পাউরুটি পিজ্জা

শাহরীন অনি · Jun 29, 2020 · 1 min read

পাউরুটি পিজ্জা

এইতো কিছুদিন আগেও রেস্টুরেন্টে পরিবার, বন্ধু বা কলিগদের সাথে আড্ডা দিতে দিতে চা, কফি বা ফাস্টফুড খাওয়াটা ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা! হোম কোয়ারেন্টাইনে থেকে পছন্দের খাবারগুলো অনেক বেশি মিস করছেন, তাই না? ইচ্ছে পূরণে বলুন কিংবা বিকালের চটজলদি নাশতা তৈরি নিয়ে বলুন, পাউরুটি দিয়ে বানানো পিজ্জা কিন্তু হতে পারে দারুণ একটি সমাধান। আর এটা বানাতে পাকা রাঁধুনিও কিন্তু হতে হবে না মোটেই। অল্প সময়ে চুলাতে সহজেই বানিয়ে নিতে পারবেন এই মজাদার নাশতাটি। তাহলে একনজরে পাউরুটি পিজ্জা রেসিপিটি দেখে নিন।

পাউরুটির পিজ্জা বানানোর নিয়ম

পাউরুটির পিজ্জা বানানোর জন্যে প্রথমে আমাদের চিকেন পুরের জন্য উপকরণ নিতে হবে। এরপর টপিং রেডি করতে হবে। চলুন তাহলে ধাপে ধাপে জেনে নেই কী কী লাগছে এটি বানাতে।

উপকরণ

পুরের জন্য যা যা লাগছে -
  • মুরগীর মাংস কিমা- ২৫০ গ্রাম (হাড় ছাড়া)
  • পেঁয়াজ কুঁচি- ১ কাপ
  • কাঁচামরিচ কুঁচি- ৪ টা
  • লবন- ১/২ চা চামচ
  • লালমরিচের গুড়া- ১/২ চা চামচ
  • গোলমরিচ গুড়া- ১/২ চা চামচ
  • আদা বাটা- ১/২ চা চামচ
  • রসুন বাটা- ১/২ চা চামচ
  • ইনস্ট্যান্ট নুডলসের মশলা- ২ প্যাকেট
  • সয়াবিন তেল বা অলিভ অয়েল- ৩ টেবিল চামচ
টপিংয়ের জন্য যা যা লাগছে -
  • ক্যাপসিকাম স্লাইস করে কাটা- ১ টা
  • পেঁয়াজ কুঁচি- ২ টা
  • টমেটো স্লাইস করে কাটা- ১ টা
  • মোজারেলা চিজ গ্রেট করা- ১/২ কাপ
  • সস- প্রয়োজন মত (যেকোনো সস ইউজ করা যাবে)
  • মেয়োনিজ- প্রয়োজন অনুযায়ী
  • ব্ল্যাক অলিভ কুঁচি- ১/২ কাপ (অপশোনাল)

পাউরুটি পিজ্জা তৈরির পদ্ধতি

চিকেন পুর তৈরি

১. প্রথমে কড়াইয়ে সয়াবিন তেল বা অলিভ অয়েল দিয়ে নিবো। তেল হালকা গরম হলে তাতে পেঁয়াজ কুঁচি দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে।

২. কুঁচি করে রাখা মরিচ দিয়ে আরও একটু নাড়তে হবে। চুলার তাপ কমিয়ে নাড়বেন।

৩. এবার কড়াইতে চিকেন কিমা দিয়ে দিন। পেঁয়াজ কুঁচি এবং মরিচ কুঁচির সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে।

৪. এরপর একে একে সব মশলা দিয়ে নাড়তে হবে। মশলা কষিয়ে নেয়ার পর তাতে পরিমাণমতো গরম পানি দিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে।

৫. পানি শুকিয়ে যখন তেল উপরে উঠে আসবে তখন চুলা বন্ধ করে কড়াই নামিয়ে রাখতে হবে। চিকেন সেদ্ধ হতে খুব বেশী সময় লাগে না, বেশ তাড়াতাড়ি হয়ে যাবে।

টপিং তৈরি

১. কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ, ক্যাপসিকাম এবং টমেটো ভেজে নিবো। পাতলা স্লাইস করে কাটলে আগে থেকে না ভাজলেও চলবে!

২. হালকা ভাজা ভাজা হলে তাতে সামান্য লবণ ও ইনস্ট্যান্ট নুডলসের মশলা দিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে। খুব বেশি ভাজা যাবে না, এতে পুষ্টিগুণ ও কালার দুটোই নষ্ট হয়ে যায়।

৩. এখন পাউরুটির পিস নিয়ে তাতে প্রথমে সস এবং মেয়োনিজ ভালোভাবে মাখিয়ে নিতে হবে।

৪. এর উপরে লেয়ার করে রান্না করে রাখা চিকেন ছড়িয়ে দিতে হবে।

৫. চিকেনের উপর পেঁয়াজ, ক্যাপসিকাম এবং টমেটো দিয়ে দিতে হবে। আপনার পছন্দ অনুযায়ী লেয়ার সাজিয়ে নিতে পারেন।

৬. সবশেষে গ্রেট করা মোজারেলা চিজ ও ব্ল্যাক অলিভ কুঁচি পাউরুটির উপর ছড়িয়ে দিতে হবে। এভাবে অন্য পাউরুটি গুলোও রেডি করে নিন।

