শিখে নিন রক্তচাপ মাপার কৌশল

সাজগোজ উপ সম্পাদক · Nov 11, 2014 · 1 min read

শিখে নিন রক্তচাপ মাপার কৌশল

বিপদ বলে কয়ে আসে না। হাতের কাছেও সব সময় ডাক্তার পাবেন না। প্রয়োজনীয় কিছু কাজ আপনাকেও  করতে হতে পারে বা করা উচিত , এতে অনেক সময় অনেক বড় বিপদ থেকেও বেঁচে যাওয়া যায়। জীবন রক্ষা করা যায়। অথবা ছোটো খাটো সমস্যা আপনিও সামলাতে পারেন। অনেক কারণেই আপনার বা আপনার পরিবারের যে কারো প্রেশার (রক্তচাপ) বেড়ে বা কমে যেতে পারে। আপনি যদি তাৎক্ষনিক প্রেশারটা মাপতে পারেন তাহলে তার জীবনও রক্ষা হতে পারে। তাছাড়া উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক। নিয়মিত রক্তচাপ পরীক্ষা করে আমরা আগে থেকেই তা শনাক্ত করতে পারি বা উচ্চ রক্তচাপ জনিত জটিলতা থেকে রক্ষা পেতে পারি। আজকে আমরা কী করে প্রেশার মাপতে হয় তা শিখবো।

রক্তচাপ নির্ণয় করার অপরিহার্য অংশ রক্তচাপমান যন্ত্র বা (বিপি মেশিন)। ইংরেজিতে বলা  হয়  স্ফিগমোম্যানোমিটার (sphygmomanometer)। বেশির ভাগ ওষুধের দোকানেই রক্তচাপ মাপার এ  যন্ত্রটি পাওয়া যায়। রক্তচাপ মাপার জন্য রক্তচাপমান যন্ত্র ছাড়া একটি স্টেথোস্কোপ দরকার হয়। অনেকে ডিজিটাল যন্ত্রও ব্যবহার করেন। তবে ডিজিটাল যন্ত্রের দাম বেশি এবং ঠিকমতো ব্যবহার না করলে রিডিং-এ গড়মিল হতে পারে।

একজন মানুষের রক্তচাপ প্রতি মুহূর্তেই পরিবর্তিত হয়। শ্বাস-প্রশ্বাস, মানসিক উত্তেজনা, ব্যায়াম,সিগারেট, অ্যালকোহল, উষ্ণতা, খাবার-দাবার এসব নানা কারণে রক্তচাপ ওঠানামা করে। এজন্য কারও রক্তচাপ মাপার আগে তাকে স্বাভাবিক থাকা উচিত।

রক্তচাপ মাপার জন্য চাপবিহীন অবস্থায়  রক্তচাপ মাপার যন্ত্রের কাফ-এর নিচের প্রান্ত কনুইয়ের সামনের ভাঁজের ২.৫ সেঃ মিঃ উপরে ভালোভাবে আটকাতে হয়। কনুইয়ের সামনে হাত দিয়ে ব্রাকিয়াল ধমনীর অবস্থান স্থির করে তার উপর স্টেথো স্কোপের ডায়াফ্রাম বসানো হয়। ডায়াফ্রাম  এমনভাবে চাপ দেওয়া উচিত যেন ডায়াফ্রাম এবং ত্বকের মাঝখানে কোন ফাঁক না থাকে। চাপ মাপার সময় স্টেথোস্কোপ কাপড় কিংবা কাফের ওপরে রাখা যাবে না। রক্ত চাপমান যন্ত্রের  ঘড়ি হৃদপিণ্ডের একই তলে অবস্থান করতে হবে। এরপর রেডিয়াল ধমনী অনুভব  করা হয় এবং ধীরে ধীরে চাপমান যন্ত্রের চাপ বাড়ানো হয়। রেডিয়াল পালস বন্ধ হওয়ার পর চাপ ৩০ মিঃ মিঃ উপরে নেওয়া হয়। তারপর আস্তে আস্তে চাপ কমানো হয়। প্রতি বিটে সাধারণত ২ মিঃ মিঃ চাপ কমানো হয়। তাড়াতাড়ি চাপ কমালে ভুল হওয়ার  সম্ভাবনা থাকে। এবার চাপ কমানোর সময় স্টেথোস্কোপ দিয়ে ব্রাকিয়াল ধমনীতে সৃষ্ট শব্দ মনোযোগের সঙ্গে শোনা হয়। চাপ কমতে শুরু করলে রক্ত চলাচলের ফলে এক ধরনের শব্দ সৃষ্টি হয়। একে করটকফ শব্দ (Korotkoff sound) বলা হয়। করটকফ শব্দ  ধাপে ধাপে পরিবর্তন হয়। এই শব্দের ধরন অনুসারে পাঁচটি পর্যায় রয়েছেঃ

