মজাদার ফিশ বিরিয়ানি

সাজগোজ সম্পাদক · Jul 20, 2014 · 1 min read

মজাদার ফিশ বিরিয়ানি

মাছ বাঙ্গালিদের অনেক প্রিয় খাবার। এই মাছ দিয়ে আমরা বাঙ্গালিরা বিভিন্ন আইটেম রান্না করে খেতে পছন্দ করি। আমাদের রান্নার তালিকায় মাছ না থাকলে যেন চলেই না। মেহমানদারি থেকে শুরু করে যেকোনো অনুষ্ঠানে আমরা মাছের একটি আইটেম করেই থাকি। আজকে এই মাছ দিয়ে একটি মজাদার আইটেম (Item) রান্নার রেসিপি আমরা আপনাদের দেখাব। আইটেম-টির নাম হচ্ছে মজাদার ফিশ বিরিয়ানি। তো চলুন দেখে নেই কিভাবে রান্না করবেন মজাদার ফিশ বিরিয়ানি !

মজাদার ফিশ বিরিয়ানি রান্নার পদ্ধতি

 উপকরণ

  • রুই/স্যালমন মাছের পেটি- ৪ টুকরা
  • বাসমতি/ চিনিগুঁড়া চাল- ১ কাপ
  • ঘি/তেল- ৪ টেবিল চামচ
  • পেঁয়াজ কুঁচি-  ১ কাপ
  • আদা বাটা- ২ চা চামচ
  • রসুন বাটা- ২ চা চামচ
  • টকদই- ৪ টেবিল চামচ
  • জায়ফল ও জয়ত্রী গুঁড়া- ২ চা চামচ
  • পোস্ত বাটা- ১ চা চামচ
  • এলাচ- ৪-৫টি
  • দারুচিনি- ২ স্টিক
  • দুধ- ১/২ কাপ
  • লেবু পাতলা করে কাটা- কয়েক টুকরা
  • বেরেস্তা- ১/২ কাপ
  • লবণ- পরিমাণমতো

প্রস্তুত প্রণালী

(১) প্রথমে মাছের টুকরাগুলোকে একদম অল্প তেলে হালকা লাল করে ভেজে নিন। এতে মাছের আঁশটে ভাবটা চলে যাবে। মাছ আলাদা করে উঠিয়ে রাখুন।

(২) একটি বাটিতে টকদই এর সাথে আদা রসুনবাটা, জায়ফল, জয়ত্রী গুঁড়া এবং পোস্ত বাটা দিয়ে মেখে রাখুন।

(৩) অন্য একটি পাত্রে চাল গুলোকে লবণ দিয়ে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন। চাল বেশি সিদ্ধ করবেন না। বেশি সিদ্ধ হলে বিরিয়ানি ঝরঝরে হবে না।

(৪) এবার অন্য একটি প্যান- এ তেল/ ঘি দিয়ে তাতে পেঁয়াজ কুঁচি ও দারুচিনি এলাচ দিন। একদম লাল করে বেরেস্তার মতো করে ভেজে নিন। এই পেঁয়াজ এর সাথে মেখে রাখা দই আর ১/২ কাপ দুধ দিয়ে দিন ও সাথে লবণ দিন। এবার রান্না করুন ১০ মিনিট। মসলা কষে আসলে মাছের টুকরাগুলোকে দিয়ে রান্না করুন আরো ৫ মিনিট। যখন একটু লাল হয়ে আসবে চুলা থেকে নামিয়ে নিন।

(৫) একটি ওভেন প্রুফ বাটিতে অথবা একটি ভারি হাঁড়িতে প্রথমে কিছু ভাত ঢালুন। এরপর লেবুর পিস ছড়িয়ে দিন। তারপর মাছের পিস-গুলো আর ঝোলটা দিন। সাথে বেরেস্তা ছিটিয়ে দিন। আবার রান্না করা ভাত দিয়ে তার উপর ফয়েল পেপার দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিন যাতে ভাপ বের হতে না পারে।

(৬) হাঁড়ি হলে ভালো করে ঢেকে খুবই মৃদু আঁচে দমে বসিয়ে দিন চুলায়। ভাত সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন। নাড়বেন না, এতে মাছ ভেঙে যাবে। ওভেন হলে ১৮০ ডিগ্রী- তে ২০ মিনিট বেক করুন।

হয়ে গেলো মজাদার ফিশ বিরিয়ানি। ঘরে বসেই রেস্টুরেন্ট-এর স্বাদে তৈরি করে উপভোগ করুন মজাদার ফিশ বিরিয়ানি।

 

রেসিপি- রোমান্টিক কিচেন স্টোরি

ছবি- সংগৃহীত : মাসালা.টিভি

সম্পর্কিত লেখা

২টা মাছের রেসিপি | ভাপা ইলিশ ও কোরাল মাছের ডিপ ফ্রাই
মেহমানদারী

২টা মাছের রেসিপি | ভাপা ইলিশ ও কোরাল মাছের ডিপ ফ্রাই

২টা মাছের রেসিপি নিয়ে আজকের আয়োজন। ইলিশ মাছ প্রতিটি বাঙালির খুবই প্রিয় একটি মাছ। আর এই ইলিশ মাছে আছে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় অনেক পুষ্টিগুন।...

