ফিশ কাটলেট

তানিজা ইসলাম · Mar 31, 2020 · 1 min read

ফিশ কাটলেট

মাছ খেতে অনেকেরই অনীহা আছে, বিশেষ করে বাচ্চারা তো একদমই মাছ খেতে চায় না! ভুনা বা ভাজি ছাড়াও মাছ দিয়ে অনেকরকম মজাদার আইটেম তৈরি করা যায়। তেমনই একটি স্ন্যাকস হচ্ছে ফিশ কাটলেট! মাছ দিয়ে কম সময়ে হেলদি ও টেস্টি কাটলেটটি বানিয়ে নেয়া যায়। যারা মাছ খেতে একদমই পছন্দ করে না, তারাও কিন্তু এটা মজা করে খাবে। তাহলে জেনে নিন, ফিশ কাটলেট তৈরির সবচেয়ে সহজ রেসিপিটি!

ফিশ কাটলেট তৈরির পদ্ধতি

উপকরণ

  • বড় মাছের পেটি- ৬ পিস
  • লেবুর রস- ১ চা চামচ
  • সেদ্ধ করে রাখা আলু- ১টি
  • সয়াসস- ১ টেবিল চামচ
  • ধনেপাতা- ২ চা চামচ
  • গোলমরিচের গুঁড়ো- ১ চা চামচ
  • লবণ- স্বাদ অনুযায়ী
  • টমেটো কেচাপ- ২ চা চামচ
  • ডিম- ১টি
  • কর্ণফ্লাওয়ার- ১ টেবিল চামচ
  • চাট মসলা- ১/২ চা চামচ
  • কালোজিরা- ১/২ চা চামচ
  • তেল- ভাজার জন্য

প্রস্তুত প্রণালী

১) এই রেসিপিতে রুই, কাতলা, আইড়, কোরাল কিংবা যেকোনো বড় মাছের পেটি ব্যবহার করা যাবে। প্রথমে চুলার উপর একটি প্যান বসিয়ে তাতে অল্প পানি দিয়ে মাছের টুকরাগুলো দিয়ে দিন। সাথে একটু লবণও দিয়ে দিতে হবে।

২) কিছুক্ষণের মধ্যে পানি টেনে শুকিয়ে যাবে এবং সেই সাথে মাছও সেদ্ধ হয়ে যাবে। এরপর মাছগুলোর তেলের অংশ বাদ দিয়ে ও কাঁটা বেছে ম্যাশ বা ভর্তা করে রাখুন।

৩) এবার আলাদা একটি পাত্রে সেদ্ধ করে রাখা আলু, ধনেপাতা, লবণ, সয়াসস, কালোজিরা, চাট মসলা, মাছ ভর্তা, টমেটো কেচাপ, গোলমরিচের গুঁড়ো ও লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন।

৪) তারপর ডিম ফেটিয়ে তাতে কর্ণফ্লাওয়ার গুলিয়ে নিয়ে মিশ্রণটিতে ঢেলে দিন। সব উপকরণ একসাথে মিক্স করে নিতে হবে।

৫) হাতের তালুতে একটু তেল মেখে মাছের এই মিশ্রণ থেকে একটু করে নিয়ে কাটলেটের আকারে শেইপ দিয়ে শুকনো কর্ণফ্লাওয়ারে গড়িয়ে নিন। আপনার পছন্দ অনুযায়ী ছোট বা মাঝারী আকারে কাটলেটের শেইপ করে নিবেন।

৬) অন্যদিকে একটি প্যানে তেল গরম করতে দিন। এই কাটলেটটি আপনি ডীপফ্রাই করতে পারেন অর্থাৎ ডুবো তেলে ভাজতে পারেন। আবার অল্প তেল দিয়েও ফ্রাই করে নিতে পারেন।

৭) তেল গরম হয়ে গেলে ফিশ কাটলেটগুলো একটি একটি করে প্যানে ছাড়ুন। একপাশ ফ্রাই হয়ে গেলে সাবধানে উলটিয়ে দিন।

৮) যেহেতু মাছ আগেই সেদ্ধ করে নেয়া হয়েছে, তাই খুব বেশি ভাজার প্রয়োজন হয় না! গোল্ডেন কালার হয়ে গেলেই তেল থেকে নামিয়ে কিচেন টিস্যুতে রাখুন। এতে এক্সট্রা তেল শুষে নেবে।

ব্যস, গরম গরম ফিশ কাটলেট রেডি! এবার পছন্দের সস দিয়ে পরিবেশন করুন। স্ন্যাকস হিসাবে তো বটেই, পোলাও বা গরম ভাতের সাথেও এটি সার্ভ করতে পারেন। তাহলে, হাতের কাছে সব উপকরণ থাকলে আজই বানিয়ে ফেলুন মজাদার ফিশ কাটলেট!