পর্যায়-১  প্রথমে এক ধরনের  তীক্ষ্ণ শব্দের সৃষ্টি হয়। এটা  সিস্টোলিক রক্তচাপ নির্দেশ করে। পর্যায়-২ উঁচু ঝির ঝির (Swishing) শব্দ। পর্যায়-৩ নিচু পরিষ্কার শব্দের সঙ্গে সামান্য ঝির ঝির শব্দ। পর্যায়-৪ এ পর্যায়ে শব্দের তীক্ষ্ণতা কমে আসে (Muffling) । পর্যায় -৫ এ সময়ে করটকফ শব্দ থেমে যায়।

করটকফ  শব্দের প্রথম পর্যায়ে যে শব্দ শোনা যায় সেটাই সিস্টোলিক রক্তচাপ। সিস্টোলিক রক্তচাপ সম্পর্কে একমত হলেও ডায়াস্টোলিক রক্তচাপের ব্যাপারে মতভেদ রয়েছে। কেউ বলেন চতুর্থ ধাপে যেখানে শব্দের তীক্ষ্ণতা কমে যায় (Muffling) সেটাই ডায়াস্টোলিক রক্তচাপ। আবার অনেকের মতে পর্যায়-৫ অর্থাৎ যে চাপে শব্দ বন্ধ হয়ে যায় সেটাই ডায়াস্টোলিক রক্তচাপ। তবে আজকাল অধিকাংশ বিশেষজ্ঞ শেষের পরিমাপটিকে ডায়াস্টোলিক রক্তচাপ হিসেবে গ্রহণ করে থাকেন। এক কথায় শব্দ যখন শুরু হবে সেটা সিস্টোলিক এবং শব্দ যখন শেষ হবে সেটা ডায়াস্টোলিক।

রক্তচাপের পর্যায় -  সিস্টোলিক রক্তচাপ /ডায়াস্টোলিক রক্তচাপ (মিঃ মিঃ পারদচাপ)

রক্তচাপের প্রকারভেদ-

স্বাভাবিক < ১২০ এবং  < ৮০ (মিঃ মিঃ পারদচাপ) প্রাক-উচ্চ রক্তচাপ ১২০-১৩৯ অথবা ৮০-৮৯ (মিঃ মিঃ পারদচাপ) উচ্চ রক্তচাপ (পর্যায়-১) ১৪০-১৫৯ অথবা ৯০-৯৯ (মিঃ মিঃ পারদচাপ) উচ্চ রক্তচাপ (পর্যায়-২ )> ১৬০ অথবা  > ১০০(মিঃ মিঃ পারদচাপ)

সিস্টোলিক এবং ডায়াস্টোলিক রক্তচাপের পর্যায় ভিন্ন হলে সর্বোচ্চ পর্যায়কেই গণনায় নিতে হবে। যেমন কারও রক্তচাপ ১৭০ / ৯৫ মিঃ মিঃ পারদ চাপ হলে তাকে পর্যায় - ২ হিসেবে গণনা করতে হবে এবং সেই মোতাবেক চিকিৎসা দিতে হবে। রক্তচাপ যাই হোক না কেন,  হৃদপিন্ডের অবস্থা কিংবা অন্যান্য  টার্গেট অর্গানের পরিস্থিতি বুঝে নির্ধারিত সময়ের আগেও চিকিৎসা শুরু করতে হতে পারে। বয়স ভেদেও রক্ত চাপের ভিন্নতা রয়েছে।

ধন্যবাদ। এখন আপনি নিজেই বাসায় রক্তচাপ মাপুন।

লিখেছেনঃ ডাঃ এম এম রহমান রাজীব

মেডিসিন, ডায়াবেটিস ও হৃদরোগ বিশেষজ্ঞ

খিলগাঁও ডায়াবেটিক ও স্পেশালাইজড ডক্টর’স চেম্বার

ছবিঃ ওয়াইজগিক.কম

সম্পর্কিত লেখা

ব্লাড প্রেশার মাপার সঠিক ও সহজ নিয়ম জানেন তো?
সুস্থতা

ব্লাড প্রেশার মাপার সঠিক ও সহজ নিয়ম জানেন তো?

রফিক সাহেব উচ্চ রক্তচাপের রোগী। নিয়মিত তাকে প্রেশার মাপতে হয়। ফার্মেসিতে প্রতিদিন প্রেশার মাপতে যাওয়া হয়ে উঠে না জন্য নিয়মিত প্রেশারও মাপা হয়ে উঠে না।...

হুট করেই রক্তচাপ বেড়ে গেলে কীভাবে সেটা কন্ট্রোল করা যায়?
সুস্থতা

হুট করেই রক্তচাপ বেড়ে গেলে কীভাবে সেটা কন্ট্রোল করা যায়?

