ভেজিটেবল দম বিরিয়ানি

sub-editor · Sep 20, 2017 · 1 min read

ভেজিটেবল দম বিরিয়ানি

ক্যান্ডেল লাইট ডিনারে রাখতে পারেন ভেজিটেবল দম বিরিয়ানি! খেতে হালকা,স্বাদেও দারুণ। সাথে রাখতে পারেন একটি ডিম সিদ্ধ, রাইতা কিংবা শসা-টমেটো -পেয়াজ এর সালাদ!  হ্যাপি ডিনার টাইম!

উপকরণ
  • আলু টুকরা বড় করে কাটা , ফুলকপি টুকরা , গাঁজর টুকরা ,মটরশুঁটি সব সবজি মিলিয়ে - আধা কেজি
  • বাসমতি / চিনিগুড়া চাল - ২ কাপ
  • ঘি / তেল - ৪ টেবিল চামচ
  • পেঁয়াজ কুঁচি  - ১ কাপ
  • আদা বাটা - ২ চা চামচ
  • রসুন বাটা - ২ চা চামচ
  • টক দই - ৪ টেবিল চামচ
  • জয়ফল ও জয়েত্রী গুঁড়া -  ৩ চা চামচ
  • পোস্ত বাটা - ১ চা চামচ
  • গরম মশলা গুঁড়া - ২ চা চামচ
  • এলাচি ৪- ৫ টি
  • দারুচিনি - ২ স্টিক
  • কাঁচামরিচ বাটা - ১ চা চামচ
  • বেরেস্তা - ১ কাপ
  • লবন - স্বাদ মতো
[picture] প্রণালী

- একটা বাটিতে টক দইয়ের সাথে হাফ কাপ বেরেস্তা এবং সাথে আদা রসুনবাটা জয়ফল ,জয়েত্রী গুঁড়া, পোস্ত বাটা আর গরম মশলা গুঁড়া দিয়ে মেখে রাখুন।

- অন্য একটা পাত্রে চালগুলো সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন। চাল বেশি সিদ্ধ করবেন না। বেশি সিদ্ধ হলে বিরিয়ানি ঝর ঝরে হবে না।

- এবার অন্য প্যান এ তেল/ ঘি দিয়ে তাতে পেঁয়াজ কুঁচি দিন। একদম লাল করে বেরেস্তার মতো করে ভেজে নিন। সবজি দিয়ে কষান ৫ মিনিট। এরপর সাথে মেখে রাখা দই আর কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করুন ১০ মিনিট। মশলা কষে আসলে বেরেস্তা ছিটিয়ে রান্না করুন আরো ২ থেকে ৩ মিনিট।

- এবার এই কষিয়ে রাখা সবজির উপরে রান্না করা চাল দিয়ে দিন, আর কিছু বেরেস্তা ছিটিয়ে দিন। এবার ফয়েল পেপার দিয়ে ভালোভাবে মুড়ে/ ঢাকনা দিয়ে ঢেকে দিন যেন ভাপ না বের হতে পারে! তাওয়ার উপর ধিমি আঁচে বসিয়ে দমে দিয়ে দিন ৪০ মিনিটের জন্য!

পরিবেশন এর সময় আলতো করে নাড়াচাড়া করে নিচের সবজির সাথে মিশিয়ে নিন। খুব বেশি নাড়াচাড়া করলে চাল ভেঙে যায়, আর ঝরঝরে থাকে না। ডিম সিদ্ধ , রাইতা কিংবা শসা-টমেটো -পেঁয়াজ দিয়ে সালাদ তৈরি করে গরম গরম পরিবেশন করুন! যদি আমার মতো ধনিয়া পাতা লাভার হয়ে থাকেন তাহলে মিহি কুঁচি ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে খেতে পারেন।

ছবি ও রেসিপি – Romantic Kitchen Stories

সম্পর্কিত লেখা

ওভেনে বানানো কাচ্চি বিরিয়ানি
বেকিং

ওভেনে বানানো কাচ্চি বিরিয়ানি

কাচ্চি বিরিয়ানি আমাদের কম বেশি সবার ই খুব প্রিয় খাবার। আর রান্নার প্রণালি জানা থাকলে বানানোটাও খুব সহজ । চলুন জেনে নেয়া যাক ওভেনে কিভাবে বানানো যাই...

সুস্বাদু রেজালা
মেহমানদারী

সুস্বাদু রেজালা

যা যা লাগবে গরু / খাসির মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেয়াজ বাটা ২ টেবিল চামচ আদা বাটা ২ টেবিলচামচ রসুন বাটা ১ টেবিল চামচ লাল...

ডিম বিরিয়ানি
মেহমানদারী

ডিম বিরিয়ানি

ডিম আমাদের কিচেন হিরো ! ঘরে কিছু না থাকুক ডিম থাকলে চালানো যায়। ডিম ভাজি কিংবা ডিমের ঝুরি অনেক কিছুই। এটা এমন একটা রেসিপি যেটা আপনি ডিমের কোরমা হিসেবে...

রুই মাছের কোরমা
৩০ মিনিটের রান্না

রুই মাছের কোরমা

মাছ বাঙ্গালিদের খাবারের তালিকার সবথেকে প্রিয় একটি আইটেম। যেকোনো অনুষ্ঠান, বিয়ে, মেহমানদারী ইত্যাদি সব ক্ষেত্রেই বাঙ্গালিরা মাছের একটি ডিশ রেখেই থাকে। ...

আরও পড়ুন

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

চিকেন বিরিয়ানি
মেহমানদারী

চিকেন বিরিয়ানি

বিরিয়ানির নাম শুনে জ্বিভে জল আসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। কিন্তু ব্যস্ততার কারণে হয়তো মোঘল স্টাইলে অথবা রেস্তোরার স্বাদে মজাদার বিরিয়ানি রান্না করার...

গরুর মাংসের কোরমা
মেহমানদারী

গরুর মাংসের কোরমা

আপনি চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন। খাসি বা গরুর মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেঁয়াজ বাঁটা ৩ টেবিল চামচ আদা বাঁটা ১ টেবিল চামচ...

চিকেন দম বিরিয়ানি
মেহমানদারী

চিকেন দম বিরিয়ানি

আজকের রেসিপিতে অতিথি আপ্যায়নে বা ছুটির দিনে পরিবারের সবাইকে নিয়ে আয়োজন করে খাওয়ার জন্য চিকেন দম বিরিয়ানি শেয়ার করব। চলুন দেখে নিই, কিভাবে এটি রান্না ক...

সাতকড়া দিয়ে মুরগির রেজালা
১ ঘণ্টার রান্না

সাতকড়া দিয়ে মুরগির রেজালা

সিলেটের ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে একটি হল সাতকড়া। লেবু জাতীয় এই ফল দিয়ে গরুর মাংস ভুনা বেশ জনপ্রিয় হলেও আজ এই সাতকড়া দিয়ে মুরগির রেজালা তৈরি করলে ক...

মজাদার ফিশ বিরিয়ানি
মেহমানদারী

মজাদার ফিশ বিরিয়ানি

মাছ বাঙ্গালিদের অনেক প্রিয় খাবার। এই মাছ দিয়ে আমরা বাঙ্গালিরা বিভিন্ন আইটেম রান্না করে খেতে পছন্দ করি। আমাদের রান্নার তালিকায় মাছ না থাকলে যেন চলেই না...

…