চিলি পটেটো

আনিকা ফওজিয়া · Apr 10, 2018 · 1 min read

চিলি পটেটো

আলুর অনেক ধরনের ঝাল ও মজার অ্যাপেটাইজারের (Appetizers) মধ্যে চিলি পটেটো একটি। নাস্তায় বা যেকোনো সময় খেতে চাইলে সহজ ও কম সময়ে বানানোর জন্য একটি পারফেক্ট রেসিপি।

চিলি পটেটো বানানোর পদ্ধতি

উপকরণ

  • বড় আলু- ৩টি
  • কর্নফ্লাওয়ার- ২ টেবিল চামচ
  • মরিচের গুঁড়ো- ১/৪ চা চামচ
  • লবণ- পরিমাণমতো
  • তেল- ৩ টেবিল চামচ
  • আদা ও রসুন বাঁটা- ১ টেবিল চামচ
  • পেঁয়াজ- ১টি, ত্রিকোণ করে কাটা
  • ক্যাপসিকাম কুঁচি- ১/২ কাপ
  • কাঁচা মরিচ- ২/৩টি
  • গোলমরিচ গুঁড়ো- ১/২  চা চামচ
  • সয়া সস- ১/২ টেবিল চামচ
  • চিলি সস- ১.৫  চা চামচ
  • ভিনেগার- ১  চা চামচ
  • টমেটো সস- ১ টেবিল চামচ
  • তিল- ১/২ চা চামচ
  • ধনেপাতা- সাজানোর জন্য

প্রণালী

(১) আলু লম্বা লম্বা করে পিস করুন। তারপর ধুয়ে নিন।

(২) একটি বাটিতে আলুর পিসগুলো নিয়ে তাতে কর্নফ্লাওয়ার ও লবণ দিয়ে ভালোভাবে মাখান। তারপর ডুবো তেলে সোনালী করে ভাঁজুন। ভাঁজা হলে উঠিয়ে নিন।

(৩) একটি বাটিতে একটু পানি নিয়ে তাতে ১ চা চামচ কর্নফ্লাওয়ার গুলে নিন।

(৪) একটি প্যানে তেল নিয়ে গরম করুন। তাতে আদা-রসুন বাঁটা, ক্যাপসিকাম কুঁচি ও পেঁয়াজ কুঁচি দিয়ে ভালো করে নাড়ুন ১ মিনিট। তারপর তাতে গুলানো কর্নফ্লাওয়ার ঢালুন। নেড়ে দিন।

(৫) চিলি সস, সয়া সস, ভিনেগার, টমেটো সস, মরিচের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো ও লবণ দিয়ে ভালো করে নেড়ে মেশান ও হালকা শুকিয়ে ঘন করে নিন।

(৬) ভাঁজা আলুগুলো অ্যাড করুন এবং ভালো করে নেড়ে মেশান। হয়ে গেলে ধনেপাতা ও তিল দিয়ে পরিবেশন করুন।

এইতো হয়ে গেলো মজাদার চিলি পটেটো। চট জলদি তৈরি করুন এবং পরিবেশন করুন ইয়াম্মি ও টেস্টি চিলি পটেটো।

 

ছবি- সংগৃহীত: পারামফুড.ইন

সম্পর্কিত লেখা

হোমমেড সুইট চিলি সস রেসিপি!
২০ মিনিটের রান্না

হোমমেড সুইট চিলি সস রেসিপি!

যেকোনো ধরনের স্ন্যাকসের সাথে ঝাল-মিষ্টি সস থাকলে নাস্তার টেবিল যেনো একদম পরিপূর্ণ হয়ে যায়! সুইট চিলি সস আমাদের সবারই পছন্দের। কিন্তু বাইরে থেকে কেনা স...

ক্রিসপি হানি চিলি চিকেন | রেস্টুরেন্টের খাবারের স্বাদ নিন ঘরে বসেই!
রেসিপি

ক্রিসপি হানি চিলি চিকেন | রেস্টুরেন্টের খাবারের স্বাদ নিন ঘরে বসেই!

ঝাল খেতে ভালবাসেন? তাহলে চিলি চিকেন হতে পারে আপনার জন্য পারফেক্ট একটি আইটেম! রেস্টুরেন্টগুলোতেও চিলি চিকেন বেশ জনপ্রিয় একটি ডিশ হিসেবে পরিচিত। আজ আমরা...

ম্যাশড পটেটো চিজ বাইট উইথ কিমা
চা – নাস্তা

ম্যাশড পটেটো চিজ বাইট উইথ কিমা

বাচ্চাদের খাওয়ানো যে কত ঝামেলার ব্যাপার তা কেবল মা-দেরই জানার কথা। এক খাবার বারবার খেতে চায় না। তাই আমার বোনের বেবিও তার ব্যতিক্রম না। তাই ওর পছন্দের...

গার্লিক পটেটো
৩০ মিনিটের রান্না

গার্লিক পটেটো

স্বাদে নতুনত্ব আনতে খাবার নিয়ে একটু আধটু এক্সপেরিমেন্ট করতে আমরা সবাই ভালবাসি। একইরকমভাবে আলু খেতে খেতে একঘেয়েমি লাগছে? সবচেয়ে সহজলভ্য সবজিগুলোর মধ্য...

আরও পড়ুন

থাই চিলি চিকেন
মেহমানদারী

থাই চিলি চিকেন

ফ্রাইড রাইস বা পোলাউয়ের সাথে গরম গরম পরিবেশন করুন মজাদার থাই চিলি চিকেন। দেখে নিন থাই চিলি চিকেন তৈরির পুরো প্রণালী। উপকরণ - মুরগির মাংস ছোট বা ম...

তন্দুরি প্রন সালাদ
রেসিপি

তন্দুরি প্রন সালাদ

সালাদ ভোজন রসিকদের খাবারের তালিকার একটি অন্যতম আইটেম। খাবারের সাথে সালাদ না থাকলে যেন খাবার অসম্পূর্নই রয়ে গেলো। ভোজন রসিকদের জন্য আজকে আমরা শেয়ার করছ...

চিলি পটেটো
মেহমানদারী

চিলি পটেটো

ফ্রাইড রাইস অথবা পোলাও এর সাথে পরিবেশন করুন মুখরোচক চিলি পটেটো। দেখে নিন চিলি পটেটো তৈরির পুরো প্রণালী। উপকরণ আলু ৩ টা লবন পরিমাণ মতো ক...

ভিডিও

চিলি চিকেন রেসিপি

বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে চিলি চিকেন। কিন্তু চিলি চিকেনের সেই রেস্তোরাঁর মতন সিজনিং টা অনেকেই বাসায় বসে পুরোপুরি ইমিটেট করতে হিমশিম খান তাই না? আচ...

ভিডিও

চিলি চিকেন নুডলস

আজকের রেসিপি আয়োজনে রয়েছে দারুণ মজাদার চিলি চিকেন নুডলস । ইফতার আয়োজনে বা ইফতারের পরেও হালকা স্ন্যাক্স হিসেবে কিন্তু মন্দ নয়। দেখে নিন - উপকরণ (১) ন...

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

…