মুরগির মাংসের দোপিয়াজা !

sub-editor · Feb 28, 2016 · 1 min read

মুরগির মাংসের দোপিয়াজা !

মুরগির মাংসের দোপিয়াজা ! পরোটা , চালের রুটি ,পোলাও কিনবা ভাতের সাথে চমৎকার জুটি! তবে চলুন দেখে নেয়া যাক, এর পুরো প্রণালী।

[picture]

উপকরণ 

  • মুরগি ১ টি ( ১ কেজি পরিমান , ছোট পিস করে কাটা )
  • পেয়াজ মিহি কুচি ২ কাপ
  • রসুন মিহি কুচি ১ চা চামচ
  • রসুন বাটা ২ চা চামচ
  • আদা বাটা ৩ চা চামচ
  • হলুদ গুড়া ১ চা চামচ
  • মরিচ গুড়া ২ চা চামচ
  • ধনিয়া গুড়া ১ চা চামচ
  • জিরা গুড়া ১ চা চামচ
  • গরম মশলা গুড়া ১ চা চামচ
  • জায়ফল গুড়া হাফ চা চামচ
  • এলাচি গুড়া হাফ চা চামচ
  • টমেটো পেস্ট ৪ চা চামচ
  • লং ৫/৬ টি
  • এলাচ দারচিনি তেজপাতা কয়েকটা
  • টক দই ২ চা চামচ
  • তেল হাফ কাপ
  • লবন স্বাদমত
  • কাচামরিচ ৫/৬ টি

প্রণালী 

হাড়িতে তেল দিয়ে তেল হালকা গরম হলেই প্রথমে লং দিন সাথে দিন রসুন কুচি। হালকা বাদামী হলেই পেয়াজ কুচি দিয়ে দিন সাথে দিন এলাচি,দারচিনি,তেজপাতা । পেয়াজ বাদামী করে ভেজে নিয়ে এতে টক দই, সমস্ত গুড়া মসলা (জায়ফল গুড়া বাদে ),বাটা মশলা আর একদম অল্প পানি দিয়ে মিডিয়াম আঁচে মশলা কষান । মশলা কষানো হলে এতে মুরগির মাংস দিয়ে নাড়াচাড়া করে কষান ১০ মিনিট। এবার এতে লবন,হাফ কাপ পানি, জায়ফল গুড়া আর কয়েকটা কাচামরিচ দিয়ে ধিমি আঁচে রান্না করুন ১৫ থেকে ২০ মিনিট । মাঝে নাড়াচাড়া  করে দিতে ভুলবেন না। না হলে  নিচে লেগে  যাবে ! যখন তেল উঠে আসবে আর মশলা মাখা মাখা হয়ে যাবে বুঝবেন এটা হয়ে গেছে , নামিয়ে পরোটা, চালের রুটি, নান কিনবা পোলাও এর সাথে পরিবেশন করুন !

ছবি ও রেসিপি - Romantic Kitchen Stories

সম্পর্কিত লেখা

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

ব্রণ সমস্যা দূরীকরণে জায়ফলের জাদুকরী ১০ ব্যবহার
একনে-প্রন

ব্রণ সমস্যা দূরীকরণে জায়ফলের জাদুকরী ১০ ব্যবহার

সুপ্রাচীনকাল থেকে ভারতীয় উপমহাদেশে রান্নায় একটি অতি জরুরী সুগন্ধী মসলাহিসেবে জায়ফলের (Nutmeg) ব্যবহার হয়ে আসছে। রান্নায় ব্যাবহারের পাশাপাশি আমাদের মা–...

মেজবানী মাংস
মেহমানদারী

মেজবানী মাংস

পোলাও বা গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন । এই উপকরণে ৫-৬ জনকে পরিবেশন করা যাবে। আপনাদের জন্য সহজ রেসিপি দেয়া হল। উপকরণ গরুর মাংস ১ কেজি...

কাচ্চি বিরিয়ানি
মেহমানদারী

কাচ্চি বিরিয়ানি

ঈদে কাচ্চি ছাড়া কি চলে, বলুন তো? যারা ভাবছেন ঘরে কীভাবে রেস্টুরেন্টের মতো পারফেক্ট কাচ্চি রান্না করা যায়, তাদের জন্যই আজকের ফিচার। কাচ্চির বেস্ট রেসিপ...

আরও পড়ুন

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

চিকেন বিরিয়ানি
মেহমানদারী

চিকেন বিরিয়ানি

বিরিয়ানির নাম শুনে জ্বিভে জল আসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। কিন্তু ব্যস্ততার কারণে হয়তো মোঘল স্টাইলে অথবা রেস্তোরার স্বাদে মজাদার বিরিয়ানি রান্না করার...

নাস্তায় মজাদার পাও ভাজি
চা – নাস্তা

নাস্তায় মজাদার পাও ভাজি

সকালের অথবা বিকালের নাস্তার জন্য খুবই চটপটে, মজাদার ও হালকা একটি খাবার হল পাও ভাজি। ক্লান্ত বিকেলের নাস্তায় অথবা সকালে এই টক, ঝাল, মিষ্টি খাবারটি খেতে...

…