শুঁটকির বড়া

sub-editor · Apr 09, 2018 · 1 min read

শুঁটকির বড়া

শুঁটকির নাম শুনলে মুখে পানি আসে না এমন বাঙ্গালির সংখ্যা কমই আছে। আর বৈশাখে শুঁটকি খাওয়া হবে না, টা কি হয়? আমি তো বলবো, মোটেই না! শুঁটকির বড়াটা শুঁটকিরই একটু ভিন্নরকমের আইটেম। গ্রাম দেশে যেমন এর চল আছে, শহরেও অনেকেই খায়। গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে ঝাল ঝাল শুঁটকির বড়া... উফফ, মানে ভাবাই যায় না। থাক! আর কথা না বাড়িয়ে চলুন চটপট জেনে নেই রেসিপিটা।

উপকরণ

  • মিষ্টি কুমড়া/লাউ পাতা- ১০ টা
  • চ্যাপা শুঁটকি- ৫ টা
  • শুকনা মরিচ- ৫ টা
  • ধনে পাতা- ৩ টে.চা.
  • রসুনের কোয়া- ৫ টা
  • পেঁয়াজ কুঁচি- ১ কাপ
  • সরিষার তেল
  • লবণ

[picture]

প্রণালী

১. একটি বাটিতে পাতা নিয়ে তাতে এক চা.চা. লবণ দিয়ে মেখে ১০ মিঃ রেখে দিন। ১০ মিঃ পর দেখবেন পানি বের হয়েছে। পাতা চিপে পানি নিংড়ে পাতা খুলবেন এবং আরেকটি বাটিতে পানি নিয়ে তাতে পাতা গুলো ধুয়ে আবার চিপে রেখে দিবেন।

২. এবার আসি শুঁটকিতে। একটি ফ্রাইং প্যানে শুকনা মরিচ ও রসুনের কোয়া তেল ছাড়া ভেঁজে নিবেন। যেহেতু শুঁটকি, তাই একটু ঝাল না হলে মজা লাগবে না খেতে। মরিচটা আপনি কতটুকু ঝাল খেতে চান, সে অনুযায়ী নিবেন। ব্রাউন কালার এর দাগ চলে এলে নামিয়ে ফেলুন।

৩. এবার আরেকটি প্যানে শুঁটকিগুলো অল্প আঁচে তেল ছাড়া ভেঁজে নিন।

৪. এবার ভাঁজা শুঁটকি, মরিচ ও রসুন পানি ছাড়া ব্লেন্ড করে নিন।

৫. ব্লেন্ডেড মিশ্রণটি একটি বাটিতে নিয়ে তাতে তাতে পেঁয়াজ কুঁচি ও লবণ দিন। হাত দিয়ে কচলে মেশান। এরপর ধনে পাতা দিয়ে ভাল করে মেশান।

৬. এবার একটা একটা করে পাতা নিয়ে পুরোটা খুলে মাঝে শুঁটকি দিয়ে চারপাশ থেকে কোণাগুলো টেনে এনে আলতো করে ভাঁজ করে ঢেকে দিতে হবে।

৭. এবার চুলায় একটি ফ্রাইং প্যানে সামান্য তেল ছড়িয়ে মাঝারি-মৃদু আঁচে ভাঁজ করা অংশটা নিচে দিয়ে বড়াগুলো ছাড়ুন। এতে ভাঁজ খুলবে না। আর তেল কিন্তু খুব অল্প হতে হবে। ধরেন ১/২ টে.চা. এর মত।

৮. ৫ মিঃ পর বড়াগুলো সাবধানে উলটে দিন যেন ভাঁজ না খুলে যায়।

৯. এবার চুলার আঁচ মৃদু করে ১০ মিঃ ঢেকে রাখুন। এতে পাতা সেদ্ধ হয়ে যাবে।

ব্যস! তৈরি হয়ে গেল মজাদার শুঁটকির বড়া।

লিখেছেন- আনিকা ফওজিয়া

সম্পর্কিত লেখা

ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত খাবার 'গরুর মাংসের শুটকি'-এর রেসিপি!
রেসিপি

ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত খাবার 'গরুর মাংসের শুটকি'-এর রেসিপি!

আমার বড় আপু খোশ মেজাজে আছে, কেন জানেন? আপুর সাথে নতুন কোনো মানুষের পরিচয় হলে, যখন সে ময়মনসিংহের লোক খুঁজে পায়, তখন খুশিতে ডগমগ করতে থাকে। কেমন যেন উচ্...