চিকেন বিরিয়ানি
মেহমানদারী

চিকেন বিরিয়ানি

বিরিয়ানির নাম শুনে জ্বিভে জল আসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। কিন্তু ব্যস্ততার কারণে হয়তো মোঘল স্টাইলে অথবা রেস্তোরার স্বাদে মজাদার বিরিয়ানি রান্না করার...

রুই মাছের কোরমা
৩০ মিনিটের রান্না

রুই মাছের কোরমা

মাছ বাঙ্গালিদের খাবারের তালিকার সবথেকে প্রিয় একটি আইটেম। যেকোনো অনুষ্ঠান, বিয়ে, মেহমানদারী ইত্যাদি সব ক্ষেত্রেই বাঙ্গালিরা মাছের একটি ডিশ রেখেই থাকে। ...

ফিশ কাটলেট
স্ন্যাকস

ফিশ কাটলেট

মাছ খেতে অনেকেরই অনীহা আছে, বিশেষ করে বাচ্চারা তো একদমই মাছ খেতে চায় না! ভুনা বা ভাজি ছাড়াও মাছ দিয়ে অনেকরকম মজাদার আইটেম তৈরি করা যায়। তেমনই একটি স্ন...

আরও পড়ুন

মজাদার কাশ্মীরি চিকেন বিরিয়ানি
রেসিপি

মজাদার কাশ্মীরি চিকেন বিরিয়ানি

বাঙালিদের প্রিয় খাবারগুলোর মধ্যে জনপ্রিয় একটি খাবার হচ্ছে বিরিয়ানি। ছুটির দিন, উৎসব-আনন্দ কিংবা অতিথি আপ্যায়নে বিরিয়ানির জুড়ি নেই। বিভিন্ন রকমের বিরি...

গলদা চিংড়ির বিরিয়ানি
রেসিপি

গলদা চিংড়ির বিরিয়ানি

ডাইনিং টেবিলে এক প্লেট বিরিয়ানি মানে যেন এক টুকরো উৎসব। আর যদি সেই বিরিয়ানিতে থাকে গলদা চিংড়ির মনমাতানো স্বাদ, তবে তো কথাই নেই! গলদা চিংড়ির বিরিয়...

ফিশ টিক্কা কাবাব
৩০ মিনিটের রান্না

ফিশ টিক্কা কাবাব

চিকেন টিক্কা কাবাব তো কমবেশি সবাই খেয়েছেন! কিন্তু মাছের টিক্কা কি কখনো ট্রাই করা হয়েছে? এমনিতে কাবাব তো আমাদের সবারই পছন্দের একটি খাবার। তবে ঘরে তৈরি...

চা – নাস্তা

মাছের কিমার পুর ভরা সমুচা পিঠা

শুধু বাচ্চারা কেন, অনেক বড়রাও আছে যারা সহজে মাছ খেতে চায় না। যারা মাছ খাওয়া নিয়ে তালবাহানা করে তাদেরকে ও একটু সময় নিয়ে আর বুদ্ধি খাটালে মাছ খাওয়ানো যে...

৩টি মাছের রেসিপি | বাঙালি ভোজ হবে বেলে,পুঁটি ও কাজলি দিয়ে!
রেসিপি

৩টি মাছের রেসিপি | বাঙালি ভোজ হবে বেলে,পুঁটি ও কাজলি দিয়ে!

কাল বাসায় বড় মামা আসছেন। মা বললো মামা মায়ের সব পছন্দের মাছ নিয়ে আসছেন গ্রাম থেকে। আমার মা যা মজা করে মাছ রান্না করে তা আর মুখে না বলি। চলুন আপনাদের সা...

ফিশ ফিংগার | মাছ খাওয়ায় অনীহা চলে গিয়ে বাড়বে আগ্রহ
চা – নাস্তা

ফিশ ফিংগার | মাছ খাওয়ায় অনীহা চলে গিয়ে বাড়বে আগ্রহ

আজকালকার বাচ্চাদের খাবার নিয়ে মায়েরা অনেক কষ্ট করেন। সবার একটাই কথা- “বাচ্চাদের মাছ খাওয়াতে পারি না কোনোভাবেই!” কিন্তু মাছের পুষ্টিও শরীরে দরকার, তাই...

…