নাস্তায় মজাদার পাও ভাজি

sub-editor · Sep 11, 2018 · 1 min read

নাস্তায় মজাদার পাও ভাজি

সকালের অথবা বিকালের নাস্তার জন্য খুবই চটপটে, মজাদার ও হালকা একটি খাবার হল পাও ভাজি। ক্লান্ত বিকেলের নাস্তায় অথবা সকালে এই টক, ঝাল, মিষ্টি খাবারটি খেতে ভালোই লাগে।

পাও ভাজি হচ্ছে সবজি, রুটি ও পেঁয়াজের সালাদের একটি সেট মেন্যু।

চলুন তাহলে জেনে নেই কিভাবে পাও ভাজি তৈরি করবো।

[picture]

 

পাও ভাজি তৈরি করতে মন মতো অনেক সবজিই ব্যবহার করতে পারেন কিন্তু আলু ও টমেটো অবশ্যই বেশি পরিমাণে লাগবে।

উপকরণ

(৩-৪ জন মানুষের জন্য)

 পছন্দমত শাক-সবজি:

  • আলু ৩-৪ টি মাঝারি সাইজ, খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিন।
  • বরবটি ৬-৭ টি, ১ ইঞ্চি করে কেটে নিন।
  • মটরশুটি ১/২ কাপ, খোসা ছাড়িয়ে নিন।
  • সবুজ ক্যাপসিকাম ১ টি, কিউব করে কেটে নিন।
  • টমেটো ২ টি বড় সাইজের, কিউব করে কেটে নিন।

এবারে একটি প্রেসার কুকার এসব সবজিগুলোকে একসাথে নিয়ে পানি দিন অল্প পরিমাণ যেন সবজিগুলো পুরোপুরি না ডুবে যায়। এর মধ্যে ১ চা চামচ লবণ দিয়ে দিন। এরপর প্রেসার কুকার-এর ঢাকনা লাগিয়ে সবজিগুলোকে সিদ্ধ করে নিন মাত্র ৩টি সিটি দিয়ে। এরপর সবজিগুলোকে ম্যাশ করে নিতে হবে।

মশলা তৈরির জন্য:

  • হলুদ গুঁড়া- ১/২ চা চামচ
  • ধনে গুঁড়া - ১ চা চামচ
  • জিরা গুঁড়া- ১/২ চা চামচ
  • শুকনো মরিচের গুঁড়া- ১/২ চা চামচ
  • কাশ্মীরী লাল মরিচের গুঁড়া- ১ চা চামচ
  • ফুড কালার -১/২ চা চামচ
  • কালো মরিচ গুঁড়া – ১/২ চা চামচ
  • গরম মসলা গুঁড়া – ১/২ চা চামচ
  • শুকনো আমচুর পাউডার/ চাট মশলা – ১/২ চা চামচ

এই সবগুলো মিশিয়ে মশলা তৈরি করে নিন।

সবজি টি রান্না করার জন্য:

  • বাটার ২-৪ টেবিল চামচ
  • পেঁয়াজ ১ টি - বড় আকারের কুঁচি করে কাটা
  • কাচা মরিচ ২-৩ টি, কুঁচি করে কাটা
  • আদা বাটা- ১ চা চামচ
  • রসুন বাটা- ১ চা চামচ
  • পানি- ১/৪ কাপ
  • ধনেপাতা কুঁচি
  • লেবুর রস- ১টি
  • কসুরী মেথি ভাজা গুঁড়া অল্প পরিমাণ (না দিলেও চলবে)
  • লবণ

প্রণালী

ভাজি তৈরি:

এবারে একটি প্যান গরম করে তার মধ্যে ২-৪ টেবিল চামচ বাটার দিয়ে দিন। এরপর দিয়ে দিন বড় সাইজের একটি কুচানো পেঁয়াজ এবং ৩টি কাঁচামরিচ কুঁচি। কিছুক্ষণ হালকা করে এসব ভেঁজে নিন। এরপর দিয়ে দিন আদা বাটা ১ চা চামচ এবং রসুন বাটা ১ চা চামচ। এইসব কিছুক্ষণ ভাল করে ভেঁজে নিন। এর মধ্যে দিয়ে দিন উপরে তৈরি করা মশলার মিশ্রণটি। এরপর ১/৪ কাপ পানি দিন। এভাবে এই মিশ্রণটি যখন তেল ছাড়বে তখন সিদ্ধ করা সবজিটি ঢেলে দিন।ভাল করে মিশিয়ে নিন। লবণ দিন স্বাদমত। এরপর মৃদু আঁচে ১৫-২০ মিনিট রান্না করুন পানি শুকিয়ে সবজিটি ভারি ও ঘন করার জন্য। এর উপরে সামান্য ধনেপাতা কুঁচি ছিটিয়ে দিন। ১টি লেবুর রস দিয়ে দিন। কসুরী মেথি ছিটিয়ে দিন।