পাউরুটি পিজ্জা চুলায় তৈরি করার নিময়

সমান তাওয়া বা ফ্রাইপ্যানে অল্প তেল ব্রাশ করে নিয়ে তাতে পাউরুটির পিজ্জাগুলো বসিয়ে খুব কম আঁচে চিজ না গলা পর্যন্ত ঢেকে দিয়ে বেক করে নিতে হবে। ব্যস! খুব সহজেই তৈরি হয়ে গেলো ফ্রাইপ্যানে তৈরী মজাদার পাউরুটির পিজ্জা।

যে পরিমাণে উপকরণ নেয়া হয়েছে তা দিয়ে আপনারা খুব সহজেই ১০ থেকে ১৪ পিসের মতো পাউরুটির পিজ্জা বানিয়ে নিতে পারবেন। ভিতরের পুর অবশিষ্ট থাকলে ডিপ ফ্রিজে রেখে আবার পরেও সেটি ব্যবহার করা যাবে। যারা ওভেনের সাহায্যে পিজ্জাটি বানাতে চান, তারা প্রথমে ১৬০ ডিগ্রিতে ৫ মিনিট প্রিহিট করে নিবেন। এরপর ওভেনের ট্রেতে একটু তেল ব্রাশ করে পাউরুটির পিজ্জাগুলো সাজিয়ে নিবেন। তারপর একে ১৬০ ডিগ্রিতে ১০ মিনিট বেক করতে হবে। চিজ গুলো সম্পূর্ণ গলে গেলে বুঝে নিতে হবে আপনার পাউরুটির পিজ্জা রেডি হয়ে গেছে! ঠাণ্ডা হয়ে গেলে এটি খেতে ভালো লাগবে না! তাই, চুলা বা ওভেন থেকে নামিয়েই গরম গরম পরিবেশন করুন এই মজাদার আইটেমটি!

  ছবি- the terrace kitchen

সম্পর্কিত লেখা

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

শীতের বিকেলে গরম গরম পাউরুটির পাকোড়া
চা – নাস্তা

শীতের বিকেলে গরম গরম পাউরুটির পাকোড়া

শীতের বিকেলে মুচমুচে পাউরুটির পাকোড়া আর এক কাপ চা। এর চেয়ে ভালো বিকেলের নাশতা আর কি হতে পারে! শুধু জ্যাম/মাখন দিয়ে পাউরুটি না খেয়ে, পাউরুটির দিয়ে তৈর...

চিকেন ব্রেড বল
চা – নাস্তা

চিকেন ব্রেড বল

বিকেলের নাশতায় ঝটপট করে কিছু বানাতে চাচ্ছেন? বাসায় পাউরুটি থাকলে এটা দিয়েই মজাদার নাশতা বানিয়ে নিন! চিকেন এবং ব্রেড ব্যবহার করে খুব সহজেই বানিয়ে ফেলা...

আরও পড়ুন

বিকেলের নাস্তায় ঝটপট মজাদার ব্রেড পাকোড়া
চা – নাস্তা

বিকেলের নাস্তায় ঝটপট মজাদার ব্রেড পাকোড়া

পাউরুটি প্রায় সবার বাসায় থাকে। আর নাস্তা ছাড়াও এই পাউরুটি দিয়ে তৈরি করা যায় মজাদার সব খাবার। পাউরুটি টোস্ট বেশ জনপ্রিয় একটি নাস্তা। এইবার এই পাউরুটি দ...

শাহী টুকরা
ডেজার্ট

শাহী টুকরা

শাহী টুকরা রেসিপি উপকরণ ১. বড় পাউরুটি টুকরো, কালো অংশ ছাড়ানো- ২ টি ২. নরম মাখন- ১৫ গ্রাম ৩. আদা বাটা- ২ টেবিল চামচ ৪. পাকা নাশপাতি, ছোলানো এবং...

চিজ চিকেন ফিঙ্গার | ব্লেন্ডার ছাড়াই ঝটপট তৈরি করুন সুস্বাদু নাস্তাটি
রেসিপি

চিজ চিকেন ফিঙ্গার | ব্লেন্ডার ছাড়াই ঝটপট তৈরি করুন সুস্বাদু নাস্তাটি

কম বেশি আমরা সকলেই খাবারের মেন্যুতে চিকেন খুবই পছন্দ করে থাকি। আর এই চিকেন দিয়ে তৈরি দারুণ একটি রেসিপি হতে পারে চিজ চিকেন ফিঙ্গার! বাসায় বসে আমরা নানা...

পটেটো ব্রেড পাকোড়া
চা – নাস্তা

পটেটো ব্রেড পাকোড়া

আজকে আবার চলে আসলাম আর একটি মজাদার এবং ঝটপট তৈরি করে ফেলার মত একটি ইফতার রেসিপি নিয়ে। কোন ঝামেলায় না গিয়ে খুব সহজেই পাওয়া যায় এমন কিছু উপকরণ দিয়ে তৈরি...

দই কাবাব
৩০ মিনিটের রান্না

দই কাবাব

‘কাবাব’ নামটি শুনলেই সবার আগে মনে হয় মাছ অথবা মাংসের কথা। গরম গরম বিরিয়ানি, পোলাও অথবা খিচুড়ি, সব কিছুর সাথেই কাবাব বেশ ভালো জমে। আবার খাবার শেষে হয়তো...

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

…