কুড়মুড়ে চিকেন পপকর্ন

sub-editor · Sep 21, 2016 · 1 min read

কুড়মুড়ে চিকেন পপকর্ন

বাসায় সহজেই তৈরি করুন মজাদার চিকেন পপকর্ণ! বিকেলের নাস্তার জন্য পারফেক্ট স্ন্যাক্স হতে পারে এই আইটেমটি। টমেটো সস বা চিলি সসের সাথে গরম গরম পরিবেশন করুন ছোট বড় সবার পছন্দের মজাদার চিকেন পপকর্ন। এই উপকরণে ৩-৪ জনকে পরিবেশন করা যাবে । শিখে নিন,  চিকেন পপকর্ণ তৈরির পুরো প্রণালী।

 উপকরণ

- মেরিনেশনের জন্য

  •  হাড় ছাড়া মুরগীর মাংস ২০০ গ্রাম
  •  রসুন বাটা ১চা চামচ
  •  আদা বাটা ১ চা চামচ
  •  লবন স্বাদ অনুযায়ী
  •  কালো গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ
  •  লেবুর রস ১ চা চামচ
  •  তরল দুধ আধা কাপ
  •  ডিমের সাদা অংশ ৩ টেবিল চামচ
[picture]

-কোটিং এর মিশ্রন তৈরির জন্য

  • ময়দা আধা কাপ
  • কর্ণফ্লাওয়ার ১ চা চামচ
  • ব্রেডক্রাম্ব প্রয়োজনমতো এবং
  • তেল ভাজার জন্য

প্রণালী

( ১ ) প্রথমে মুরগীর মাংস কেটে পপকর্ন এর মত ছোট ছোট টুকরা করে নিতে হবে । এরপর মাংসের টুকরোগুলোকে আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, লবন, লেবুর রস, তরল দুধ ও ডিমের সাদা অংশ দিয়ে মাখিয়ে কমপক্ষে ১ ঘন্টা নরমাল ফ্রিজে রেখে দিন।

( ২ ) এখন ময়দা, কর্ণফ্লাওয়ার ও ব্রেডক্রাম্ব একসাথে ভালোভাবে মিশিয়ে পানি ছাড়া শুকনা মিশ্রণ তৈরি করে রাখুন। মাংসগুলো তেলে ভাজার আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখে দিন ।

( ৩ ) এবার একটি কড়াই বা প্যানে মাংসগুলো ডুবো তেলে ভাজার জন্য পরিমানমতো তেল গরম করে নিন । তেল গরম করার সময় চুলার আঁচ মাঝারি থাকবে । বেশি আঁচে গরম করলে মাংস তেলে দিলে পুড়ে কালো হয়ে যাবে ।

( ৪ ) এখন একটি ছড়ানো প্লেট বা বাটিতে কোটিং এর ময়দার মিশ্রন ছড়িয়ে দিয়ে তার উপর মেরিনেট করা মুরগীর মাংসের টুকরাগুলো ছিটিয়ে দিতে হবে । এরপর প্লেট বা বাটিটা আস্তে ঝাঁকিয়ে এবং হাত দিয়ে নেড়ে মাংসের টুকরোগুলোর গায়ে মিশ্রনটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে ।

( ৫ ) তেল গরম হলে চুলার আঁচ একটু কমিয়ে দিতে হবে । এতে মাংসের টুকরোগুলো ছোট হওয়ায় পুড়ে যাবে না আর আস্তে আস্তে সিদ্ধ হবে । এবার মাংসের টুকরাগুলো হাতে নিয়ে বাড়তি ময়দা ঝেড়ে নিয়ে তেলে ছেড়ে দিতে হবে ।

( ৬ ) এভাবে ৪-৫ মিনিট ভেজে বাদামি রংয়ের  হলেই ছাকনির সাহায্যে তেল থেকে ছেঁকে তুলে কিচেন টিস্যুর উপর রেখে অতিরিক্ত তেল ঝরার জন্য রেখে দিতে হবে । ব্যস, তৈরি হয়ে গেল মজার স্বাদের কুড়মুড়ে চিকেন পপকর্ন ।

সংরক্ষণ করতে চাইলে আপনি মাংসের টুকরোগুলো মেরিনেট করা অবস্থায় ও ফ্রোজেন করতে পারেন আবার ময়দা ও ব্রেড ক্রাম্বের কোটিং করেও ফ্রোজেন করতে পারেন । কোটিং করে রাখতে চাইলে শুধু খেয়াল রাখবেন ফ্রোজেন করার সময় মাংসের টুকরোগুলো একটা আরেকটার সাথে লেগে না থাকে , সব আলাদা থাকে । পরে বের করে তেলে ভাজলেই হবে।

ছবি ও রেসিপি - আফরুজা শিল্পী

সম্পর্কিত লেখা

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ
৩০ মিনিটের রান্না

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ

বাসায় যার উপর রান্নার দায়িত্ব থাকে, রোজ রাতে ঘুমোতে যাবার আগে যে চিন্তাটি তার মাথায় ঘু্রপাক খায় তা হলো, পরের দিন রান্নায় এবং নাস্তায় নতুন কী বানানো যা...