সবকিছু ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল ভাজি।

পাও তৈরি:

এরপর পাও (রুটি) গুলোকে আর একটু মজাদার বানানোর পালা।

ছয় সেটের পাও পাওয়া যায় বাজারে। একপাশ থেকে পাওগুলোর মাঝখান থেকে কেটে নিয়ে ২ টি ভাগ করতে হবে কিন্তু আরেকপাশে পাওটি জোড়া লাগানো থাকবে।

এরপর একটি প্যান গরম করুন। ১/২ চা চামচ বাটার,  ১/৪ ফুড কালার/কাশ্মীরী মরিচের গুঁড়া, ১/৪ গরম মশলার গুঁড়া ও ১/২ কাপ ধনেপাতা কুঁচি একসাথে মিশিয়ে এই মিশ্রনটিতে পাওটির ভিতরের কাটা অংশটি মাখিয়ে প্যান এর মধ্যে হালকা করে সেঁকে নিন।

এরপর গরম গরম পরিবেশন করুন পাও ভাজি, সাথে পেঁয়াজ কুঁচি ও লেবু দিয়ে সাজিয়ে এবং সবজির উপরে ১/২ চা চামচ করে বাটার দিয়ে।

উপভোগ করুন মজাদার চাটপাটা পাও ভাজি।

 

লিখেছেন- নিকিতা বাড়ৈ

ছবি- কুকউইথকুশি.কম

সম্পর্কিত লেখা

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

আরও পড়ুন

জিভে জল আনা মজাদার 'ছানার মালাই কোফতা'!
মেহমানদারী

জিভে জল আনা মজাদার 'ছানার মালাই কোফতা'!

বাঙালি হিন্দুদের দুর্গা পূজা। সে যেন এক বিশাল আয়োজন। ৫ দিন ব্যাপি এই পূজাতে রকমারি মজাদার রান্নার যেন কোন শেষ নেই। আর এই উৎসবে আনন্দে মেতে উঠে সবাই। প...

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?
রিভিউ

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?

ব্রেডের উপর বাটার মাখিয়ে ঝটপট ব্রেকফাস্ট করে নেন অনেকেই, কিন্তু বডি বাটার জিনিসটা কী? কোন ধরনের ত্বকের জন্য বডি বাটার ইউজ করতে হয়? লোশন নাকি বডি বাটার...

মুলা চিংড়ি ভাজি
৩০ মিনিটের রান্না

মুলা চিংড়ি ভাজি

মুলা খুবই পুষ্টিকর একটি সবজি। কিন্তু অনেকেই এটি খেতে পছন্দ করেন না। আমিও মুলা খেতে পছন্দ করি না। তাই আমার মা একবার চিংড়ি দিয়ে মুলা ভাজি করে দিলেন। সেদ...

হেলদি মিক্সড সবজি ভাজি
২০ মিনিটের রান্না

হেলদি মিক্সড সবজি ভাজি

আজকাল বড় থেকে বাচ্চা পর্যন্ত কেওই সবজি খেতে চায় না। তাই সবুজ সবজির সঠিক পুষ্টিগুণ পায় না। কিন্তু একটু ভিন্নভাবে রান্না করলে কিন্তু সবাই-ই মজা করে খেতে...

আচ্ছা, গ্রিন টি কি সবার জন্য সেইফ?
সুস্থতা

আচ্ছা, গ্রিন টি কি সবার জন্য সেইফ?

কথা বলছিলাম ইন্টারনেট, ফেসবুকের গ্রুপ, নিউজ পোর্টাল এসব মাধ্যমে দেখা, শোনা এবং মাঝে মাঝেই আলাপ করা হয় এমন কিছু আধুনিক কুসংস্কার আর গুজব নিয়ে। আর গুজব...

…