কাচ্চি বিরিয়ানি

sub-editor · Feb 07, 2018 · 1 min read

কাচ্চি বিরিয়ানি

ঈদে কাচ্চি ছাড়া কি চলে, বলুন তো? যারা ভাবছেন ঘরে কীভাবে রেস্টুরেন্টের মতো পারফেক্ট কাচ্চি রান্না করা যায়, তাদের জন্যই আজকের ফিচার। কাচ্চির বেস্ট রেসিপি শেয়ার করবো আজ আপনাদের সাথে। তাহলে চলুন দেখে নেওয়া যাক, কী কী উপকরণ লাগবে আর কীভাবে তৈরি করবেন কাচ্চি বিরিয়ানি।

উপকরণ

  • খাসির মাংস- ১ কেজি
  • লবণ- দুই টেবিল চামচ
  • আদা বাটা- ২ টেবিল চামচ
  • রসুন বাটা- দেড় টেবিল চামচ
  • সাদা গোলমরিচের গুঁড়া- ১ চা চামচ
  • এলাচ গুঁড়া- ১ চা চামচ
  • দারচিনি গুঁড়া- ১ চা চামচ
  • জয়ফল গুঁড়া- হাফ চা চামচ
  • জয়ত্রী গুঁড়া- হাফ চা চামচ
  • মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ
  • ঘি- ৪ টেবিল চামচ
  • দুধ- হাফ কাপ
  • জাফরান- ১ চিমটি
  • টকদই-এক কাপ

বিরিয়ানির ভাত রান্নার জন্য

  • বাসমতি চাল- হাফ কেজি
  • তেজপাতা- ২টি
  • লবঙ্গ- ১ চা চামচ
  • দারচিনি- ২ টি
  • এলাচ- ৫/৬ টি
  • লবণ- স্বাদ মতো

বিরিয়ানি এর লেয়ারের জন্য

  • কাবাবচিনি- ১ চা চামচ
  • শাহী জিরা- হাফ ছা চামচ
  • কাঠ বাদামের গুঁড়া- ২ টেবিল চামচ
  • কিসমিস- হাফ টেবিল চামচ
  • কেওড়ার জল- ১ টেবিল চামচ
  • বেরেস্তা- ১ কাপ
  • ঘি/বাটার/তেল- ২ টেবিল চামচ
  • আলু- ৪/৫ টুকরা
  • কাঁচা মরিচ- ৫/৬ টি
  • আলু বোখরা- ৫/৬ টি
  • লাল আটা গুলে ময়ান বানিয়ে রাখুন

প্রণালী

- মাংস মেরিনেট করার আগে ভালোমতো ধুয়ে নিন। এখন মাংসে একে একে আদা, রসুন, সাদা গোলমরিচের গুঁড়া, এলাচ গুঁড়া, দারচিনি গুঁড়া, জয়ফল গুঁড়া, জয়ত্রী গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিন। এরপর ঘি, দুধ, জাফরান, টকদই, লবণ দিন। মাখিয়ে ফেলুন সবকিছু একসাথে এবং মেরিনেট করুন ১ ঘণ্টার জন্য।

- এবার যেই পাত্রে বিরিয়ানি রান্না হবে সেই পাত্রে মাংস নিয়ে নিন। একে একে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, লবণ, কাবাব চিনি, শাহী জিরা, কাঠ বাদামের গুঁড়া, কিসমিস দিয়ে দিন। এখন আলু,মরিচ দিয়ে দিন। আলু আগেই সামান্য লবণ, হলুদ দিয়ে হালকা ভেজে নিতে হবে।

- বিরিয়ানির ভাত তৈরি করতে অন্য একটি পাত্রে এবার পরিমাণমতো পানি নিয়ে এতে একে দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিন। এখন বাসমতি চাল দিয়ে দিন, সাথে লবণও দিয়ে দিন। ৮ মিনিট লাগবে রান্না হতে।

- এরপর ভাত নামিয়ে নিন। যেই পাত্রে মাংস রাখা হয়েছে এখন তার উপর গরম বাসমতি ভাত বিছিয়ে দিয়ে দিন। এর উপর একে একে ৩ টেবিল চামচ ঘি, কেওড়ার জল, তরল দুধ, কাঁচা মরিচ, আলু বোখরা, জাফরান দিয়ে ঢেকে দিন।

- এবার আগেই তৈরি করে রাখা লাল আটার ময়াম দিয়ে পাত্রের চারদিক আটকে দিন। কোন দিক যেন খোলা না থাকে। এখন একটি প্যান গরম করে তার উপর পাত্র দিন এবং ১০ মিনিট রান্না হয়ে দিন। চুলার আঁচ বেশি রাখুন এসময়। ১০ মিনিট পর আঁচ একদম কমিয়ে দিন। ১ ঘণ্টা প্যানসহ দমে রাখুন এভাবে। ১ ঘণ্টা পর আস্তে আস্তে আটার অংশ শক্ত হয়ে গেছে দেখবেন, ছুরি দিয়ে আটা ফেলে দিন এবং ঢাকনা খুলে ফেলুন।

