মুচমুচে মিন্ট পাকোড়া!

sub-editor · Dec 08, 2017 · 1 min read

মুচমুচে মিন্ট পাকোড়া!

পাকোড়া খেতে কে ভালোবাসে না বলুন তো? আমার কাছে তো পাকোড়া খেতে ভীষন পছন্দ। আমাদের বাসায় প্রায়ই পাকোড়া বানানো হয়। সহজেই বানানো যায় তো তাই আমিও বানাতে পছন্দ করি। যাই হোক পাকোড়া কম বেশি সবাই বানাতে পারে তা আমার জানা আছে। তবে পুদিনা পাতার পাকোড়া কারা কারা বানিয়েছেন বলেন তো? আচ্ছা নিজে না বানালেও খেয়েছেন কে কে? না খেয়ে থাকলে আজই নিজেই বানিয়ে নিন এই মিন্ট পাকোড়া। খেতে যে কি পরমান মজা তা একবার খেলেই বুঝবেন।

উপকরণ
  • পুদিনা পাতা- ২ কাপ
  • চালের গুঁড়া – ১ কাপ
  • বেসন- ২ কাপ
  • পেঁয়াজ- ২ টি
  • লবণ- স্বাদ অনুযায়ী
  • কাঁচামরিচ- ৩ টি
  • আদা- ২ টেবিল চামচ
  • জিরা- ২ টেবিল চামচ
  • মরিচের গুঁড়া- ১ টেবিল চামচ
  • তেল- প্রয়োজন মতো
[picture] প্রণালী

- প্রথমেই পুদিনা পাতা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। এরপর পেঁয়াজ এবং মরিচ কেটে নিন ঠিক করে।

- একটি পাত্রে পুদিনা পাতা, চালের গুঁড়া, বেসন, পেঁয়াজ কুঁচি, কাঁচামরিচ কুঁচি, আদা, জিরা, মরিচের গুঁড়া এবং পরিমান মতো পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

- একটি সসপ্যানে তেল গরম করে নিন। তেল গরম হয়ে তাতে পাকোড়া ভেজে নিন। ব্যস, তৈরি হয়ে গেলো গরম গরম মিন্ট পাকোড়া।

পুদিনা পাতা সাস্থ্যের জন্য খুবই উপকারী। এমনকি ত্বকের জন্যও। সুতরাং মজাদার এবং স্বাস্থ্যসম্মত এই পাকোড়া আজই বানিয়ে পরিবেশন করুন সকাল কিংবা বিকেলের নাশতায়।

ছবি – হেলদিমাম্মি ডট কম রেসিপি – আনিন্তা আফসানা    

সম্পর্কিত লেখা

পুদিনার ১১টি অসাধারণ গুণ!
সুস্থতা

পুদিনার ১১টি অসাধারণ গুণ!

পুদিনা একটি গুল্মজাতীয় উদ্ভিদ। পুদিনার মূল থেকে শুরু করে ফুল পর্যন্ত - সবই ব্যবহারযোগ্য। প্রাচীনকাল থেকেই ঔষধি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে পুদিনা। তাই খ...

কাচকি মাছের পাকোড়া 
রেসিপি

কাচকি মাছের পাকোড়া 

কাচকি মাছ দিয়ে পাকোড়া! একটু অন্যরকম শোনালেও এটা খুবই মুখরোচক একটি খাবার। বাচ্চারাতো ছোট মাছ একদমই খেতে চায় না। আবার আমরা বড়রাও কাচকি দিয়ে গতানুগতিক এক...

ব্রেড আলু পাকোড়া
চা – নাস্তা

ব্রেড আলু পাকোড়া

এই বৃষ্টিতে বিকেলের আড্ডা সাথে গরম গরম পাকোড়া হলে কিন্তু খারাপ হয় না। সবজি পাকোড়া , আলু পাকোড়া ইত্যাদি বিভিন্ন ধরনের পাকোড়াই খেয়ে থাকি আমরা। আজকে আমর...

পালং পাকোড়া
স্ন্যাকস

পালং পাকোড়া

পালং শাক অত্যন্ত পুষ্টিকর কেননা এতে আছে প্রয়োজনীয় ভিটামিন ও অ্যান্টি অক্সিডেন্ট। প্রতিদিনের খাদ্য তালিকাতে সবুজ শাক-সবজি রাখা উচিত। কিন্তু বাচ্চারা অন...

আরও পড়ুন

ফুলকপির পাকোড়া তৈরির সহজ রেসিপি
রেসিপি

ফুলকপির পাকোড়া তৈরির সহজ রেসিপি

যারা সবজি খেতে ভালবাসেন তাদের কাছে ফুলকপি বরাবরই খুবই প্রিয়। ফুলকপি দিয়ে তৈরি নানা রকম সুস্বাদু ভাজি, মাছ দিয়ে নানা পদের রান্না এগুলো বাঙালীদের পছন্দে...

চিংড়ির পুরে পুঁই পাকোড়া
চা – নাস্তা

চিংড়ির পুরে পুঁই পাকোড়া

পুঁই শাক আমার অনেক অনেক পছন্দের। আর চিংড়ি? চিংড়ি ছোট-বড় কার না পছন্দের! তবে পুঁই চিংড়ি ঝোল করলে কেন যেন আমি খেতে পারি না। তাই আমার মা আমার জন্য চিংড়ি...

ভেজ নুডলস পাকোড়া 
রেসিপি

ভেজ নুডলস পাকোড়া 

নুডলস দিয়ে একটি ডিফারেন্ট ফিউশন স্ন্যাকস বানিয়ে নিতে পারেন, সেটি হচ্ছে ভেজ নুডলস পাকোড়া। সবজি না খাওয়ার জন্য তো বাচ্চাদের বাহানার শেষ নেই! বিভিন্ন রকম...

মচমচে পাকোড়া আর সাথে স্পাইসি গার্লিক সস!
চা – নাস্তা

মচমচে পাকোড়া আর সাথে স্পাইসি গার্লিক সস!

দরজায় হঠাৎ কলিংবেল। মেহমান এসেছে। এদিকে বাসায় নেই তেমন কিছু। চটজলদি কি বানিয়ে দেয়া যায় ? ঝটপট মচমচে পাকোড়া তৈরি করে ফেলতে পারেন। সাথে স্পাইসি গার্লিক...

শীতের বিকেলে গরম গরম পাউরুটির পাকোড়া
চা – নাস্তা

শীতের বিকেলে গরম গরম পাউরুটির পাকোড়া

শীতের বিকেলে মুচমুচে পাউরুটির পাকোড়া আর এক কাপ চা। এর চেয়ে ভালো বিকেলের নাশতা আর কি হতে পারে! শুধু জ্যাম/মাখন দিয়ে পাউরুটি না খেয়ে, পাউরুটির দিয়ে তৈর...

চা – নাস্তা

পেঁয়াজ পাকোড়া

ইফতারে বা বিকেলের চায়ের সাথে একটু ভাজাভাজি খাবার খুঁজে থাকেন সবাই। কিন্তু সবসময়তো রান্না ঘরে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করতে পারেন না গৃহিণীরা, আর সমস্...

…