কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ

শাহরীন অনি · Jul 23, 2020 · 1 min read

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ

বাসায় যার উপর রান্নার দায়িত্ব থাকে, রোজ রাতে ঘুমোতে যাবার আগে যে চিন্তাটি তার মাথায় ঘু্রপাক খায় তা হলো, পরের দিন রান্নায় এবং নাস্তায় নতুন কী বানানো যায়! পাশাপাশি সবার পছন্দ অপছন্দের দিকটাও খেয়াল রাখতে হয়। কি ঠিক বললাম তো? কেএফসি-এর অনেক জনপ্রিয় একটি খাবার চিকেন পপকর্ণ। বড় থেকে ছোট, সবাই কিন্তু চিকেন খেতে খুবই পছন্দ করে। আর কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ পেলে তো কোনো কথায় নেই! আজকে আমরা দেখে নিবো খুব সহজেই এবং কম উপকরণ দিয়ে কীভাবে বানানো যায় মজাদার চিকেন পপকর্ণ।

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ

উপকরণ

  • চিকেন কিউব করে কাটা- ৫০০ গ্রাম
  • গোলমরিচের গুঁড়া- ১ টেবিল চামচ
  • প্যাপরিকা পাউডার- ১ টেবিল চামচ
  • বেকিং পাউডার- ১ টেবিল চামচ
  • সয়াসস- ১ টেবিল চামচ
  • আদা-রসুন বাটা- ২ টেবিল চামচ
  • ময়দা- ১ কাপ
  • ব্রেড ক্রাম্বস অথবা বিস্কুটের গুঁড়া- ১ কাপ
  • ডিম- দুইটি
  • লবণ-স্বাদমতো
  • তেল- ভাজার জন্যে পরিমাণমতো

প্রস্তুত প্রণালী

১. চিকেন কিউবগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। একটি পাত্রে চিকেন নিয়ে তাতে প্যাপরিকা পাউডার, গোল মরিচের গুঁড়া, বেকিং পাউডার, সয়াসস, আদা-রসুন বাটা ও স্বাদমতো লবণ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে।

২. একটি পাত্রে ময়দা নিয়ে তাতে লবণ এবং গোলমরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন।

৩. এবার মুরগির টুকরোগুলো নিয়ে ময়দা দিয়ে ভালোভাবে মাখিয়ে কোট করে নিন।

৪. সবগুলো চিকেন কিউব ময়দাতে মাখানো হলে একটি পাত্রে তুলে রাখতে হবে। অন্য একটি পাত্রে দুটি ডিম নিয়ে তা ভালোভাবে ফেটে নেই। ডিমের মধ্যে সামান্য লবণ এবং গোলমরিচ গুঁড়া দিয়ে বিট করে নিন।

৫. এখন পাত্রে রাখা চিকেন কিউব গুলোকে একে একে বিট করা ডিমের মধ্যে মাখিয়ে নিন।

৬. এরপর ডিমে মাখানো চিকেন ব্রেড ক্রাম্বস অথবা বিস্কুটের গুঁড়াতে আবার কোট করে নিতে হবে।

৭. এবার এটাকে ১০ থেকে ১৫ মিনিট ফ্রিজে রেখে দিতে হবে। এতে করে চিকেনগুলোতে ব্রেড ক্রাম্বস অথবা বিস্কুটের গুঁড়া খুব ভালোভাবে লেগে থাকবে। অর্থাৎ তেলে ভাজার সময় কোটিং উঠে উঠে আসবে না!

৮. এবার সবগুলো চিকেন পপকর্ণ ডুবোতেলে বাদামি রং করে ভেজে একটি শুকনো পাত্রে পেপার বা টিস্যু দিয়ে তার উপর নামিয়ে নিতে হবে। এতে করে বাড়তি তেল শুষে যাবে।

জেনে নিলাম কতো সহজেই ঝটপট নাস্তার জন্যে বানিয়ে ফেলা যায় কেএফসি-এর মতো মজাদার মুচমুচে চিকেন পপকর্ণ! বিকেলের নাস্তার জন্য পারফেক্ট স্ন্যাকস হতে পারে এটি। আপনারা চাইলে একবারে অনেকগুলো চিকেন মেরিনেট করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যখন প্রয়োজন হবে বের করে ভেজে নিলেই হবে। আর শুধু শুধু খাওয়ার পাশাপাশি ফ্রাইড রাইস বা পোলাওয়ের সঙ্গেও খেতে দারুণ লাগবে এই চিকেন পপকর্ণ।

ছবি- gutekueche.at

সম্পর্কিত লেখা

চিকেন ব্রেড বল
চা – নাস্তা

চিকেন ব্রেড বল

বিকেলের নাশতায় ঝটপট করে কিছু বানাতে চাচ্ছেন? বাসায় পাউরুটি থাকলে এটা দিয়েই মজাদার নাশতা বানিয়ে নিন! চিকেন এবং ব্রেড ব্যবহার করে খুব সহজেই বানিয়ে ফেলা...