দেখুন কাচ্চি হয়ে গেছে এবং সুন্দর গন্ধ বেরিয়েছে। হয়ে গেলো মজাদার কাচ্চি বিরিয়ানি! এবার শসা, পেঁয়াজ, কাঁচামরিচের সালাদ আর বোরহানির সাথে সার্ভ করে দিন।

ছবি – সাটারস্টক রেসিপি – তাবাসসুম বিন্তি

সম্পর্কিত লেখা

চিকেন বিরিয়ানি
মেহমানদারী

চিকেন বিরিয়ানি

বিরিয়ানির নাম শুনে জ্বিভে জল আসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। কিন্তু ব্যস্ততার কারণে হয়তো মোঘল স্টাইলে অথবা রেস্তোরার স্বাদে মজাদার বিরিয়ানি রান্না করার...

জাফরান এর কার্যকারিতা ও উপকারিতা সম্পর্কে জানা আছে কি?
ত্বকের যত্ন

জাফরান এর কার্যকারিতা ও উপকারিতা সম্পর্কে জানা আছে কি?

আমরা সবাই কিন্তু স্যাফরন অথবা জাফরান সম্পর্কে শুনি বা জানি। কেউ কেউ ব্যবহারও করি। কিন্তু এটি এতোটাই ব্যয়বহুল যে সবার পক্ষে ব্যবহার করা সম্ভব হয়ে ওঠে...

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?
মা ও শিশু

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?

প্রাচীনকাল থেকেই খাবারে ঘি ব্যবহার হয়ে আসছে। তবে আজকাল আমরা বাবা-মায়েরা এতটাই স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছি যে ফ্যাটের ভয়ে বাচ্চাদের এই ঘি খাওয়ানো এক প্...

আরও পড়ুন

মজাদার কাশ্মীরি চিকেন বিরিয়ানি
রেসিপি

মজাদার কাশ্মীরি চিকেন বিরিয়ানি

বাঙালিদের প্রিয় খাবারগুলোর মধ্যে জনপ্রিয় একটি খাবার হচ্ছে বিরিয়ানি। ছুটির দিন, উৎসব-আনন্দ কিংবা অতিথি আপ্যায়নে বিরিয়ানির জুড়ি নেই। বিভিন্ন রকমের বিরি...

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!
কম্বিনেশন স্কিন

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!

“আলু”-এর নাম শুনলে চোখের সামনে ভেসে উঠে স্ক্রিপি ফ্রেঞ্চ ফ্রাই অথবা পটেটো চিপস! বেশিরভাগ মানুষের পছন্দের খাবারের তালিকায় আলু থাকে সবার প্রথমে। কিন্তু...

ওভেনে বানানো কাচ্চি বিরিয়ানি
বেকিং

ওভেনে বানানো কাচ্চি বিরিয়ানি

কাচ্চি বিরিয়ানি আমাদের কম বেশি সবার ই খুব প্রিয় খাবার। আর রান্নার প্রণালি জানা থাকলে বানানোটাও খুব সহজ । চলুন জেনে নেয়া যাক ওভেনে কিভাবে বানানো যাই...

ত্বক ও চুলের যত্নে সজনে পাতা কীভাবে ব্যবহার হয় জানা আছে কি?
বিউটি টিপস

ত্বক ও চুলের যত্নে সজনে পাতা কীভাবে ব্যবহার হয় জানা আছে কি?

‘সজনে বা সজিনা’ ডাটা সবজি হিসাবে আমাদের কাছে বেশি পরিচিত। ডাল দিয়ে সজনে ডাটা অনেকের প্রিয় একটি খাবার। সজনে গাছের বৈজ্ঞানিক নাম মরিঙ্গা অলিফেরা। এই মরি...

হেলদি স্কিন ও সফট হেয়ার পেতে ডালিমের খোসার গুঁড়া দিয়ে DIY প্যাক
চুলের যত্ন

হেলদি স্কিন ও সফট হেয়ার পেতে ডালিমের খোসার গুঁড়া দিয়ে DIY প্যাক

পুষ্টিকর ফলের মধ্যে ডালিম বা পমেগ্রেনেট কমবেশি সবাই বেশ পছন্দ করেন। প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সমৃদ্ধ ডালিম স্বাস্থ্যের জন্য অনেক উপ...

 ৩ টি ন্যাচারাল হোমমেইড উপটান রেসিপি
ত্বকের যত্ন

 ৩ টি ন্যাচারাল হোমমেইড উপটান রেসিপি

উপটান ঐতিহ্যগতভাবে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এবং ত্বক পরিষ্কার এবং প্রদীপ্ত রাখার জন্য এর জনপ্রিয়তা অনেক। এটি ত্বককে ভেতর থেকে উজ্জ্বল ও কোমল করে ত...

…