মজা। ভেতরের কিমা এবং চিজ যেন স্বাদটা আরও বাড়িয়ে দিয়েছে। ঝটপট ওর কাছ থেকে রেসিপিটি জেনে নিলাম।

উপকরণ
  • ২ কাপ ম্যাশড পটেটো
  • ১/৪ কাপ পেঁয়াজ কুঁচি
  • ১৬ কিউবস চিজ
  •  ২ টি ডিম
  • ১/৩ কাপ ময়দা
  •  ১ কাপ ব্রেড ক্রাম্বস
  • মাংসের কিমা (গরু অথবা মুরগী)
  • তেল - ভাজার জন্য
[picture] প্রণালী

- ম্যাশড পটেটো এবং পেঁয়াজ কুঁচি একসাথে মাখিয়ে নিন। প্রয়োজন মতো লবণ এবং গোলমরিচ এর গুঁড়া দিয়ে ভালো করে মাখান।

- ছোট লাড্ডু এর আকার হবে এমন পরিমাণ ম্যাশড পটেটো নিন। এরপর মাঝখানে জায়গা করে নিন অল্প, তার মধ্যে এক কিউব চিজ এবং মাংসের কিমা পুরে নিন। এবার আর একটু ম্যাশড পটেটো নিয়ে তা কভার করে লাড্ডুর মতো গোল করে নিন। হয়ে গেলো পটেটো বল তৈরি।

- এরপর একে একে পটেটো বলটিতে প্রথমে ভালো করে ময়দা, এরপর ডিম এবং সবশেষে ব্রেড ক্রাম্বস এর প্রলেপ দিয়ে নিন। এভাবে সবগুলো পটেটো বল প্রলেপ দিয়ে নিন।

- পটেটো বলগুলো ১ ঘন্টার জন্য ফ্রিজে রাখুন।

- এরপর চুলায় পরিমাণ মতো তেল গরম করে নিন।

- ফ্রিজ থেকে পটেটো বলগুলো বের করে গরম তেলে ভেজে নিন।

- হালকা বাদামি রঙের হলে চুলা থেকে নামিয়ে নিন।

- সসের সাথে গরম গরম পরিবেশন করুন।

দেখলেন তো খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার একটি খাবার। আপনিও বানিয়ে ফেলতে পারেন সকাল, বিকেল কিংবা সন্ধার নাস্তায়।

ছবি - ব্লুমিংবাইটসফটোগ্রাফি ডট কম রেসিপি -  আনিন্তা আফসানা

সম্পর্কিত লেখা

ম্যাশড পটেটো বল
চা – নাস্তা

ম্যাশড পটেটো বল

বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় নিত্যনতুন কতকিছুই তো তৈরি করতে হয়। আবার হুট করে মেহমান এলেও চটজলদি কী তৈরি করা যায় তা নিয়ে শুরু হয় চিন্তা। এর এ...

ব্রেড পটেটো প্যাটিস
রেসিপি

ব্রেড পটেটো প্যাটিস

কম বেশি আমাদের সবার বাসাতেই পাউরুটি, আলু, ডিম এই উপকরণগুলো থাকে। নাস্তা বানাতে যারা বাড়তি ঝামেলা পোহাতে চান না, তাদের জন্যে ব্রেড পটেটো প্যাটিস হতে পা...

গার্লিক পটেটো
৩০ মিনিটের রান্না

গার্লিক পটেটো

স্বাদে নতুনত্ব আনতে খাবার নিয়ে একটু আধটু এক্সপেরিমেন্ট করতে আমরা সবাই ভালবাসি। একইরকমভাবে আলু খেতে খেতে একঘেয়েমি লাগছে? সবচেয়ে সহজলভ্য সবজিগুলোর মধ্য...

পটেটো ওয়েজেস
চা – নাস্তা

পটেটো ওয়েজেস

রেস্টুরেন্টে খেতে গেলে আড্ডার সাথে মশলাদার মুচমুচে পটেটো ওয়েজেস বেশ জমে যায়। বিশেষ করে বাচ্চাদের তো খুবই পছন্দের একটি স্ন্যাকস এটি। কিন্তু চিন্তা তো হ...

আরও পড়ুন

চিলি পটেটো
২০ মিনিটের রান্না

চিলি পটেটো

আলুর অনেক ধরনের ঝাল ও মজার অ্যাপেটাইজারের (Appetizers) মধ্যে চিলি পটেটো একটি। নাস্তায় বা যেকোনো সময় খেতে চাইলে সহজ ও কম সময়ে বানানোর জন্য একটি পারফেক্...

ডিজিটাল শৈশব বনাম অ্যানালগ শৈশব
মা ও শিশু

ডিজিটাল শৈশব বনাম অ্যানালগ শৈশব

এক কালে সকালে আমার ঘুম ভাঙতো মোরগের কুককুরুকু শব্দে, এখন ডিজিটাল এলার্মে সকালের ঘুম ভাঙ্গে; শেষ কবে কাকের ডাক শুনেছি মনে করতে পারছি না। ছেলেবেলায় মা-ক...

চিলি পটেটো
মেহমানদারী

চিলি পটেটো

ফ্রাইড রাইস অথবা পোলাও এর সাথে পরিবেশন করুন মুখরোচক চিলি পটেটো। দেখে নিন চিলি পটেটো তৈরির পুরো প্রণালী। উপকরণ আলু ৩ টা লবন পরিমাণ মতো ক...

পটেটো ওয়েজেস 
বেকিং

পটেটো ওয়েজেস 

বিকেলের নাস্তায় বা স্কুলের টিফিনে সবার খুব প্রিয় একটি আইটেম হলো পটেটো ওয়েজেস। আমার বাসায়তো ছোট-বড় সবাই পটেটো ওয়েজেস পেলে হামলে পড়ে একদম। আর এই আলুর সু...

বাচ্চাদের জন্যে পরীক্ষার নাম্বার কতটা গুরুত্বপূর্ণ ?
মা ও শিশু

বাচ্চাদের জন্যে পরীক্ষার নাম্বার কতটা গুরুত্বপূর্ণ ?

স্কুল ছুটির পর ছেলেকে আনতে গিয়েছি । মুখ যতটা সম্ভব কালো করে সে এসে আমার হাত ধরলো। এই মুখ কালোর কারণ আমি জানি তাই কিছু জানতে চাইলাম না। অবশ্য এখন কিছু...

মোজারেলা ফিল্ড ক্রিস্পি অনিয়ন রিংস
চা – নাস্তা

মোজারেলা ফিল্ড ক্রিস্পি অনিয়ন রিংস

আজকাল প্রায় সব রেস্টুরেন্টে স্ন্যাক্স হিসেবে অনিয়ন রিংস দেখা যায়। খেতে গিয়ে প্রথমে ভেবেছিলাম হয়তো একটু কঠিনই হতে পারে এটা বনানো, বিশেষ করে রেষ্টুরেন্...

…