শীতের বিকেলে গরম গরম পাউরুটির পাকোড়া

sub-editor · Jan 19, 2018 · 1 min read

শীতের বিকেলে গরম গরম পাউরুটির পাকোড়া

শীতের বিকেলে মুচমুচে পাউরুটির পাকোড়া আর এক কাপ চা।  এর চেয়ে ভালো বিকেলের নাশতা আর কি হতে পারে! শুধু জ্যাম/মাখন দিয়ে পাউরুটি না খেয়ে, পাউরুটির দিয়ে তৈরি করতে পারেন ভিন্ন স্বাদের কিছু। চলুন জেনে নিই, পাউরুটির  পাকোড়া বানাতে কী কী লাগবে আর কীভাবে পরিবেশন করবেন মজাদার এই খাবারটি।

উপকরণ
  • পাউরুটি (৪/৬ পিছ )
  • ১ কাপ ধনিয়া পাতা
  • ২/৩ টি কাঁচা মরিচ
  • ১ কোয়া রসুন ( বড় রসুন )
  • লেবুর রস এক টেবিল চামচ
  • বিট লবন স্বাদ মতো
  • সেদ্ধ করা বড় আলু ২ টি
  • ২ টি বড় পেঁয়াজ
  • লবণ স্বাদ মতো
  • সামান্য জিরা গুঁড়া
  • গরম মশলা গুঁড়া পরিমান মতো
  • চাট মশলা
  • বেসন ১ কাপ
  • আস্ত জিরা হাফ চা চামচ
  • লাল মরিচ গুঁড়া হাফ চা চামচ
  • সামান্য হলুদ গুঁড়া
  • গোল মরিচ গুঁড়া হাফ চা চামচ
  • আদা-রসুন বাটা এক চা চামচ
[picture] প্রণালী

- প্রথমে একটি ব্লেন্ডারে ধনিয়া পাতা, কাঁচা মরিচ, রসুন, লেবুর রস, বিট লবণ ও সামান্য পানি দিয়ে গ্রিন সস বানিয়ে নিন। পরিমাণে বেশি বানিয়ে রাখতে পারেন এই সস, পাকোড়ার সাথে পরে খেতে পারবেন।

- এরপর সেদ্ধ করে রাখা আলু ভর্তা বানিয়ে নিন। বেরেস্তা করে রাখা পেঁয়াজ , একটি কাঁচা মরিচ, চাট মশলা( স্বাদ মতো), গরম মশলা গুঁড়া, সামান্য জিরা গুঁড়া একসাথে মাখিয়ে নিন এবং এরপর ভর্তা করে রাখা আলুর সাথে সব মিশিয়ে নিন।

- এখন বেসনের সাথে লাল মরিচের গুঁড়া , হলুদের গুঁড়া , গোল মরিচের গুঁড়া , স্বাদ মতো সাদা লবণ, আস্ত জিরা, আদা-রসুন বাটা এবং এক টেবিল চামচ পানি দিয়ে বেসনের পেস্ট বানিয়ে নিন।

- এরপর পাউরুটি কোনাকুনিভাবে কেটে নিন , এবার এতে গ্রীন সস জ্যাম যেভাবে লাগায় সেভাবে লাগিয়ে নিন। যারা ঝাল কম খান , তারা গ্রিন সস কম ব্যবহার করতে পারেন। এখন আগে তৈরি করে রাখা আলুর পুর গ্রিন সসের উপর লাগিয়ে নিন। এখন আলুর পুরের উপর আরেক পিছ পাউরুটি দিন। অনেকটা স্যান্ডউইচ এর মতো করে পুর দিতে হবে।

- পুর দেয়া পাউরুটি বেসনের পেস্টে ভালো করে মাখিয়ে নিন। এখন গরম তেলে ভেজে নিন, পাউরুটি গুলো হালকা বাদামি রঙের হলে চুলা থেকে নামিয়ে নিন পাউরুটি।

হয়ে গেল আপনার মুচমুচে পাউরুটির পাকোড়া। এখন গরম গরম পাকোড়া পরিবেশন করুন আগেই তৈরি করে রাখা গ্রিন সসের সাথে অথবা আপনার পছন্দের কোন চাটনির সাথে।

ছবি - গুডফুডরেসিপি ডট কম

রেসিপি - তাবাসসুম বিন্তী

সম্পর্কিত লেখা

পাউরুটি পিজ্জা
রেসিপি

পাউরুটি পিজ্জা

এইতো কিছুদিন আগেও রেস্টুরেন্টে পরিবার, বন্ধু বা কলিগদের সাথে আড্ডা দিতে দিতে চা, কফি বা ফাস্টফুড খাওয়াটা ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা! হোম কোয়ারেন্টাইনে থ...

