ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত খাবার 'গরুর মাংসের শুটকি'-এর রেসিপি!

শিফাত আরা সঞ্চা · Apr 27, 2019 · 1 min read

ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত খাবার 'গরুর মাংসের শুটকি'-এর রেসিপি!

আমার বড় আপু খোশ মেজাজে আছে, কেন জানেন? আপুর সাথে নতুন কোনো মানুষের পরিচয় হলে, যখন সে ময়মনসিংহের লোক খুঁজে পায়, তখন খুশিতে ডগমগ করতে থাকে। কেমন যেন উচ্ছ্বলতা দেখা দেয় আপুর মাঝে। আসলে আপু কেন, নিজ অঞ্চলের মানুষ খুঁজে পেলে সবারই তাকে খুব আপন মনে হয়। কাকতালীয়ভাবে আপুর নতুন অফিসের বেশিরভাগ মানুষ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের। আর একই এলাকার মানুষেরা যদি একই রকম ভোজন রসিক হয়, তাহলেতো আড্ডা জম্পেশ জমে যায়! আজ আপু অফিসের সহকর্মীদের সাথে ময়মনসিংহের বিখ্যাত খাবার নিয়ে আড্ডা দিয়েছে। আমাদের বাসার সবারই এই গরুর মাংসের শুটকি বেশ পছন্দ দেখে মা সব সময়ই ঘরে গরুর মাংস শুটকি করে রাখে। আজ আপুর তাই হুট করে মনে পড়েছে, তার ভীষণ প্রিয় খাবার গরুর মাংসের শুটকি! বাসায় ফিরে নিজেই রাতের জন্য গরুর মাংসের শুটকি রান্না করেছে সে। আসলেই গরুর মাংসের শুটকি খুব খুব মজার একটা খাবার!

আপনারাও খাবেন কিন্তু! ও! রেসিপি চাই বুঝি? বাংলাদেশের বিভিন্ন আঞ্চলিক খাবারের মধ্যে গরুর শুটকি বেশ জনপ্রিয়। কীভাবে খুব সহজে এই শুটকির আইটেম বানানো যায়, দেখে নিন তাহলে।

গরুর মাংসের শুটকি রান্নার নিয়ম 

উপকরণ 

(১) গরুর মাংসের শুটকি- ১/২ কেজি ( আগে থেকে হাড় ছাড়া গরুর মাংস ছোট ছোট টুকরা করে কেটে, ধুয়ে সুই-সুতা দিয়ে ২-৩ দিন ধরে কড়া রোদে লবণ ও হলুদ গুঁড়া মাখিয়ে  শুকিয়ে নিতে হবে)

(২) পেঁয়াজ কুঁচি- ১ বাটি

(৩) রসুন বাটা- ১ টেবিল চামচ

(৪) আদা বাটা- ১ টেবিল চামচ

(৫) মরিচ গুঁড়া- ১ চা চামচ

(৬) হলুদ গুঁড়া- ১/২ চা চামচ

(৭) ধনিয়ে গুঁড়া- ১ চা চামচ

(৮) জিরা বাটা/ জিরা গুঁড়া- ১/২ চা চামচ

(৯) কাঁচা মরিচ- ২ চা চামচ

(১০) এলাচ-৩ টি

(১১) দারচিনি টুকরা- ৩টি

(১২) রসুনের কোয়া- ৫/৬টি

(১৩) তেল- ১/৩ কাপ

(১৪) লবণ- পরিমাণমতো

 প্রণালী

১. প্রথমে গরুর মাংসের শুটকি গরম পানিতে ভালোভাবে ধুয়ে নিন।

২. এবার প্রেশার কুকার-এ সামান্য পানি দিয়ে চুলায় বসিয়ে দিন। যখন ৭-৮টা সিটি দিবে, তখন চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিন।

৩. তারপর একটি প্যান-এ মসলাগুলো দিয়ে ভেজে নিন। অনেকে রসুনের কোয়া বাগাড়ে দিতে পছন্দ করেন, যদি রসুনের স্মেল ভালো লাগে তাহলে আস্ত রসুনই দিতে পারেন।

৪. এরপর এতে পেঁয়াজ কুচি ও আদা-রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ মসলা দিয়ে কষিয়ে নিন।

৫. মসলা কষানো হয়ে গেলে তাতে বিফ শুটকি দিয়ে ভালো করে কষিয়ে নিন।

৬. এখন এক কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে রাখুন।

৭. পানি শুকিয়ে তেল উঠে এলে নামিয়ে নিন!