কাঁধ নাড়াতে অসহ্য ব্যথা! ফ্রোজেন শোল্ডার রোগে ভুগছেন না তো?
সুস্থতা

কাঁধ নাড়াতে অসহ্য ব্যথা! ফ্রোজেন শোল্ডার রোগে ভুগছেন না তো?

রওশন আরা বেশ কিছুদিন ধরে কাঁধের ব্যথায় ভুগছেন। ব্যথার মেডিসিন খেয়েছেন, এতে ব্যথা কিছুটা কমে বটে কিন্তু পুরোপুরি সেরে যায় না। হাত নাড়াতে গেলেই ব্যথা চর...

গরুর মাংসের ঝাল ফ্রাই
মেহমানদারী

গরুর মাংসের ঝাল ফ্রাই

কোরবানি ঈদ মানেই মাংসের নানা পদ। আর মাংসের সাথে ঝাল ব্যাপারটা খুব জমে। ঈদ এর দিনে একটু ঝাল কিছু রাখতে চাইলে নিঃসন্দেহে এই আইটেমটি পছন্দ করবেন। আসুন দে...

ক্রিস্পি ফ্রায়েড চিকেন
চা – নাস্তা

ক্রিস্পি ফ্রায়েড চিকেন

রেষ্টুরেন্টের মত ক্রিস্পি ফ্রায়েড চিকেন । বাসায় তৈরি করতে পারবেন খুব সহজেই। আমার রেসিপি ফলো করলে দারুন টেষ্টি আর ক্রিস্পি চিকেন ফ্রাই খেতে আর রেষ্টুর...

আরও পড়ুন

সিলিকনযুক্ত হেয়ার কেয়ার প্রোডাক্ট চুলের জন্য উপকারী নাকি ক্ষতিকর?
চুলের যত্ন

সিলিকনযুক্ত হেয়ার কেয়ার প্রোডাক্ট চুলের জন্য উপকারী নাকি ক্ষতিকর?

সিলিকন এমন একটি উপাদান যা হেয়ার কেয়ার প্রোডাক্টগুলোতে বহুল ব্যবহৃত হচ্ছে। শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার সিরাম, হেয়ার স্প্রে সহ যা যা আছে; ম্যাক্সিমাম প্র...

৮টি খাবার যা আপনার ডায়েটকে করবে সুস্বাদু এবং মজাদার!
ফিটনেস

৮টি খাবার যা আপনার ডায়েটকে করবে সুস্বাদু এবং মজাদার!

ওজন মাপার মেশিনে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে গেলো নীলার, ওজনটা আবার বেড়ে গেলো! বেশ কিছুদিন হলো ওজনটাকে কমানো যাচ্ছে না কিছুতেই। এইবার সিরিয়াসলি ডায়েট শুরু করত...

ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত খাবার 'গরুর মাংসের শুটকি'-এর রেসিপি!
রেসিপি

ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত খাবার 'গরুর মাংসের শুটকি'-এর রেসিপি!

আমার বড় আপু খোশ মেজাজে আছে, কেন জানেন? আপুর সাথে নতুন কোনো মানুষের পরিচয় হলে, যখন সে ময়মনসিংহের লোক খুঁজে পায়, তখন খুশিতে ডগমগ করতে থাকে। কেমন যেন উচ্...

অরেঞ্জ চিকেন
মেহমানদারী

অরেঞ্জ চিকেন

দাওয়াত হোক, হোক দুপুরের বা রাতের খাবার... আবার ধরুন ইচ্ছে হল হঠাৎ নতুন কোন খাবার খেতে! বাসায় মুরগী আছে? তাহলে এখনই টুকে নিন এই অরেঞ্জ চিকেন রেসিপিটি আ...

সাধারণ গ্যাসের চুলায় সম্ভব সুস্বাদু তন্দুরী চিকেন!
মেহমানদারী

সাধারণ গ্যাসের চুলায় সম্ভব সুস্বাদু তন্দুরী চিকেন!

চিকেন তন্দুরী খেতে ভালোবাসেন না এমন লোক হয়তো হাতে গোনা। তন্দুরী চিকেন নামটা কিন্তু আসলে রান্নার পদ্ধতির জন্য হয়েছে। তন্দুরে রান্না করা হয় বলেই একে তন্...

মাংসের সমুচা
চা – নাস্তা

মাংসের সমুচা

সমুচা তো সবসময়ই খাওয়া হয়। তবে মাংসের সমুচা সবসময় বাইরে পাওয়া যায় না। পেলেও স্বাদ খুব একটা মনের মতো হয় না। অথচ , ঘরে বসেই নিজের হাতে বানিয়ে ফেলতে পারেন...

…