 

ছবি- সংগৃহীত: অর্চনাসকিচেন.কম

সম্পর্কিত লেখা

মগজের কাটলেট
রেসিপি

মগজের কাটলেট

খাবারের তালিকায় মগজের পদ মানেই একটু ভিন্ন স্বাদ ও বিশেষ আয়োজন। মগজের ঝাল ফ্রাই বা ভুনা তো খাওয়াই হয়। তবে মগজের কাটলেট খেয়ে দেখেছেন কখনো? গরু বা খাসির...

চা – নাস্তা

মিক্সড ভেজিটেবল কাটলেট

ভেজিটেবল তো কম বেশি প্রায় প্রতিদিনই খাওয়া হয়। কিন্তু ভেজিটেবল কাটলেট খেয়েছেন কখনও? এটা কিন্তু দারুণ মজার একটি রেসিপি। একবার খেলেই দেখবেন আপনার বার বার...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

২টা মাছের রেসিপি | ভাপা ইলিশ ও কোরাল মাছের ডিপ ফ্রাই
মেহমানদারী

২টা মাছের রেসিপি | ভাপা ইলিশ ও কোরাল মাছের ডিপ ফ্রাই

২টা মাছের রেসিপি নিয়ে আজকের আয়োজন। ইলিশ মাছ প্রতিটি বাঙালির খুবই প্রিয় একটি মাছ। আর এই ইলিশ মাছে আছে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় অনেক পুষ্টিগুন।...

আরও পড়ুন

মজাদার ফিশ বিরিয়ানি
মেহমানদারী

মজাদার ফিশ বিরিয়ানি

মাছ বাঙ্গালিদের অনেক প্রিয় খাবার। এই মাছ দিয়ে আমরা বাঙ্গালিরা বিভিন্ন আইটেম রান্না করে খেতে পছন্দ করি। আমাদের রান্নার তালিকায় মাছ না থাকলে যেন চলেই না...

ফিশ টিক্কা কাবাব
৩০ মিনিটের রান্না

ফিশ টিক্কা কাবাব

চিকেন টিক্কা কাবাব তো কমবেশি সবাই খেয়েছেন! কিন্তু মাছের টিক্কা কি কখনো ট্রাই করা হয়েছে? এমনিতে কাবাব তো আমাদের সবারই পছন্দের একটি খাবার। তবে ঘরে তৈরি...

চিকেন কিমা কাটলেট
চা – নাস্তা

চিকেন কিমা কাটলেট

আজকের রেসিপি আয়োজনে রয়েছে মজাদার চিকেন কিমা কাটলেট। বিকেলের নাশতায় চায়ের সাথে বা বাচ্চার টিফিনে দিতে পারেন মজাদার এই চিকেন কাটলেট। দেখে নিন কীভাবে এই...

ফিশ ফিংগার | মাছ খাওয়ায় অনীহা চলে গিয়ে বাড়বে আগ্রহ
চা – নাস্তা

ফিশ ফিংগার | মাছ খাওয়ায় অনীহা চলে গিয়ে বাড়বে আগ্রহ

আজকালকার বাচ্চাদের খাবার নিয়ে মায়েরা অনেক কষ্ট করেন। সবার একটাই কথা- “বাচ্চাদের মাছ খাওয়াতে পারি না কোনোভাবেই!” কিন্তু মাছের পুষ্টিও শরীরে দরকার, তাই...

৩টি মাছের রেসিপি | বাঙালি ভোজ হবে বেলে,পুঁটি ও কাজলি দিয়ে!
রেসিপি

৩টি মাছের রেসিপি | বাঙালি ভোজ হবে বেলে,পুঁটি ও কাজলি দিয়ে!

কাল বাসায় বড় মামা আসছেন। মা বললো মামা মায়ের সব পছন্দের মাছ নিয়ে আসছেন গ্রাম থেকে। আমার মা যা মজা করে মাছ রান্না করে তা আর মুখে না বলি। চলুন আপনাদের সা...

ফিশ আচারি কাবাব
৩০ মিনিটের রান্না

ফিশ আচারি কাবাব

বিকেলের নাস্তায় কিংবা গরম ভাতের সাথে গরম গরম কাবাব খেতে কার না ভালো লাগে। তার উপর সেটি যদি হয় আচারের স্বাদে, তাহলে তো কোনো কথাই নাই। হ্যাঁ একদম ঠিক শু...

…