আচ্ছা, গ্রিন টি কি সবার জন্য সেইফ?
সুস্থতা

আচ্ছা, গ্রিন টি কি সবার জন্য সেইফ?

কথা বলছিলাম ইন্টারনেট, ফেসবুকের গ্রুপ, নিউজ পোর্টাল এসব মাধ্যমে দেখা, শোনা এবং মাঝে মাঝেই আলাপ করা হয় এমন কিছু আধুনিক কুসংস্কার আর গুজব নিয়ে। আর গুজব...

বিকেলের নাস্তায় ঝটপট মজাদার ব্রেড পাকোড়া
চা – নাস্তা

বিকেলের নাস্তায় ঝটপট মজাদার ব্রেড পাকোড়া

পাউরুটি প্রায় সবার বাসায় থাকে। আর নাস্তা ছাড়াও এই পাউরুটি দিয়ে তৈরি করা যায় মজাদার সব খাবার। পাউরুটি টোস্ট বেশ জনপ্রিয় একটি নাস্তা। এইবার এই পাউরুটি দ...

সুস্বাস্থ্য নিশ্চিত করতে গ্রিন টির উপকারী দিকগুলো জানেন কি?
সুস্থতা

সুস্বাস্থ্য নিশ্চিত করতে গ্রিন টির উপকারী দিকগুলো জানেন কি?

কাউকে চা অফার করলে না করবে, এমন মানুষ কিন্তু খুবই কম। বিশ্ব জুড়ে চা শুধু একটি জনপ্রিয় পানীয়ই নয়, পাশাপাশি চা নিয়ে সবার একটি আলাদা ইমোশনও কাজ করে। কিন্...

আরও পড়ুন

একনে থেকে অ্যান্টি এজিং, সবকিছুর সমাধান হবে গ্রিন টি দিয়ে!
বিউটি টিপস

একনে থেকে অ্যান্টি এজিং, সবকিছুর সমাধান হবে গ্রিন টি দিয়ে!

অনেকের সকাল শুরু হয় এক কাপ গরম গ্রিন টি দিয়ে। কিন্তু গ্রিন টি দিয়ে স্কিনকেয়ার করেছেন কখনো? কথাটি শুনে কি অবাক হচ্ছেন? যদি এখনো স্কিনকেয়ারে গ্রিন টি অ্...

স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য ট্রাই করুন গ্রিন টির এই ৫টি ফেইসপ্যাক
ত্বকের যত্ন

স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য ট্রাই করুন গ্রিন টির এই ৫টি ফেইসপ্যাক

ওজন কমানোর জন্য অনেকেই নিয়মিত গ্রিন টি পান করে থাকেন। বহুবিধ গুণ সম্বলিত গ্রিন টি শুধু যে ওজন কমাতে সাহায্য করে তাই না, এটি ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি...

মুচমুচে মিন্ট পাকোড়া!
চা – নাস্তা

মুচমুচে মিন্ট পাকোড়া!

পাকোড়া খেতে কে ভালোবাসে না বলুন তো? আমার কাছে তো পাকোড়া খেতে ভীষন পছন্দ। আমাদের বাসায় প্রায়ই পাকোড়া বানানো হয়। সহজেই বানানো যায় তো তাই আমিও বানাতে...

জিরা পানির ১৫ টি স্বাস্থ্য উপকারিতা যা জানলে চমকে যাবেন!
স্বাস্থ্য

জিরা পানির ১৫ টি স্বাস্থ্য উপকারিতা যা জানলে চমকে যাবেন!

বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে আমরা বিভিন্ন রকম খাবার ও পানীয় সম্পর্কে জানতে পারি, যেগুলো শরীরকে ডিটক্সিফাই করে, বিভিন্ন রোগ প্রতিরোধ করে, আবার ওজন কমাত...

ইউজড গ্রিন টি ব্যাগটা কি ফেলে দিচ্ছেন?
চুলের যত্ন

ইউজড গ্রিন টি ব্যাগটা কি ফেলে দিচ্ছেন?

গ্রিন টি পানের উপকারিতা সম্পর্কে আজ পর্যন্ত কতবার কতকিছু শুনেছেন বলুন তো? আর এত পজিটিভ গুনের জন্য বাংলাদেশে আস্তে আস্তে গ্রিন টি অনেক বেশি পপুলারও হয়...

ব্রেড আলু পাকোড়া
চা – নাস্তা

ব্রেড আলু পাকোড়া

এই বৃষ্টিতে বিকেলের আড্ডা সাথে গরম গরম পাকোড়া হলে কিন্তু খারাপ হয় না। সবজি পাকোড়া , আলু পাকোড়া ইত্যাদি বিভিন্ন ধরনের পাকোড়াই খেয়ে থাকি আমরা। আজকে আমর...

…