ওভেনে বানানো কাচ্চি বিরিয়ানি

সাজগোজ উপ-সম্পাদক · Jul 11, 2014 · 1 min read

ওভেনে বানানো কাচ্চি বিরিয়ানি

কাচ্চি বিরিয়ানি আমাদের কম বেশি সবার ই খুব প্রিয় খাবার। আর রান্নার প্রণালি জানা থাকলে  বানানোটাও খুব সহজ । চলুন জেনে নেয়া যাক ওভেনে  কিভাবে বানানো যাই কাচ্চি বিরিয়ানি।

যা যা লাগবে

  • মুরগি / খাসির মাংস আধা  কেজি
  • বাসমতি / চিনিগুড়া চাল ২ কাপ
  • ঘি / তেল ৬-৭ টেবিল চামচ
  • লবণ স্বাদ মত
  • পেয়াজ কুঁচি ১ কাপ
  • আদা বাটা ২ চা চামচ
  • রসুন বাটা ২ চা চামচ
  • টক দই ৪ টেবিল চামচ
  • জয়ফল ও জয়েত্রী গুড়া ২ চা চামচ
  • পোস্ত বাটা ১ চা চামচ
  • গরম মসলা গুড়া  ২ চা চামচ
  • এলাচি ৪- ৫ টি
  • দারুচিনি ২ স্টিক
  • দুধ হাফ কাপ
  • বেরেস্তা ১ কাপ
  • খাবার রং অল্প ( ইচ্ছা )

প্রণালি ঃ

  • আলু সিদ্ধ করে হাল্কা রঙ মেখে ভেজে নিতে হবে। একটা বাটিতে টক দই এর সাথে হাফ কাপের বেরেস্তার সাথে আদা রসুনবাটা জয়ফল ,জয়েত্রী গুড়া,পোস্ত বাটা আর গরম মশলা গুড়া  দিয়ে মেখে রাখুন।
  •  অন্য একটা পাত্রে চাল  সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন। চাল বেশি সিদ্ধ করবেন না।  বেশি সিদ্ধ হলে বিরিয়ানি ঝরঝরে হবে না।
  •  এবার অন্য প্যান এ তেল/ ঘি দিয়ে তাতে পেয়াজ কুঁচি  দিন। একদম লাল করে বেরেস্তার মত করে ভেজে নিন । গোশত দিয়ে কশান ১৫ মিনিট ।
  • এরপর সাথে মেখে রাখা দই আর হাফ কাপ দুধ দিয়ে দিন। রান্না করুন ১০ মিনিট। মশলা কষে আসলে বেরেস্তা ছিটিয়ে রান্না করুন আরো ৩০ মিনিট। গোশত সিদ্ধ হলে তখন একটু লাল হয়ে আসবে চুলা থেকে নামিয়ে নিন।
  • একটা ওভেন প্রুফ বাটিতে প্রথমে কিছু ভাত ঢালুন।  এর পর লেবুর পিস ছড়িয়ে দিন ।
  • এর উপর রান্না করা গোশত আর ঝোল ছড়িয়ে দিন। ঝোলটার সাথে বেরেস্তা ছিটিয়ে দিন মাঝে ভাজা আলু গুলো।
  • আবার রান্না করা ভাত দিয়ে তার উপর অল্প করে রং ছিটিয়ে দিন।কাঁচা মরিচ আর বেরেস্তা ছিটিয়ে দিন। ফয়েল পেপার দিয়ে ভালো ভাবে মুড়িয়ে নিন যাতে ভাপ না বের হতে পারে।
  • এটা ওভেন এ ১৮০ ডিগ্রী তে ৩০ মিনিট রেখে দিন। ৩০ মিনিট পর গরম গরম পরিবেশন করুন।
  • আমি এই বিরিয়ানি একটা ওভেন প্রুফ বাটিতে দিয়ে রান্না করেছি আপনারা চাইলে যে কোনো চেপ্টা হাড়িতে রান্না করতে পারেন। একটা হাড়িতে গরম পানি দিয়ে তার উপর বিরিয়ানির হাড়ি দিয়ে রাখলেও হবে। কিন্তু খেয়াল রাখবেন ভাব যেন কোনো ভাবে বের না হয়।  আটা কাই বানিয়ে হাড়ির মুখ বন্ধ করে দিতে পারেন।

রেসিপি ঃ সায়মা সুলতানা ।

ছবি ঃ রোমান্টিক কিচেন স্টোরিস ।

সম্পর্কিত লেখা

মাইক্রোওয়েভ-এ রান্না করা খাবার স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? (পর্ব-২)
সুস্থতা

মাইক্রোওয়েভ-এ রান্না করা খাবার স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? (পর্ব-২)

গত পর্বে মাইক্রো ওভেন সম্পর্কিত কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলেছিলাম। কিন্তু এসব ছাড়াও আরও কিছু অত্যন্ত জরুরী তথ্য আছে যেগুলো জানেন না অনেকেই।...