হয়ে গেল, মজাদার ময়মনসিংহের বিখ্যাত গরুর মাংসের শুটকি! তাহলে ট্রাই করুন আপনিও!

 

ছবি- সংগৃহীত: ইউটিউব

 

সম্পর্কিত লেখা

শাপলা শুটকি
১ ঘণ্টার রান্না

শাপলা শুটকি

জাতীয় ফুল শাপলা দিয়ে যে মজার তরকারি রান্না করা যায়, তা অনেকেই জানে না। শাপলার লতি দিয়ে শুটকির তরকারি রান্না হয় সেটা অনেক বেশি মজার! আজ শেয়ার করব শাপলা...

বেগুন দিয়ে কেচকি শুঁটকি | ২০ মিনিটে সাজিয়ে ফেলুন খাবার টেবিল
২০ মিনিটের রান্না

বেগুন দিয়ে কেচকি শুঁটকি | ২০ মিনিটে সাজিয়ে ফেলুন খাবার টেবিল

ইরি চালের মোটা ভাত আর ছোট বেগুন দিয়ে কেচকি শুঁটকি ভুনা ! ঝাল বোম্বাই মরিচ কচলে এক গামলা ভাত । হ্যাপি লাঞ্চ টাইম, তাই নয় কী? চলুন জেনে নিই বেগু...

লইট্টা শুঁটকি ভুনা!
৩০ মিনিটের রান্না

লইট্টা শুঁটকি ভুনা!

দুপুরে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে ঝাল ঝাল লইট্টা শুঁটকি ভুনা হলে কিন্তু জমবে বেশ। কিন্তু এই পদের রান্নার পদ্ধতিটি তো জানা নেই! তাহলে জেনে নেওয়া যাক...

চাটগাঁর মুখরোচক পদ দোমাছা
রেসিপি

চাটগাঁর মুখরোচক পদ দোমাছা

চট্রগ্রামের খুব মজাদার শুঁটকি ও মাছের এই পদের নাম দোমাছা। শীতকালে দুপুরে ধোঁয়া উঠা গরম গরম ভাতের সাথে এই দোমাছা খেতে কিন্তু দারুণ মজা। তাহলে দেখে নিন...

আরও পড়ুন

শুঁটকির বড়া
রেসিপি

শুঁটকির বড়া

শুঁটকির নাম শুনলে মুখে পানি আসে না এমন বাঙ্গালির সংখ্যা কমই আছে। আর বৈশাখে শুঁটকি খাওয়া হবে না, টা কি হয়? আমি তো বলবো, মোটেই না! শুঁটকির বড়াটা শুঁটকির...

বৈশাখে ভর্তা পর্ব ১
রেসিপি

বৈশাখে ভর্তা পর্ব ১

আর ক'দিন বাদেই পহেলা বৈশাখ। এবারের বৈশাখে মেন্যু-তে রাখতে পারেন এমন কিছু সাধারণ আইটেম! এই খাবারগুলোর মাঝে প্রতিদিন আমরা কোনো না কোনো আইটেম খেয়ে থাকি ,...

বালাচাও | ঘরেই তৈরি করুন চট্টগ্রামের মুখরোচক শুটকি
রেসিপি

বালাচাও | ঘরেই তৈরি করুন চট্টগ্রামের মুখরোচক শুটকি

কক্সবাজার বা চট্টগ্রামের মজার এই শুঁটকি আইটেমটি কে কে খেয়েছেন? যদি একবারও চেখে দেখার সৌভাগ্য না হয়ে থাকে তবে আজই ট্রাই করে দেখতে পারেন। দেশের বেশির ভা...

গরুর মাংসের কাবাব | ২ ধরনের রেসিপি দিয়ে হোক মেহমানদারী
মেহমানদারী

গরুর মাংসের কাবাব | ২ ধরনের রেসিপি দিয়ে হোক মেহমানদারী

খাদ্যরসিকদের জন্য গরুর মাংসের কাবাব একটি লোভনীয় নাম। কাবাব পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। নানা রকম কাবাব তৈরি হলেও এখানে দুই প্রকার আকর্ষণী...

মজাদার বিফ রেজালা রেসিপি
রেসিপি

মজাদার বিফ রেজালা রেসিপি

বিফ দিয়ে কত রকমের রান্না যে হয় বাঙালির হেঁসেলে। আলু দিয়ে ঝোল, কালাভুনা, কাবাব আরও কত কী! স্পেশাল দিনে বা যেকোনো অকেশনে একটু ভিন্ন স্বাদের রেসিপি ট্রাই...

…