কাচকি মাছের পাকোড়া 

তানিজা ইসলাম · Jan 15, 2020 · 1 min read

কাচকি মাছের পাকোড়া 

কাচকি মাছ দিয়ে পাকোড়া! একটু অন্যরকম শোনালেও এটা খুবই মুখরোচক একটি খাবার। বাচ্চারাতো ছোট মাছ একদমই খেতে চায় না। আবার আমরা বড়রাও কাচকি দিয়ে গতানুগতিক একই ধাঁচের রান্না খেয়ে থাকি। একঘেয়েমিতা কাটাতে আর নতুন কিছু ট্রাই করতে চাইলে তৈরি করে নিন কাচকি মাছের পাকোড়া। এটা বানানোও বেশ সহজ। চলুন, দেখে নেই কাচকি দিয়ে পাকোড়া বানানোর পুরো রেসিপিটি!

কাচকি মাছের পাকোড়া তৈরির নিয়ম

উপকরণ

  • কাচকি মাছ- ১ কাপ
  • বেসন- ১/২ কাপ
  • কর্ন ফ্লাওয়ার- ১/২ কাপ
  • পেঁয়াজ কুঁচি- ২ টেবিল চামচ
  • কাঁচা মরিচ কুঁচি– ২ চা চামচ
  • ধনেপাতা কুঁচি- ১ টেবিল চামচ
  • আলু (ঝুরি করে কেটে রাখা)- ১/২ কাপ
  • রসুন বাটা- ১ চা চামচ
  • জিরা গুঁড়া- ১/২ চা চামচ
  • লবণ- স্বাদ অনুযায়ী
  • ডিম- ১টি
  • গোল মরিচের গুঁড়া- ১/২ চা চামচ
  • তেল- ভাজার জন্য

প্রস্তুত প্রণালী

১) একটি পাত্রে পেঁয়াজ কুঁচি, কাঁচা মরিচ কুঁচি, ঝুরি করে কেটে রাখা আলু, জিরা গুঁড়া, লবণ ও গোল মরিচের গুঁড়া ভালো করে মিশিয়ে নিন।

২) এবার একে একে বেসন, কর্ন ফ্লাওয়ার, ডিম ও রসুন বাটা দিয়ে মাখিয়ে নিতে হবে। এক্ষেত্রে ডিম বাইন্ডিং-এর কাজ করবে এবং পাকোড়া ভেঙে যাবে না।

৩) যেহেতু কাচকি মাছ অনেক নরম, তাই সবার শেষে মিশিয়ে নিতে হবে।

৪) অন্যদিকে তেল গরম করে নিন। মিশ্রণটি থেকে পছন্দমতো শেইপে পাকোড়া তৈরি করুন।

৫) পাকোড়াগুলো গরম ডুবো তেলে ভালোভাবে ভেজে নিন।

৬) ভাজা হয়ে হয়ে একটি কিচেন টিস্যুতে রেখে পাকোড়াতে লেগে থাকা বাড়তি তেল শুষিয়ে নিন।

ব্যস, এবার গরম গরম ভাত আর ডালের সঙ্গে পরিবেশন করুন মজাদার এই কাচকি মাছের পাকোড়া। ছোট মাছ খেতে যাদের অনীহা আছে, তারাও মজা করে খাবে। তাহলে বাসায় কাচকি মাছ থাকলে এই রেসিপিটি আজই ট্রাই করুন!

ছবি- সংগৃহীত: সাজগোজ; এনজয় আমার রান্নাঘর

সম্পর্কিত লেখা

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

মুচমুচে মিন্ট পাকোড়া!
চা – নাস্তা

মুচমুচে মিন্ট পাকোড়া!

পাকোড়া খেতে কে ভালোবাসে না বলুন তো? আমার কাছে তো পাকোড়া খেতে ভীষন পছন্দ। আমাদের বাসায় প্রায়ই পাকোড়া বানানো হয়। সহজেই বানানো যায় তো তাই আমিও বানাতে...