শাপলা শুটকি
১ ঘণ্টার রান্না

শাপলা শুটকি

জাতীয় ফুল শাপলা দিয়ে যে মজার তরকারি রান্না করা যায়, তা অনেকেই জানে না। শাপলার লতি দিয়ে শুটকির তরকারি রান্না হয় সেটা অনেক বেশি মজার! আজ শেয়ার করব শাপলা...

বেগুন দিয়ে কেচকি শুঁটকি | ২০ মিনিটে সাজিয়ে ফেলুন খাবার টেবিল
২০ মিনিটের রান্না

বেগুন দিয়ে কেচকি শুঁটকি | ২০ মিনিটে সাজিয়ে ফেলুন খাবার টেবিল

ইরি চালের মোটা ভাত আর ছোট বেগুন দিয়ে কেচকি শুঁটকি ভুনা ! ঝাল বোম্বাই মরিচ কচলে এক গামলা ভাত । হ্যাপি লাঞ্চ টাইম, তাই নয় কী? চলুন জেনে নিই বেগু...

লইট্টা শুঁটকি ভুনা!
৩০ মিনিটের রান্না

লইট্টা শুঁটকি ভুনা!

দুপুরে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে ঝাল ঝাল লইট্টা শুঁটকি ভুনা হলে কিন্তু জমবে বেশ। কিন্তু এই পদের রান্নার পদ্ধতিটি তো জানা নেই! তাহলে জেনে নেওয়া যাক...

আরও পড়ুন

ফ্রুট মাস্ক | ত্বক ও চুলের যত্ন
চুলের যত্ন

ফ্রুট মাস্ক | ত্বক ও চুলের যত্ন

ফল শুধু ক্ষুধা নিবারণেই সীমাবদ্ধ নয়, বরং সৌন্দর্য চর্চাতেও অনন্য ভূমিকা রাখে। বিভিন্ন ধরনের ফল বিভিন্ন গুণের হয়। ত্বকের ও চুলের যত্নে ফলের মাস্ক কিন্ত...

শিখে নিন রক্তচাপ মাপার কৌশল
সুস্থতা

শিখে নিন রক্তচাপ মাপার কৌশল

বিপদ বলে কয়ে আসে না। হাতের কাছেও সব সময় ডাক্তার পাবেন না। প্রয়োজনীয় কিছু কাজ আপনাকেও করতে হতে পারে বা করা উচিত , এতে অনেক সময় অনেক বড় বিপদ থেকেও বেঁচ...

ব্লাড প্রেশার মাপার সঠিক ও সহজ নিয়ম জানেন তো?
সুস্থতা

ব্লাড প্রেশার মাপার সঠিক ও সহজ নিয়ম জানেন তো?

রফিক সাহেব উচ্চ রক্তচাপের রোগী। নিয়মিত তাকে প্রেশার মাপতে হয়। ফার্মেসিতে প্রতিদিন প্রেশার মাপতে যাওয়া হয়ে উঠে না জন্য নিয়মিত প্রেশারও মাপা হয়ে উঠে না।...

বালাচাও | ঘরেই তৈরি করুন চট্টগ্রামের মুখরোচক শুটকি
রেসিপি

বালাচাও | ঘরেই তৈরি করুন চট্টগ্রামের মুখরোচক শুটকি

কক্সবাজার বা চট্টগ্রামের মজার এই শুঁটকি আইটেমটি কে কে খেয়েছেন? যদি একবারও চেখে দেখার সৌভাগ্য না হয়ে থাকে তবে আজই ট্রাই করে দেখতে পারেন। দেশের বেশির ভা...

বৈশাখে ভর্তা পর্ব ১
রেসিপি

বৈশাখে ভর্তা পর্ব ১

আর ক'দিন বাদেই পহেলা বৈশাখ। এবারের বৈশাখে মেন্যু-তে রাখতে পারেন এমন কিছু সাধারণ আইটেম! এই খাবারগুলোর মাঝে প্রতিদিন আমরা কোনো না কোনো আইটেম খেয়ে থাকি ,...

চাটগাঁর মুখরোচক পদ দোমাছা
রেসিপি

চাটগাঁর মুখরোচক পদ দোমাছা

চট্রগ্রামের খুব মজাদার শুঁটকি ও মাছের এই পদের নাম দোমাছা। শীতকালে দুপুরে ধোঁয়া উঠা গরম গরম ভাতের সাথে এই দোমাছা খেতে কিন্তু দারুণ মজা। তাহলে দেখে নিন...

…