মোজারেলা ফিল্ড ক্রিস্পি অনিয়ন রিংস

sub-editor · Jan 28, 2018 · 1 min read

মোজারেলা ফিল্ড ক্রিস্পি অনিয়ন রিংস

আজকাল প্রায় সব রেস্টুরেন্টে স্ন্যাক্স হিসেবে অনিয়ন রিংস দেখা যায়। খেতে গিয়ে প্রথমে ভেবেছিলাম হয়তো একটু কঠিনই হতে পারে এটা বনানো, বিশেষ করে রেষ্টুরেন্টের মতো এই ক্রিস্পিনেসটা কি আনা যাবে? তারপর নিজে একদিন চেষ্টা করে দেখলাম খেতেও যেমন মজা, তৈরি করাও কিন্তু তেমন সহজ। হাতের কাছেই পাওয়া যায় এমন কিছু উপকরণ দিয়েই তৈরি করে ফেলতে পারেন মোজারেলা ফিল্ড ক্রিস্পি অনিয়ন রিংস ।

উপকরণ
  • পেঁয়াজ- ইন্ডিয়ান বড় পেঁয়াজ ৩ টি
  • ময়দা- দেড় কাপ
  • ব্রেড ক্রাম্বস / টোস্ট বিস্কুটের গুঁড়া – দেড় কাপ
  • ডিম – ৩ টি
  • রসুন বাটা – হাফ চা চামচ
  • মরিচের গুঁড়া-১ টেবিল চামচ
  • লবণ- স্বাদ মতো
  • গোল মরিচের গুঁড়া – সামান্য
  • মোজারেলা চিজ স্লাইস- ৩ টি
[picture] প্রণালী

- প্রথমে একটি পাত্রে ৩ টি ডিম ফেটিয়ে নিয়ে এতে সামান্য গোল মরিচের গুঁড়া, লবণ দিয়ে মিক্সড করে নিন।

- এখন পেঁয়াজগুলো গোল করে কেটে নিন , খুব বেশি চিকন বা মোটা করে কাটবেন না। এমনভাবে কাটুন যেন পরে ফ্রাই করতে গেলে ভেঙে না যায়।

- এবার চিজ গুলো পেঁয়াজ যতটা মোটা করে কেটেছেন ততটা মোটা করে কাটুন। এক স্লাইচ চিজ থেকে ৬/৭ টুকরা করে চিজ কেটে নিন।

- এখন পেয়াজের দুটো রিং নিন। দুটো রিং এর ভেতর একটা চিজের রিং দিন। দুটো পেঁয়াজের রিং এর ভেতরের গ্যাপ চিজ দিয়ে ফিলাপ করবেন। এরপর এই চিজে ফিলাপ করা পেঁয়াজগুলো একটি ট্রে তে করে ফ্রিজে রাখুন ৩০ মিনিট এর মতো।

- এরপর আরেকটি পাত্রে ময়দা, রসুন বাটা, মরিচের গুঁড়া, গোল মরিচের গুঁড়া, লবণ একসাথে মিক্সড করে নিন। ৩০ মিনিট পর পেঁয়াজগুলো বের করে ময়দাতে একবার মিশিয়ে নিন। তারপর ময়দা মেশানো পেঁয়াজগুলো আগেই  তৈরি করে রাখা ডিমের মিশ্রণে ডুবিয়ে নিন ।

- এবার ব্রেড ক্রাম্বস / টোস্ট বিস্কুটের গুঁড়াতে পেঁয়াজের রিং গুলো জড়িয়ে নিন। আবার ডিমের মিশ্রণে পেঁয়াজের রিং ডুবিয়ে নিন এবং ব্রেড ক্রাম্বস / টোস্ট বিস্কুটের গুঁড়ার কোটিং দিয়ে নিন।

- এবার আরেকটি প্যানে তেল গরম হতে দিন। রিং গুলো ডুবো তেলে ভাজতে হবে। তাই তেলের পরিমাণ মতো সেভাবেই নিন ।

- তেল গরম হয়ে গেলে এতে পেঁয়াজের রিং গুলো একে একে দিয়ে দিন । লো আঁচে রিং গুলো ভাজুন , নাহলে ব্রেড ক্রাম্বস পুড়ে যাবে কিন্তু রিং গুলো রান্না হবে না। পেঁয়াজের রিং গুলো বাদামী হয়ে এলে নামিয়ে নিন ।

পরিবেশন করুন পছন্দদের চাটনি অথবা চিলি সসের সাথে।

ছবি – পিন্টারেস্ট ডট কম

রেসিপি – তাবাসসুম বিন্তি

           

সম্পর্কিত লেখা

অফিসে বসেও কীভাবে করবেন বেসিক স্কিন কেয়ার?
বিউটি টিপস

অফিসে বসেও কীভাবে করবেন বেসিক স্কিন কেয়ার?