স্পাইসি ফ্রায়েড চিকেন
রেসিপি

স্পাইসি ফ্রায়েড চিকেন

চিকেন ফ্রাই আমাদের সবারই খুব ফেবারিট, তাই না? রেস্টুরেন্টে গেলে এই আইটেমটা তো কম বেশি খাওয়া হয়ই! আমার মতো ঝাল খেতে যারা ভালোবাসে, তাদের তো স্পাইসি ফ্র...

চা – নাস্তা

হানি গ্লেজড ফ্রাইড চিকেন

ফ্রাইড চিকেন পছন্দ না এমন মানুষ খুব কম আছে বললেই চলে। কিন্তু ফ্রাইড চিকেন শুধু একভাবেই আজকাল মানুষ খাচ্ছে না। বিভিন্নভাবে, বিভিন্ন উপকরণ দিয়ে অনেক রকম...

ব্রেড পটেটো প্যাটিস
রেসিপি

ব্রেড পটেটো প্যাটিস

কম বেশি আমাদের সবার বাসাতেই পাউরুটি, আলু, ডিম এই উপকরণগুলো থাকে। নাস্তা বানাতে যারা বাড়তি ঝামেলা পোহাতে চান না, তাদের জন্যে ব্রেড পটেটো প্যাটিস হতে পা...

আরও পড়ুন

ইয়াম ইয়াম ক্রিস্পি চিকেন ফ্রাই!
চা – নাস্তা

ইয়াম ইয়াম ক্রিস্পি চিকেন ফ্রাই!

বাচ্চা থেকে বুড়ো সবার কাছেই এক্কেবারে হট ফেভারিট আইটেম চিকেন ফ্রাই। আমার বাচ্চারা প্রায়শই আবদার করে এটার জন্য। আলহামদুলিল্লাহ্‌ আমার বানানো চিকেন ফ্রা...

চিকেন এন্ড ব্রেড টোস্ট 
মেহমানদারী

চিকেন এন্ড ব্রেড টোস্ট 

ব্রেড দিয়ে নাস্তায় নতুন কোনো রেসিপি ট্রাই করতে চাচ্ছেন? বাসায় চিকেন থাকলে ব্রেড দিয়ে অল্প সময়ে মজাদার আর মুচমুচে একটা নাস্তার আইটেম বানিয়ে নিতে পারেন...

ক্রিসপি হানি চিলি চিকেন | রেস্টুরেন্টের খাবারের স্বাদ নিন ঘরে বসেই!
রেসিপি

ক্রিসপি হানি চিলি চিকেন | রেস্টুরেন্টের খাবারের স্বাদ নিন ঘরে বসেই!

ঝাল খেতে ভালবাসেন? তাহলে চিলি চিকেন হতে পারে আপনার জন্য পারফেক্ট একটি আইটেম! রেস্টুরেন্টগুলোতেও চিলি চিকেন বেশ জনপ্রিয় একটি ডিশ হিসেবে পরিচিত। আজ আমরা...

চিজ চিকেন ফিঙ্গার | ব্লেন্ডার ছাড়াই ঝটপট তৈরি করুন সুস্বাদু নাস্তাটি
রেসিপি

চিজ চিকেন ফিঙ্গার | ব্লেন্ডার ছাড়াই ঝটপট তৈরি করুন সুস্বাদু নাস্তাটি

কম বেশি আমরা সকলেই খাবারের মেন্যুতে চিকেন খুবই পছন্দ করে থাকি। আর এই চিকেন দিয়ে তৈরি দারুণ একটি রেসিপি হতে পারে চিজ চিকেন ফিঙ্গার! বাসায় বসে আমরা নানা...

অসময়ে সোনামণির চিকেন পক্স বা জলবসন্ত হলে করণীয় কী?
মা ও শিশু

অসময়ে সোনামণির চিকেন পক্স বা জলবসন্ত হলে করণীয় কী?

হুট করে আমার ভাগ্নির মাথায়, মুখে এক ধরণের পানিযুক্ত গোটা দেখা দিল। দেখেই প্রথমে মনে হল চিকেন পক্স বা জলবসন্ত। ভাবনাটাকে তখনই তাড়িয়ে দিলাম কারণ এটা জলব...

কুড়মুড়ে চিকেন পপকর্ন
চা – নাস্তা

কুড়মুড়ে চিকেন পপকর্ন

বাসায় সহজেই তৈরি করুন মজাদার চিকেন পপকর্ণ! বিকেলের নাস্তার জন্য পারফেক্ট স্ন্যাক্স হতে পারে এই আইটেমটি। টমেটো সস বা চিলি সসের সাথে গরম গরম পরিবেশন করু...

…