ব্রেড আলু পাকোড়া
চা – নাস্তা

ব্রেড আলু পাকোড়া

এই বৃষ্টিতে বিকেলের আড্ডা সাথে গরম গরম পাকোড়া হলে কিন্তু খারাপ হয় না। সবজি পাকোড়া , আলু পাকোড়া ইত্যাদি বিভিন্ন ধরনের পাকোড়াই খেয়ে থাকি আমরা। আজকে আমর...

ভেজ নুডলস পাকোড়া 
রেসিপি

ভেজ নুডলস পাকোড়া 

নুডলস দিয়ে একটি ডিফারেন্ট ফিউশন স্ন্যাকস বানিয়ে নিতে পারেন, সেটি হচ্ছে ভেজ নুডলস পাকোড়া। সবজি না খাওয়ার জন্য তো বাচ্চাদের বাহানার শেষ নেই! বিভিন্ন রকম...

আরও পড়ুন

ফুলকপির পাকোড়া তৈরির সহজ রেসিপি
রেসিপি

ফুলকপির পাকোড়া তৈরির সহজ রেসিপি

যারা সবজি খেতে ভালবাসেন তাদের কাছে ফুলকপি বরাবরই খুবই প্রিয়। ফুলকপি দিয়ে তৈরি নানা রকম সুস্বাদু ভাজি, মাছ দিয়ে নানা পদের রান্না এগুলো বাঙালীদের পছন্দে...

পালং পাকোড়া
স্ন্যাকস

পালং পাকোড়া

পালং শাক অত্যন্ত পুষ্টিকর কেননা এতে আছে প্রয়োজনীয় ভিটামিন ও অ্যান্টি অক্সিডেন্ট। প্রতিদিনের খাদ্য তালিকাতে সবুজ শাক-সবজি রাখা উচিত। কিন্তু বাচ্চারা অন...

চিংড়ির পুরে পুঁই পাকোড়া
চা – নাস্তা

চিংড়ির পুরে পুঁই পাকোড়া

পুঁই শাক আমার অনেক অনেক পছন্দের। আর চিংড়ি? চিংড়ি ছোট-বড় কার না পছন্দের! তবে পুঁই চিংড়ি ঝোল করলে কেন যেন আমি খেতে পারি না। তাই আমার মা আমার জন্য চিংড়ি...

কাচঁকি মাছের পেঁয়াজি!
চা – নাস্তা

কাচঁকি মাছের পেঁয়াজি!

সারা বছর চাইনিজ বা মোগলাই যতই হোক শীতের দিনগুলোতে বাঙালি খানার জন্য মন কেমন করে। উৎসবের সময় খুব সহজ কিছু রান্নায় মন জয় করতে পারেন আপনার বন্ধু বা আত্ম...

৩টি মাছের রেসিপি | বাঙালি ভোজ হবে বেলে,পুঁটি ও কাজলি দিয়ে!
রেসিপি

৩টি মাছের রেসিপি | বাঙালি ভোজ হবে বেলে,পুঁটি ও কাজলি দিয়ে!

কাল বাসায় বড় মামা আসছেন। মা বললো মামা মায়ের সব পছন্দের মাছ নিয়ে আসছেন গ্রাম থেকে। আমার মা যা মজা করে মাছ রান্না করে তা আর মুখে না বলি। চলুন আপনাদের সা...

শীতের বিকেলে গরম গরম পাউরুটির পাকোড়া
চা – নাস্তা

শীতের বিকেলে গরম গরম পাউরুটির পাকোড়া

শীতের বিকেলে মুচমুচে পাউরুটির পাকোড়া আর এক কাপ চা। এর চেয়ে ভালো বিকেলের নাশতা আর কি হতে পারে! শুধু জ্যাম/মাখন দিয়ে পাউরুটি না খেয়ে, পাউরুটির দিয়ে তৈর...

…