অফিসে বসেও ঝটপট করে নিন বেসিক স্কিন কেয়ার! অবাক হচ্ছেন তাইনা? সময়ের পরিবর্তনের সাথে সাথে বদলাচ্ছে আমাদের জীবন যাত্রার ধরণও। ছেলেদের পাশাপাশি মেয়েরাও আ...

এনজিওগ্রাম,এনজিওপ্লাস্টি,স্টেনটিং বা রিং পরানো,বাইপাস সার্জারি কী?
স্বাস্থ্য

এনজিওগ্রাম,এনজিওপ্লাস্টি,স্টেনটিং বা রিং পরানো,বাইপাস সার্জারি কী?

“আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল” – হৃদয়ের কথা বলার জন্যইআমাদের আজকের এই লেখা। প্রেমে পড়লে আপনি যেমন আপনার হৃদয়ের কথা শুনতে ব্যাকুল তেমনি আপনার হার্ট...

ব্রেড পটেটো প্যাটিস
রেসিপি

ব্রেড পটেটো প্যাটিস

কম বেশি আমাদের সবার বাসাতেই পাউরুটি, আলু, ডিম এই উপকরণগুলো থাকে। নাস্তা বানাতে যারা বাড়তি ঝামেলা পোহাতে চান না, তাদের জন্যে ব্রেড পটেটো প্যাটিস হতে পা...

চিকেন ব্রেড বল
চা – নাস্তা

চিকেন ব্রেড বল

বিকেলের নাশতায় ঝটপট করে কিছু বানাতে চাচ্ছেন? বাসায় পাউরুটি থাকলে এটা দিয়েই মজাদার নাশতা বানিয়ে নিন! চিকেন এবং ব্রেড ব্যবহার করে খুব সহজেই বানিয়ে ফেলা...

আরও পড়ুন

বাংলাদেশি আবহাওয়ার জন্য লাইট ওয়েট ও নন গ্রিজি সানস্ক্রিন খুঁজছেন?
রিভিউ

বাংলাদেশি আবহাওয়ার জন্য লাইট ওয়েট ও নন গ্রিজি সানস্ক্রিন খুঁজছেন?

‘বাইরে বের হওয়ার আগে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করেছি। স্কিন বেশ ফ্রেশই দেখাচ্ছে। আলাদা করে সানস্ক্রিন লাগানোর কী দরকার?’ আপনিও কি এমন ভাবছেন? তাহলে এই ভ...

চিজি গারলিক ব্রেড
চা – নাস্তা

চিজি গারলিক ব্রেড

কি অবাক হচ্ছেন? ভাবছেন চুলায় আবার কীভাবে চিজি গারলিক ব্রেড বানাবেন? কিছু ট্রিকস অনুসরণ করলেই কিন্তু সহজেই চুলায় চিজি গারলিক ব্রেড বানানো সম্ভব। আসুন দ...

কন্ডিশনারের বিস্ময়কর ৮ টি ব্যবহার!
বিউটি টিপস

কন্ডিশনারের বিস্ময়কর ৮ টি ব্যবহার!

কন্ডিশনার আমাদের নরম, হাইড্রেটেড চুল পেতে সাহায্য করে। শ্যাম্পু ব্যবহার করার পর কন্ডিশনার ব্যবহার না করলে চুলে একটা খসখসে ভাব যেন থেকেই যায় সেটা যত স্...

ম্যাকারনি অ্যান্ড চিজ
বেকিং

ম্যাকারনি অ্যান্ড চিজ

ম্যাকারনি অ্যান্ড চিজ সম্পর্কে আমরা অনেক শুনেছি। ইংলিশ সিনেমা, টিভি চ্যানেল গুলোতে প্রায় সময় এই খাবারটি প্রচুর দেখা যায়। কিন্তু এই ডিশটি কিভাবে তৈরি ক...

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ
৩০ মিনিটের রান্না

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ

বাসায় যার উপর রান্নার দায়িত্ব থাকে, রোজ রাতে ঘুমোতে যাবার আগে যে চিন্তাটি তার মাথায় ঘু্রপাক খায় তা হলো, পরের দিন রান্নায় এবং নাস্তায় নতুন কী বানানো যা...

…