চিকেন ব্রেড বল

শাহরীন অনি · Jul 28, 2020 · 1 min read

চিকেন ব্রেড বল

বিকেলের নাশতায় ঝটপট করে কিছু বানাতে চাচ্ছেন? বাসায় পাউরুটি থাকলে এটা দিয়েই মজাদার নাশতা বানিয়ে নিন! চিকেন এবং ব্রেড ব্যবহার করে খুব সহজেই বানিয়ে ফেলা যায় দারুণ মজাদার চিকেন ব্রেড বল। রান্না ঘরে থাকা উপকরণগুলো দিয়েই চটজলদি তৈরি করে ফেলতে পারবেন এই স্ন্যাকসটি। চিকেন ব্রেড বল তৈরির জন্য কী কী লাগবে ও কীভাবে তৈরি করতে হয় চলুন জেনে নেই।

চিকেন ব্রেড বল তৈরির নিয়ম

উপকরণ

  • মুরগির বুকের মাংস সিদ্ধ করা- ২৫০ গ্রাম
  • পাউরুটি- ৬টি
  • কাঁচামরিচ কুঁচি- ১ চা চামচ
  • চিলি ফ্লেক্স- ১ চা চামচ
  • গোলমরিচ গুঁড়া- ১ চা চামচ
  • ক্যাপসিকাম কুঁচি- ১ কাপ ( যদি থাকে )
  • ধনিয়া পাতা কুঁচি- ১/২ কাপ
  • মেয়োনেজ- ২ টেবিল চামচ
  • টমেটো সস- ২ টেবিল চামচ
  • ব্রেড ক্রাম্বস অথবা বিস্কুটের গুঁড়া- ৩ কাপ
  • লবণ- স্বাদমতো
  • তেল- ভাজার জন্য পরিমাণমতো

প্রস্তুত প্রণালী

১. প্রথমেই সিদ্ধ করা মুরগির মাংস একটা বাটিতে নিয়ে ভালো করে ম্যাশ করে নিন।

২. এবার চিকেনের মধ্যে একে একে কাঁচামরিচ কুঁচি, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়া, ক্যাপসিকাম কুঁচি, মেয়োনেজ, ধনিয়া পাতা কুঁচি, টমেটো সস এবং স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে।

৩. এ পর্যায়ে একটা বাটিতে ১ কাপ পরিমাণ পানি নিয়ে নেই। হাতে একটা করে পাউরুটির টুকরা নিয়ে তার এক সাইড ১ থেকে ২ সেকেন্ডের জন্যে পানিতে ভিজিয়ে সাথে সাথে উঠিয়ে নিতে হবে।

৪. বেশীক্ষণ পানিতে রাখলে পাউরুটি গুলো খুলে খুলে বা ভেঙে যেতে পারে! এবার পাউরুটিগুলোকে হাতের তালুতে নিয়ে ভালোভাবে চেপে চেপে সমান করে নিন।

৫. এখন ব্রেডের উপর ১ থেকে ২ টেবিল চামচ পরিমাণে মেখে রাখা চিকেনের মিশ্রণ দিয়ে ব্রেড হাতের তালুর সাহায্যে গোল বলের মতো আকার দিয়ে নিন।

৬. অন্য একটি পাত্রে ব্রেড ক্রাম্বস অথবা বিস্কুটের গুঁড়া নিয়ে নিন। এবার পাউরুটির বলগুলোকে ব্রেড ক্রাম্বস অথবা বিস্কুটের গুঁড়ায় মাখিয়ে নিতে হবে। সবগুলো পাউরুটি বলের মতো করে শেইপ দিয়ে বানিয়ে নিন।

৭. এবার ভাজার পালা! এর জন্যে চুলায় তেল গরম করে নিন। প্রথমে চুলার আঁচ মিডিয়াম থেকে হাই রাখতে হবে। ভাজার জন্যে তেলে দেয়ার আগে চুলার আচ মিডিয়াম করে দিন, খেয়াল রাখতে হবে তেল যেন অবশ্যই গরম থাকে।

৮. এভাবে বলগুলোকে ডুবোতেলে উল্টিয়ে পাল্টিয়ে ভাজুন। কিছুক্ষণ পর যখন হালকা বাদামী রং হয়ে আসবে, তখন ভালোভাবে তেল ঝরিয়ে একটি প্লেটে টিস্যু পেপার দিয়ে তাতে নামিয়ে রাখতে হবে।

ব্যস, চিকেন ব্রেড বল তৈরি হয়ে গেলো! টমেটো কেচাপ বা পছন্দের সস দিয়ে গরম গরম পরিবেশন করে দিন। নাশতার টেবিলে দারুণ মানিয়ে যাবে সুস্বাদু এই আইটেমটি। তাহলে, হাতের কাছে সব উপকরণ থাকলে আজই বানিয়ে ফেলুন মজাদার চিকেন ব্রেড বল।

ছবি- buzzfeed

সম্পর্কিত লেখা

ব্রেড পটেটো প্যাটিস
রেসিপি

ব্রেড পটেটো প্যাটিস

কম বেশি আমাদের সবার বাসাতেই পাউরুটি, আলু, ডিম এই উপকরণগুলো থাকে। নাস্তা বানাতে যারা বাড়তি ঝামেলা পোহাতে চান না, তাদের জন্যে ব্রেড পটেটো প্যাটিস হতে পা...