আমাদের আশেপাশে অনেকেই উচ্চ রক্তচাপ জনিত রোগে ভুগছে। এটি খুবই পরিচিত রোগে পরিণত হয়েছে এখন। সময়মতো রোগ নির্ণয় ও চিকিৎসা না করা হলে, উচ্চ রক্তচাপ হার্ট...

গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ | প্রি-এক্লাম্পসিয়ার কারণ, লক্ষণ ও চিকিৎসা
মা ও শিশু

গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ | প্রি-এক্লাম্পসিয়ার কারণ, লক্ষণ ও চিকিৎসা

একজন নারীর জীবনে সন্তান ধারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে অন্যতম। পুরো পরিবার নতুন অতিথির আগমনী বার্তার অপেক্ষায় থাকে। সন্তান ধারণ থেকে শুরু কর...

প্রেগনেন্সিতে উচ্চ রক্তচাপের কারণে মা ও শিশুর কী ধরনের জটিলতা হতে পারে?
মা ও শিশু

প্রেগনেন্সিতে উচ্চ রক্তচাপের কারণে মা ও শিশুর কী ধরনের জটিলতা হতে পারে?

হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, একটি সাধারণ মেডিকেল কন্ডিশন যাতে বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছে। সেই উচ্চ রক্তচাপ যখন গর্ভাবস্থায় দেখা দেয়,...

আরও পড়ুন

উচ্চ রক্তচাপ | এড়িয়ে চলুন এই খাবারগুলো
সুস্থতা

উচ্চ রক্তচাপ | এড়িয়ে চলুন এই খাবারগুলো

উচ্চ রক্তচাপ আজকাল একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা। উচ্চ রক্তচাপ খুব অস্বাস্থ্যকর এবং সত্যিই বিপজ্জনক হতে পারে। আপনার যদি উচ্চ রক্তচাপ নির্ণয় হয়ে থাকে তা...

লো প্রেশার | কারণ, লক্ষণ ও প্রতিকার সম্পর্কে জানেন কি?
সুস্থতা

লো প্রেশার | কারণ, লক্ষণ ও প্রতিকার সম্পর্কে জানেন কি?

উচ্চ রক্তচাপ নিয়ে আমরা অনেক সচেতন তবে নিম্ন রক্তচাপ নিয়ে তেমন গুরত্ব দেই না। গরমে অনেকেরই রক্তচাপ লো হয়ে যায়। ঘেমে শরীরে যে পানিশূন্যতা তৈরি হচ্ছে তা...

ফ্রুট মাস্ক | ত্বক ও চুলের যত্ন
চুলের যত্ন

ফ্রুট মাস্ক | ত্বক ও চুলের যত্ন

ফল শুধু ক্ষুধা নিবারণেই সীমাবদ্ধ নয়, বরং সৌন্দর্য চর্চাতেও অনন্য ভূমিকা রাখে। বিভিন্ন ধরনের ফল বিভিন্ন গুণের হয়। ত্বকের ও চুলের যত্নে ফলের মাস্ক কিন্ত...

স্ট্রোক এর কারণ, প্রাথমিক লক্ষণ ও প্রতিরোধের উপায় জানা আছে কি?
সুস্থতা

স্ট্রোক এর কারণ, প্রাথমিক লক্ষণ ও প্রতিরোধের উপায় জানা আছে কি?

শিপলুর বিয়ের দাওয়াতে যেয়ে হঠাৎ করেই আমার খালা বসা থেকে মেঝেতে পড়ে গেলেন। প্রচন্ড গরমে অজ্ঞান হয়ে গেছে ভেবে সবাই তার মুখে পানির ঝাপটা দিতে শুরু করে। পা...

ব্রাইট এবং হেলদি স্কিন পেতে ত্বকের যত্নে রাখুন ভিটামিন সি!
ত্বকের যত্ন

ব্রাইট এবং হেলদি স্কিন পেতে ত্বকের যত্নে রাখুন ভিটামিন সি!

আচ্ছা, ব্রাইট ও হেলদি স্কিন বলতে আমরা কেমন স্কিনকে বুঝি, বলুন তো? এমন স্কিন যেখানে থাকবে না কোনো দাগ বা স্পট। সাথে নেই একনে বা ব্লেমিশ এর মত সমস্যাও!...

গর্ভকালীন উচ্চ রক্তচাপ নিয়ে কতটা জানেন?
মা ও শিশু

গর্ভকালীন উচ্চ রক্তচাপ নিয়ে কতটা জানেন?

গর্ভকালীন উচ্চ রক্তচাপ নিয়ে অনেক মায়েরই ভালো ধারণা নেই। এটি গর্ভবতী মায়েদের জন্য অনেক বড় ঝুঁকি। একটি সন্তান পৃথিবীতে আসার আগেই মায়েদের কত স্বপ্ন অনাগত...

…