মাইক্রোওয়েভ ওভেন | কিছু প্রয়োজনীয় বিষয় (পর্ব-১)
লাইফ স্টাইল

মাইক্রোওয়েভ ওভেন | কিছু প্রয়োজনীয় বিষয় (পর্ব-১)

আজকাল মাইক্রোওয়েভ ওভেন ছাড়া রান্নাঘর ভাবাই যায় না। মাইক্রোওয়েভ নিঃসন্দেহে মানুষের ব্যস্ত জীবনে অনেকটা স্বস্তি এনে দিয়েছে। চটজলদি খাবার গরম থেকে শুরু...

ভেজিটেবল দম বিরিয়ানি
মেহমানদারী

ভেজিটেবল দম বিরিয়ানি

ক্যান্ডেল লাইট ডিনারে রাখতে পারেন ভেজিটেবল দম বিরিয়ানি! খেতে হালকা,স্বাদেও দারুণ। সাথে রাখতে পারেন একটি ডিম সিদ্ধ, রাইতা কিংবা শসা-টমেটো -পেয়াজ এর সাল...

কাচ্চি বিরিয়ানি
মেহমানদারী

কাচ্চি বিরিয়ানি

ঈদে কাচ্চি ছাড়া কি চলে, বলুন তো? যারা ভাবছেন ঘরে কীভাবে রেস্টুরেন্টের মতো পারফেক্ট কাচ্চি রান্না করা যায়, তাদের জন্যই আজকের ফিচার। কাচ্চির বেস্ট রেসিপ...

আরও পড়ুন

চিকেন বিরিয়ানি
মেহমানদারী

চিকেন বিরিয়ানি

বিরিয়ানির নাম শুনে জ্বিভে জল আসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। কিন্তু ব্যস্ততার কারণে হয়তো মোঘল স্টাইলে অথবা রেস্তোরার স্বাদে মজাদার বিরিয়ানি রান্না করার...

মজাদার কাশ্মীরি চিকেন বিরিয়ানি
রেসিপি

মজাদার কাশ্মীরি চিকেন বিরিয়ানি

বাঙালিদের প্রিয় খাবারগুলোর মধ্যে জনপ্রিয় একটি খাবার হচ্ছে বিরিয়ানি। ছুটির দিন, উৎসব-আনন্দ কিংবা অতিথি আপ্যায়নে বিরিয়ানির জুড়ি নেই। বিভিন্ন রকমের বিরি...

মজাদার ফিশ বিরিয়ানি
মেহমানদারী

মজাদার ফিশ বিরিয়ানি

মাছ বাঙ্গালিদের অনেক প্রিয় খাবার। এই মাছ দিয়ে আমরা বাঙ্গালিরা বিভিন্ন আইটেম রান্না করে খেতে পছন্দ করি। আমাদের রান্নার তালিকায় মাছ না থাকলে যেন চলেই না...

গলদা চিংড়ির বিরিয়ানি
রেসিপি

গলদা চিংড়ির বিরিয়ানি

ডাইনিং টেবিলে এক প্লেট বিরিয়ানি মানে যেন এক টুকরো উৎসব। আর যদি সেই বিরিয়ানিতে থাকে গলদা চিংড়ির মনমাতানো স্বাদ, তবে তো কথাই নেই! গলদা চিংড়ির বিরিয়...

ডিম বিরিয়ানি
মেহমানদারী

ডিম বিরিয়ানি

ডিম আমাদের কিচেন হিরো ! ঘরে কিছু না থাকুক ডিম থাকলে চালানো যায়। ডিম ভাজি কিংবা ডিমের ঝুরি অনেক কিছুই। এটা এমন একটা রেসিপি যেটা আপনি ডিমের কোরমা হিসেবে...

চিকেন দম বিরিয়ানি
মেহমানদারী

চিকেন দম বিরিয়ানি

আজকের রেসিপিতে অতিথি আপ্যায়নে বা ছুটির দিনে পরিবারের সবাইকে নিয়ে আয়োজন করে খাওয়ার জন্য চিকেন দম বিরিয়ানি শেয়ার করব। চলুন দেখে নিই, কিভাবে এটি রান্না ক...

…