ব্রেড আলু পাকোড়া

তাহসিন অর্না · Jul 14, 2019 · 1 min read

ব্রেড আলু পাকোড়া

এই বৃষ্টিতে বিকেলের আড্ডা সাথে গরম গরম পাকোড়া হলে কিন্তু খারাপ হয় না। সবজি পাকোড়া  , আলু পাকোড়া ইত্যাদি বিভিন্ন ধরনের পাকোড়াই খেয়ে থাকি আমরা। আজকে আমরা আপনাদের মজাদার ব্রেড আলু পাকোড়া রান্নার রেসিপি দেখাবো। চলুন দেখে নেই কিভাবে তৈরি করবেন মজাদার ব্রেড আলু পাকোড়া।

ব্রেড আলু পাকোরা তৈরির পদ্ধতি

উপকরণ

(১) পাউরুটি- ৩ টুকরা

(২) আলু সিদ্ধ- ৩টি

(৩) কাঁচা মরিচ কুঁচি- ২ চা চামচ

(৪) পেঁয়াজ কুঁচি- ২ চা চামচ

(৫) গোল মরিচ গুড়া- ১/২ টেবিল চামচ

(৬) ডিম- ২টি

(৭) পেঁয়াজ বেরেস্তা- ২ চা চামচ

(৮) লবণ- পরিমাণমতো

(৯) ব্রেড ক্রাম্বস- ১ কাপ

(১০) সয়াবিন তেল- ১ কাপ

(১১) সরিষার তেল- ২ চা চামচ

(১২) ধনেপাতা কুচি- ২ চা চামচ

প্রস্তুত প্রণালী

১. প্রথমে আলু সিদ্ধ করে নিতে হবে।

২. তারপর একটি পাত্রে পাউরুটির চারপাশ কেটে মাঝের দিক পানিতে ভিজিয়ে রাখবো।

৩. এবার পাউরুটির পানি ঝরিয়ে নিয়ে সিদ্ধ করা আলুর সাথে ভালো করে মেখে মিশিয়ে নিতে হবে।

৪. মেশানো হলে তাতে একেএকে পেঁয়াজ কুঁচি, পেঁয়াজ বেরেস্তা, কাঁচা মরিচ কুঁচি, গোল মরিচ গুড়া, লবণ, সরিষার তেল এবং ধনেপাতা মিশিয়ে নিব।

৫. এবার একটি প্যানে তেল গরম করে নিব।

৬. এবার পাকোড়ার শেইপ করে ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে গরম তেলে ভেজে নিতে হবে। পাকোরা বাদামি রঙ হলে নামিয়ে নিব।

হয়ে গেলো মজাদার ব্রেড আলু পাকোড়া। টমেটো কিংবা চিলি সসের সাথে পরিবেশন করতে পারেন সুস্বাদু ডিশটি। তৈরি করুন মজাদার ব্রেড আলু পাকোড়া এবং উপভোগ করুন বৃষ্টিময় বিকেল!

 

ছবি- সংগৃহীত: লিটলপটেটোস.কম

সম্পর্কিত লেখা

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!
কম্বিনেশন স্কিন

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!

“আলু”-এর নাম শুনলে চোখের সামনে ভেসে উঠে স্ক্রিপি ফ্রেঞ্চ ফ্রাই অথবা পটেটো চিপস! বেশিরভাগ মানুষের পছন্দের খাবারের তালিকায় আলু থাকে সবার প্রথমে। কিন্তু...

মুচমুচে মিন্ট পাকোড়া!
চা – নাস্তা

মুচমুচে মিন্ট পাকোড়া!

পাকোড়া খেতে কে ভালোবাসে না বলুন তো? আমার কাছে তো পাকোড়া খেতে ভীষন পছন্দ। আমাদের বাসায় প্রায়ই পাকোড়া বানানো হয়। সহজেই বানানো যায় তো তাই আমিও বানাতে...

চিকেন ব্রেড বল
চা – নাস্তা

চিকেন ব্রেড বল

বিকেলের নাশতায় ঝটপট করে কিছু বানাতে চাচ্ছেন? বাসায় পাউরুটি থাকলে এটা দিয়েই মজাদার নাশতা বানিয়ে নিন! চিকেন এবং ব্রেড ব্যবহার করে খুব সহজেই বানিয়ে ফেলা...

কাচকি মাছের পাকোড়া 
রেসিপি

কাচকি মাছের পাকোড়া 

কাচকি মাছ দিয়ে পাকোড়া! একটু অন্যরকম শোনালেও এটা খুবই মুখরোচক একটি খাবার। বাচ্চারাতো ছোট মাছ একদমই খেতে চায় না। আবার আমরা বড়রাও কাচকি দিয়ে গতানুগতিক এক...

আরও পড়ুন

ত্বকের যত্নে আলুর ১০টি সহজ ফেসপ্যাক
ত্বকের যত্ন

ত্বকের যত্নে আলুর ১০টি সহজ ফেসপ্যাক

শিরোনাম দেখে নিশ্চয়ই অনেকের অবাক লাগছে। হয়ত হাসিও পাচ্ছে। তবে রূপচর্চায় আলুর ব্যবহার অনেক পুরোনো। আমাদের দাদী নানীদের সময় থেকেই আলু রূপচর্চায় ব্যবহার...

ভেজ নুডলস পাকোড়া 
রেসিপি

ভেজ নুডলস পাকোড়া 

নুডলস দিয়ে একটি ডিফারেন্ট ফিউশন স্ন্যাকস বানিয়ে নিতে পারেন, সেটি হচ্ছে ভেজ নুডলস পাকোড়া। সবজি না খাওয়ার জন্য তো বাচ্চাদের বাহানার শেষ নেই! বিভিন্ন রকম...

পালং পাকোড়া
স্ন্যাকস

পালং পাকোড়া

পালং শাক অত্যন্ত পুষ্টিকর কেননা এতে আছে প্রয়োজনীয় ভিটামিন ও অ্যান্টি অক্সিডেন্ট। প্রতিদিনের খাদ্য তালিকাতে সবুজ শাক-সবজি রাখা উচিত। কিন্তু বাচ্চারা অন...

চিংড়ির পুরে পুঁই পাকোড়া
চা – নাস্তা

চিংড়ির পুরে পুঁই পাকোড়া

পুঁই শাক আমার অনেক অনেক পছন্দের। আর চিংড়ি? চিংড়ি ছোট-বড় কার না পছন্দের! তবে পুঁই চিংড়ি ঝোল করলে কেন যেন আমি খেতে পারি না। তাই আমার মা আমার জন্য চিংড়ি...

ফুলকপির পাকোড়া তৈরির সহজ রেসিপি
রেসিপি

ফুলকপির পাকোড়া তৈরির সহজ রেসিপি

যারা সবজি খেতে ভালবাসেন তাদের কাছে ফুলকপি বরাবরই খুবই প্রিয়। ফুলকপি দিয়ে তৈরি নানা রকম সুস্বাদু ভাজি, মাছ দিয়ে নানা পদের রান্না এগুলো বাঙালীদের পছন্দে...

ব্রেড পটেটো প্যাটিস
রেসিপি

ব্রেড পটেটো প্যাটিস

কম বেশি আমাদের সবার বাসাতেই পাউরুটি, আলু, ডিম এই উপকরণগুলো থাকে। নাস্তা বানাতে যারা বাড়তি ঝামেলা পোহাতে চান না, তাদের জন্যে ব্রেড পটেটো প্যাটিস হতে পা...

…