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ
৩০ মিনিটের রান্না

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ

বাসায় যার উপর রান্নার দায়িত্ব থাকে, রোজ রাতে ঘুমোতে যাবার আগে যে চিন্তাটি তার মাথায় ঘু্রপাক খায় তা হলো, পরের দিন রান্নায় এবং নাস্তায় নতুন কী বানানো যা...

চিজি গারলিক ব্রেড
চা – নাস্তা

চিজি গারলিক ব্রেড

কি অবাক হচ্ছেন? ভাবছেন চুলায় আবার কীভাবে চিজি গারলিক ব্রেড বানাবেন? কিছু ট্রিকস অনুসরণ করলেই কিন্তু সহজেই চুলায় চিজি গারলিক ব্রেড বানানো সম্ভব। আসুন দ...

ব্রেড কাটলেট
চা – নাস্তা

ব্রেড কাটলেট

যারা একটু ভাজা-ভুজি পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপি। প্রতিদিন বেগুনী, পেঁয়াজু খেতে খেতে একঘেয়ে হয়ে গেলে ঝটপট বানিয়ে নিতে পারেন পারেন ঝাল ব্রেড কাটল...

আরও পড়ুন

চিকেন এন্ড ব্রেড টোস্ট 
মেহমানদারী

চিকেন এন্ড ব্রেড টোস্ট 

ব্রেড দিয়ে নাস্তায় নতুন কোনো রেসিপি ট্রাই করতে চাচ্ছেন? বাসায় চিকেন থাকলে ব্রেড দিয়ে অল্প সময়ে মজাদার আর মুচমুচে একটা নাস্তার আইটেম বানিয়ে নিতে পারেন...

ব্রেড আলু পাকোড়া
চা – নাস্তা

ব্রেড আলু পাকোড়া

এই বৃষ্টিতে বিকেলের আড্ডা সাথে গরম গরম পাকোড়া হলে কিন্তু খারাপ হয় না। সবজি পাকোড়া , আলু পাকোড়া ইত্যাদি বিভিন্ন ধরনের পাকোড়াই খেয়ে থাকি আমরা। আজকে আমর...

পাউরুটি পিজ্জা
রেসিপি

পাউরুটি পিজ্জা

এইতো কিছুদিন আগেও রেস্টুরেন্টে পরিবার, বন্ধু বা কলিগদের সাথে আড্ডা দিতে দিতে চা, কফি বা ফাস্টফুড খাওয়াটা ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা! হোম কোয়ারেন্টাইনে থ...

মোজারেলা ফিল্ড ক্রিস্পি অনিয়ন রিংস
চা – নাস্তা

মোজারেলা ফিল্ড ক্রিস্পি অনিয়ন রিংস

আজকাল প্রায় সব রেস্টুরেন্টে স্ন্যাক্স হিসেবে অনিয়ন রিংস দেখা যায়। খেতে গিয়ে প্রথমে ভেবেছিলাম হয়তো একটু কঠিনই হতে পারে এটা বনানো, বিশেষ করে রেষ্টুরেন্...

২ মিঃ ব্রেড পুডিং
ডেজার্ট

২ মিঃ ব্রেড পুডিং

আবার চলে এলাম ২ মিনিটে তৈরি করার মত একটি খাবার আইটেম নিয়ে। ব্রেড পুডিং। এক কথায় খুব সহজ ও মজার। ব্রেড তো সবাই খাই। ব্রেড দিয়ে কত ধরনের ডিস যে বানানো য...

বিকেলের নাস্তায় ঝটপট মজাদার ব্রেড পাকোড়া
চা – নাস্তা

বিকেলের নাস্তায় ঝটপট মজাদার ব্রেড পাকোড়া

পাউরুটি প্রায় সবার বাসায় থাকে। আর নাস্তা ছাড়াও এই পাউরুটি দিয়ে তৈরি করা যায় মজাদার সব খাবার। পাউরুটি টোস্ট বেশ জনপ্রিয় একটি নাস্তা। এইবার এই পাউরুটি দ...

…